০২:৩৭ পি.এম
মোংলা পোর্ট পৌরসভা এবং উপজেলার জনসাধারণের সঙ্গে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) সেবা ও মাস্টারপ্ল্যান সম্পর্কে অবহিতকরণের উদ্দেশ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এই সভা সোমবার রাত ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমীর সভাপতিত্ব করেন এবং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান, অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি, মোংলা বন্দর স্টিভেডর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং সাবেক পৌর মেয়র আলহাজ মো. জুলফিকার আলী। একই সঙ্গে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার ও গোলাম নুর জনি, বিএনপি নেতা খোরশেদ আলম, রিপন হোসেন ইমান, আবদুল কাদের তালুকদার, আবদুর রাজ্জাক, আব্দুস সালাম ব্যাপারী এবং মো. রফিকসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
আরও পড়ুন: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যেমন সনাতন ধর্মাবলম্বীরা পাশে ছিলেন, তেমনি ২০২৪ সালের আন্দোলনেও তাঁরা পাশে ছিলেন : প্রতিমন্ত্রী সোহেল মনজুর
মতবিনিময় সভায় স্থানীয় নাগরিকেরা তাদের এলাকার উন্নয়ন এবং বিভিন্ন নাগরিক সুবিধা নিয়ে নানা প্রস্তাব তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা বলেন, মোংলা নদীর পাড়কে পাকা করে বাঁধ দিয়ে সেটিকে বিনোদনের উপযোগী করে তোলা হবে। পাশাপাশি মোংলার সুপেয় পানির সংকট নিরসনে নতুন একটি পানির প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, এবার ফয়লা খানজাহান আলী বিমানবন্দর আলোর মুখ দেখতে পাবে বলে তাঁরা আশা করছেন। বর্তমান সরকার এবং প্রধানমন্ত্রী জনগণের উন্নয়নে কাজ করছেন বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: মেহেরপুরে শীতকালীন সবজি চাষে কৃষকদের ব্যস্ততা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন