ঢাকা সোমবার, ১০ই আগস্ট, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে সফর, ১৪৪৮হিজরী
সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ইং ২৬শে শ্রাবণ, ১৪৩২বাং

বন্ধুদের সঙ্গে বাজি ধরে বান্ধবীকে ৩ ঘণ্টা ধরে দলবদ্ধ ধর্ষণ, অতঃপর...


বন্ধুদের সঙ্গে বাজি ধরে বান্ধবীকে ৩ ঘণ্টা ধরে দলবদ্ধ ধর্ষণ, অতঃপর...

ঠাকুরগাঁও সদর উপজেলায় এক কিশোরীকে (১৫) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মূল পরিকল্পনাকারী ও ভুক্তভোগীর কথিত বন্ধুসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৪ জুন) ভোররাতে একটি গুদাম ঘর থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

এরপর শনিবার (১৩ জুন) রাতে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজার এলাকায় ভয়ানক ঘটনা ঘটে।

আরও পড়ুন: জিপিএ-৫ প্রাপ্তিতে বগুড়ায় শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

গ্রেপ্তার হওয়া তিন যুবক হলেন কালিতলা বাজার এলাকার তামিম ইসলাম (২২), রনি (২১) এবং মাসুদ (২২)।

ভুক্তভোগী কিশোরীকে পুলিশ উদ্ধার করার পর সে অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে তাকে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ঠাকুরগাঁও সদর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং অভিযুক্তদের আটক করে।

এ ঘটনায় একটি মামলা নেয়া হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার প্রক্রিয়া বর্তমানে চলছে।

আরও পড়ুন: হুমকি, হয়রানি ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ,কুড়িগ্রাম থানায় প্রথম টিভির চেয়ারম্যানের লিখিত অভিযোগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৫:২৬ এম


ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৬

ব্রাজিলের রিও ডি জেনিরো শহরের আকাশে দুটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন।

এটি রোববার (১৪ জুন) সকালে শহরের পশ্চিমাঞ্চলীয় রেক্রেইও দোস বান্দেইরান্তেস এলাকায় ঘটে, বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ।

দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

দমকল বিভাগ জানিয়েছে, মাঝআকাশে সংঘর্ষের পরে দুটি হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক গাড়ির শোরুমে পার্কিং এলাকায় আছড়ে পড়ে। এর ফলে পার্কিংয়ে থাকা প্রায় ২০টি গাড়িতে আগুন ধরে যায়।

দমকল বিভাগের মুখপাত্র ফাবিও কন্ত্রেইরাস বলেন, বৈদ্যুতিক গাড়ির লিথিয়াম-আয়ন ব্যাটারি থেকে নির্গত বিষাক্ত গ্যাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা বেশ কঠিন হয়ে পড়ে।

তিনি আরও বলেন, এ ধরনের ব্যাটারিতে আগুন লাগলে তা অত্যন্ত বিষাক্ত গ্যাস নির্গত করে এবং আগুনের তাপমাত্রা ও তীব্রতা আরও বাড়িয়ে দেয়। একটি বৈদ্যুতিক গাড়ির আগুন নেভাতে সাধারণ গাড়ির তুলনায় তিন থেকে চার গুণ বেশি পানি প্রয়োজন হয়।

ফাবিও কন্ত্রেইরাস জানান, দুর্ঘটনাস্থলটি ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত ছিল। তিনি বলেন, হেলিকপ্টার দুটি যদি পার্কিং এলাকায় না পড়ে অন্য কোথাও বিধ্বস্ত হতো, তাহলে হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারত।

উদ্ধারকারীরা একটি হেলিকপ্টারকে বৈদ্যুতিক গাড়িগুলোর মধ্যে আগুনে পুড়ে যেতে দেখেন। এতে থাকা পাঁচজনই নিহত হন এবং অপর হেলিকপ্টারটি প্রায় ১০০ মিটার দূরে পাওয়া যায়, যেখানে কেবল পাইলট ছিলেন। তিনিও প্রাণ হারান।

দুর্ঘটনার পর হেলিকপ্টারের ধ্বংসাবশেষ কয়েকশ মিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পার্কিং এলাকা থেকে আকাশের দিকে ঘন কালো ধোঁয়া উড়ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে ঘটনাটির ভিডিও ও অন্যান্য তথ্য-প্রমাণ পর্যালোচনা করা হবে।

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনা নতুন নয়। দেশটির বিমান দুর্ঘটনা তদন্ত ও প্রতিরোধ কেন্দ্রের (সেনিপা) তথ্য অনুযায়ী, চলতি বছর এ দুর্ঘটনার আগে দেশটিতে ৮৪টি বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

সূত্র: আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের দাফন সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৫:২৮ এম


রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের দাফন সম্পন্ন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের (৭০) দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (১৪ জুন) সন্ধ্যায় উপজেলার তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুর নোয়াদ্দা গ্রামে তাঁর জানাজার আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। মৃত আমির হোসেন দক্ষিণ কেরানীগঞ্জের নোয়াদ্দা এলাকার মৃত ফজর আলীর ছেলে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রাষ্ট্রের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিল। জাতীয় পতাকায় মোড়ানো মরদেহে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে একই স্থানে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সকালে রাজধানীর শাহবাগে জাতীয় প্রেস ক্লাবের সামনে সীমান্তে ভারতীয় নাগরিকদের অবৈধ অনুপ্রবেশের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে অংশ নেওয়ার সময় আমির হোসেন অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি সন্তান-সন্ততিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার, স্বজন, সহযোদ্ধা মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। গার্ড অব অনার অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিকে বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের মৃত্যুতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও মুক্তিযোদ্ধা সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেষ মুহূর্তের গোলে ডাচদের রুখে দিল জাপান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৫:৩১ এম


শেষ মুহূর্তের গোলে ডাচদের রুখে দিল জাপান

জাপান যে কখনোই হাল ছাড়ে না, এই বিষয়টি আবারও প্রমাণিত হলো নেদারল্যান্ডসের বিরুদ্ধে এক দারুণ ম্যাচে। দুইবার পিছিয়ে পড়ার পর, কামাদার শেষ মুহূর্তের গোলে ২–২ সমতায় শেষ হলো এশিয়ার দলের এই ম্যাচটি।

প্রথমার্ধে গোলশূন্য থাকলেও, দ্বিতীয়ার্ধে পুরো ম্যাচে শুরু হয় গোলের বন্যা। ৫১ মিনিটের সময় ভির্জিল ফন ডাইকের হেডের মাধ্যমে নেদারল্যান্ডস প্রথমে এগিয়ে যায়। তবে ৫৭ মিনিটের মাথায় কেইতো নাকামুরার গোলে সমতা ফেরায় জাপান।

এরপর ৬৪ মিনিটে ক্রিসেন্সিও সুমারভিলের গোলে আবারও এগিয়ে যায় ডাচরা। কিন্তু শেষ পর্যন্ত ৮৮ মিনিটে কামাদা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গোল করে জাপানকে ম্যাচে ফিরিয়ে আনেন। ফলস্বরূপ, শেষ পর্যন্ত ২–২ ড্র নিয়ে মাঠ ছাড়ে জাপান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইভরি কোস্টের মুখোমুখি ইকুয়েডর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৫ই জুন, ২০২৬ ইং

০৫:৩৪ এম


আইভরি কোস্টের মুখোমুখি ইকুয়েডর

দীর্ঘ এক যুগ পর বিশ্বকাপের মঞ্চে ফিরেছে আইভরি কোস্ট। সোমবার ফিলাডেলফিয়ায় গ্রুপ ‘ই’-তে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আমেরিকার গতিশীল দল ইকুয়েডর। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় ভোর ৫টায়।

এই গ্রুপে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ফেভারিট হিসেবে থাকায়, নকআউট পর্বের টিকিট পেতে নিজেদের প্রথম ম্যাচই দুই দলের জন্যই কার্যত বড় লড়াইয়ের উপলক্ষে পরিণত হয়েছে।

২০০৬, ২০১০ এবং ২০১৪— ইতোপূর্বে ৩ বার বিশ্বকাপ খেলেও প্রতিবার গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া আইভরিয়ানদের লক্ষ্য এবার যে কোনো মূল্যে ইতিহাস গড়ে নকআউটে যাওয়া।

অপরদিকে, ইকুয়েডর তাদের ৫ম বিশ্বকাপ খেলতে এসেছে। ২০০৬ সালে কেবল একবারই তারা শেষ ষোলোতে উঠেছিল, যেখানে ডেভিড বেকহ্যামের ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের। এবারের বিশ্বকাপে আসার পথটাও তাদের ছিল দুর্দান্ত। দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ঠিক পেছনে থেকে মহাদেশীয় লড়াইয়ে দ্বিতীয় অবস্থানে থেকে মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে দলটি।

উল্লেখ্য, আইভরি কোস্ট ও ইকুয়েডর এর আগে কোনদিন মুখোমুখি হয়নি। বিশ্বকাপ তো বটেই, আন্তর্জাতিক পরিসরেও এটি হবে তাদের প্রথম লড়াই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে সফর, ১৪৪৮হিঃ
ফজর ০৪:১১
জোহর ১২:০৫
আসর ০৪:৪০
মাগরিব ০৬:৩৬
ইশা ০৭:৫২
সূর্যোদয় : ০৫:৩২ সূর্যাস্ত : ০৬:৩৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%