ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

পদ্মায় নিখোঁজ ছাত্রদল নেতা রকির মরদেহ উদ্ধার।


পদ্মায় নিখোঁজ ছাত্রদল নেতা রকির মরদেহ উদ্ধার।

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে নৌকা ভ্রমণের সময় হার্ডিঞ্জ ব্রিজের পিলারের সাথে ধাক্কা লেগে নিখোঁজ হওয়া ঝিনাইদহের শৈলকুপার পৌর ছাত্রদলের সদস্যসচিব রাকিবুজ্জামান রকির (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার সকালে নিখোঁজের ৩৫ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।

গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে ১৩০ জন যাত্রী বহনকারী বাল্কহেডের সাথে হার্ডিঞ্জ ব্রিজের পিলারের সংঘর্ষের ফলে প্রথমে ৩ জন নিখোঁজ হয়। দুজনকে উদ্ধার করা সম্ভব হলেও রকি নিখোঁজ ছিলেন।

আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন

নৌকা ভ্রমণে অংশগ্রহণকারী যাত্রীরা জানিয়েছেন, ঝিনাইদহের শৈলকুপার কাতলা গাড়ি ঘাট থেকে ১৩০ জন ভ্রমণকারী নিয়ে তারা ভেড়ামারা উপজেলার সোলাইমান শাহ মাজারে বেড়াতে আসেন। এছাড়াও ওই নৌকায় মাঝিসহ আরও বেশ কয়েকজন লোক উপস্থিত ছিলেন।

মাজার দর্শনের পর রাত সোয়া ৯টার দিকে তারা হার্ডিঞ্জ ব্রিজের নিকট পৌঁছান। এ সময় প্রবল স্রোতে হার্ডিঞ্জ ব্রিজের চার নম্বর পিলারের সাথে বাল্কহেডের পেছনের অংশের সংঘর্ষ ঘটে। এই ঘটনার ফলে রকি, লিটন ও ওহাব নদীতে পড়ে যান। লিটন ও ওহাবকে উদ্ধার করা সম্ভব হলেও রকি নিখোঁজ ছিলেন।

খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস, ভেড়ামারা ফায়ার সার্ভিস এবং নৌ পুলিশ যৌথভাবে উদ্ধার কাজ শুরু করে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান জানান, রকিকে উদ্ধারের জন্য নৌ পুলিশ, ফায়ার সার্ভিসসহ বেশ কিছু ইউনিট কাজ করছিল। আজ সকালে দুর্ঘটনাস্থলের অদূরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সামনে পদ্মা নদীতে তার মরদেহ ভেসে উঠে।

আরও পড়ুন: সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দাদা ভাই বাহিনী’র বন্দুকযুদ্ধে ৫ জেলে উদ্ধার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৫ বছর বয়সী বৈভবকে থামানোর ছক কষেছে আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:০৮ পি.এম


১৫ বছর বয়সী বৈভবকে থামানোর ছক কষেছে আফগানিস্তান

 

বয়স মাত্র ১৫, কিন্তু মাঠে নামার আগে থেকেই বৈভব সূর্যবংশী প্রতিপক্ষ শিবিরের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন।

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের শুরুতে আফগানিস্তান এই তরুণ ওপেনারকে আটকে রাখার জন্য পরিকল্পনা করছে।

আজ তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে ভারতের মুখোমুখি হবে আফগানিস্তান। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে দলের অধিনায়ক ইব্রাহিম জাদরান খোলামেলা ভাবে স্বীকার করেছেন যে, ১৫ বছরের বৈভবকে অবমূল্যায়ন করার সুযোগ নেই। আফগানিস্তান ভিডিও ফুটেজ বিশ্লেষণ এবং আইপিএলে তার বিপক্ষে খেলা সতীর্থদের অভিজ্ঞতার ভিত্তিতে বৈভবকে থামানোর কৌশল তৈরি করছে।

বৈভবকে ‘অসাধারণ প্রতিভা’ হিসেবে উল্লেখ করে জাদরান বলেন, ‘সে অবিশ্বাস্য প্রতিভাবান। আইপিএল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে সে পারফর্ম করে দেখাচ্ছে। তাকে থামানোর উপায় নিয়ে আমরা বেশ আলোচনা করেছি। আমাদের স্কোয়াডে এমন ক্রিকেটারও আছে যারা আইপিএলে তার মুখোমুখি হয়েছে, তাদের কাছ থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়েছি।

তবে কেবল সতীর্থদের মুখের কথায় নির্ভর করতে চাননি আফগান ম্যানেজমেন্ট। তারা ভিডিও প্রযুক্তির সাহায্যে বৈভবের ব্যাটিংয়ের শক্তিশালী ও দুর্বল দিকগুলো বিশ্লেষণ করেছেন। তবে আফগান অধিনায়ক জাদরান রণকৌশল জটিল করতে চান না, তিনি বলেন, ‘আমরা তার ভিডিও ক্লিপস দেখেছি। তবে আমাদের মূল লক্ষ্য পরিকল্পনাকে যতটা সম্ভব সাধারণ রাখা এবং মাঠে সেটার সঠিক বাস্তবায়ন ঘটানো।’

