ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

চট্টগ্রামে ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি ঘিরে সিলন টির বিশেষ আয়োজন


চট্টগ্রামে ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি ঘিরে সিলন টির বিশেষ আয়োজন

 

সিলন আমার শহর চট্টগ্রাম’ ক্যাম্পেইনের মেগা ইভেন্টটি চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, খাবার, জীবনযাপন এবং মানুষের আবেগ ও স্মৃতির উদযাপন হিসেবে ৩ সেপ্টেম্বর চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে বন্দরনগরীর পরিচিত ও অচেনা নানা গল্প ভিন্নভাবে উপস্থাপন করা হয়।বাংলাদেশের প্রতিটি শহরের রয়েছে নিজস্ব পরিচয়, ইতিহাস, ভাষা, সংস্কৃতি, খাবার এবং মানুষের সঙ্গে শহরের একটি বিশেষ আবেগের সম্পর্ক। দেশের বিভিন্ন শহরের এসব গল্পকে নতুনভাবে আবিষ্কার করে সারা দেশের মানুষের সামনে তুলে ধরার উদ্দেশ্যে সিলন টি ‘সিলন আমার শহর’ ক্যাম্পেইন শুরু করে। এই যাত্রার প্রথম শহর হিসেবে চট্টগ্রামকে নির্বাচিত করা হয়।ক্যাম্পেইনের শুরু থেকেই চট্টগ্রামের জনগণকে এর সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করার জন্য সিলন টি উদ্যোগ গ্রহণ করে।চট্টগ্রামের ইতিহাস ও সংস্কৃতিকে কেন্দ্র করে বিশেষ নকশার সিলন টি প্যাকেজিং বাজারে আনা হয়। ডিজিটাল প্ল্যাটফর্মেও শহরকে ঘিরে বিশেষ আয়োজন পরিচালিত হয়। ‘আমার শহর’ ডিজিটাল কনটেস্টের মাধ্যমে চট্টগ্রামের মানুষকে তাদের প্রিয় শহর নিয়ে ব্যক্তিগত স্মৃতি, অভিজ্ঞতা ও গল্প শেয়ার করার আহ্বান জানানো হয়। বিপুলসংখ্যক অংশগ্রহণকারীর মধ্যে থেকে প্রতি সপ্তাহে নির্বাচিত সাপ্তাহিক বিজয়ী ঘোষণা করা হয়।লটারির মাধ্যমে নির্বাচিত বিজয়ীদের মেগা ইভেন্টে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।‘সিলন আমার শহর—চট্টগ্রাম’ মেগা ইভেন্টে পুরো আয়োজনজুড়ে চট্টগ্রামকে নতুনভাবে আবিষ্কারের সুযোগ ছিল। পুরোনো চট্টগ্রামের ইতিহাস, স্থাপত্য ও ঐতিহ্য থেকে শুরু করে বন্দর ও রেলওয়ের গল্প, শহরের সংস্কৃতি, সংগীত, জীবনযাপন এবং বৈচিত্র্যময় খাবার বিভিন্ন অভিজ্ঞতামূলক উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হয়।চট্টগ্রামের নিজস্ব খাদ্যসংস্কৃতিকে বিশেষভাবে উদযাপন করা হয়। মেজবান, বেলা বিস্কুট, চায়ের আড্ডা এবং স্থানীয় স্বাদের নানা উপাদানের মাধ্যমে চট্টগ্রামের মানুষের দৈনন্দিন জীবন ও সংস্কৃতির পরিচিত রূপ ফুটে ওঠে।এছাড়া, চট্টগ্রামের সংগীত ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।৫০ এর অধিক কনটেন্ট ক্রিয়েটরের অংশগ্রহণে জমজমাট হয়ে ওঠে “সিলন আমার শহর-চট্টগ্রাম” মেগা ইভেন্ট। সাবিলা নূর, সামিরা মাহি, এস.পি. ক্রিয়েশন, রেজভি আহমেদ, বেংগলি বইন, সম্পদ, জিসান এবং আরও অনেক ক্রিয়েটর নিজেদের কনটেন্ট ও উপস্থিতির মাধ্যমে চট্টগ্রামের ভিন্ন ভিন্ন গল্প তুলে ধরেন।অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল ‘সিলন আমার শহর বিশেষ ব্যক্তিত্ব সম্মাননা’। চট্টগ্রামের পরিচয়, সংস্কৃতি ও সমাজকে সমৃদ্ধ করার জন্য ছয়জন বিশিষ্ট ব্যক্তিত্বকে এই সম্মাননা প্রদান করা হয়।চট্টগ্রাম ছিল ‘সিলন আমার শহর’-এর প্রথম গন্তব্য। মেগা ইভেন্টের মাধ্যমে চট্টগ্রাম অধ্যায়ের উদযাপন সম্পন্ন হলেও ‘আমার শহর’-এর যাত্রা এখানেই শেষ হচ্ছে না। বাংলাদেশের প্রতিটি শহরের রয়েছে একেকটি নিজস্ব গল্প। চট্টগ্রাম তার গল্প বলেছে। এখন ‘সিলন আমার শহর’-এর পরবর্তী গন্তব্য কোন শহর হবে, সেই অপেক্ষা।

