ঢাকা সোমবার, ২০ই জুলাই, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই শ্রাবণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই সফর, ১৪৪৮হিজরী
সোমবার, ২০ই জুলাই, ২০২৬ইং ০৫ই শ্রাবণ, ১৪৩৩বাং

শনির আখড়ায় সড়কে ঝরে গেল একজন যুবকের প্রাণ


শনির আখড়ায় সড়কে ঝরে গেল একজন যুবকের প্রাণ

ছবি: সংগৃহীত

 

সোমবার (১৫ জুন) রাতের আনুমানিক ৮টা ৪০ মিনিটে এই দুর্ঘটনাটি ঘটেছিল। যখন তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, চিকিৎসক রাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: গলফ খেলা শেষে হেলিকপ্টারে বিশ্বকাপ ফাইনাল দেখতে এসেছেন ট্রাম্প

নিহত বিনোদের ভাই বিধান বিশ্বাস বলেন, তাদের বাড়ি চাঁদপুর মতলব উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে অবস্থিত। বিনোদ রাজধানীর শান্তিনগর এলাকায় বাস করতেন। তিনি চিটাগং রোডে ফুপুর বাসায় বেড়াতে গিয়েছিলেন। রাতের দিকে সেখান থেকে মোটরসাইকেল চালিয়ে ফেরার সময় শনির আখড়া এলাকায় কোনো একটি গাড়ি তাকে ধাক্কা দেয় এবং চলে যায়। এই ঘটনায় সে গুরুতর আহত হয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানায়, মরদেহটি বর্তমানে ময়নাতদন্তের জন্য মর্গে সংরক্ষণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাজেটের লক্ষ্য ও বাস্তবতার ব্যবধান

আন্তর্জাতিক ডেস্ক

সম্পাদকীয়

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০১:৪৫ এম


বাজেটের লক্ষ্য ও বাস্তবতার ব্যবধান

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট এমন এক সময়ে উপস্থাপিত হয়েছে, যখন দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে। উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগের স্থবিরতা, কর্মসংস্থানের সীমাবদ্ধতা, রাজস্ব আহরণে ঘাটতি এবং ব্যাংকিং খাতের দুর্বলতা অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই প্রেক্ষাপটে, সরকারের প্রথম বাজেটকে ঘিরে প্রত্যাশা যেমন ছিল, তেমনি বাস্তবায়ন সক্ষমতা নিয়ে প্রশ্নও দেখা দিয়েছে। প্রস্তাবিত বাজেটে একদিকে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা এবং অপরদিকে অর্থনৈতক প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে, গবেষণা প্রতিষ্ঠান সিপিডির মতে, বর্তমান বাস্তবতায় মূল্যস্ফীতি এত দ্রুত কমিয়ে আনা অত্যন্ত কঠিন। গত প্রায় চার বছর ধরে উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়েছে এবং নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির ওপর চাপ সৃষ্টি করেছে।

তাই, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যের অর্জন শুধুমাত্র পরিসংখ্যানগত নয়, বরং জনজীবনের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজেটের একটি ইতিবাচক দিক হলো মানব উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সামাজিক সুরক্ষার ওপর গুরুত্বারোপ করা। দীর্ঘমেয়াদে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে ভৌত অবকাঠামোর পাশাপাশি মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগেরও প্রয়োজন। একই সঙ্গে, বেসরকারি খাতনির্ভর প্রবৃদ্ধি এবং উদ্যোক্তা সৃষ্টির ওপর জোর দেওয়াটিও সময়োপযোগী উদ্যোগ বলে মনে করা হচ্ছে। তবে, বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বাস্তবায়ন। অতীত অভিজ্ঞতা থেকে দেখা যায়, উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করা হলেও বাস্তবায়নের দুর্বলতার কারণে অনেক ক্ষেত্রেই প্রত্যাশিত ফল অর্জিত হয়নি।

প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার বাজেট ঘাটতি পূরণে সরকারকে অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করতে হবে। বিশেষ করে, ব্যাংক ব্যবস্থা থেকে উল্লেখযোগ্য পরিমাণ ঋণ নেওয়ার পরিকল্পনা বেসরকারি বিনিয়োগের ওপর চাপ সৃষ্টি করতে পারে, যা অর্থনীতির জন্য একটি উদ্বেগের বিষয়। এ ছাড়া, জ্বালানি নিরাপত্তা, রাজস্ব ব্যবস্থার আধুনিকায়ন, ব্যাংকিং খাতের সংস্কার এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত না হলে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হয়ে পড়বে। অর্থনীতির বর্তমান বাস্তবতায়, শুধুমাত্র লক্ষ্য নির্ধারণ যথেষ্ট নয়; প্রয়োজন কার্যকর নীতি বাস্তবায়ন এবং শক্তিশালী প্রাতিষ্ঠানিক সক্ষমতা। সুতরাং, নতুন সরকারের জন্য এই বাজেট একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্ষেত্র হিসেবে অবস্থান করছে। বাজেটের সাফল্য তার আকারে নয়, বরং বাস্তবায়নের গুণগত মানে নিহিত। যদি ঘোষিত সংস্কার, বিনিয়োগ সহায়তা, কর্মসংস্থান বৃদ্ধি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্যোগগুলো বাস্তবে কার্যকর করা যায়, তাহলে এই বাজেট অর্থনৈতিক পুনরুদ্ধার এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির ভিত্তি রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকলায় ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

