বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং
১১:১৬ পি.এম
আজ বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আলোচনা করেছে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন উপায় নিয়ে। বৈঠককালে বাণিজ্য সম্প্রসারণ এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক উচ্চ প্রতিনিধি এবং ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট কাজা কালাসের সঙ্গে এই বৈঠক সম্পন্ন করেন।
বৈঠকে উভয় পক্ষ আলোচনা করেন বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও গভীর করা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধির উপায় নিয়ে।
তারা জাতিসংঘের সংস্কার সম্পর্কেও আলোচনা করেন এবং সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বহুপক্ষীয় সহযোগিতা বজায় রাখার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন।
এছাড়া, বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকটের সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক সহায়তা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপরও উভয় পক্ষ গুরুত্ব্ আরোপ করেন।
বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ভ্রমণসংক্রান্ত তথ্য ফাঁস করার অভিযোগে তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত একজন সিক্রেট সার্ভিস এজেন্টকে বরখাস্ত করা হয়েছে। এই পরিস্থিতিতে এজেন্সির অভ্যন্তরীণ বিষয়ক শাখা এই বিষয়ে একটি তদন্ত শুরু করেছে।
তবে, ওই এজেন্ট প্রশাসনিক শাস্তির মুখোমুখি হবেন কিনা কিংবা ফৌজদারি অপরাধের অভিযোগের সম্মুখীন হবেন, তা এখনও স্পষ্ট নয়।
সিএনএন জানায়, অভিযুক্ত সিক্রেট এজেন্ট কর্মী একটি গণমাধ্যমে জানিয়েছেন যে, ভ্যান্সের শেষ মুহূর্তে ব্যক্তিগত ভ্রমণের অনুরোধে এজেন্টরা বিরক্ত হয়েছে।
প্রতিবেদনে জানা গেছে, একটি নির্দিষ্ট ঘটনা এজেন্টদের বিশেষভাবে ক্ষুব্ধ করেছিল। ঘটনাটি ছিল ভ্যান্স এবং তার ছোট ছেলেকে গলফ খেলার জন্য ‘মেরিন টু’ হেলিকপ্টারে করে ওয়াশিংটনের বাইরে নিয়ে যাওয়ার অনুরোধ করা।
যদিও খারাপ আবহাওয়ার কারণে সেই ট্রিপটি শেষ পর্যন্ত হয়নি, তবে এই ধরনের প্রস্তাবের কথা শুনেই অনেক এজেন্ট হতবাক হয়ে গিয়েছিলেন। তাদের একজন বার্তা পাঠিয়েছেন, ‘এটা হাস্যকর। আগে মাইক (পেন্স) বা কমলা (হ্যারিস) কখনো এ ধরনের অনুরোধ করেননি।’
আরেকজন লিখেছিলেন, ‘তারা সবকিছু বদলে ফেলেন। পূর্ব নির্ধারিত শিডিউল মানেন না। যাতে খরচ বেড়ে যায়।’
প্রতিবেদনে আরো দাবি করা হয়েছে যে, জেডি ভ্যান্স এবং সেকেন্ড লেডি ঊষা ভ্যান্স সম্প্রতি একটি বাড়ি খোঁজার জন্য ভার্জিনিয়ার মিডলবার্গে একাধিকবার হেলিকপ্টারে ভ্রমণ করেছেন।
মেরিন টু হলো যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের জন্য নির্ধারিত বিশেষ হেলিকপ্টার। প্রতিবেদনের অনুযায়ী, এই ধরনের ভ্রমণের জন্য ‘মেরিন টু’ ব্যবহার করতে হোয়াইট হাউস মিলিটারি অফিসের অনুমোদনের প্রয়োজন হতো। ২০২২ সালের পেন্টাগন বাজেট অনুসারে, এই হেলিকপ্টারটি পরিচালনা করতে ঘণ্টায় ১৬ হাজার ডলার থেকে ২৪ হাজার ৬০০ ডলার খরচ হয়।
তবে, ‘দ্য ইন্ডিপেনডেন্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের একজন মুখপাত্র অনিয়মের যেকোনো ইঙ্গিত প্রত্যাখ্যান করেছেন এবং তাঁর পরিবারকে রক্ষা করার দায়িত্বে থাকা এজেন্টদের প্রশংসা করে বলেছেন, ‘ভ্যান্স পরিবার ইউএস সিক্রেট সার্ভিসের সেই সমস্ত নারী ও পুরুষদের প্রতি কৃতজ্ঞ যারা দক্ষতার সঙ্গে আমাদের দেশের সেবা করছেন।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্বকাপ ফাইনালের পর নানান বিতর্কে আলোচনায় থাকা আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে নিয়ে এবার সামনে এসেছে নতুন তথ্য।
জানা গেছে, পাঁজরের হাড়ে চিড় এবং শ্বাসকষ্ট নিয়েই তিনি বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচগুলো খেলেছেন।
ইএসপিএনের আর্জেন্টাইন ক্রীড়া সাংবাদিক মার্তিন আরেভালো প্রথম এ তথ্য প্রকাশ করেন। পরে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমও বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদন অনুযায়ী, শেষ ষোলো থেকে ফাইনাল পর্যন্ত পারেদেস গুরুতর চোট নিয়েই মাঠে নামেন। পাঁজরের হাড়ে চিড় থাকার পাশাপাশি মাঝে মাঝে তার শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। তবে প্রতিপক্ষ যাতে তার শারীরিক দুর্বলতার সুযোগ নিতে না পারে, সে কারণে পুরো টুর্নামেন্টজুড়ে বিষয়টি গোপন রাখা হয়েছিল।
চোট সত্ত্বেও আর্জেন্টিনার মাঝমাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পারেদেস। বিশ্বকাপের শুরুতে তিনি নিয়মিত একাদশে না থাকলেও, দলকে ভারসাম্য দিতে কোচ লিওনেল স্কালোনি তাকে শুরুর একাদশে জায়গা দেন। সুযোগ পেয়ে নিজের পারফরম্যান্স দিয়ে কোচের আস্থার প্রতিদানও দেন তিনি।
বিশ্বকাপে পারেদেস ৮ ম্যাচে মোট ৪৭৫ মিনিট খেলেছেন। এ সময়ে তার ৫০৯টি পাসের মধ্যে ৪৭৭টি সফল ছিল, যা প্রায় ৯৩ শতাংশ সাফল্যের হার। এছাড়া তিনি চারটি গোলের সুযোগ তৈরি করেন। রক্ষণে ৯টি ট্যাকলের মধ্যে ৮টিতে সফল হওয়ার পাশাপাশি ৮টি ইন্টারসেপশন এবং ১৩টি ক্লিয়ারেন্স করেন।
চোটের কারণে শ্বাসকষ্ট থাকলেও তার পারফরম্যান্সে এর দৃশ্যমান কোনো প্রভাব পড়েনি।
চিকিৎসাবিজ্ঞানের তথ্য অনুযায়ী, পাঁজরের হাড়ে চিড় পুরোপুরি সেরে উঠতে সাধারণত ৩ থেকে ৬ সপ্তাহ সময় লাগে। এ ধরনের চোটে প্লাস্টার করা যায় না; ব্যথা ও প্রদাহ নিয়ন্ত্রণে রেখে স্বাভাবিকভাবে হাড় জোড়া লাগার অপেক্ষা করতে হয়।
এ কারণে বিশ্বকাপ শেষে নিজের ক্লাব বোকা জুনিয়র্সের হয়ে পারেদেসকে কয়েকটি ম্যাচে মাঠের বাইরে থাকতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই)-এর একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দশ বৈঠকের স্থান ঢাকায় বৃহস্পতিবার (২৩ জুলাই) বসেছিল।
সভায় মূলত দলের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি ও অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা শক্তিশালীকরণ সংক্রান্ত কার্যক্রমের অগ্রগতি বিষয় পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ কার্যক্রমের উপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
সভার সূচনাতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে ২০২৩ সালের এপ্রিল মাসে প্রণীত কেন্দ্রীয় কৌশলগত কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি এবং স্থানীয় পর্যায়ে ২০টি ইউনিটে বাস্তবায়িত কৌশলগত পরিকল্পনার ফলাফল তুলে ধরা হয়।