আরও পড়ুন: নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা..

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বের সর্বকনিষ্ঠ রাজার চিরবিদায় : উগান্ডায় ফিরল ওয়ো নাইম্বারের মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৪২ পি.এম


বিশ্বের সর্বকনিষ্ঠ রাজার চিরবিদায় : উগান্ডায় ফিরল ওয়ো নাইম্বারের মরদেহ

উগান্ডার রাজা ওয়ো নাইম্বারের মরদেহ শুক্রবার দেশে ফিরিয়ে আনা হয়েছে। তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ ক্ষমতাসীন রাজা হিসেবে পরিচিত ছিলেন।

 

ক্যান্সারের কারণে গত ২৭ আগস্ট যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার অন্ত্যেষ্টিক্রিয়া আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে

, রাজা ওয়ো নাইম্বা কাবাম্বা ইগুরু রুকিদি চতুর্থ উগান্ডার পশ্চিমাঞ্চলের রুয়েনজোরি পর্বতমালার নিকটে অবস্থিত তোরো রাজ্যের রাজা ছিলেন। তিনি ১৯৯৫ সালে মাত্র তিন বছর বয়সে সিংহাসনে আরোহণ করেছিলেন।

 

এভাবে তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ ক্ষমতাসীন রাজা হিসেবে পরিচিতি অর্জন করেন।

মৃত্যুর সময় তার বয়স ছিল ৩৪ বছর। উগান্ডা একটি সাংবিধানিক প্রজাতন্ত্র হিসেবে পরিচালিত হয়। দেশের নির্বাহী ক্ষমতা একজন নির্বাচিত রাষ্ট্রপ্রধানের হাতে থাকে।

 

তবে ঔপনিবেশিক শাসনের পূর্বে দেশটিতে বিদ্যমান বেশ কয়েকটি ঐতিহ্যবাহী রাজতন্ত্র এখনো টিকে রয়েছে। যদিও এসব রাজপরিবারের রাজনৈতিক ক্ষমতা নেই, তবুও তাদের সংস্কৃতি ও সমাজে যথেষ্ট প্রভাব রয়েছে।

শৈশবে রাজা ওয়ো নাইম্বার সিংহাসনে বসার একটি ভিডিও ব্যাপকভাবে আলোচিত হয়েছিল। ভিডিওতে দেখা যায়, মাত্র তিন বছরের একটি শিশু রাজকীয় পোশাক ও মুকুট পরে সিংহাসনে বসে খেলনা নিয়ে খেলছে। এত অল্প বয়সে রাজপরিবারের দায়িত্ব গ্রহণের কারণে তিনি উগান্ডার মানুষের কাছে বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছিলেন।

 

বিশেষ একটি বিমানে করে তার মরদেহ উগান্ডার এনতেবে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনি সহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি মরদেহ গ্রহণ করেন। আনুষ্ঠানিকভাবে রাজা ওয়ো নাইম্বারের অন্ত্যেষ্টিক্রিয়া আগামী ১২ সেপ্টেম্বর সম্পন্ন হবে।

রাজা ওয়ো নাইম্বারের মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে তোরো রাজ্যে। তাঁর নির্বাচনী এলাকার আইন প্রণেতা জেনিফার মুজুঙ্গু বলেন, ‘আমরা সত্যিই বিশ্বাস করতে পারছি না যে মহামান্য আর আমাদের মাঝে নেই। মনে হচ্ছে, আমরা এখনো স্বপ্নের মধ্যে আছি। আমি চাই, এটি যেন সত্যিই একটি স্বপ্ন হয়।’