নকলা (শেরপুর) প্রতিনিধি:

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০১:৪৭ এম


নকলায় ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ

শেরপুরের নকলায় ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির সুবিধাভোগী নারীদের মাঝে প্রতিজনে ৩০ কেজি করে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে| অসচ্ছল, বিধবা, তালাক প্রাপ্ত নারীদের এ কর্মসূচির আওতায় এনে তাদের এসব চাল বিতরণ করা হয়|

এর অংশ হিসেবে সোমবার (১৫ জুন) বানেশ্বরদী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সুবিধাভোগী অসচ্ছল, বিধবা ও তালাকপ্রাপ্ত ২০৫ জন নারীর হাতে চাল তুলে দেওয়া হয়| এছাড়া সুবিধাভোগীদের নিকট সঞ্চয় ২২০ টাকা করে সঞ্চয় আদায় করা হয়|

এসময় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খন্দকার আনার মিয়া, তদারককারী কর্মকর্তা ও উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা নাজমুন নাহার, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হামিদ, ইউপি সদস্য মনিরুজ্জামান, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ˆচতি নাহার, গ্রামপুলিশ মো. মুক্তার হোসেন, মাহবুর রহমান, আব্দুল গফুর, রূপচাঁন ও ছাইদুল ইসলামসহ ইউপি সদস্যগন, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগী পরিবারের নারীরা উপস্থিত ছিলেন|

তথ্য মতে, উপজেলার ২ হাজার ১৬৯ জন ভিডব্লিউবি কর্মসূচির সুবিধাভোগী নারীর মধ্যে গনপদ্দী ইউনিয়নের ২৯৩ জন, নকলা ইউনিয়নের ২২৩ জন, উরফা ইউনিয়নের ২৭১ জন, গৌড়দ্বার ইউনিয়নের ১৪১ জন, বানেশ্বরদী ইউনিয়নের ২০৫ জন, পাঠাকাটা ইউনিয়নের ২৬৪ জন, টালকী ইউনিয়নের ২০৭ জন, চরঅষ্টধর ইউনিয়নের ২৬৬ জন ও চন্দ্রকোনা ইউনিয়নের ২৯৯ জন অসচ্ছল, বিধবা ও তালাক প্রাপ্ত নারীকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে|

বানেশ্বরদী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হামিদ জানান, সুবিধাভোগী প্রতিজনের নিকট প্রতিমাসে ২২০ টাকা করে যে সঞ্চয় আদায় করা হয়, দুই বছর পরে সমুদয় টাকা একসাথে তাদের হাতে তুলে দেওয়া হয়| তারা একসাথে পাঁচ সহস্রাধিক টাকা পেয়ে পারিবারিক আয়ের জন্য কোন একটা নতুন উৎসে খাটাতে পারেন| এতে অসচ্ছল, বিধবা, তালাক প্রাপ্ত নারীদের টানাপোরনের সংসারে আয়ের নতুন পথ সৃষ্টি হয়|

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকলায় ইসলামিক ফাউন্ডেশনের ২দিন ব্যাপি মৌলিক প্রশিক্ষণ

আন্তর্জাতিক ডেস্ক

নকলা (শেরপুর) প্রতিনিধি:

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০১:৪৯ এম


নকলায় ইসলামিক ফাউন্ডেশনের ২দিন ব্যাপি মৌলিক প্রশিক্ষণ

শেরপুরের নকলায় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ˆনতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্পের কেন্দ্র শিক্ষকদের ব্যাচভিত্তিক ২ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে| সোমবার বিকেলে এ প্রশিক্ষণের সমাপণি করা হয়| রবিবার ও সোমবার এই প্রশিক্ষণ চলে|

উপজেলা পরিষদ মিলনায়তনে সমাপণি ও উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম| এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম|

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাই মনুল ইসলাম, উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের ডা. মো. রাফায়েত হোসেন ও ডা. অশেষ কুমার রায়, নকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফখরুল আলম, সহকারী শিক্ষা অফিসার গোলাম রব্বানী, শেরপুর ইসলামিক ফাউন্ডেশনের মাষ্টার ট্রেইনার মওলানা মুফতী খলিলুর রহমান ও প্রাথমিক বিদ্যালয়ের ইন্সট্রাক্টর শাহিনূর সিদ্দিকা|

