ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

আজানের সুরে মুগ্ধ নানা পাটেকর, ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব তুলে ধরলেন


আজানের সুরে মুগ্ধ নানা পাটেকর, ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব তুলে ধরলেন

বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর ধর্ম ও ভাষার ভিন্নতা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করেছেন। তিনি বলেন, "ধর্ম ও ভাষার ভিন্নতা মানুষের মধ্যে বিভেদ নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির বন্ধন তৈরি করুক।" তাঁর মতে, একে অপরের ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান দেখালে বিরোধ ও সংঘাতের অবসান ঘটানো সম্ভব।

২০২৪ সালের ২০ মার্চ ভারতের কর্ণাটক রাজ্যের ম্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত একটি ছয় দিনব্যাপী নাট্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নানা পাটেকর। সেন্ট অ্যালয়েশিয়াস কলেজে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা প্রকাশ রাজও। বক্তব্যের এক পর্যায়ে পাশের মসজিদ থেকে আজানের ধ্বনি শুনতে পান তিনি। এরপর ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে নিজের অভিজ্ঞতা ও উপলব্ধির কথা জানান।

নানা পাটেকর তাঁর স্মৃতিচারণা করতে গিয়ে বলেন, "ছোটবেলায় তাঁদের গ্রামেও ভোরে আজানের ধ্বনি শুনতেন তিনি।" তাঁর কাছে সেই ধ্বনি ছিল প্রশান্তিদায়ক। অভিনেতা উল্লেখ করেন, "মানুষ যখন একে অপরের ধর্মকে সম্মান করতে শিখবে, তখন অনেক সংঘাতের অবসান ঘটবে।" তিনি জানান, নিজের অভিনীত চলচ্চিত্রেও এ ধরনের বার্তা তুলে ধরার চেষ্টা করেন।

আরও পড়ুন: মা হারালেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পপি

ভাষার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান এই অভিনেতা। তাঁর মতে, ভাষা মানুষকে কাছাকাছি নিয়ে আসে এবং পারস্পরিক ঐক্য ও সংহতি গড়ে তুলতে সাহায্য করে। ভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষের মধ্যে বোঝাপড়া বাড়লে সমাজে বিভেদ কমানো সহজ হয়।

নাটক ও অভিনয়ের সামাজিক ভূমিকা নিয়েও কথা বলেন নানা পাটেকর। তিনি বলেন, "মঞ্চ এমন একটি জায়গা, যেখানে সমাজের নানা অসংগতি নিয়ে নিজের মত প্রকাশ করা যায়।" সঠিক ভাষা ও দায়িত্বশীল উপস্থাপনার মাধ্যমে নাটক মানুষের চিন্তাভাবনায় প্রভাব ফেলতে পারে। তাঁর বক্তব্যে ধর্মীয় সহনশীলতা, ভাষার প্রতি সম্মান এবং সামাজিক ঐক্যের গুরুত্ব উঠে আসে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ‘ভারত সমর্থিত’ ৭ সন্ত্রাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১৯ পি.এম


পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ‘ভারত সমর্থিত’ ৭ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে নিরাপত্তা বাহিনী পরিচালিত একটি বিশেষ অভিযানে অন্তত সাত সন্ত্রাসী নিহত হয়েছে।

শুক্রবার, পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম জিও নিউজ নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তানে ভারত সমর্থিত বা মদতপুষ্ট সন্ত্রাসীদের আস্তানা চিহ্নিত করে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্ত্রাসীদের বেশ কয়েকটি গোপন আস্তানা গুঁড়িয়ে দেয় দেশটির নিরাপত্তা বাহিনী।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

এদিকে, উত্তর ওয়াজিরিস্তানে সফল ও সাহসিকতার সঙ্গে অভিযান পরিচালনা করায় দেশের নিরাপত্তা বাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

উল্লেখ্য, এর আগের দিনও খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলার বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী ‘ফিতনা আল-খাওয়ারিজ’-এর নয়জন সদস্য নিহত হয়েছিল। সম্প্রতি এ অঞ্চলে সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করেছে পাকিস্তান সেনাবাহিনী। সূত্র: জিও নিউজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ার হা-ম-লা-য় দুই দিনে নিহত প্রায় ৮০: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জেলেনস্কির 'নীরবতার' অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:২৯ পি.এম


রাশিয়ার হা-ম-লা-য় দুই দিনে নিহত প্রায় ৮০: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জেলেনস্কির

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে গত দুই দিনে অন্তত ৭৮ জন নিহত এবং ২১৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। এই রক্তক্ষয়ী পরিস্থিতির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, ওয়াশিংটন ইউক্রেনকে সহায়তা করতে অনিচ্ছুক এবং নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে।

সর্বশেষ বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনের ক্রামাতোরস্ক শহরে রাশিয়ান বোমা হামলায় দুটি বাস ধ্বংস হয়ে অন্তত ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়। এর আগে, রাজধানী কিয়েভ থেকে প্রায় ১৩০ কিলোমিটার পূর্বে প্রিলুকি শহরের একটি আবাসিক ভবনে হামলায় অন্তত ২২ জন প্রাণ হারান।

উত্তরাঞ্চলের প্রিলুকি শহরে সাংবাদিকদের সামনে এক আবেগঘন বিবৃতিতে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, "যুক্তরাষ্ট্র একদিকে রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে, আর অন্যদিকে চার বছর ধরে চলা এই যুদ্ধ মধ্যস্থতার নাটক করছে।"

তিনি মার্কিন স্যাটেলাইট নেটওয়ার্ক 'স্টারলিঙ্ক' (Starlink)-এর প্রবেশাধিকার বাড়ানোর দাবি জানান, যাতে আকাশসীমা রক্ষা ও রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোকে চিহ্নিত করা সম্ভব হয়। তিনি বলেন, "ইউক্রেনের জন্য স্টারলিঙ্ক উন্মুক্ত করুন। যখন ইরানের বিরুদ্ধে জবাব দিচ্ছিলেন, তখন তো আপনারা তা করেছিলেন। আমাদের আকাশ রক্ষা করতে সাহায্য করুন, তাহলেই পুতিন আলোচনার টেবিলে বসতে বাধ্য হবেন।"

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানান, "পুতিন ও তার প্রশাসনের হামলা থামানোর কোনো ইচ্ছা নেই। তারা সাধারণ মানুষের জীবনকে সরাসরি লক্ষ্যবস্তু বানিয়ে যুদ্ধকে আরও উসকে দিচ্ছে।" সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্মীপুরে পরিচ্ছন্নতা কর্মীদের সড়কে ময়লা ফেলে প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


লক্ষ্মীপুরে পরিচ্ছন্নতা কর্মীদের সড়কে ময়লা ফেলে প্রতিবাদ

লক্ষ্মীপুর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা সড়কে ময়লা ফেলে বিক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন। তাদের দাবি হচ্ছে বেতন ভাতা বৃদ্ধি, নতুন নিয়োগ বাতিল এবং চাকরির নিশ্চয়তা।

অভিযোগ উঠেছে যে, পরিচ্ছন্নতা শাখার কনজারভেন্সি পরিদর্শক ফয়েজ আহম্মদের উস্কানিতে এই আন্দোলনে নামেন পরিচ্ছন্নতা কর্মীরা।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে শহরের চকবাজারসহ বিভিন্ন সড়কে ক্ষুদ্ধ পরিচ্ছন্নতা কর্মীরা ময়লা ফেলে এই কর্মসূচি পালন করেন। পরে পৌর প্রশাসক সম্রাট খীসার হস্তক্ষেপে পরিচ্ছন্নতাকর্মীরা সড়কের ময়লা সরিয়ে ফেলেন।

এছাড়া, বিভিন্ন স্থানে ময়লার স্তুপ জমে দুর্গন্ধে ভোগান্তিতে পড়তে হয়েছে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের।

বিক্ষোভকারী কর্মীদের অভিযোগ, শহর পরিচ্ছন্ন রাখার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও তাদের বেতন দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। স্বল্প বেতনের কারণে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। বয়সের কারণে কয়েকজন কর্মীকে ছাঁটাই করা হচ্ছে। এরপর বাহির থেকে তুলনামূলক বেশি বেতনে নতুন শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে। ফলে দীর্ঘদিন ধরে কাজ করা কর্মীদের চাকরির নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার ৫ জন কর্মকর্তা-কর্মচারী জানিয়েছেন, প্রতিমাসে পরিচ্ছন্নতা শাখার কনজারভেন্সি পরিদর্শক ফয়েজ আহম্মদের মাধ্যমে শতাধিক পরিচ্ছন্নতা কর্মীর জন্য বেতন প্রদান করা হয়। কিন্তু ১০০ পরিচ্ছন্নতা কর্মী পৌরসভাতে নেই। এবার পৌরসভা একটি এনজিওকে দায়িত্ব দিয়েছে। সেই সূত্রে পরিচ্ছন্নতা কর্মীদের ব্যাংক হিসেব খুলতে বলা হয়েছে। তাদের বেতন ব্যাংকের মাধ্যমে দেওয়া হবে। এরপরই দায়িত্বরত পরিদর্শক পরিচ্ছন্নতা কর্মীদের উস্কে দেয়। এতে ক্ষুদ্ধ হয়ে পরিচ্ছন্নতা কর্মীরা সড়কে ময়লা আবর্জনা ফেলে আন্দোলনে নামে।

