ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আশাশুনিতে এমপির বিশেষ বরাদ্দ থেকে বিভিন্ন ব্যবহারিক সামগ্রী বিতরণ


আশাশুনিতে এমপির বিশেষ বরাদ্দ থেকে বিভিন্ন ব্যবহারিক সামগ্রী বিতরণ

সাতক্ষীরা-০৩ আসনের জাতীয় সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার এঁর বিশেষ বরাদ্দ (এডিপি) থেকে বিভিন্ন ব্যবহারিক সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার, বেলা ১১ টায়, আশাশুনি মডেল মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আশাশুনি উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যবহারিক সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে এবং সহকারী প্রোগ্রামার (আইসিটি) আকতার ফারুক বিল্লালের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান, জামায়াতের উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, জেলা কর্ম পরিষদ সদস্য উপাধ্যক্ষ আঃ সবুর, উপজেলা নায়েবে আমীর নূরুল আফছার মোর্তজা, সেক্রেটারী অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল ইসলাম, সহ সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামান, উপজেলা ইঞ্জিনিয়ার অনিন্দ্য দেব সরকার, প্রেস ক্লাব সেক্রেটারী মোঃ আকাশ হোসেন, জামায়াতের অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুছ প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪২৪ জন উপকারভোগীর মধ্যে বিতরণ করা হয় ৯৯টি সিলিং ফ্যান, ৩৩টি সেলাই মেশিন, ২২টি হুইল চেয়ার, ২৪টি বেঞ্চ, ১১টি প্যাডেল ভ্যান, ৩৩ খানা বাইসাইকেল এবং ২০৩টি ফুটবল।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুম্বাইয়ে বৃষ্টির কারণে ভবন ধসে ৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০১:০১ এম


মুম্বাইয়ে বৃষ্টির কারণে ভবন ধসে ৬ জনের মৃত্যু

ভারতের মুম্বাইয়ে প্রবল বৃষ্টির ফলে একটি তিনতলা আবাসিক ভবন ধসে অন্তত ৬ জনের মৃত্যু ঘটেছে। রবিবার রাতের এই ঘটনার অবস্থান শহরের মানখুরদ এলাকায়। এই দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সরকারি কর্মকর্তাদের তথ্যমতে, তিনতলা ওই ভবনটির দুই-তিনটি ঘর আচমকা ধসে পড়ে। পরে চারজন নারী এবং একজন পুরুষকে মৃত অবস্থায় শতাব্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর রাজাওয়াদি হাসপাতালে নেওয়ার সময় আরও একজন পুরুষকে মৃত ঘোষণা করা হয়েছে।

খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মুম্বাই ফায়ার সার্ভিস এবং পুলিশ একত্রে উদ্ধারকাজ শুরু করে। ধ্বংসস্তূপের তলাতে আরও কেউ চাপা পড়ে আছেন কি না, তা সন্ধান করতে এখনো তল্লাশি চলমান রয়েছে।

স্থানীয় বিজেপি নেতা নবনাথ বান মন্তব্য করেন, এখনো একজন নিচে চাপা পড়ে আছেন বলে মনে হচ্ছে। তবে ভারী বৃষ্টির কারণে উদ্ধারকাজে কিছু সমস্যা সৃষ্টি হচ্ছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
মোরেলগঞ্জে

স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ৪৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০১:০৯ এম


স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ৪৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামাল হোসেন মুফতির বিরুদ্ধে হাসপাতাল আঙিনায় একটি ক্লিনিক স্থাপন, ৪৩ লক্ষাধিক টাকা আত্মসাৎ, এবং বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। 'দুর্নীতি বিরোধী জোট, মোরেলগঞ্জ' নামের একটি সংগঠন রবিবার (৫ জুলাই) সকাল ১০ টায় মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধনের আয়োজন করে। তাতে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশ নিয়ে ডাঃ কামাল হোসেন মুফতির অপসারণের দাবি করেন। মানববন্ধনে সংগঠনের পক্ষ থেকে একটি অভিযোগ পত্র বিতরণ করা হয়। অভিযোগপত্রে বলা হয়, ২০২৫-২০২৬ অর্থবছরের এমএসআর (রোগীদের ওষুধপত্র) ক্রয়ের জন্য বরাদ্দ ৪৩ লক্ষাধিক টাকা যথাযথভাবে ব্যয় না করে আত্মসাতের অভিযোগ রয়েছে।

