০২:৫৬ পি.এম
গাজীপুরের নানা আয়োজনের মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এবং জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মান প্রদর্শন করা হয়।
বুধবার (৫ আগস্ট) সকালে গাজীপুরের julho শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান আত্মত্যাগী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার, গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন ও শিল্প পুলিশ-২ গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন। পরে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
এরপর শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মানে সংবর্ধনা এবং দিবসের তাৎপর্য বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার
গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. তাহেরুল হক চৌহান, জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী শহিদদের অবিস্মরণীয় অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন