ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচে সেমিফাইনালে পাকিস্তান


বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচে সেমিফাইনালে পাকিস্তান

এশিয়ান গেমসে ক্রিকেটে কোনো বল না খেলেই সেমিফাইনালের টিকিট অর্জন করেছে পাকিস্তান। প্রবল বর্ষণের কারণে হংকংয়ের বিরুদ্ধে পাকিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত হয়ে গেছে। ফলে মাঠে না নেমেই শেষ চারে জায়গা করে নিয়েছে সাহিবজাদা ফারহানের দল।

জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে আজ সকালে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু রাতভর বৃষ্টির পর সকালে টানা বৃষ্টির কারণে মাঠ পানিতে তলিয়ে যায়। পরিস্থিতির উন্নতি না হওয়ায় টস করাও সম্ভব হয়নি। আম্পায়াররা শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন।

এশিয়ান গেমসের নিয়ম অনুযায়ী, কোয়ার্টার ফাইনালে যদি কোনো ম্যাচ পরিত্যক্ত হয়, তাহলে দুই দলের মধ্যে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা দল সেমিফাইনালে যাবে। বর্তমানে পাকিস্তান র‌্যাংকিংয়ে ছয়ে রয়েছে; অন্যদিকে হংকংয়ের অবস্থান ১৮ ধাপ পিছিয়ে ২৪ নম্বরে। এই কারণে পাকিস্তান শেষ চারে উঠে এসেছে।

আরও পড়ুন: বায়ার্নের গোলবন্যায় ৬-১ গোলে ভাসল লাইপজিগ

পাকিস্তান আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) সেমিফাইনালে খেলবে। সেখানে তাদের প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ অথবা মালয়েশিয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালি থেকে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৪৯ এম


হরমুজ প্রণালি থেকে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে যে, তারা হরমুজ প্রণালি থেকে একটি মার্কিন ড্রোন আটক করেছে। প্রাথমিকভাবে ড্রোনটিকে ‘রেমাস ৬০০’ হিসেবে চিহ্নিত করা হলেও পরবর্তীতে এটি উন্নত প্রযুক্তির ‘এমকে ১৮ মড ২ কিংফিশ’ ড্রোন হিসেবে শনাক্ত করা হয়েছে।

আইআরজিসির মুখপাত্র সেকেন্ড ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্টে নিশ্চিত করেছেন যে, তাদের নৌবাহিনী আমেরিকার এই স্বয়ংক্রিয় ডুবোযানটি জব্দ করেছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি-তে প্রচারিত বিবৃতিতে জানানো হয়েছে, এটি হরমুজ প্রণালিতে সক্রিয় মার্কিন বাহিনীর দ্বিতীয় সাবমেরিন বা ড্রোন যা তারা নিয়ন্ত্রণে এনেছে। আইআরজিসি জানিয়েছে, তাদের সামরিক গোয়েন্দা তথ্য ও ইলেকট্রনিক যুদ্ধ কৌশল ব্যবহার করে একটি জটিল এবং সমন্বিত অভিযানের মাধ্যমে এই গোপন চালকবিহীন যানটিকে ফাঁদে ফেলা হয়েছে।

আইআরজিসি এই আটককৃত প্রযুক্তির ড্রোনটিকে তাদের সামরিক প্রযুক্তি ও বুদ্ধিমত্তার একটি বিশেষ বিজয় হিসেবে উল্লেখ করেছে। জব্দকৃত ডুবোযানটিতে থাকা গোপন ডেটা উদ্ধার এবং সিস্টেম বিশ্লেষণের জন্য এটি ইতিমধ্যেই বিশেষ সামরিক প্রযুক্তিবিদদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিবৃতিতে নৌবাহিনী স্পষ্ট বার্তা দিয়ে পুনরায় সতর্ক করেছে যে, হরমুজ প্রণালি দিয়ে অবৈধ, অননুমোদিত ও বিপজ্জনক যেকোনো সামুদ্রিক যাতায়াতের বিরুদ্ধে তাদের কঠোর ও নিরলস ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসির অবিশ্বাস্য ফ্রি কিক গোল, তবে ইন্টার মায়ামি হারলো কলম্বাসের কাছে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৪৯ এম


মেসির অবিশ্বাস্য ফ্রি কিক গোল, তবে ইন্টার মায়ামি হারলো কলম্বাসের কাছে

এবার অবিশ্বাস্য কোন থেকে ফ্রি কিকে বাঁকানো শটে গোল করলেন লিওনেল মেসি। তার এই সমতাসূচক গোলের পরেও শেষ পর্যন্ত কলম্বাস ক্রুর বিপক্ষে পরাজিত হয়েছে তার দল ইন্টার মায়ামি।