অতিরিক্ত অভিযোগ হিসেবে বলা হয়েছে, হাসপাতাল থেকে রোগী অন্যত্র নিয়ে গিয়ে ব্যক্তিগতভাবে চিকিৎসা প্রদান করা, সরকারি হাসপাতালের সুযোগ-সুবিধা ব্যবহার করে রোগীদের কাছ থেকে অর্থ আদায় করা, অবৈধ মেডিকেল সার্টিফিকেট প্রদান করে আর্থিক সুবিধা গ্রহণ, এবং ব্যক্তিগত ক্লিনিকে রোগী স্থানান্তরের বিষয়গুলোও উত্থাপন করা হয়েছে। অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে, বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর কাছ থেকে শক্তি দিয়ে বিল-ভাউচারে স্বাক্ষর নেওয়া, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে আর্থিক অনিয়ম করা, এবং ঘন ঘন স্টোরকিপার ও হেড ক্লার্ক পরিবর্তনের মাধ্যমে প্রশাসনিক অস্থিরতা সৃষ্টি করা হয়েছে। অভিযোগপত্রে হাসপাতালের চিকিৎসক ও জনবল সংকট তৈরির বিষয়টি তদন্তের দাবি করা হয়েছে। এছাড়া চিকিৎসাসেবা সংক্রান্ত নানা অনিয়মের কথাও উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, কিছু রোগীর ক্ষেত্রে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অস্ত্রোপচার করা হয়েছে, যার ফলে রোগীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্তের করার দাবি উঠেছে। মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ রেজাউল করিম, মাহমুদা খানম, সাবিনা ইয়াসমিন টুলু, মোঃ বশির উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, মো: শহিদুল ইসলাম প্রমুখ। এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা ডাঃ কামাল হোসেন মুফতি অভিযোগগুলো অস্বীকার করে বলেন, 'আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীমঙ্গলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, কৃষকদের বীজ ও সার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০১:১৫ এম


শ্রীমঙ্গলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, কৃষকদের বীজ ও সার বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২০২৫-২৬ অর্থবছরের ফ্লাড রিকন্সট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট এর আওতায় কৃষি প্রযুক্তি মেলা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। খরিপ-২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধনও করা হয়েছে। শনিবার (৫ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জালাল উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম সিদ্দিকী এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারু প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উজ্জ্বল সূত্রধর। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলাউদ্দিন।

অনুষ্ঠানে উপজেলার ৩ হাজার ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে খরিপ-২ মৌসুমের প্রণোদনা হিসেবে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ৫ কেজি ধানবীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। পরে অতিথিরা কৃষি প্রযুক্তি মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, কৃষিযন্ত্র ও কৃষিবিষয়ক বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করা হয়, যা কৃষকদের ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
কেপ ভার্দের প্রশংসায় ব্রাজিল কোচ

কেপ ভার্দের কৃতিত্ব, আর্জেন্টিনার ব্যর্থতা নয়: আনচেলত্তি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০১:২১ এম


কেপ ভার্দের কৃতিত্ব, আর্জেন্টিনার ব্যর্থতা নয়: আনচেলত্তি

 

বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিয়ে ফুটবল বিশ্বে আলোচনার ঝড় তুলেছে আফ্রিকার দেশ কেপ ভার্দে। পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলা এ দলটির মাঠের উত্তাপ টের পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাও। শেষ বত্রিশের নকআউট লড়াইয়ে লিওনেল মেসিদের রীতিমতো ঘাম ছুটিয়ে ছেড়েছে তারা। যদিও শেষ পর্যন্ত ম্যাচটি আর্জেন্টিনা জিতে নেয় ৩-২ গোলে; তবে কেপ ভার্দের এমন লড়াকু ফুটবল নিয়ে বিশ্বজুড়ে আলোচনা থামছেই না। এবার সে আলোচনায় যোগ দিলেন চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।

নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে এক সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন আনচেলত্তি। সেখানে আধুনিক ফুটবলের কঠিন বাস্তবতা নিয়ে নিজের দলকে সতর্ক করতে গিয়েই প্রসঙ্গক্রমে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচটির উদাহরণ টানেন ফুটবল দুনিয়ার অন্যতম সেরা এই মাস্টারমাইন্ড।

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার তীব্র সংগ্রাম নিয়ে আনচেলত্তি বলেন, ‘কে ভেবেছিল আর্জেন্টিনা কেপ ভার্দের বিপক্ষে এমন সমস্যায় পড়বে? কেউই না। আধুনিক ফুটবল এরকমই। এখানে কোনো ম্যাচই সহজ নয়।’

তবে মাঠের লড়াইয়ে মেসিদের এমন বেহাল দশা বা খাবি খাওয়ার পেছনে আর্জেন্টিনার কোনো দায় বা ব্যর্থতা দেখছেন না এই ব্রাজিলিয়ান বস। বরং আধুনিক ফুটবলের ট্যাকটিকসের সঙ্গে সমানতালে পা মিলিয়ে কেপ ভার্দে যেভাবে উন্নতি করেছে, তার ভূয়সী প্রশংসা করেন তিনি।

কেপ ভার্দেকে কৃতিত্ব দিয়ে আনচেলত্তি আরো বলেন, ‘এটা আর্জেন্টিনার ব্যর্থতা নয়। পুরো কৃতিত্ব কেপ ভার্দে, তাদের খেলোয়াড় ও কোচের। তারা অবিশ্বাস্য রকমের দারুণ প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছিল।’

আনচেলত্তির এমন মন্তব্য আরো একবার প্রমাণ করে যে, ফুটবল বিশ্বে এখন আর ‘ছোট দল’ বলে কিছু নেই। আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের পারফরম্যান্সই তার বড় প্রমাণ। যেকোনো পরাশক্তিকে যেকোনো দিন রুখে দেওয়ার সামর্থ্য এখন তথাকথিত ছোট দলগুলোও রাখে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%