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. মোবারক হোসেন ও জালালপুর মাদ্রাসা কেন্দ্রের শিক্ষক মওলানা মো. হাদিউল ইসলাম প্রমুখ|

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘টাকা নিয়ে ঘুরিনি’: স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের জবাব আদ্-দীনের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০১:৫৩ এম


‘টাকা নিয়ে ঘুরিনি’: স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের জবাব আদ্-দীনের

ছবি: সংগৃহীত

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিল হওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে রাজধানীর আদ্ দীন মেডিকেল কলেজ হাসপাতাল। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে স্বাস্থ্যমন্ত্রীর আনা কোটি কোটি টাকা নিয়ে তদবিরের অভিযোগকে সরাসরি নাকচ করেছেন আদ্ দীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন। তিনি একই সঙ্গে উল্লেখ করেন, এই ধরনের অভিযোগ করা হয়ে থাকলে সংশ্লিষ্ট মন্ত্রীকেই তার প্রমাণ দিতে হবে। এছাড়া হাসপাতালের লাইসেন্স ফিরিয়ে পেতে আগামী ১৭ জুন আপিল করার বিষয়টি জানান তিনি।

সোমবার, ১৬ জুন বিকেলে আদ্ দীন হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. শেখ মহিউদ্দিন বলেন, “টাকা নিয়ে কেন ঘুরব। এমন কিছু করিনি।” বলেন তিনি। তিনি আরও উল্লেখ করেন, “আমি কেন মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরব? যদি তিনি এ ধরনের কোনো কথা বলে থাকেন, তাহলে সেটি তাকেই প্রমাণ করতে হবে।”

এর আগে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গত বুধবার, ১১ জুন রাজধানী মগবাজারের আদ্ দীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করে সরকার। একই সঙ্গে তিন দিনের মধ্যে হাসপাতালে ভর্তি রোগীদের অন্যত্র স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়। এই সিদ্ধান্তের পর হাসপাতালটির কার্যক্রম ও ভবিষ্যৎ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

লাইসেন্স বাতিল হওয়ার প্রেক্ষাপটে গত শনিবার, ১৪ জুন নরসিংদীর মনোহরদীতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল দাবি করেন, লাইসেন্স বাঁচাতে আদ্ দীন হাসপাতাল কর্তৃপক্ষ তার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে। তিনি মন্তব্য করেছেন, “আদ্ দীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে। আল্লাহর রহমতে কোনো টাকার প্রতি লোভ হয়নি। আমি লাইসেন্স বাতিল করে দিয়েছি।”

মন্ত্রী আরও অভিযোগ করেন যে, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল এবং এ ধরনের শাস্তি অন্য বেসরকারি হাসপাতালগুলোর জন্যও একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

তবে সেই বক্তব্যের পরদিনই সংবাদ সম্মেলনে এসে আদ্ দীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অভিযোগগুলো প্রত্যাখ্যান করেন। তিনি জানান, হাসপাতাল কর্তৃপক্ষ কখনও স্বাস্থ্যমন্ত্রীকে কোনো ধরনের অর্থ দেওয়ার চেষ্টা করেনি। লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি সুযোগ অনুযায়ী আপিল করার বিষয়ে তিনি নিশ্চিত করেন।

ডা. শেখ মহিউদ্দিন বলেন, হাসপাতালের বিভিন্ন অবকাঠামোগত ও কারিগরি ত্রুটি সংশোধনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, প্রকৌশলীদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় কাজ চলছে। আশা প্রকাশ করেন, দ্রুত পরিস্থিতির উন্নতি হবে।

এছাড়া সংবাদ সম্মেলনে হাসপাতালের চলমান সেবার বিষয়েও তথ্য তুলে ধরা হয়। জানানো হয়, রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার চেষ্টা চলছে এবং হাসপাতালে ভর্তি রোগীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রশাসনিক ব্যবস্থা, স্বাস্থ্যমন্ত্রীর দুর্নীতির অভিযোগ এবং হাসপাতাল কর্তৃপক্ষের পাল্টা অবস্থান, সব মিলিয়ে আদ্ দীন হাসপাতালকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক বর্তমানে নতুন মাত্রা পেয়েছে। হাসপাতালের আপিলের পর সরকার এর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে সংশ্লিষ্ট সকলের নজর রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই সফর, ১৪৪৮হিঃ
ফজর ০৩:৫৭
জোহর ১২:০৬
আসর ০৪:৪৪
মাগরিব ০৬:৪৭
ইশা ০৮:০৭
সূর্যোদয় : ০৫:২২ সূর্যাস্ত : ০৬:৪৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%