ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

বিশ্ব পর্যটন দিবসে সাজেক ভ্যালিতে বর্ণাঢ্য রোড শো ও আলোচনা সভা


বিশ্ব পর্যটন দিবসে সাজেক ভ্যালিতে বর্ণাঢ্য রোড শো ও আলোচনা সভা

রাঙামাটি, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ : ‘বিশ্ব পর্যটন দিবস’ উপলক্ষে রাঙামাটি জেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে দেশের অন্যতম প্রধান পর্যটক নগরী ও ‘মেঘের রাজ্য’ খ্যাত সাজেক ভ্যালি পর্যন্ত একটি বর্ণাঢ্য রোড শো ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আজ রোববার বিকেলে ‘কটেজ অ্যান্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন অব সাজেক’-এর উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়, যার উদ্দেশ্য ছিল পর্যটন শিল্পের বিকাশ ও পরিবেশগত সচেতনতা বৃদ্ধি।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু, পাল্টাপাল্টি অভিযোগ

জেলা পরিষদের সদস্য এবং কটেজ অ্যান্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন অব সাজেকের সভাপতি সুপর্ন দেব বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পর্যটন দিবসের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাঘাইহাট সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তারেকুল ইমরান পিএসসি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট মামুনুর রশীদ, জেলা পরিষদের সদস্য শ্বাশত চাকমা প্রমুখ।

পর্যটন দিবস উপলক্ষে রাঙামাটি জেলা পরিষদ প্রাঙ্গন থেকে সাজেক ভ্যালি পর্যন্ত বর্ণাঢ্য 'রোড শো' ছাড়াও পাহাড়ের প্রকৃতি ও সৌন্দর্য রক্ষায় সাজেকের পর্যটন এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও পাহাড়ে সবুজায়নের বৃক্ষরোপণের আয়োজন করা হয়েছে।

এছাড়া, পর্যটন দিবস উপলক্ষে পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীসমূহের ঐতিহ্যবাহী কৃষ্টি ও সংস্কৃতি প্রদর্শনের জন্য স্থানীয় লুসাই, ত্রিপুরা এবং চাকমা জনগোষ্ঠীর যৌথ উদ্যোগে 'ট্রেডিশনাল ফুড কোর্ট' আয়োজন করা হয়। যেখানে আগত পর্যটক ও অতিথিদের জন্য পাহাড়ের বিলুপ্তপ্রায় ও ঐতিহ্যবাহী সুস্বাদু খাবারের বাহারী আয়োজন রাখা হয়েছে।

সাজেক কটেজ অ্যান্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃস্থানীয় প্রতিনিধিরা জানান, পর্যটন দিবসকে কেন্দ্র করে পর্যটকদের বরণ করে নেওয়ার পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলাই তাদের মূল উদ্দেশ্য।

আরও পড়ুন: আজ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ, ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮

পর্যটন দিবস উপলক্ষ্যে পাহাড়ি রোদ-মেঘের খেলায় সাজেকজুড়ে এখন আনন্দ মুখর পরিবেশ বিরাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে অস্ত্রসহ ৩ রোহিঙ্গা আটক, উদ্ধার হয়েছে গোলাবারুদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০২ পি.এম


