ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে ফিদে দাবা টুর্নামেন্ট


বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে ফিদে দাবা টুর্নামেন্ট

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রেক্ষাপটে আগামী ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘বিটিএফ-ডিইউসিসি ফিদে র‍্যাপিড রেটেড চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক সামাজিক সংযোগ তৈরি করার উদ্দেশ্যে যৌথভাবে এই প্রতিযোগিতা আয়োজন করছে আত্মহত্যা প্রতিরোধমূলক সংগঠন ব্রাইটার টুমোরো ফাউন্ডেশন (বিটিএফ) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাব (ডিইউসিসি)।

আরও পড়ুন: প্রাথমিক বৃত্তি পরীক্ষার তারিখ ২০-২৩ ডিসেম্বর, রুটিন প্রকাশ

সংবাদ সম্মেলনে বিটিএফের প্রতিষ্ঠাতা সভাপতি জয়শ্রী জামান জানান, ৯ অক্টোবর (শুক্রবার) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় এই প্রতিযোগিতা শুরু হবে। গত ৩০ সেপ্টেম্বর থেকে অনলাইনে নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে এবং ইতোমধ্যেই ১০০ জনের কোটা পূর্ণ হয়েছে।

তিনি আরও জানান, এবারের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘অর্জিত অভিজ্ঞতা শোনা: প্রকৃত কণ্ঠস্বর, প্রকৃত পরিবর্তন’ (Lived experiences heard: real voices, real change)। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক সুস্থতা এবং ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য উৎসাহিত করা হবে।

ডিইউসিসির সভাপতি ফারিহা সুমনা জানান, দেশের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ২৭ বছরের নিচে বয়সী শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। সুইস সিস্টেম পদ্ধতিতে মোট ৭ রাউন্ডে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং প্রতিটি খেলায় র‍্যাপিড ১০+৫ সময় নিয়ন্ত্রণ থাকবে।

প্রতিযোগিতায় ‘ইউনিভার্সিটি’ এবং ‘স্কুল-কলেজ’ নামে দুটি বিভাগ থাকবে। তিনি জানান, দুই বিভাগ মিলিয়ে মোট ৫০ হাজার টাকার পুরস্কার থাকবে। উভয় বিভাগের চ্যাম্পিয়ন পাবেন ৮ হাজার, প্রথম রানারআপ ৬ হাজার, দ্বিতীয় রানারআপ ৫ হাজার এবং চতুর্থ ও পঞ্চম স্থান অর্জনকারী ৩ হাজার টাকা করে পুরস্কার পাবেন। এছাড়া ষষ্ঠ থেকে দশম স্থান অর্জনকারীদের মেডেল প্রদান করা হবে।

আরও পড়ুন: মাভাবিপ্রবির জনসংযোগ উপপরিচালক বাপাজস'র সাধারণ সম্পাদক নির্বাচিত

আয়োজকরা জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য খাবার, টি-শার্ট ও সনদের ব্যবস্থা থাকবে। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তাদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে বলে তাঁরা প্রত্যাশা করছেন।

সংবাদ সম্মেলনে ডিইউসিসির সাধারণ সম্পাদক মো. সাজিদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক আকিব হাসান উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবানে জিপ উল্টে ২ নিহত, ৫ আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১০ পি.এম


বান্দরবানে জিপ উল্টে ২ নিহত, ৫ আহত

বান্দরবানের আলীকদমে একটি জিপ, যা পর্যটক ও যাত্রীবাহী ছিল, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার ফলে দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র এবং বিজিবির তথ্য অনুযায়ী, সোমবার বিকেলে আলীকদম উপজেলা সদর থেকে কিছু পর্যটক ও স্থানীয় যাত্রী নিয়ে একটি জিপ থানচির তিন্দু বাজার, নাফাখুম এবং অমিয়াখুমের দিকে রওনা দেয়। আলীকদম-থানচি সংযোগ সড়কের ২১ কিলোমিটার এলাকায় পৌঁছানোর পর, পাহাড়ি ঢালু সড়ক দিয়ে নিচে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারান। এর ফলস্বরূপ, জিপটি উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলে দুইজনের মৃত্যু ঘটে এবং আহত হন আরও পাঁচজন।

দুর্ঘটনাস্থলটি দুর্গম হওয়ায় এবং মোবাইল নেটওয়ার্কের অভাবে, নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার খবর পেয়ে বিজিবির ৩৮ ব্যাটালিয়নের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। পরে আহত পাঁচজনকে উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

নিহত দুইজনের মরদেহ আলীকদম থানার পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদনসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করবে বলে জানা গেছে।

