ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ক্যানসারের কাছে হার মানলেন ‘গজনি’–‘লাগান’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত


ক্যানসারের কাছে হার মানলেন ‘গজনি’–‘লাগান’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত

মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে ক্যানসারের চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন প্রবীণ অভিনেতা প্রদীপ রাওয়াত। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৪ বছর।

উন্নত চিকিৎসার জন্য প্রায় ১০ দিন আগে তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতাল থেকে ভিওয়ান্ডির একটি ক্যানসার হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। মৃত্যুকালে প্রদীপ রাওয়াত তার স্ত্রী এবং এক ছেলে বিক্রমাদিত্যকে রেখে গেছেন।

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এই অভিনেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন তার সহকর্মী আরেক বলিউড অভিনেতা যশপাল শর্মা।

আরও পড়ুন: ঘোষণা দিয়েও নিরাপত্তার কারণে ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালু করতে পারল না সৌদি এয়ারলাইন্স

তিন দশকের বেশি সময় ধরে অভিনয়জীবন কাটিয়ে হিন্দি, তেলেগু, তামিল, কন্নড় ও মালায়ালম সিনেমায় প্রদীপ রাওয়াত ছিলেন বেশ পরিচিত মুখ। ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত তামিল সিনেমা ‘গজনি’তে নিষ্ঠুর খলনায়কের চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তার অভিনয় এতটাই প্রশংসিত হয়েছিল যে, ২০০৮ সালে আমির খানের বিপরীতে সিনেমাটির হিন্দি রিমেকে তাকেও একই চরিত্রে নেওয়া হয়েছিল।

এছাড়া, ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাগান’ সিনেমাতেও তিনি আমির খানের সঙ্গে কাজ করেছিলেন।

তবে অনেক দর্শক প্রদীপ রাওয়াতকে প্রথম চিনেছেন বি আর চোপড়ার কালজয়ী টেলিভিশন ধারাবাহিক ‘মহাভারত’–এর মাধ্যমে। সেখানে তিনি দ্রোণাচার্যের ছেলে অশ্বত্থামার চরিত্রে অভিনয় করেছিলেন। ১৯৮৫ সালে ‘মেরি জং’ সিনেমার মাধ্যমেও তার চলচ্চিত্রে অভিষেক হয়েছিল, তবে ‘মহাভারত’–এ তার চরিত্রটিই তাকে ব্যাপক স্বীকৃতি এনে দেয়।

প্রদীপ রাওয়াতের অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে—‘সরফরোশ’, ‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’, ‘স্ট্যালিন’, ‘বীরাম’, ‘১: নেনোক্কাডিন’, ‘লৌক্যাম’, ‘নেনু সাইলাজা’, ‘সাররাইনোডু’, ‘নেনে রাজু নেনে মন্ত্রী’, ‘আয়িরাথিল ইরুভার’, ‘মার্কেট রাজা এমবিবিএস’ এবং ‘মিস ম্যাচ’。

আরও পড়ুন: সরকারের সমালোচনা করলেই গ্রেপ্তার মানবাধিকারের লঙ্ঘন: আখতার হোসেন

প্রদীপের অভিনয়জীবনের একটি বড় মাইলফলক ছিল এস এস রাজামৌলির ‘সায়’ (২০০৪) সিনেমাটি। এই সিনেমার মাধ্যমেই তেলেগু সিনেমায় তার অভিষেক ঘটেছিল।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নামাজের সময়সূচি: ৫ আগস্ট ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৬ এম


নামাজের সময়সূচি: ৫ আগস্ট ২০২৬

নামাজ ইসলাম ধর্মের অন্যতম স্তম্ভ হিসেবে গন্য করা হয়। প্রতিটি মুসলমান নর-নারীর জন্য নামাজ পড়া ফরজ হয়। কিয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে এই নামাজের বিষয় নিয়ে। ব্যস্ততা যতই থাকুক, নামাজ সময়মতো আদায় করা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য জরুরি হলো নামাজের সময়সূচি সম্পর্কে জানাশোনা রাখা।