এনতেবে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনি দেশ ও তোরো রাজ্যের পতাকায় মোড়ানো রাজার কফিনের কাছে যান। তিনি কফিনের ওপর একটি পুষ্পস্তবক অর্পণ করেন এবং মাথা নত করে শ্রদ্ধা জানান। পরে কফিনটি একটি সামরিক হেলিকপ্টারে করে তোরো রাজ্যে নিয়ে যাওয়া হয়। সেখানে ১২ সেপ্টেম্বর পর্যন্ত রাষ্ট্রীয় ও রাজকীয় আনুষ্ঠানিকতায় শোক পালন করা হবে।

রাজপরিবারের সদস্য ডেভিস মুগেনি বিমানবন্দরে রাজার মরদেহ গ্রহণ করতে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘এটি আমাদের জন্য একটি বেদনাদায়ক মুহূর্ত। এমন একজন মানুষ, যিনি হাসিমুখে আমাদের ছেড়ে চলে গেলেন এবং যার সামনে তখনও পুরো জীবন পড়ে ছিল।’

রাজা ওয়ো নাইম্বা এইচআইভি ও এইডসের বিরুদ্ধে সচেতনতা ও লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি এ বিষয়ে জাতিসংঘের একজন দূত হিসেবেও কাজ করেছেন। তার মৃত্যুতে জাতিসংঘও শোক ও শ্রদ্ধা জানিয়েছে। তোরো রাজ্যের প্রধানমন্ত্রী ক্যালভিন আর্মস্ট্রং রোমিরে আকিকি গত সপ্তাহে জানান, অবিবাহিত রাজা ওয়ো নাইম্বা একজন উত্তরাধিকারী রেখে গেছেন। ফলে তোরো রাজ্যের রাজতন্ত্রের ধারাবাহিকতা বজায় থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন চার শতাধিক মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৪৪ পি.এম


মধুপুরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন চার শতাধিক মানুষ

টাঙ্গাইলের মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের কালামাঝি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) আয়োজিত এ ক্যাম্পে এলাকার অসহায়, নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার চার শতাধিক রোগী চিকিৎসাসেবা নেন।
ক্যাম্পে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয়, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দেওয়া হয়। গাইনি, প্রসূতি ও মেডিসিন বিষয়ে বিশেষ অভিজ্ঞ চিকিৎসক ডা. নাঈমা আক্তার নয়ন এবং মেডিসিন, চর্ম ও যৌনরোগ বিষয়ে বিশেষ অভিজ্ঞ ডা. রাশেদুল ইসলাম (রিফাত)সহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকেরা রোগীদের চিকিৎসাসেবা দেন।
আয়োজকেরা জানান, গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই নিয়মিত এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি ইংরেজি মাসের প্রথম শনিবার কালামাঝি এলাকায় এ বিনামূল্যের মেডিকেল ক্যাম্প আয়োজন করা হচ্ছে।
ক্যাম্পে চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দারা বলেন, প্রত্যন্ত এলাকায় বিনামূল্যে চিকিৎসক দেখানোর সুযোগ পাওয়ায় নিম্নআয়ের মানুষের জন্য এটি বেশ উপকারী। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ব্যবস্থাপত্র পাওয়ায় তাঁরা সন্তোষ প্রকাশ করেন।
মেডিকেল ক্যাম্পের আয়োজক নাজমুল হক বলেন, ‘‘গ্রামবাসীর সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি মাসের প্রথম শনিবার নিয়মিতভাবে ক্যাম্প পরিচালনার চেষ্টা করছি। এবারের ক্যাম্পে প্রায় চার শতাধিক মানুষ চিকিৎসাসেবা নিয়েছেন।’’
আয়োজকেরা জানান, ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিপিএলে মিরাজের সামনে বড় ‘নতুন চ্যালেঞ্জ’

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৪৫ পি.এম


সিপিএলে মিরাজের সামনে বড় ‘নতুন চ্যালেঞ্জ’

 

হঠাৎ করেই মেহেদী হাসান মিরাজ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ডাক পেয়েছেন। বাংলাদেশি অলরাউন্ডার গায়ানা অ্যামাজনের হয়ে সিপিএলে অংশগ্রহণ করবেন।মিরাজ এর আগে সিপিএলে খেলার সুযোগ পেয়েছিলেন। তবে ২০১৭ সালে ত্রিনবাগো নাইট রাইডার্স তাকে নিলামে কিনলেও, ম্যাচ খেলার সুযোগ তার হয়নি। এবার হয়তো সেই অপেক্ষার অবসান ঘটবে।সিপিএলে অংশগ্রহণের জন্য মিরাজ বিমানে চড়েছেন। যাওয়ার আগে তিনি সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করে জানান, নতুন চ্যালেঞ্জ নিতে তিনি সিপিএলে যাচ্ছেন। ২৮ বছর বয়সী অলরাউন্ডার লিখেছেন, ‘একটি নতুন চ্যালেঞ্জের জন্য সিপিএলের পথে। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের সঙ্গে ক্যারিবিয়ান সফর শুরু করতে আমি প্রস্তুত।’এখন পর্যন্ত মিরাজ দেশের বাইরে লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছেন।শ্রীলঙ্কার সর্বশেষ ফ্র্যাঞ্চাইজি আসরে ব্যক্তিগত পারফরম্যান্স ভালো না হলেও, তিনি চ্যাম্পিয়ন দলের সদস্য। গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে ৪ ম্যাচ খেলে তার রান ছিল ৪৪, তবে কোনো উইকেট তিনি নিতে পারেননি।মিরাজ এর আগে আরেকটি ফ্র্যাঞ্চাইজি লিগেও চ্যাম্পিয়ন দলের সদস্য হয়েছেন। পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সের হয়ে।

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনগণ চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ : জামায়াত আমির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৪৮ পি.এম


জনগণ চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ : জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণ চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে। দুর্নীতিবাজদের কারণে জনগণের অধিকার লুণ্ঠিত হচ্ছে।

 

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মতিঝিলে ১১-দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লং মার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

তিনি আরও উল্লেখ করেন, ‘আমাদের দাবি স্পষ্ট, ছয় দফা দাবি আপনারা দেখেছেন। তার সঙ্গে সপ্তম দফা হবে, বাংলাদেশে কোনো চাঁদাবাজ এবং দুর্নীতিবাজের অস্তিত্ব আমরা বরদাস্ত করব না।’

ঢাকাবাসীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা দোয়া করবেন।

 

ডা. শফিকুর রহমান বলেন, আমরা ১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্য অঙ্গীকারবদ্ধ। সেই অঙ্গীকার পূরণের লক্ষ্যে আমরা এই কর্মসূচি শুরু করেছি। আমাদের কর্মসূচির ইতিবাচক প্রভাব ইতিমধ্যে দেখা যাচ্ছে।

তিনি আরও বলেন, জনগণ চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে।

 

দুর্নীতিবাজদের হাতে জনগণের অধিকার লুণ্ঠিত হচ্ছে। গ্যাস নেই, পানি নেই, ইলেকট্রিসিটি নেই। কিন্তু গ্যাসের বিল যথারীতি আসছে। বিদ্যুতের ভূতুড়ে বিল আসছে। পানির জন্য কথা বলার সুযোগ নেই।

 

ডা. শফিকুর রহমান বলেন, ‘বিভিন্ন জায়গায় তার ক্রিয়া-প্রতিক্রিয়া শুরু হয়েছে। ক্রিয়া হলে মোবারকবাদ। প্রতিক্রিয়া হলে আমরা জানিয়ে দিচ্ছি। আপনারা বলছেন, এই করলে সেই করলে ছাড় দিয়ে কথা বলা হবে না। আমরা পরিষ্কার জানাচ্ছি, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি করলে জনগণও কাউকে ছাড় দিয়ে কথা বলবে না।’

তিনি আরও বলেন, আমরা আজ কোনো দল বা ব্যক্তিগোষ্ঠীর জন্য রাস্তায় নামিনি। আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি। জনগণের অধিকার আদায় করে আমরা ঘরে ফিরব। আমাদের এই আন্দোলন চলবে রাস্তায়, রাজপথে এবং জাতীয় সংসদে। সমান্তরালে আন্দোলন চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত ১৮ কোটি মানুষের প্রত্যেকটি অধিকার প্রতিষ্ঠিত না হবে।

জামায়াতের আমির বলেন, বিরক্ত হয়ে সিফাত নামের একজন তরুণ কী বলেছিল, তার জন্য বাংলাদেশ উলটপালট হয়ে যাওয়ার মতো করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দলীয় সন্ত্রাসীরা থানায় নিয়ে তাকে নাজেহাল করেছে। তাকে ছেড়ে দিন। ভালোভাবে ছেড়ে দিন।

তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে জানাতে চাই, সিফাতের মুখের ভাষা দিয়ে নয়; কিন্তু যে বিষয়ে সে প্রতিবাদ করেছে, সেই বিষয়ে বাংলাদেশের ১৮ কোটি মানুষ প্রয়োজনে সিফাত হয়ে গর্জন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%