আইপিএলে নজর কাড়া বৈভব যে কেবল সংক্ষিপ্ত সংস্করণের খেলোয়াড় নন, তা প্রমাণ করেছেন লাল বলের ক্রিকেটেও। সদ্য সমাপ্ত দুলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের হয়ে ৫ ইনিংসে ১৯২ রান করেছেন। বিশেষ করে কেন্দ্রীয় অঞ্চলের বিপক্ষে সেমিফাইনালে ৯২ রানের কার্যকরী ইনিংসটি দলকে জয়ী করার পথে সহায়তা করেছে। এবার আবার নিজের পরিচিত ও প্রিয় টি-টোয়েন্টি ফরম্যাটে ফিরছেন এই তরুণ ওপেনার। স্বাভাবিকভাবেই তাকে ঘিরে আফগান শিবিরের এই বাড়তি সতর্কতা।

অন্যদিকে, রশিদ খানের কাছ থেকে টি-টোয়েন্টির নেতৃত্ব গ্রহণ করা ইব্রাহিম জাদরানের জন্যও এই সিরিজটি একটি বড় পরীক্ষা। নতুন দায়িত্ব নিয়ে জাদরান বলেন, ‘অধিনায়কত্ব অনেক বড় একটা দায়িত্ব, তবে আমি এটা উপভোগ করছি। ম্যাচের কঠিন মুহূর্তে ঠাণ্ডা মাথায় সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই আসল খেলা।’ পরিচিত কন্ডিশনে নিজেদের সেরাটা দিতে পারলে ভারতের বিপক্ষে স্মরণীয় একটি সিরিজ কাটানো সম্ভব বলেও বিশ্বাস এই আফগান অধিনায়কের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ব্যর্থতা মেনে নেব, কিন্তু স্ত্রীর পরিচয় লুকাব না

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:১৭ পি.এম


‘ব্যর্থতা মেনে নেব, কিন্তু স্ত্রীর পরিচয় লুকাব না

 

তামিল চলচ্চিত্রে অভিনেতা আর মাধবনের অভিষেক ঘটে মণি রত্নমের ‘আলাইপায়ুথে’ সিনেমার মাধ্যমে। ক্যারিয়ারের সেই শুরুর সময়, সিনেমার স্বার্থে তাকে স্ত্রীর পরিচয় গোপন রাখার পরামর্শ দেওয়া হয়েছিল।

চলচ্চিত্র শিল্পের একটি অংশের ধারণা ছিল যে, বিবাহিত কোনো অভিনেতাকে রোমান্টিক নায়ক হিসেবে গ্রহণ করতে চায় না ইন্ডাস্ট্রি।

তবে মাধবন বক্স অফিসের সাফল্যের জন্য স্ত্রীর অস্তিত্ব অস্বীকার করতে রাজি হননি। তিনি বিষয়টি নিয়ে সরাসরি পরিচালক মণি রত্নমের সঙ্গে আলোচনা করেন। মণি রত্নম তাকে বিয়ের কথা গোপন করতে কোনো চাপ দেননি।

এরপর বিভিন্ন প্রচারণামূলক অনুষ্ঠানে মাধবন গর্বের সঙ্গে তার বিয়ের কথা তুলে ধরেন।

মাধবন জানান, ক্যারিয়ারের কঠিন দিনগুলোতে তার স্ত্রী সরিতা সবসময় তার পাশে ছিলেন। তাই ক্যারিয়ারে ব্যর্থতা মেনে নেওয়া গেলেও স্ত্রীর পরিচয় গোপন করে তাকে অসম্মান করা তার পক্ষে সম্ভব ছিল না। শেষ পর্যন্ত তিনি নিজের সততা বজায় রেখেই তার অভিনয় ক্যারিয়ার এগিয়ে নিয়ে যান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তথ্যপ্রযুক্তিতে দক্ষতা বাড়াতে রাঙামাটিতে সেনাবাহিনীর কম্পিউটার প্রশিক্ষণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:১৮ পি.এম


