ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

দেড় দশকের লুটেরা অর্থনীতির কারণেই দেশে আমদানিনির্ভর জ্বালানি নীতি তৈরি হয়েছিল: তথ্যমন্ত্রী


দেড় দশকের লুটেরা অর্থনীতির কারণেই দেশে আমদানিনির্ভর জ্বালানি নীতি তৈরি হয়েছিল: তথ্যমন্ত্রী

আজ রাজধানীর গুলশানের লেকশোর লা ভিটা ব্যাঙ্কোয়েট হলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এ সময় বলেছেন, দেশের মাটির নিচে পর্যাপ্ত নিজস্ব জ্বালানি থাকার পরেও বিগত দেড় দশক ধরে লুটেরা অর্থনীতির কারণে একটি আমদানিনির্ভর জ্বালানি নীতি তৈরি করা হয়েছিল।

তিনি বলেছেন, ‘এই ভুল ও লুটেরা নীতির কারণেই দেশ এখন বড় ধরনের জ্বালানি সংকটে নিমজ্জিত হয়ে পড়েছে।’

আরও পড়ুন: দাঁড়িপাল্লার বিজয়ে তৎপর জামায়াতসহ ১১ দল

আজ শনিবার বিকেলে, রাজধানীর গুলশানের লেকশোর লা ভিটা ব্যাঙ্কোয়েট হলে দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক ‘ইনকিলাব’-এর ৪০তম বার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের সভাপতিত্বে বর্ষপূর্তি অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম।

জ্বালানি খাতের বর্তমান সংকট উত্তরণের উপায় এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব প্রসঙ্গে তথ্যমন্ত্রী আরও বলেন, এই জটিল পরিস্থিতি থেকে বের হয়ে দেশের অর্থনীতি এবং শিল্প খাতকে সচল করার জন্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বর্তমানে চালুর অপেক্ষায় রয়েছে। এই প্রকল্পের পূর্ণ অর্থায়ন রাশিয়ার ঋণের মাধ্যমে করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সুতরাং জ্বালানি নিরাপত্তার দিক থেকে রাশিয়া আমাদের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অংশীদার।

জহির উদ্দিন স্বপন বলেন, ভূ-রাজনৈতিক ও কৌশলগত কারণে বাংলাদেশকে বহুমুখী আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ভারসাম্য বজায় রেখে পথ চলতে হয়।

আরও পড়ুন: দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে সাড়ে ৩ হাজার কোস্ট গার্ড

তিনি উল্লেখ করেন, আমাদের তৈরি পোশাক রপ্তানির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারের ওপর নির্ভরশীল, আবার রেমিট্যান্স আয়ের জন্য মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল। অন্যদিকে, আমাদের আমদানির প্রধান উৎস ভারত ও চীন এবং উন্নয়ন প্রকল্পের বড় সহযোগী জাপান।

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘যে দেশের অর্থনীতিকে এমন বহু অংশীদারদের সঙ্গে পথ চলতে হয়, সে দেশের রাজনীতিতেও অবশ্যই বহুমুখী চিন্তার সম্মান নিশ্চিত করতে হবে।’

দৈনিক ইনকিলাব এই জটিল আন্তর্জাতিক পরিস্থিতির রূপান্তরকে ভবিষ্যতে আরও গভীরভাবে উপলব্ধি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তথ্যমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী বর্তমানে প্রযুক্তির একটি নতুন অংশীদার হাজির হয়েছে, যা মানব সভ্যতা এর আগে কখনও দেখেনি। বর্তমানে যখন বিশ্বনেতারা দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক বৈঠকে বসেন, তখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ সেখানে আলোচনার অন্যতম প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, দুর্বৃত্তদের হামলা

তিনি বলেন, আগে অনেক ভালো মন্দ কাজ মানুষের দ্বারা করা হতো, কিন্তু ভবিষ্যতে মানুষের পাশাপাশি ভালো ও মন্দের যৌথ দায়িত্ব পালন করবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা।

এই প্রযুক্তিগত পরিবর্তনের যুগে তথ্য যাচাই ও বস্তুনিষ্ঠতা বজায় রাখতে গণমাধ্যমের দায়িত্ব আরও বৃদ্ধি পেয়েছে।