কক্সবাজারে অস্ত্রসহ ৩ রোহিঙ্গা আটক, উদ্ধার হয়েছে গোলাবারুদ

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা বাজারে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, উখিয়া ১নং কুতুপালং এফডিএমএন ক্যাম্পের রুবালির ছেলে মো. উসমান বেলাল, ইউনুসের ছেলে মো. আনসার আলী এবং টেকনাফ ক্যাম্প ২৬ এর মোচনি ফয়েজ আহমদের ছেলে মো. মুসলিম। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে— জি৩ রাইফেল ২টি, দেশীয় একনলা বন্দুক (বড়) ১টি, দেশীয় একনলা বন্দুক (ছোট) ১টি, গুলি ৪২ রাউন্ড, টেজার ৩টি, ওয়াকিটকি সেট ৬টি, ম্যাগাজিন ১টি, বিস্ফোরক দ্রব্য ৪ কেজি, জর্দার কৌটা ২৫টি, লাল স্কচটেপ ২৫টি, ইজিবাইক ১টি, অ্যান্ড্রয়েড মোবাইল ২টি, বাটন মোবাইল ১টি।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকালে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. হানিফুর রহমান ভূঁইয়া এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, হ্নীলা ইউনিয়নের লেদা বাজার অতিক্রম করে ভারী অস্ত্রের একটি চালান রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত একটি সশস্ত্র ডাকাত দলের কাছে হস্তান্তর করা হবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে লেদা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে সকাল ১০টার দিকে ইজিবাইকে ৩ জন ব্যক্তিকে সন্দেহজনকভাবে লেদা বাজার এলাকা অতিক্রম করতে দেখে বিজিবি সদস্যগণ ইজিবাইকটিকে থামার সংকেত দেন। বিজিবি টহল দল তাৎক্ষণিকভাবে মেটাল ডিটেক্টরের সাহায্যে সন্দেহভাজন ইজিবাইকে বহন করা বস্তার ভেতর ধাতব পদার্থের উপস্থিতি নিশ্চিত হন।

পরবর্তীতে, অধিকতর তল্লাশির জন্য ইজিবাইকসহ উক্ত ৩ ব্যক্তিকে লেদা বিওপিতে নেওয়া হয়। সেখানে ইজিবাইকটি তল্লাশি করে আলুর বস্তার ভেতর লুকানো অবস্থায় অস্ত্র, গোলাবারুদ, আত্মরক্ষায় ব্যবহৃত বৈদ্যুতিক শক প্রদানকারী যন্ত্র বা টেজার, বিস্ফোরক দ্রব্য ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই লাখ টাকায় বেঁচে যেতে পারে লামিয়ার জীবন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০৩ পি.এম


দুই লাখ টাকায় বেঁচে যেতে পারে লামিয়ার জীবন

লামিয়া ইসলাম সাহেবা। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আলহাজ্ব মকবুল হোসেন ডিগ্রি কলেজের বিএ প্রথম বর্ষের শিক্ষার্থী। যখন তার পরিবার উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে অভাবের সংসারে আলো জ্বালানোর স্বপ্নে বিভোর, তখনই তাদের ভাগ্যে নেমে আসে নির্মম ধাক্কা। একটি জটিল রোগ অভাবের সংসারে হানা দিয়েছে।

ছয় মাস ধরে তলপেটের ব্যথায় ভুগছেন লামিয়া। ধীরে ধীরে হাঁটাচলার শক্তি হারিয়ে ফেলছেন তিনি। পরীক্ষা করার সময় ইউটেরাসে পাঁচটি টিউমার ধরা পড়ে। ডাক্তার জানালেন, সামনে দুটি উপায় রয়েছে— অপারেশন অথবা মৃত্যু। অপারেশনের জন্য প্রয়োজন দুই লাখ টাকা।

বর্তমান যুগে এই অর্থের অঙ্কটি কম মনে হলেও, লামিয়ার বেকার বাবার জন্য এটি একটি বিশাল চ্যালেঞ্জ। সেইসাথে, এই অর্থ সংগ্রহের জন্য হাতে সময়ও খুব কম। ডাক্তার আগামী মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) অপারেশনের তারিখ নির্ধারণ করেছেন।

ঢাকার মোহাম্মদপুরে দুই রুমের একটি ছোট ফ্ল্যাটে লামিয়ার পরিবার ৬ জন সদস্য নিয়ে বসবাস করছে। দীর্ঘদিন ধরে মেয়ের চিকিৎসার খরচ চালাতে গিয়ে বাবা মো. ইসলাম উদ্দিন সর্বস্বান্ত হয়ে পড়েছেন। এর সাথে, ছোট দুই মেয়ের লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম। পরিবারের ছোট ছেলেটাকেও স্কুলে ভর্তি করাতে পারছেন না। তিনবেলার খাবারের জায়গায় খেয়ে-না খেয়ে কোনরকমে চলছে পরিবার। ঘরভাড়াও কয়েক মাসের বাকি পড়ে আছে।

লামিয়ার অসহায় বাবা মো. ইসলাম উদ্দিন সব মিলিয়ে পড়েছেন অকূল পাথারে। অসুস্থ মেয়েটাকে ভালোভাবে খাওয়ানো তো দূরের কথা; ওষুধের খরচ জোগাড় করতেও হিমশিম খাচ্ছেন তিনি। লজ্জায় এতদিন মানুষের কাছে হাত পাততে পারেননি সমাজের নিম্ন মধ্যবিত্ত অংশের এই ব্যক্তি। কিন্তু, মেয়ের জীবন বাঁচাতে এখন তিনি সমাজের সামর্থ্যবানদের দৃষ্টি আকর্ষণ করছেন।