পৌরসভার বাসিন্দারা জানিয়েছেন, দুর্গন্ধে বাজারের পরিবেশ বিষাক্ত হয়ে উঠেছিল। যে বা যার ইন্ধনে ঘটনাটি ঘটেছে, তাকে শাস্তির আওতায় আনা উচিত। পরিচ্ছন্নতা কর্মীরা নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে, তাদেরকেও নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা নিতে হবে।

লক্ষ্মীপুর পৌরসভার পরিচ্ছন্নতা শাখার কনজারভেন্সি পরিদর্শক ফয়েজ আহম্মদ বলেন, "সড়কে ময়লা ফেলে পরিচ্ছন্নতা কর্মীরা আন্দোলন করেছে। এ ঘটনায় প্রশাসক সবাইকে নিয়ে বসেছেন। পরে আমরা ময়লা পরিস্কার করে দিয়েছি। দূর-দূরান্ত থেকে পরিচ্ছন্নতা কর্মীরা এসে এখানে কাজ করে। পৌর কর্তৃপক্ষ তাদেরকে ব্যাংক হিসেব খুলতে বলেছে। এনিয়ে কোন সমস্যা নেই।"

এ ব্যাপারে লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক সম্রাট খীসা ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেনের মোবাইলফোনে একাধিকবার কল করলেও তারা রিসিভ করেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবু সাঈদের আত্মত্যাগ গণতান্ত্রিক আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


আবু সাঈদের আত্মত্যাগ গণতান্ত্রিক আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু মন্তব্য করেছেন যে, শহীদ আবু সাঈদের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন একটি টার্নিং পয়েন্টে পৌঁছেছিল। তিনি উল্লেখ করেন, আবু সাঈদের সঙ্গে সারা দেশে প্রায় ১ হাজার ৪০০ তরুণ, শিক্ষার্থী, বুদ্ধিজীবী, শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আত্মদান করেছেন। তাঁদের আত্মত্যাগের ফলস্বরূপ দীর্ঘ সময়ের স্বৈরশাসনের পতন ঘটেছে। রংপুরের সন্তান আবু সাঈদকে নিয়ে এ অঞ্চলের মানুষ গর্ববোধ করেন।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রবেশমুখে শহীদ আবু সাঈদ গেট নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, আবু সাঈদের স্মৃতি সংরক্ষণ করতে বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে তাঁর নামে গেট নির্মাণের উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ। ভবিষ্যতে এ পথে চলাচলকারী মানুষ গেটটি দেখে তাঁর আত্মত্যাগের কথা জানতে পারবেন। জুলাইয়ে আত্মদানকারীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার একটি মানবিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য কাজ করছে।

রংপুরের উন্নয়ন ও তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে আসাদুল হাবিব দুলু বলেন, বিশ্ববিদ্যালয়ের সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। রংপুরের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণেও সরকার কাজ করছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। ২০২৭ সালে এ প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি জানান, রংপুর সিটি করপোরেশনের জন্য সরকার বড় ধরনের বরাদ্দ দিয়েছে। রংপুরে শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে বেকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। সরকার কোনো অঞ্চলকে বৈষম্যের মধ্যে রাখতে চায় না।

জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানো হচ্ছে। সনদ বাস্তবায়নে সংসদীয় কমিটি গঠন করা হয়েছে, যেখানে বিরোধী পক্ষকেও রাখা হয়েছে। যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট রয়েছে, সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করতে চায় সরকার। আর যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলোর ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে।

মাদকবিরোধী সামাজিক আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, মাদকাসক্তি শুধু রংপুর নয়, গোটা বাংলাদেশের একটি সামাজিক সমস্যা। বিশেষ করে তরুণেরা এতে আক্রান্ত হচ্ছেন। এ সমস্যা মোকাবেলায় সামাজিক আন্দোলন গড়ে তোলা হচ্ছে। আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী লালমনিরহাটে এ আন্দোলনের কার্যক্রম দেখতে আসবেন বলে আশা করা হচ্ছে। পরবর্তী সময়ে এ উদ্যোগের মডেল সারা দেশে চালু করার পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী বলেন, মাদক ও অন্যান্য অপরাধ মোকাবিলায় শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; এ জন্য সামাজিকভাবেও সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%