মন্ত্রী আরও বলেন, গত ১২ ফেব্রুয়ারির অবাধ, সুষ্ঠু ও দেশের ইতিহাসের সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের পরিচ্ছন্ন ম্যান্ডেট নিয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন।

দেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং সাম্য ও সমৃদ্ধি নিশ্চিত করার এই নতুন অভিযাত্রায় দৈনিক ইনকিলাব অতীতে যেমন ছিল, ভবিষ্যতেও তেমনি দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে মন্ত্রী বিশ্বাস প্রকাশ করেন।

আরও পড়ুন: মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট বাধ্যতামূলক করেছে বিআরটিএ

বর্ষপূর্তি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক ধর্মমন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এবং সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

এছাড়াও অনুষ্ঠানে নানা দেশের কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাথমিক শিক্ষাই শিশুর ভবিষ্যৎ গড়ার মূলভিত্তি : ড. রফিকুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


প্রাথমিক শিক্ষাই শিশুর ভবিষ্যৎ গড়ার মূলভিত্তি : ড. রফিকুল ইসলাম

নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী বলেছেন, প্রাথমিক শিক্ষার গুণগত মানকে সমৃদ্ধ করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও দায়িত্বশীল উদ্যোগের প্রয়োজন রয়েছে।

তিনি কোমলমতি শিক্ষার্থীদের দক্ষ, সুশিক্ষিত এবং আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন।

আজ শনিবার বেলা ১১টায় কেন্দুয়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এক মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেছেন।

প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের গঠনমূলক দক্ষতা অর্জনে কেন্দুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়েছে যেখানে সকল প্রধান শিক্ষকগণ অংশগ্রহণ করেছেন।

ড. রফিকুল ইসলাম হিলালী বক্তব্যে বলেছেন, প্রাথমিক শিক্ষাই শিশুর ভবিষ্যৎ গড়ার মূলভিত্তি। এই শিক্ষাকে আরও ফলপ্রসূ করতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার মানোন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নের পাশাপাশি শিক্ষকদের আরও যত্নশীল হওয়ার অনুরোধও তিনি জানিয়েছেন।

কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রিফাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা, ময়মনসিংহ বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার এবং নেত্রকোণা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আ. ব. মোকতাদের বিল্লাহ।

সভায় বক্তারা শিক্ষার্থীদের পঠন ও গঠনমূলক দক্ষতা বৃদ্ধি এবং প্রাথমিক শিক্ষার সার্বিক পরিবেশের গুণগত মানোন্নয়নে করণীয় নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্রদল বিক্ষোভের ডাক দিয়েছে শিবিরের বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৮:৪০ পি.এম


ছাত্রদল বিক্ষোভের ডাক দিয়েছে শিবিরের বিরুদ্ধে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নেতা জিসান মিয়া প্রধানের অপরাধ ঢাকতে গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত ভুক্তভোগীদের অবমাননা করছে। অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপ করছে এবং গুপ্ত নেতাকর্মীদের দ্বারা ধর্ষণ ও নারী নির্যাতনসহ বিভিন্ন অভিযোগের প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ ১৩ জুন শনিবার রাত ৯ টায় জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ মোড় পর্যন্ত এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, শিবির নেতা জিসান ৫-৬ মাস আগে ২৫ বছর বয়সী এক নারীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় এবং পরে প্রেমের সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েন। পরে তিনি তার দাউদকান্দি ভাড়া বাসায় নিয়ে ওই নারীকে ধর্ষণ করেন। সর্বশেষ গত ২০ মে ওই নারীকে ধর্ষণ করা হয়। এর ফলে ওই নারী গর্ভবতী হয়ে পড়েন। এরপর জিসান ওই নারীকে ভ্রূণ নষ্ট করার জন্য চাপ দিতে শুরু করেন। এক পর্যায়ে দাউদকান্দির সেকান্দর আলীর ফার্মেসি থেকে ওষুধ এনে নারীকে খাওয়ান। এর ২-৩ দিন পর বাচ্চা নষ্ট হওয়ার ফলে নারীর প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হলে ভুক্তভোগী নারী জিসানের চাচাতো ভাই সজীবকে বিষয়টি জানান। সজীবের মাধ্যমে পুনরায় জিসান ওষুধ পাঠান।