বাংলাদেশ সময় সোমবার সকালে প্রতিপক্ষের মাঠে অনুষ্ঠিত মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচটিতে ২-১ ব্যবধানে হেরে গেছে ফ্লোরিডার দলটি।

প্রথমার্ধে জোসেফ মার্টিনেজের পেনাল্টি গোলে ক্রু এগিয়ে যায়। মাত্র পাঁচ মিনিট পর মেসি বাঁকানো ফ্রি-কিকে গোল করে দর্শকদের স্তব্ধ করে দেন।

এটি ছিল তার নিয়মিত মৌসুমের ২১তম গোল। ক্যারিয়ারে ফ্রি কিক থেকে গোলের সংখ্যা ৭৬টি।

ফ্রি কিক গোলে সর্বকালের রেকর্ডধারী ব্রাজিলিয়ান মার্সেলিনহো ক্যারিওকার গোল সংখ্যা ৭৮। মেসি যদি দুই গোল করেন, তবে তিনি তার রেকর্ড স্পর্শ করবেন।

দ্বিতীয়ার্ধে মেসি আবারও গোলের সুযোগ পান, তবে তার শট ক্রু গোলরক্ষক প্যাট্রিক শুল্টে অসাধারণভাবে ঠেকিয়ে দেন। কিছুক্ষণ পর বদলি খেলোয়াড় ডেভিড আয়ালা গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়।

অন্যদিকে কলম্বাসের নতুন মরক্কোর খেলোয়াড় আনাস জারুরি দু’বার পোস্টে আঘাত করেন। ম্যাচটি ড্র হওয়ার পথে থাকলেও যোগ করা সময়ের নবম মিনিটে ব্রাইস মেন্ডেজের শট মায়ামি গোলরক্ষক রোকো রিওস নোভো ধরে রাখতে ব্যর্থ হন। সেখান থেকে সেনেগালের বদলি জামাল থিয়ারি কাছ থেকে গোল করে জয় নিশ্চিত করেন।

ইন্টার মায়ামি এখন শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে ১৪ পয়েন্ট পিছিয়ে আছে, নিয়মিত মৌসুমে বাকি মাত্র সাত ম্যাচ।

কলম্বাস ক্রু প্লে-অফে জায়গা পাওয়ার লড়াইয়ে টিকে আছে। বর্তমানে তারা ১২তম স্থানে ২৯ পয়েন্ট নিয়ে, প্লে-অফের বাইরে মাত্র চার পয়েন্ট দূরে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোয়ালঘরের পানি ফেলা নিয়ে বিরোধে বৃদ্ধ আব্দুল জব্বারকে হত্যা, গ্রেফতার ৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৫০ এম


গোয়ালঘরের পানি ফেলা নিয়ে বিরোধে বৃদ্ধ আব্দুল জব্বারকে হত্যা, গ্রেফতার ৩

ঝিনাইদহের মহেশপুরে গোয়ালঘরের গরু ধোয়ার পানি ফেলা নিয়ে একটি তুচ্ছ বিরোধের কারণে আব্দুল জব্বার (৬০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) যশোর জেলার চৌগাছা ও কেশবপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মামলার প্রধান আসামি মো. পলাশ (৩৭), মো. বিদ্যুৎ (২৭) এবং মো. জেহের আলী (৫৬)।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৮ সেপ্টেম্বর মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের হুদা শ্রীরামপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। গোয়ালঘরে গরু গোসল করানোর সময় কিছু পানি পার্শ্ববর্তী একটি স্কুলের জমিতে চলে যাওয়ার বিষয়টি নিয়ে আসামিরা গালিগালাজ ও বাকবিতণ্ডায় লিপ্ত হন। একপর্যায়ে আব্দুল জব্বার এতে বাধা দিতে গেলে আসামিরা তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে গুরুতর জখম করেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় একই দিন সন্ধ্যায় তিনি মারা যান।

এ ঘটনায় নিহত বৃদ্ধের স্ত্রী মোছা. জাহানারা খাতুন বাদী হয়ে মহেশপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সৈকত মল্লিকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযানে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে চৌগাছা এলাকা থেকে বিদ্যুৎ ও জেহের আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে কেশবপুর থেকে মামলার প্রধান আসামি পলাশকে গ্রেপ্তার করে পুলিশ।

মহেশপুর থানার ওসি মো. আজাদ রহমান জানিয়েছেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না এবং এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যেসব অঞ্চলে আজ বৃষ্টি হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৫০ এম


যেসব অঞ্চলে আজ বৃষ্টি হতে পারে

আজ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে, তবে দিনের অধিকাংশ সময় থাকবে রৌদ্রজ্জ্বল। আবহাওয়া অফিসের তথ্যমতে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রদত্ত আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য উপস্থাপন করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু অংশে এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দুয়েক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এছাড়া, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%