ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ


স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রাম, ১৯ আগস্ট, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ (বুধবার) বিকেলে নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ মাঠ থেকে র‌্যালিটি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করার পর জিইসি মোড়ে গিয়ে শেষ হয়।

র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর BNP এর সদস্য সচিব নাজিমুর রহমান। তিনি বক্তব্যে বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল একটি সুশৃঙ্খল সংগঠন। দীর্ঘ ১৭ বছর ধরে তারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন-সংগ্রামে অগ্রগণ্য ভূমিকা পালন করে আসছে। প্রধানমন্ত্রী রাষ্ট্র নির্মাণ ও মেরামতে যে ৩১ দফার ঘোষণা দিয়েছিলেন তা বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দলকে আরও বেশী সংগ্রাম করতে হবে।

আরও পড়ুন: সীতাকুণ্ডে দুর্বৃত্তের গুলিতে যুবদলকর্মী নিহত, অপরজন আহত

তিনি আরও বলেন, সংগঠনকে সুসংগতি ও শক্তিশালী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলায়েত হোসেন বুলুর সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জি. জমির উদ্দিন নাহিদের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় BNP এর আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী।

মহানগর, থানা ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের শত শত নেতাকর্মী ব্যানার, ফ্যাস্টুন ও ঢাকঢোল নিয়ে স্বতঃস্ফূর্তভাবে র‌্যালিতে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: আমার দেখা মাননীয় সংসদ সদস্য জনাব রফিকুল ইসলাম জামাল ভাইয়ের অবিস্মরণীয় ও কালজয়ী রাজনৈতিক অধ্যায়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:২০ পি.এম


নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমূখর পরিবেশে পালিত হয়েছে।

সমাবেশ, আনন্দ র‌্যালি এবং আলোচনা সভার মাধ্যমে এই বছর ১৯ আগস্ট, বুধবার জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

দুপুরে শহরের নওয়োজান মাঠ থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়। এই র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেডির মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা বিএনপির সভাপতি ও নওগাঁ জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু, শফিউল আজম ভিপি রানা, খায়রুল আলম গোল্ডেন, নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, এবং নওগাঁ জেলা ছাত্রদলের সদস্য সচিব তাজুল ইসলাম তাজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল সমাবেশে সভাপতিত্ব করেন।

সংগঠনের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মানিক এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেওয়ান কামরুজ্জামান কামালের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম গুলজার, শামীম নূর আলম শিপলু, মাহমুদ হাসান, গোলাম মোস্তফা তাতু, আলম তাজ তাজু, মিজানুর রহমান রনি, মামুনুর রশিদ, আবদুল্লাহ আল মামুন শিমুল, হাসিবুর রহমান প্লাবন, নূর নবী, আবদুল বারী তুহিন, রাগিব শাহরিয়ার কৌশিক, শহিদুজ্জামান সৌরভ, ফারহিম ইসলাম মুন্না এবং দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এনামুল হকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া নওগাঁ জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও স্থানীয় পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী র‌্যালি এবং সমাবেশে অংশগ্রহণ করেন। কর্মসূচিকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টির দেখা পায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবির ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:২১ পি.এম


ঢাবির ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ঢাকা, ১৯ আগস্ট, ২০২৬ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ‘নবীনবরণ ও বিদায় সংবর্ধনা’ আজ (বুধবার) অনুষ্ঠিত হয়েছে।

এ অনুষ্ঠানের আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।

অনুষ্ঠানের চেয়ারম্যান হিসেবে সভাপতিত্ব করেন বিভাগীয় চেয়ারম্যান ড. মো. মুমিত আল রশিদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ইরানের রাষ্ট্রদূত অধ্যাপক ড. জালিল রাহিমি জাহানাবাদি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এবং ঢাকাস্থ ইরান দূতাবাসের কালচারাল কাউন্সেলর মাহদি মৌলায়ী আরানি।

স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান। নবীনের পক্ষে মো. মুশফিকুর রহমান ও আতিকা রহমান এবং বিদায়ীদের পক্ষে মুসাররাত তাইয়েবা মুসকান ও পলাশ মাহমুদ তাদের অনুভূতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রভাষক তানজিনা বিনতে নূর। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. আবদুস সালাম নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “পড়াশোনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সহশিক্ষামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়ে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে।” তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, ফারসি ভাষা ও সাহিত্য চর্চার মাধ্যমে বাংলাদেশ এবং ইরানের সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে।