লামিয়ার বাবা মো. ইসলাম উদ্দিন বলেন, "মেয়ের চিকিৎসার জন্য যৎসামান্য জমি যেটুকু ছিল, সেটাও বেচে দিয়েছি। আত্মীয়-স্বজনের কাছেও দেনা হয়ে গেছে অনেক। চাকরি হারিয়ে পরিবারের তিনবেলা খাবারও জোগাড় করতে পারছি না এখন। আমার মেয়েটাকে বাঁচাতে তো খুব বেশি টাকা লাগে না। এই সমাজে কত কত বিত্তবান মানুষ আছেন। তারা যদি একটু মুখ তুলে তাকান, আমার মেয়েটা বাঁচতে পারে।"

লামিয়ার বাবা মো. ইসলাম উদ্দিনের সাথে যোগাযোগের উপায় ও বিকাশ নম্বর: 01911490413 / 01994060281

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব তুলে ধরলেন প্রশাসক শামীম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০৩ পি.এম


শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব তুলে ধরলেন প্রশাসক শামীম

চট্টগ্রাম, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ : চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম মন্তব্য করেছেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম।

তিনি উল্লেখ করেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং নেতৃত্ব প্রদানের জন্য প্রস্তুত হয়। তাই, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক চর্চা প্রসারিত করা প্রয়োজন।

রোববার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে দৃষ্টি চট্টগ্রামের ২০তম স্কুল বিতর্ক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘যুক্তির আলো ছড়িয়ে পড়ুক চট্টগ্রামের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে’ এই প্রতিপাদ্যে চট্টগ্রাম জেলা পরিষদের সহযোগিতায় আয়োজিত কর্মশালায় মহানগর ও জেলার ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২১৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

মাহবুবের রহমান শামীম আরও বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের যুক্তি দিয়ে চিন্তা করার, আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলার এবং নিজের মতামত সুন্দরভাবে উপস্থাপন করার ক্ষেত্রে সহায়তা করে।

অনুষ্ঠানে দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল, কর্মশালার সমন্বয়কারী মুজিবুল হক এবং সহ-সমন্বয়কারী জুনায়েদ আসাদ বক্তব্য প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবানে গহিন জঙ্গলে লুঙ্গি দিয়ে শ্বাসরোধে হত্যা, উদ্ধার লাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০৪ পি.এম


বান্দরবানে গহিন জঙ্গলে লুঙ্গি দিয়ে শ্বাসরোধে হত্যা, উদ্ধার লাশ

বান্দরবানে লামার রূপসীপাড়া ইউনিয়নের গহিন জঙ্গলের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে এক ব্যক্তির লাশ। তাকে পিটিয়ে ও পরনের লুঙ্গি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধিদের বরাতে জানা যায়, রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম মো. সগীর (৪৫)। তিনি লামা উপজেলার পূর্ব শিলেরতুয়া এলাকার ছামাইঝিরির বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে। মো. সগীর পেশায় ছিলেন দিনমজুর।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রূপসীপাড়া বাজার থেকে দেড় কিলোমিটার দক্ষিণে হাতিরঝিরি এলাকায় একটি জুমখেতের পাশে গহিন জঙ্গলে লাশটি পড়ে ছিল। সকালে একজন ম্রো জুমচাষি তার সঙ্গে থাকা কুকুরের মাধ্যমে লাশটির সন্ধান পান। পরে পুলিশকে অবহিত করা হয়।

রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম বলেন, মো. সগীরকে সর্বশেষ শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে স্থানীয় বাসিন্দারা রূপসীপাড়া বাজারে দেখেছেন। তার শরীরে মারধরের আঘাত রয়েছে এবং তাকে পরনের লুঙ্গি গলায় পেঁচিয়ে হত্যা করা হয়েছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বলেন, ওই দিনমজুরকে কেন বা কারা হত্যা করেছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি জানার চেষ্টা চলছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%