তথ্যপ্রযুক্তিতে দক্ষতা বাড়াতে রাঙামাটিতে সেনাবাহিনীর কম্পিউটার প্রশিক্ষণ শুরু

‎‎তথ্যপ্রযুক্তির দ্রুত পরিবর্তনশীল সময়ে পার্বত্য চট্টগ্রামের তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং তাদের কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই অংশ হিসেবে রাঙামাটি সদর জোনের উদ্যোগে ‘কম্পিউটার প্রশিক্ষণ-২০২৬’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
‎
‎রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি সদর জোনে আয়োজিত অনুষ্ঠানে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন রাঙামাটি জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো. জুলফিকার রহমান, পিএসসি।
‎
‎পার্বত্য চট্টগ্রামে জনসাধারণের কল্যাণে পরিচালিত সেনাবাহিনীর সম্প্রীতি ও উন্নয়নমূলক কার্যক্রমের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এতে ২০ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করছেন। বিশেষ গুরুত্ব দিয়ে পিছিয়ে পড়া পাহাড়ি জনগোষ্ঠী ও বাঙালি তরুণ-তরুণীদের একই কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছে।
‎
‎আয়োজকরা জানান, শুধু কম্পিউটার শেখানো নয়, তরুণদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করে তাদের দক্ষতা, আত্মবিশ্বাস ও কর্মক্ষমতা বাড়ানোই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতে ফ্রিল্যান্সিং, অনলাইনভিত্তিক কাজ, চাকরি ও আত্মকর্মসংস্থানের বিভিন্ন ক্ষেত্রে প্রবেশের সুযোগ তৈরি হতে পারে।
‎
‎প্রশিক্ষণে কম্পিউটারের মৌলিক ব্যবহার, প্রয়োজনীয় সফটওয়্যার পরিচালনা, ইন্টারনেট ব্যবহার, তথ্য অনুসন্ধান এবং দৈনন্দিন জীবনে প্রযুক্তির কার্যকর প্রয়োগসহ বিভিন্ন বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
‎
‎উদ্বোধনী অনুষ্ঠানে মেজর মো. জুলফিকার রহমান বলেন, শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ একটি অঞ্চলের টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। তরুণ-তরুণীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ সৃষ্টি করা সম্ভব।
‎
‎তিনি বলেন, পাহাড়ি ও বাঙালি তরুণ-তরুণীদের একই প্রশিক্ষণ কার্যক্রমে সম্পৃক্ত করার ফলে দক্ষতা অর্জনের পাশাপাশি পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশও আরও সুদৃঢ় হবে।
‎
‎সংশ্লিষ্টদের মতে, পার্বত্য অঞ্চলের তরুণদের দক্ষতা উন্নয়নে এমন উদ্যোগের প্রভাব দীর্ঘমেয়াদি হতে পারে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত প্রযুক্তিগত জ্ঞান কাজে লাগিয়ে তরুণরা নিজেদের কর্মসংস্থানের পথ তৈরি করতে পারলে পরিবার ও সমাজের ওপরও এর ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে পার্বত্য এলাকার তরুণদের অংশগ্রহণের সুযোগ আরও বিস্তৃত হবে।
‎
‎সেনাবাহিনীর এ উদ্যোগকে পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন ও সম্প্রীতি জোরদারের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের প্রত্যাশা, প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীরা ভবিষ্যতে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের ভাগ্যোন্নয়নের পাশাপাশি এলাকার আর্থ-সামাজিক উন্নয়নেও ভূমিকা রাখবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দ্বিপক্ষীয় বৈঠক শেষে একই লিমুজিনে চেপে প্রদর্শনীতে মোদি-পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:২৩ পি.এম


দ্বিপক্ষীয় বৈঠক শেষে একই লিমুজিনে চেপে প্রদর্শনীতে মোদি-পুতিন

 

নয়া দিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলনের প্রাক্কালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্বিপক্ষীয় বৈঠকে আলোচনা করেন। বৈঠক শেষে, উভয় নেতা একই লিমুজিন গাড়িতে করে ইনোপ্রম আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী পরিদর্শনে যান।

এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মোদি এবং পুতিনের এটি ছিল চতুর্থ যৌথ গাড়ি সফর।

বৈঠকের সময়, প্রধানমন্ত্রী মোদি প্রেসিডেন্ট পুতিনকে প্রাচীন তামিল কবি থিরুভাল্লুভারের রচনা ‘থিরুক্কুরাল’-এর একটি রুশ ভাষার অনুবাদ উপহার দেন। প্রধানমন্ত্রী মোদি আশা প্রকাশ করেন যে, এই অনুবাদ দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক ও সাংস্কৃতিক যোগাযোগকে আরও শক্তিশালী করবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই নেতা বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা এবং মহাকাশ খাতসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় ইউক্রেন এবং পশ্চিম এশিয়ার সংঘাত নিয়ে আলোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি পুনর্ব্যক্ত করেন যে, যেকোনো সমস্যার সমাধানের একমাত্র উপায় হলো সংলাপ এবং কূটনীতি।

মস্কো ভারতের অন্যতম প্রধান কৌশলগত এবং সামরিক অংশীদার। ২০২৫ সালের ডিসেম্বরে পুতিনের সর্বশেষ ভারত সফরের পর, এই বৈঠকে দুই দেশের যৌথ সহযোগিতা আরও জোরদার করার তাগিদ দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%