আজ বুধবার ৫ আগস্ট, ২০২৬ (২১ শ্রাবণ, ১৪৩২ বাংলা, ২১ সফর, ১৪৪৮ হিজরি) ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য নামাজের সময়সূচি তুলে ধরা হলো।

ফজর- ৪: ০৯ মিনিট,

জুমা- ১২:০৮ মিনিট,

আসর- ৪: ৪২ মিনিট,

সূর্যাস্ত- ৬: ৩৮ মিনিট,

ইফতার- ৬: ৪৩ মিনিট,

মাগরিব- ৬:৪৩ মিনিট,

ইশা- ০৮: ০৪ মিনিট।

বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ/বিয়োগ করতে হবে সেগুলো হলো:

বিয়োগ:

চট্টগ্রাম: ৫ মিনিট,

সিলেট: ৬ মিনিট।

যোগ:

খুলনা: ৩ মিনিট,

রাজশাহী: ৭ মিনিট,

রংপুর: ৮ মিনিট,

বরিশাল: ১ মিনিট।

সূত্র: ইসলামিক ফাউন্ডেশন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর ভয়াবহ বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৮ এম


দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর ভয়াবহ বিস্ফোরণ

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের হাদ্দাতা শহরে একটি ‘বিশাল বিস্ফোরণ’ ঘটিয়েছে ইসরাইলি বাহিনী।

বুধবার (৫ আগস্ট) রোমে ইসরাইল ও লেবাননের মধ্যে নতুন দফার আলোচনার প্রথম দিনেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

উল্লেখ্য, জুন মাসে হওয়া একটি রূপরেখা চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এ আলোচনা চলছে।

ওই চুক্তির আওতায় হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের পাশাপাশি দক্ষিণ লেবানন থেকে পর্যায়ক্রমে ইসরাইলি সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে।

সূত্র: আলজাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওয়াশিংটনে ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৯ এম


ওয়াশিংটনে ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

ট্রাম্প প্রশাসনের নিয়োগ দেওয়া রাষ্ট্রদূতের আনুষ্ঠানিক অনুমোদন আটকে রাখা এবং বেশ কিছু মার্কিন কূটনীতিকের ভিসা প্রত্যাখ্যানের কারণে যুক্তরাষ্ট্র ওয়াশিংটনে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি ঊর্ধ্বতন কর্মকর্তা মঙ্গলবার (৪ আগস্ট) এই তথ্য জনায়।

নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের ব্রিফিংয়ে ওই কর্মকর্তা আরো জানিয়েছেন, পরিস্থিতির সমাধান হয়ে গেলে রাষ্ট্রদূত মারিয়া লুইজা রিবেইরো ভিওত্তির ভিসা পুনরায় বহাল করা হবে।

রাজনৈতিক প্রক্রিয়াটিতে রাষ্ট্রদূত গ্রহণ সাধারণত একটি আনুষ্ঠানিকতা মাত্র। এ ক্ষেত্রে মার্কিন কর্মকর্তা বলেছেন, এখানে একজন জ্যেষ্ঠ কূটনীতিকের ভিসা বাতিল অথবা প্রত্যাহার করা হয়েছে। এর মানে এই নয় যে তাকে দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে, বরং এর অর্থ হল, তিনি এখানে ভিসা ছাড়াই অবস্থান করছেন। তারা আরও জানিয়েছে, যদি আমাদের মনোনীত রাষ্ট্রদূতকে অনুমোদন দেওয়ার মাধ্যমে ভারসাম্য পুনরুদ্ধার করা হয়, তবে তার ভিসা পুনর্বহাল করা হবে।

এই ভিসা বাতিলের ঘটনা ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা সরকারের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেড়ে চলা দূরত্বের সর্বশেষ উদাহরণ। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের অভিযোগ, লুলার সরকার রক্ষণশীলদের সেন্সর করছে বা বিচারপ্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে প্রভাব খাটাচ্ছে। এদিকে, লাতিন আমেরিকার রাজনীতিতে রক্ষণশীলদের পক্ষে যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তারের চেষ্টা নিয়ে ব্রাজিল তীব্র বিরোধিতা করে আসছে।

যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের বিষয়ে ব্রাজিল সরকার তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

গত মাসে ব্রাজিল জানিয়েছে, তারা মার্কিন পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রমবিষয়ক ব্যুরোর কর্মকর্তাদের ভিসা প্রত্যাখ্যান করেছে। ব্রাজিলের মতে, তারা এই সফরের মাধ্যমে আগামী অক্টোবরের নির্বাচনের আগে দেশের নির্বাচনি ব্যবস্থা প্রশ্নবিদ্ধ ও দুর্বল করার চেষ্টা করেছিলেন।

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিকিৎসার মাঝে দেশে আসার পর চলতি মাসেই লন্ডনে ফিরে যাবেন ইলিয়াস কাঞ্চন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৪ এম


চিকিৎসার মাঝে দেশে আসার পর চলতি মাসেই লন্ডনে ফিরে যাবেন ইলিয়াস কাঞ্চন

ঢালিউডের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন দীর্ঘ ১৫ মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। তিনি ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার কারণে ৬০টির বেশি কেমোথেরাপি গ্রহণ করেছেন। জটিল রোগের দীর্ঘ চিকিৎসার ফলে নায়কের আগের চেহারা হারিয়েছে এবং কথা বলার সময় তার কষ্ট হচ্ছে।

গত রবিবার (২ আগস্ট), বাংলাদেশ সময় গভীর রাতে, তিনি স্ত্রী ও জামাতাকে সঙ্গে নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন। সোমবার (৩ জুলাই) বিকেলে তিনি ঢাকায় পৌঁছান।

দেশে ফিরে আসার পর বিমানবন্দরে উপস্থিত স্বজন ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, "আলহামদুল্লিলাহ্ ভালো আছি, শরীর ভালো আছে। সবার উদ্দেশ্যে যেটি বলার সেটি দোয়া চাই। এবং আমার দোয়া সবার জন্য রইল।"

গত বছরের এপ্রিলে যুক্তরাজ্যের লন্ডনে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে তিনি চিকিৎসাধীন অবস্থায় ভুগছেন। সেই হাসপাতালে তিনি মেয়ে ইমা ইসলামের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। গত আগস্টে লন্ডনের একটি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা টিউমারের একটি বড় অংশ অপসারণ করলেও, ঝুঁকির কারণে পুরো টিউমার অপসারণ করা সম্ভব হয়নি। পরে চিকিৎসকরা জানান, তার ব্রেন ক্যানসার হয়ে গেছে।

পরিবার জানিয়েছে, সপ্তাহে পাঁচ দিন করে মোট ১২ সপ্তাহের চিকিৎসায় প্রায় ৬০টির বেশি কেমোথেরাপি নিতে হয়েছে। এরপর তিনি প্রথম ধাপের ওরাল থেরাপি শেষ করে দ্বিতীয় ধাপের আরও তিন মাসের ওরাল থেরাপি নিয়েছেন। তিন ধাপে সব মিলিয়ে মোট শ খানেক কেমোথেরাপি নিয়েছেন। তবে দেড় বছরের বেশি সময় দেশের বাইরে থাকতে থাকতে তিনি অস্থির হয়ে উঠেছেন। তার শারীরিক অবস্থা ভালো নয়, এবং উন্নতি ঘটছে না।

তৃতীয় ধাপের থেরাপি শেষ হয়েছে ৩০ জুলাই। এর পর নতুন করে চিকিৎসা শুরু হবে। এর আগে কিছু সময় দেশের মধ্যে কাটাতে চান তিনি। এই উদ্দেশ্যে তিনি দেশে আসছেন।

অন্যদিকে, সাংবাদিক লিটন এরশাদ জানিয়েছেন, "ইলিয়াস কাঞ্চনের দেশে ফেরাটা বেশি দিনের জন্য নয়।" কারণ ১৫ আগস্ট লন্ডনের হাসপাতালে পুনরায় ইলিয়াস কাঞ্চনের স্বাস্থ্য পরীক্ষা-নীরিক্ষা করা হবে। তাই আগামী ১৪ আগস্টের আগেই নায়ক আবার লন্ডনে ফিরে যাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%