ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

রাশিয়ায় তৈরি ক্যানসারের টিকা কার্যকরীভাবে কাজ করছে


রাশিয়ায় তৈরি ক্যানসারের টিকা কার্যকরীভাবে কাজ করছে

রাশিয়ায় উদ্ভাবিত ত্বকের ক্যানসার মেলানোমার চিকিৎসার জন্য তৈরি ব্যক্তিগতকৃত ভ্যাকসিনের প্রথম প্রয়োগে আশাব্যঞ্জক ফল পাওয়া গেছে। দেশের বিজ্ঞানীরা জানিয়েছেন, পরীক্ষামূলকভাবে এই ভ্যাকসিনটি গ্রহণকারী প্রথম রোগীর শরীরে কাঙ্ক্ষিত রোগপ্রতিরোধ প্রতিক্রিয়া তৈরি হয় এবং তিনি বর্তমানে সুস্থ আছেন।

গ্যামালেয়া ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউটের বৈজ্ঞানিক পরিচালক আলেকজান্ডার গিনজবার্গ জানিয়েছেন, ‘নিওনকোভ্যাক’ নামের এমআরএনএ-ভিত্তিক ভ্যাকসিন হাতে নেওয়ার পর রোগীর শরীরে টিউমারের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রয়োজনীয় প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় হয়েছে। তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে এবং চিকিৎসা কার্যক্রমও অব্যাহত আছে।

রুশ স্বাস্থ্য মন্ত্রণালয় গত বছর দুটি ব্যক্তিগতকৃত ক্যানসার চিকিৎসা প্রযুক্তির অনুমোদন দিয়েছে। এর মধ্যে উন্নত পর্যায়ের মেলানোমার জন্য তৈরি নিওনকোভ্যাক এবং কোলরেক্টাল ক্যানসারের জন্য উদ্ভাবিত পেপটাইডভিত্তিক ওষুধ ‘অনকোপেপ্টি’ উল্লেখযোগ্য।

আরও পড়ুন: ঢাকায় জরুরি অবতরণে এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে গেল, রোগীর মৃত্যু

চলতি বছরের এপ্রিল মাসে মস্কোর হারজেন অনকোলজি রিসার্চ ইনস্টিটিউটে তৃতীয় পর্যায়ের মেলানোমা ও মেটাস্টেসিসে আক্রান্ত ৬০ বছর বয়সী এক ব্যক্তির শরীরে প্রথমবারের মতো এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়। চিকিৎসকদের পরিকল্পনা অনুযায়ী, রোগী কে আরও দুটি ডোজ দেওয়া হবে এবং পুরো চিকিৎসার সময়কালে তার রোগপ্রতিরোধ ব্যবস্থার কার্যকারিতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

গিনজবার্গ আরো জানান, বর্তমানে আরো ১০ জন রোগীর জন্য ব্যক্তিগতকৃত এই ভ্যাকসিন প্রস্তুত করার কাজ চলছে। আগামী দেড় থেকে তিন মাসের মধ্যে সেগুলো ব্যবহারের উপযোগী হবে বলে আশা করা হচ্ছে।

রাশিয়ার ন্যাশনাল মেডিকেল রিসার্চ সেন্টার অব রেডিওলজির প্রধান আন্ড্রে কাপরিনের ভাষ্য অনুযায়ী, এই প্রযুক্তি ক্যানসার চিকিৎসায় নতুন ধরনের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করছে। এতে কেবল রোগের চিকিৎসাই নয়, বরং রোগীর নিজস্ব রোগপ্রতিরোধ ব্যবস্থাকে ক্যানসার কোষ শনাক্ত করতে এবং সেগুলো ধ্বংস করার জন্য প্রস্তুত করা হয়।

এই পদ্ধতিতে রোগীর টিউমার এবং সুস্থ টিস্যুর নমুনা সংগ্রহ করে তাদের জিনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হয়। সেই তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট রোগীর জন্য আলাদাভাবে এমন একটি ভ্যাকসিন তৈরি করা হয়, যা ক্যানসার কোষকে লক্ষ্য করে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সহায়তা করে।

আরও পড়ুন: রাহুল গান্ধীর পদযাত্রা: ভারতের গণবিক্ষোভে যুবদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত

এদিকে, রুশ স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, কোলরেক্টাল ক্যানসারের জন্য তৈরি ‘অনকোপেপ্টি’ গ্রহণকারী রোগীদের শরীরেও প্রয়োজনীয় রোগপ্রতিরোধ প্রতিক্রিয়া দেখা গেছে। পাশাপাশি গ্যামালেয়া ইনস্টিটিউট বর্তমানে অগ্ন্যাশয়, কিডনি এবং নন-স্মল সেল ফুসফুসের ক্যানসারের জন্যও নতুন চিকিৎসা প্রযুক্তি নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাইকে মুছে ফেলতে ‘ডিপ পাওয়ারের’ ষড়যন্ত্র চলছে: সাবেক ছাত্রশিবির সভাপতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০১:০৯ এম