প্রশিক্ষণ কার্যক্রম প্রাতিষ্ঠানিকীকরণ, কমিটিসমূহে নারীর অন্তর্ভুক্তি বৃদ্ধি, অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসন এবং জনসম্পৃক্তিমূলক কার্যক্রমে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে জানানো হয়। অংশগ্রহণকারীদের মধ্যে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে ধারণাগত ঐকমত্য প্রতিষ্ঠিত হয়, যার মধ্যে রয়েছে চাহিদা নিরূপণ, বিদ্যমান কৌশলগত কর্মপরিকল্পনা হালনাগাদকরণ এবং তার কার্যকর বাস্তবায়ন।
সভায় বিএনপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জনাব মো. ইসমাইল জবিউল্লাহ। পাশাপাশির প্রতিনিধি হিসেবে ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য (এমপি) এবিএম মোশাররফ হোসেন।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পক্ষে সভায় উপস্থিত ছিলেন সংস্থাটির চিফ অব পার্টি আমিনুল এহসান, সিনিয়র ডিরেক্টর লিপিকা বিশ্বাস এবং সিনিয়র ম্যানেজার মো. রবিউল ইসলাম।
প্রসঙ্গত, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তর (এফসিডিও)-এর সহায়তায় বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধিতে কারিগরি সহায়তা প্রদান করে আসছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালাতে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ইরান ‘ফাঁদে ফেলেছে’ বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৃহস্পতিবার, মার্কো রুবিও ইরান-সমর্থিত এই গোষ্ঠীকে দ্রুত উত্তেজনা কমানোর আহ্বান জানান।
ফিলিপিন্সের ম্যানিলায় সাংবাদিকদের সামনে মার্কো রুবিও বলেন, সংঘাতের শুরু থেকেই হুতিরা বেশ বুদ্ধিমত্তার সঙ্গে নিজেদের দূরে সরিয়ে রেখেছিল। কিন্তু বর্তমানে মনে হচ্ছে তারা ফাঁদে পা দিয়ে সৌদি আরব ও তাদের জাহাজে হামলা চালাচ্ছে। তিনি আরও বলেন, আমি আশা করি তারা এই উত্তেজনা কমাবে। কারণ, স্পষ্টতই ইরান তাদের বোকা বানিয়েছে।
ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই সংঘাতে আঞ্চলিক শক্তিগুলোও জড়িয়ে পড়ছে। চলতি সপ্তাহের শুরুতে হুতিরা সৌদি আরবের সকল ধরনের জাহাজের ওপর নিষেধাজ্ঞা দেয়। এর পূর্বে লোহিত সাগরের দক্ষিণাংশের গুরুত্বপূর্ণ রুট ‘বাব আল-মান্দেব প্রণালি’ আটকে দেওয়ার হুমকি দিয়েছিল তারা।
বৃহস্পতিবার, লোহিত সাগরে দুটি সৌদি তেলের ট্যাংকারে হামলার দাবি করেছে গোষ্ঠীটি; এবং এই কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছে।
বর্তমান এই উত্তেজনার সূত্রপাত হয় মূলত একটি পাল্টাপাল্টি অভিযোগকে কেন্দ্র করে। সম্প্রতি ইয়েমেনের সানা বিমানবন্দরে হামলার জন্য রিয়াদকে দায়ী করে হুতিরা। এর মাধ্যমে ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতিটি কার্যত ভেঙে যায়। এর আগে, সৌদি-সমর্থিত ইয়েমেন সরকার দাবি করেছিল, তেহরান থেকে সামরিক ও নিরাপত্তা কর্মীদের একটি ফ্লাইট হুতিদের কাছে এসেছে।
মার্কো রুবিও বৃহস্পতিবার এই অভিযোগটিই নিশ্চিত করেছেন। তিনি বলেন, তেহরান থেকে সরাসরি ফ্লাইটে আইআরজিসি সদস্যদের ইয়েমেনে আনার সিদ্ধান্ত নিয়েছিল হুতিরা। এর জবাবেই সৌদি আরব ব্যবস্থা নেয়, যা বর্তমান এই অস্থিতিশীল পরিস্থিতির জন্ম দিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