ইরানের রাষ্ট্রদূত অধ্যাপক ড. জালিল রাহিমি জাহানাবাদি মন্তব্য করেন, “ফারসি ভাষা ইসলামী সভ্যতা, ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ বাহন।” তিনি জানান, এই ভাষার মাধ্যমে প্রাচীন ইতিহাস, সাহিত্য ও ঐতিহ্য সম্পর্কে জানা যায়। তিনি উল্লেখ করেন, দক্ষিণ এশিয়ার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গেও ফারসি ভাষার গভীর সম্পর্ক রয়েছে।

তিনি আরও বলেন, ফারসি ভাষা ইরান ও বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্কের সেতুবন্ধন। এ ভাষা চর্চার মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশে প্রথম সম্পূর্ণ ফারসি ভাষায় রচিত লিটল ম্যাগাজিন রোজনামচে-এর ‘ভ্রমণবিষয়ক সংখ্যা’ (দ্বিতীয় সংখ্যা)-এর মোড়ক উন্মোচন করা হয়।

৬১টি বিষয়ের চমকপ্রদ এই ম্যাগাজিনের অধিকাংশ লেখক ঢাকা বিশ্ববিদ্যালয় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের বর্তমান শিক্ষার্থী। বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের বিভিন্ন দেশের ফারসি ভাষা ও সাহিত্যের শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের মূল্যবান লেখা সমাহার ঘটেছে এই ম্যাগাজিনে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাঘাটায় বিয়ের দাবিতে অবস্থান নেওয়া সেই নারী অসুস্থ, হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক

শাহীন আলম, স্টাফ রিপোর্টার

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:২১ পি.এম


সাঘাটায় বিয়ের দাবিতে অবস্থান নেওয়া সেই নারী অসুস্থ, হাসপাতালে ভর্তি

গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের খামার পবন তাইড় গ্রামে সাবেক ইউপি সদস্য ফটিকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেওয়া ওই মধ্যবয়সী নারীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে তার পরিবার।

বুধবার (১৯ আগস্ট) সকালে তাকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে তাকে দেখা গেলেও অসুস্থতার কারণে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের দাবিতে ওই নারী সাবেক ইউপি সদস্য ফটিকের বাড়িতে অবস্থান করছিলেন। কিন্তু এর মধ্যে গত প্রায় ২৪ ঘণ্টা তিনি রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন। নিখোঁজ থাকার পর তিনি কোথায় ছিলেন, কে বা কারা তাকে নিয়ে গিয়েছিল কিংবা কোথা থেকে কীভাবে তাকে উদ্ধার করা হলো—এসব প্রশ্নের স্পষ্ট কোনো উত্তর মেলেনি।

ঘটনাটি নিয়ে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এনিয়ে গ্রামের মানুষ মধ্যে চলছে নানা গুঞ্জন ও আলোচনা। তবে ঘটনার প্রকৃত কারণ ও ওই নারীর হঠাৎ নিখোঁজ থাকার বিষয়টি এখনো ধোঁয়াশাপূর্ণ।

এ বিষয়ে জানতে সাবেক ইউপি সদস্য ফটিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ঘটনার বিস্তারিত তথ্য পাওয়া গেলে বিষয়টি পরিষ্কার হবে বলে ধারণা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের পরমাণু হামলার জবাব পরমাণু হামলায় দেবে ইরান!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:২২ পি.এম


যুক্তরাষ্ট্রের পরমাণু হামলার জবাব পরমাণু হামলায় দেবে ইরান!

 

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইস্যু নিয়ে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে একের পর এক হুমকি-ধমকি বিনিময় চলছে। 

ফলপ্রসূ আলোচনা ছাড়া শেষ হয়ে গেছে ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মেয়াদ। এ কারণে নতুন করে উত্তেজনা বাড়তে শুরু করেছে। বিশেষ করে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইস্যুতে আরও বেশি হুমকি-ধমকি বিনিময় হচ্ছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে।  

এরই ধারাবাহিকতায়, এবার যুক্তরাষ্ট্রকে ভয়ঙ্কর এক হুমকি দিয়েছেন ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য ফাদা হোসেইন মালেকি পরিষ্কার ভাষায় বলেছেন, যদি যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, সেক্ষেত্রে ইরানও সমপর্যায়ের অস্ত্র দিয়ে তার পাল্টা জবাব দেবে।  

ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র—এমন একটি প্রতিবেদনের প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বুধবার (১৯ আগস্ট) এই হুমকি প্রদান করেন তিনি বলে খবর এসেছে আনাদোলু এজেন্সির।

মার্কিন পরমাণু হামলার সম্ভাবনা কতটা গুরুত্বের সঙ্গে গ্রহণ করছেন, এই বিষয়টি সম্পর্কে স্থানীয় গণমাধ্যমের জিজ্ঞাসার উত্তরে তাকে মালেকি বলেন, আমি ট্রাম্পের পক্ষ থেকে কোনো অপরিণামদর্শী পদক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। তবে আমি মনে করি না, তিনি এমন কিছু করার সাহস রাখবেন। কারণ এ ধরনের যেকোনো পদক্ষেপ বিশ্বকে বিপজ্জনক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।

ওই সময় সরাসরি প্রশ্ন করা হয়েছিল, অর্থাৎ কি যুক্তরাষ্ট্র ইরানে পরমাণবিক হামলা চালালে ইরানও পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে? এ প্রশ্নের জবাবে মালেকি বলেন, যুক্তরাষ্ট্র যেই অস্ত্রই ব্যবহার করুক, ইরান তার পাল্টা জবাব সেভাবেই দিবে।  

তবে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে কি না, সে ব্যাপারে সরাসরি কোনো মন্তব্য করেননি এই সদস্য। ওয়াশিংটনকে সামরিক পদক্ষেপ সম্পর্কে সতর্ক করে তিনি বলেছেন, ইরানের হাতে একাধিক বিকল্প রয়েছে। যুক্তরাষ্ট্রের যে কোনো পদক্ষেপের জবাব সমপর্যায়ে বা তার থেকেও বেশি মাত্রায় দেওয়া হতে পারে।

মালেকি বলেন, তেহরান এখন কেবল প্রতিরক্ষামূলক অবস্থানে নেই; বরং সক্রিয় ও আক্রমণাত্মক প্রতিরোধ নীতিতে চলে গেছে। তিনি আরও জানান, ইরানের অনেক অস্ত্র এবং সামরিক সক্ষমতা এখনও প্রকাশ করা হয়নি।

এদিকে, মেহের নিউজ এজেন্সির এক খবরের সূত্রে জানা যায়, ইরানের পরমাণু শিল্পের অগ্রগতি নিয়ে মন্তব্য করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) উপ-প্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি। তিনি জানিয়েছেন, শত্রুপক্ষ ইরানের পারমাণবিক শিল্প ধ্বংসের চেষ্টা করে আসলেও দেশটি দৃঢ়তার সঙ্গে পরমাণবিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক অগ্রগতির পথে অক্ষুণ্ণ থাকবে।

ইজাদি বলেন, শত্রুপক্ষ ইসলামি প্রজাতন্ত্রকে উৎখাত ও বিভক্ত করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা নিয়ে সংঘাতে নেমেছিল। কিন্তু ইরানের পারমাণবিক শিল্পে প্রবেশের চেষ্টাসহ সব ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে।

ইজাদি জোর দিয়ে বলেন, আমরা দেশের পারমাণবিক, বৈজ্ঞানিক ও উন্নয়নের পথ দক্ষতার সাথে অব্যাহত রাখব।

এর আগে, গত ২৪ জুলাই ইরানের পরমাণু ইস্যুতে একটি প্রতিবেদন প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে যে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে, পারমাণবিক অস্ত্র অর্জনে আয়াতুল্লাহ আলি খামেনির তুলনায় মোজতবা খামেনি আরও বেশি আগ্রহী।

মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক অভিযান শুরু হওয়ার দিনগুলোতে সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হলে, এটি তেহরানের পারমাণবিক অস্ত্র অর্জনের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

নিউ ইয়র্ক টাইমসে গোয়েন্দা কর্মকর্তারা আরও জানান, মোজতবা খামেনির সঙ্গে ইরানের অন্যান্য কর্মকর্তাদের যোগাযোগও সীমাবদ্ধ হয়ে গেছে। কারণ, আরও বিমান হামলায় লক্ষ্যবস্তু হওয়ার আশঙ্কায় তিনি আত্মগোপনে চলে গেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%