জুলাইকে মুছে ফেলতে ‘ডিপ পাওয়ারের’ ষড়যন্ত্র চলছে: সাবেক ছাত্রশিবির সভাপতি

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট নিয়ে আলোচনা-সমালোচনার পর ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম তার অবস্থান পরিষ্কার করেছেন। তিনি বলেন, দেশের রাজনীতিতে সক্রিয়ভাবে একটি ‘ডিপ পাওয়ার’ বিভিন্ন রাজনৈতিক শক্তিকে প্রভাবিত করছে। একই সময়ে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সমর্থকদের মধ্যে ঐক্য বজায় রাখার অনুরোধ জানিয়ে বলেন, ‘‘জুলাইকে মুছে ফেলতে নানা ধরনের ষড়যন্ত্র চলছে।’’ সাবেক শিবির সভাপতি তার পোস্টে উল্লেখ করেন যে, গতকালকের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে অনেক শুভাকাঙ্ক্ষী ফোন ও মেসেজ পাঠিয়ে তাদের কষ্টের কথা জানিয়েছেন। কেউ কেউ পোস্টটি মুছে ফেলতে বলেছেন, কেউ বলেছেন—“কথাগুলো ঠিক, কিন্তু পোস্টটি আপনি না দিলে ভালো হতো।” আবার অনেকে পোস্টটির ব্যাখ্যাও জানতে চেয়েছেন।ছবি: ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত।

তিনি আরও বলেন, যারা তাকে অনুসরণ করেন বা পূর্বে তার কার্যক্রম সম্পর্কে জানেন, তারা নিশ্চয়ই জানেন—ব্যক্তিগতভাবে তিনি শুধু শুভাকাঙ্ক্ষীদের নয়, সমালোচক ও আদর্শিক প্রতিপক্ষের মতামতকেও গুরুত্ব দেন। ছাত্রশিবির তাকে সেই মৌলিক শিক্ষা দিয়েছে। সেই সম্মানের আসন থেকে তার কিছু চিন্তা ও উপলব্ধি তুলে ধরতে চান।

জাহিদুল ইসলাম উল্লেখ করেন, এশিয়া ও আফ্রিকার উন্নয়নশীল দেশগুলোর রাজনীতি যারা গভীরভাবে পর্যবেক্ষণ করেন, তারা নিশ্চয়ই জানতে পারবেন—কীভাবে ডিপ স্টেট বাংলাদেশের মতো দেশগুলোর রাজনীতিকে নিজেদের পছন্দ অনুযায়ী প্রভাবিত করতে নানা ষড়যন্ত্র করে। রাজনৈতিক খেলা এবং দ্বন্দ্ব-সংঘাত সৃষ্টি করে তারা রাজনৈতিক সুযোগ গ্রহণ করে। অনেক সময় এগুলোকে দৃশ্যমান রাজনৈতিক শক্তির পারস্পরিক বিরোধ মনে হলেও, এর পেছনের শক্তি সাধারণত অধরা থেকে যায়।

তিনি হবিগঞ্জ ও মৌলভীবাজারের হামলাকে পরিকল্পিত বললেও, সেখানে এনসিপি বা বিএনপির নাম উল্লেখ করেননি। এক্ষেত্রে তিনি বলছেন—“ডিপ পাওয়ার।” তার বক্তব্য হলো, ডিপ পাওয়ার কোন রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে নেই; বরং তারা বিভিন্ন দলকে নিজেদের স্বার্থে ব্যবহার করে। তিনি জোর দিয়ে বলেন, সাধারণ মানুষ বা জনপরিসরে এ বিষয়ে খোলামেলা আলোচনা করার জন্য বেশি সুযোগও নেই। শহীদ ওসমান হাদী এ ট্যাবু ভাঙার চেষ্টা করেছিলেন, যার পরিণতি ছিল তার শাহাদাত।

তিনি আরও বলেন, যতদিন ডিপ পাওয়ার সক্রিয় থাকবে, ততদিন গণতন্ত্র একটি প্রহসনের মাধ্যম হিসেবে ব্যবহৃত হতে থাকবে এবং ইনসাফের স্বপ্ন অধরাই থেকে যাবে। জুলাইয়ের পর জুলাই যোদ্ধা কিংবা এনসিপির ওপর যে হামলা হয়েছে, ছাত্রশিবির এবং জামায়াত সবচেয়ে দৃঢ়ভাবে তাদের পাশে দাঁড়িয়ে রয়েছে।

গত বছর গাজীপুরের হাসনাতের গাড়িতে হামলার পর তাৎক্ষণিক উদ্ধার ও প্রতিবাদ এবং গোপালগঞ্জের ঘটনার পর দ্রুত সাংগঠনিক পদক্ষেপের মতো নানা উদাহরণ উল্লেখ করে তিনি বলেন, হবিগঞ্জের ঘটনার পরপরই ছাত্রশিবির বিবৃতি দিয়ে প্রতিবাদ জানিয়েছে এবং সংগঠনগুলো একযোগে প্রতিবাদ জানিয়েছে।

তিনি পর্যবেক্ষণ করেন যে, এনসিপি স্বাভাবিক গতিতেই উন্নতি করবে, সেটাই প্রয়োজন। কিন্তু ডিপ স্টেটের কৌশলের মাধ্যমে এনসিপির সঙ্গে জামায়াতের প্রতিযোগিতা সৃষ্টি করতে চাওয়া হচ্ছে। এনসিপিকে দুর্বল করা গেলে জুলাইয়ের শক্তিকেও দুর্বল করার উদ্যোগ চলে আসবে—এটাই তাদের কৌশল। তিনি আশা প্রকাশ করেন, এনসিপির নেতৃবৃন্দ প্রকৃত ষড়যন্ত্রটি বুঝতে পারবে।

তিনি বিএনপির বর্তমান অবস্থা দুটি ধারায় দেখেন। একটি ধারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বাংলাদেশপন্থী রাজনৈতিক চেতনাকে ধারণ করে, যার প্রতি তার আন্তরিক শ্রদ্ধা রয়েছে। অপর অংশটি ডিপ পাওয়ারের প্রভাবে নিজেদের ও দেশবিরোধী স্বার্থকে প্রাধান্য দেয়। তিনি বাংলাদেশপন্থী বিএনপিকে সব সময় সমর্থন দেবেন। তবে দ্বিতীয় ধারার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

এছাড়াও বিএনপি আমাদের ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের অন্যতম সঙ্গী বলেও তিনি মন্তব্য করেন। জাহিদুল ইসলাম আশা করেন, বিএনপি ফ্যাসিবাদীদের দেখানো রাজনীতির পথে না হেঁটে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে।

ডিপ পাওয়ারের ষড়যন্ত্র সম্পর্কে চূড়ান্তভাবে তিনি বলেন, জুলাইকে মুছে ফেলার লক্ষ্য নিয়ে তারা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। জুলাই মাসজুড়ে আলোচনায় থাকার কথা ছিল জুলাইয়ের স্মৃতি, শহীদ ও আহতদের ত্যাগ এবং বিপ্লবের প্রেরণা। কিন্তু আসলে বিভিন্ন বিচ্ছিন্ন ইস্যুকে সামনে এনে জুলাইকে আলোচনার বাইরে ঠেলে দেওয়া হচ্ছে।

এই পরিস্থিতিতে তিনি সকলকে যা প্রধান সূচক মনে করেন, তা হলো—জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে জামায়াত, বিএনপি, এনসিপিসহ সবাইকে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব। তিনি বিশ্বাস করেন, জুলাইয়ের সব শক্তি যদি ঐক্যবদ্ধ থাকে, তবে বাংলাদেশ পথ হারাবে না এবং জুলাইকে কেউ মুছে ফেলতে পারবেন না।

রাজনীতির দৃশ্যমান অংশের অপেক্ষা অবধারিতভাবে পানির নিচে থাকে। তিনি জামায়াত, বিএনপির বাংলাদেশপন্থী অংশ, এনসিপি এবং সকল দেশপ্রেমিক দল ও মানুষের জন্য অনুরোধ করেন, তারা যেন দৃশ্যমান রাজনীতির পাশাপাশি অদৃশ্য বাস্তবতাকেও অনুধাবন করে। সেজন্য সবার সহযোগিতা কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালি এখনো বন্ধ, জানাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০১:১২ এম


হরমুজ প্রণালি এখনো বন্ধ, জানাল ইরান

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালি বর্তমানে বন্ধ রয়েছে। এ পথে যে কোনো ধরনের নৌযান চলাচল আইআরজিসির নৌবাহিনীর সমন্বয় ও অনুমতির ভিত্তিতে করাই সম্ভব হবে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে, আইআরজিসির নৌবাহিনী একটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে বলেছে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) মিথ্যা দাবি করছে বলেছে, হরমুজ প্রণালি দিয়ে নৌযান চলাচল স্বাভাবিকভাবে চলছে এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা এসকর্টের মাধ্যমে শিপিং কোম্পানিগুলো কোনো সমস্যা ছাড়াই প্রণালিটি অতিক্রম করতে পারছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বাস্তবে হরমুজ প্রণালি বন্ধ রয়েছে এবং যেকোনো ধরনের যাতায়াত কেবল ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর সমন্বয়ের মাধ্যমেই সম্ভব হবে।