৩৮ বিজিবির অ্যাডজুট্যান্ট মো. জাকির হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "খবর পাওয়ার পর বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে আলীকদম হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ পুলিশের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।"

স্থানীয়দের মতে, পাহাড়ি সড়কটির বিভিন্ন অংশ অত্যন্ত দুর্গম এবং ঝুঁকিপূর্ণ। ফলে দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার ও চিকিৎসাসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। পর্যটন মৌসুমে এ ধরনের ঝুঁকিপূর্ণ পাহাড়ি সড়কে যানবাহন চলাচলে সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোনালদো প্রসঙ্গে পর্তুগালের কোচ: ‘কিসের জন্য আর কার কাছে ক্ষমা চাইব’

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১০ পি.এম


রোনালদো প্রসঙ্গে পর্তুগালের কোচ: ‘কিসের জন্য আর কার কাছে ক্ষমা চাইব’

পর্তুগালের জন্য সময়টি অত্যন্ত ভালো কাটছে। নেশনস লিগের চারটি ম্যাচে তারা প্রত্যেকটিতেই জয়লাভ করেছে। কিন্তু মাঠের বাইরের পরিস্থিতি তেমন সুখকর নয়। ক্রিস্টিয়ানো রোনালদো অভিমানে পর্তুগাল ক্যাম্প ত্যাগ করায় কোচ জর্জ জেসুসের উপর ব্যাপক আলোচনা ও সমালোচনা হচ্ছে।

রোনালদোকে কেন্দ্র করে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হচ্ছে জেসুসকে। এমনকি, পর্তুগাল কোচকে এই ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে কিনা, সে প্রশ্নও উঠছে। তবে, তিনি এসব বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না। ৭২ বছর বয়সী কোচ প্রশ্ন তুলেছেন, "কার কাছে ক্ষমা চাইব?"

রোনালদোর কাছে ক্ষমা চাওয়ার প্রসঙ্গ উঠলে জেসুস বলেন, “কিসের জন্য ক্ষমা চাইব? কী কারণে আমাকে ক্ষমা চাইতে হবে? এই সবকিছুর জন্য মূল কারণ খেলোয়াড়ের ওয়ার্ম-আপ। এই সিদ্ধান্তের জন্য যা ঘটেছে, তার দায় নিচ্ছি। কিন্তু কিসের জন্য ক্ষমা চাইতে হবে? কার কাছে? অদ্ভুত তো।”

দলে কাকে ডাকবেন, সেটি সম্পূর্ণ তার নিজস্ব সিদ্ধান্ত বলে স্পষ্টভাবে জানিয়ে দেন জেসুস। তিনি বলেন, “আমি ম্যানেজার, যাকে চাইব তাকে ডাকব। কাকে বাছাই করব কিংবা কাকে খেলাব, সে বিষয়ে আমি কারও সঙ্গে আলোচনা করি না। কোচ হিসেবে এমন কিছু বিষয় থাকে, যেগুলো নিয়ে আপস করা যায় না।”

তবে, রোনালদোর জন্য জাতীয় দলের পথ সব সময় খোলা রয়েছে বলে জানান জেসুস। তিনি বলেন, সেই সিদ্ধান্ত রোনালদোকেই নিতে হবে। জেসুস বলেন, “জানি না সামনে কী হবে। আমার দিক থেকে সব পথই খোলা রয়েছে। নিজের ভবিষ্যৎ কী হবে, সে সিদ্ধান্ত রোনালদোকেই নিতে হবে। আগামী নভেম্বরের দলে রোনালদো যদি খেলতে চায় এবং ক্লাবের হয়ে নিয়মিত খেলে, তবে বাধা কোথায়? কোনো ক্ষোভ রয়েছে কি? একদমই না। এটি সাধারণ একটি ভুল বোঝাবুঝি ছিল, যা আমার মতে খুব সহজেই সমাধানযোগ্য। কখন এর সমাধান হবে? তা আমি জানি না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি শায়লা আহমেদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৬ পি.এম


বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি শায়লা আহমেদ

বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদ-এর নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে সভাপতি হিসেবে শায়লা আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ আল জাবের নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছরের জন্য, অর্থাৎ ২০২৬–২০২৮ মেয়াদে এই নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) এক বিবৃতির মাধ্যমে সংগঠনের নির্বাহী সদস্য নাসিম আহমেদ এ তথ্য জানান।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, নজরুল সাহিত্যের আবৃত্তি চর্চার অন্যতম প্রতিষ্ঠান বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদ। ২০১০ সালের ২রা জুন থেকে প্রতিষ্ঠানটি কাজী নজরুল ইসলামের কালজয়ী সাহিত্য ও সৃষ্টিকে আবৃত্তির মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবং আবৃত্তিচর্চাকে আরও সমৃদ্ধ ও গতিশীল করার জন্য কাজ করে যাচ্ছে। সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার উদ্দেশ্যে বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদ-এর ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে শায়লা আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ আল জাবের নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য নির্বাচিত দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহসভাপতি ড. আব্দুর রহমান রকিব, সহকারী সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সোহেল, সাংগঠনিক সম্পাদক আহমদ মঈনুদ্দীন, অর্থ সম্পাদক মাফরুজা আক্তার সেতু, অনুষ্ঠান সম্পাদক শান্ত ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক নোমান বাশার, আন্তর্জাতিক সম্পাদক শুয়াইব জিবরান আহমেদ।

এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে নাসিম আহমেদ, মুহাম্মাদ ইউসুফ এবং অতন্দ্রিলা আহমেদ অন্তর্ভুক্ত হয়েছেন।

নবগঠিত এই নির্বাহী কমিটি ৩ অক্টোবর ২০২৬ থেকে ২ অক্টোবর ২০২৮ পর্যন্ত দুই বছর দায়িত্ব পালন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘বুকটা এহন খালি অইয়া গেছে, আমার বাবায় জানি কত কষ্ট পাইয়া মরছে’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


‘বুকটা এহন খালি অইয়া গেছে, আমার বাবায় জানি কত কষ্ট পাইয়া মরছে’

চট্টগ্রামের ওয়াসা মোড়ে ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় নিহত পুলিশের কনস্টেবল আলামিনের মা সেলিনা বেগম বিলাপ করে বলেন, "আমার বাবায় পুলিশ অইছিল, আমার বাপ বুকটা ভইরা গেছিল। আমার হেই বুকটা এহন খালি অইয়া গেছে রে! আমার বাবায় জানি কত কষ্ট পাইয়া মরছে।"

নিহত আলামিন ছিলেন মাদারীপুর সদর উপজেলার উত্তর দুধ খালি গ্রামের আব্দুল হক সরদারের ছেলে। তিনি পরিবারের মধ্যে পঞ্চম সন্তান, যেখানে ছয় ভাই ও এক বোন রয়েছে। ব্যক্তিগত জীবনে বিবাহিত আলামিনের আড়াই মাস বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ছয়টার দিকে কোতোয়ালি থানার ওয়াসা মোড় এলাকায় জমিয়াতুল ফালা জামে মসজিদের সামনে চেকপোস্টের দায়িত্ব পালন করছিলেন আলামিনসহ কয়েকজন পুলিশ সদস্য। এ সময় সন্দেহজনকভাবে হাঁটতে দেখে তিন যুবককে থামার সংকেত দেন তারা। এক যুবক পালানোর চেষ্টা করলে, কনস্টেবল আলামিন মোটরসাইকেল নিয়ে মসজিদের পশ্চিম গেটের দিকে এগিয়ে যান। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি বাস আলামিনের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। ফলে তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান এবং বাসটি তাকে প্রায় ৫০ থেকে ১০০ গজ পর্যন্ত টেনে হিঁচড়ে নিয়ে যায়। পরে সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে সোমবার (৫ অক্টোবর) ভোরে তার মৃত্যু ঘটে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আলামিনের মরদেহ লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়নি। সোমবার রাত ১০টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করার পরিকল্পনা রয়েছে।

নিহত আল আমিনের বাবা আব্দুল হক সরদার বলেন, "কয়দিন আগে ছুটিতে আইছিল আলামিন। শুক্রবার জুমার পরে আমার সাথে ছবি তুলেছিল। আমি তো বুঝি নাই যে এইডাই আমার বাবার সাথে আমার শেষ ছবি। আমার সাত সন্তানের মধ্যে আমার আলামিন ছিল সবচেয়ে নম্র-ভদ্র।"

আলামিনের একমাত্র বোন হালিমা বলেন, "আমার একটা ভাই পুলিশ হইছে, আমরা যে কত গর্ব করছি। আল্লাহ যে আমার ভাইরে এত তাড়াতাড়ি নিয়া যাইব, আমরা তো তা জানতাম না।"

আলামিনের স্ত্রী ইশরাত জাহান রিয়া কেঁদে কেঁদে বলেন, "আমি এখন কীভাবে বেঁচে থাকব? আমার আড়াই মাসের মেয়ে নিয়ে কার দুয়ারে যাব? আমার মেয়ে কাকে বাবা বলে ডাকবে? আল্লাহ, তুমি আমারে এত অল্প বয়সে কী করলা?"

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, "ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আমাদের একজন পুলিশ সদস্য এভাবে চলে যাওয়া কাম্য নয়। আমি তার রুহের মাগফেরাত কামনা করছি, এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%