এরপর ওই নারী স্বাভাবিক হলে ভিকটিম জিসানকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করেন। গত শুক্রবার (১২ জুন) দুজনের বিয়ের কথা ছিল। এই বিয়ে এড়াতেই গত বৃহস্পতিবার (১১ জুন) রাত আটটার পর জিসান নিজেই আত্মগোপন করে চাচাতো ভাই রাসেলের মাধ্যমে দাউদকান্দি থানায় জিডি করান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেন্ডার বাণিজ্য: দুজনকে ধরে পুলিশে দিয়েছেন ডিএনসিসির প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


টেন্ডার বাণিজ্য: দুজনকে ধরে পুলিশে দিয়েছেন ডিএনসিসির প্রশাসক

টেন্ডার বাণিজ্যের অভিযোগে দুজনকে পুলিশে দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

শনিবার (১৩ জুন) ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫ এর আওতাধীন রূপনগর এলাকায় অবৈধ টেন্ডারবাজির সাথে জড়িত ২ জনকে রূপনগর থানায় সোপর্দ করেন তিনি।

এ সময় প্রশাসক বলেন, দীর্ঘদিন ধরে আমার নাম ভাঙিয়ে একটি চক্র ঢাকা উত্তর সিটি করপোরেশনের টেন্ডার পাইয়ে দেয়ার নামে অবৈধ লেনদেনের সাথে জড়িত প্রমাণ পাওয়া গেছে। আমার কোনো আত্মীয়-স্বজন কিংবা আমার কোনো লোক এর সাথে জড়িত নয়।

তিনি আরও বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের দায়িত্ব পাওয়ার পর থেকে কোনো টেন্ডারবাজি বা অবৈধ কাজের প্রশ্রয় দেয়া হয়নি।

এসময় যদি কেউ তার নাম ভাঙিয়ে কোনো টেন্ডারবাজি বা অবৈধ কাজের সাথে জড়িত অভিযোগ আসে, তাহলে তাদেরকে ধরে আইনের হাতে সোপর্দ করার আহ্বান জানান তিনি।

নগরবাসীকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বানও জানান প্রশাসক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীতে ছাত্রদলের মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৮:৪৩ পি.এম


প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীতে ছাত্রদলের মিছিল

মিছু করেছে বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতাকর্মীরা প্রস্তাবিত ২০২৬-২৭ সালের বাজেটকে স্বাগত জানিয়ে। এ মিছিলটি শনিবার বিকালে রাজধানীর নয়াপল্টন ফকিরাপুল মোড় থেকে শুরু হয় এবং নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল। মিছিল শেষে, ডা. আউয়াল বলেন, "বাজেটে জান্নাত কার্ড না দেখে মন খারাপ করেছে জামায়ামে ইসলাম। এজন্য তারা বিরোধিতা করছে। আবার মাদকের মূল্যবৃদ্ধির জন্য প্রতিবাদ করছেন তারা। জনগণ তাদের ঈমান নিয়ে সন্দেহ করছে।"

তিনি আরও জানান, "নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যের দাম কমানো হয়েছে বাজেটে। এগুলো নিয়ে কোনো এপ্রিসিয়েশন জানাচ্ছে না বিরোধী দল। কিন্তু মাদকের মূল্য বৃদ্ধিতে তাদের মন খারাপ হয়েছে। এ এক অদ্ভুত বিষয়।"

স্বাগত মিছিলে আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা ডা. মিজান রহমান, ডা. নিশাত সুলতানা মুন্নী, ডা. ইমরান হাফিজ, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল সহ-সভাপতি ডা. সাব্বির আহমেদ, ডা. সাব্বির শরীফ শাকিল, পপুলার মেডিকেল কলেজ সভাপতি ডা. ফাইরুজ ফান্নানা, কেন্দ্রীয় ছাত্রদল নেতা শাহ পরান, দক্ষিণ ছাত্রদল সহ-সভাপতি মহিউদ্দিন মাহি, পূর্ব ছাত্রদল যুগ্ম সম্পাদক মিরাজ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল আসাদ, ছাত্রদল নেতা সাব্বির মাহমুদ তিহান, আতিকুর রহমান, সুলতান আহমেদ, নার্সিং সম্পাদক সাগর হালদার, নিয়াজ আহমেদ সাগর, রুবেল আহমেদ প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%