এদিকে, পারস্য উপসাগরীয় জলপথ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ একটি ঘোষণায় উল্লেখ করেছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ধারাবাহিক আগ্রাসী কর্মকাণ্ডের কারণে বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে নৌযান চলাচল করা সম্ভব নয়।

সংস্থা আরও জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল হলে জমা পড়া সব আবেদন পর্যায়ক্রমে পর্যালোচনা করা হবে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচলের অনুমতি দেওয়া যাবে।

সূত্র: প্রেসটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলিয়ারচরে উপজেলা ও পৌরসভা প্রবাসী জিয়া পরিষদের উদ্যোগে বিএনপি নেতা জিল্লুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

আন্তর্জাতিক ডেস্ক

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর কিশোরগঞ্জ

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০১:১৭ এম


কুলিয়ারচরে উপজেলা ও পৌরসভা প্রবাসী জিয়া পরিষদের উদ্যোগে বিএনপি নেতা জিল্লুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের লনাবাইদ গ্রামের বাসিন্দা, উপজেলা বিএনপির সদস্য এবং ষোলো রশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম মো. জিল্লুর রহমান মাস্টার-এঁর স্মরণে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সন্ধ্যায় ছয়সূতী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে কুলিয়ারচর উপজেলা ও পৌরসভা প্রবাসী জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত এ বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান।

এ সময় ছয়সূতী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সালাউদ্দিন মোর্শেদ নিজামী বাবুল-এর সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, উপজেলা কৃষক দলের সভাপতি মো. এনায়েত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. আরশ মিয়া, যোগাযোগ বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম, প্রবাসী বিষয়ক সম্পাদক জসীম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বিপ্লব, ছয়সূতী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলী হায়দার ভূঁইয়া এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক ডা. মো. সোহেল প্রমুখ।

বক্তারা আলোচনাকালে বলেন, মরহুম মো. জিল্লুর রহমান মাস্টার শুধু একজন শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন একজন সৎ, আদর্শবান এবং জনকল্যাণে নিবেদিত মানুষ। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীকে শিক্ষার আলোয় আলোকিত করেছেন।

এছাড়াও সামাজিক তথা রাজনৈতিক কর্মকাণ্ডে তাঁর সততা, সৌহার্দ্য ও মানবিকতা তাঁকে সর্বমহলে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করেছে। তাঁর মৃত্যুতে কুলিয়ারচরে একজন গুণী শিক্ষক, অভিভাবকসুলভ ব্যক্তিত্ব এবং নিবেদিতপ্রাণ সমাজসেবককে হারিয়েছে, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে একটি বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তওফিক কামনা করা হয়।

দোয়া মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মরহুমের আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী এবং এলাকার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ছয়সূতী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলী হায়দার ভূঁইয়া। অনুষ্ঠানটির শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা পর্ব শুরু হয় এবং শেষে মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে ছিনতাইকারী চক্রের হামলায় সাংবাদিক আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

০১:১৯ এম


ফরিদপুরে ছিনতাইকারী চক্রের হামলায় সাংবাদিক আহত

ফরিদপুরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক জাকিব আহমেদ ছিনতাইকারী চক্রের হামলায় রক্তাক্ত জখম হয়েছেন। বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে শহরের মদনখালী স্লুইসগেট এলাকার পৌরসভার ওয়েস্ট ম্যানেজমেন্ট ডাম্পিং সেন্টারের সামনে এই হামলা চালানো হয়েছে।

জাকিব আহমেদ স্থানীয় পত্রিকা দৈনিক ফতেহাবাদ ও দৈনিক বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

আহত সাংবাদিক জাকিব জানান, বৃহস্পতিবার রাতে ছিনতাইয়ের খবর সংগ্রহের উদ্দেশ্যে শহরের মদনখালী স্লুইসগেট এলাকায় পৌরসভার ওয়েস্ট ম্যানেজমেন্ট ডাম্পিং সেন্টারের সামনে যান। সেখানেই গত দিনের ছিনতাইয়ের সিসি ফুটেজ সংগ্রহ করার জন্য তার উপর হামলা চালানো হয়। দুর্বৃত্তরা লাঠি দিয়ে তার হাতে আঘাত করে, যার ফলে হাতে তীব্র যন্ত্রণা অনুভূত হয় এবং তার হাত থেকে মোবাইল পড়ে ভেঙে যায়। এরপর ধারালো কাঁচি দিয়ে জাকিবকে কুপিয়ে জখম করা হয়। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এ ব্যাপারে শুক্রবার বিকেলে সাংবাদিক জাকিব আহমেদ জানান, কোতোয়ালি থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত জানান, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%