০৪:১২ পি.এম
ঢাকা, ১ জুলাই, ২০২৬ : গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেহজনক হাম রোগে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম রোগে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১১৮ জন।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৫১ জন এবং গত ১৫ মার্চ থেকে ১ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামরোগীর মোট সংখ্যা ১ লাখ ২ হাজার ২৮ জন।
আরও পড়ুন: নাশকতা প্রতিরোধে উত্তরা ডিসির নেতৃত্বে পুলিশের যৌথ টহল চলছে
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৬৭ জন এবং গত ১৫ মার্চ থেকে ১ জুলাই পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ১৩২ জন।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৫ হাজার ৫০৯ জন।
একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বেরিয়ে এসেছে ৮১ হাজার ৮৮২ জন।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে একজনের মৃত্যু ঘটেছে এবং গত ১৫ মার্চ থেকে ১ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে ৬২৬ শিশুর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: মেহেদী হাসান পলাশকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে নিয়োগ
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু ঘটেনি এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন