১০:৫১ পি.এম
বগুড়া, ১০ অক্টোবর, ২০২৬ : বগুড়ায় শিশু অধিকার দিবস, বিশ্ব শিশু সপ্তাহ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত পাঁচ দিনব্যাপী কর্মসূচির সমাপনী, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, বগুড়ার যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
সভাপতিত্বের দায়িত্ব পালন করেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা শিশু একাডেমির জেলা পরিচালনা কমিটির সভাপতি মো. তৌফিকুর রহমান।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা এবং কমিটির সদস্যসচিব মো. সোহেল রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির।
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
এছাড়া অনুষ্ঠানে শিশু একাডেমির নবগঠিত জেলা পরিচালনা কমিটির মনোনীত সদস্য নাজমা আখতার, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট পলাশ সরকারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গত ৬ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে সারা দেশে বিশ্ব শিশু সপ্তাহ-২০২৬-এর কর্মসূচি শুরু হয়।
এর ধারাবাহিকতায় ৬ থেকে ১০ অক্টোবর পর্যন্ত বগুড়া জেলা শিশু একাডেমির আয়োজনে টানা পাঁচ দিন বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসব কর্মসূচির মধ্যে ছিল চিত্রাঙ্কন, আবৃত্তি, সংগীত, নৃত্য, মোরগ লড়াই ও মার্বেল খেলাসহ শিশুদের জন্য নানা বিনোদনমূলক ও মেধা বিকাশমূলক প্রতিযোগিতা। পাঁচ দিনব্যাপী এসব আয়োজনে অংশ নেয় শিশুরা।
আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ
শনিবার সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী শেষে শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর মধ্য দিয়ে বগুড়ায় শিশু অধিকার দিবস, বিশ্ব শিশু সপ্তাহ এবং বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত কর্মসূচির সমাপ্তি ঘটে।
আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন