০৭:০৪ এম
মেঘনা উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আলী হোসেনকে (৭২) লাঞ্ছিত করার অভিযোগের প্রেক্ষিতে কুমিল্লা উত্তর জেলা বিএনপি মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আবুল হাশেমের স্বাক্ষরিত চিঠিটি রোববার (১১ অক্টোবর) রাতে পাঠানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, গত ৮ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে দুর্গাপূজা উপলক্ষে প্রশাসন আয়োজিত সভায় মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আলী হোসেনের গলা চেপে ধরে অকথ্য ভাষায় গালমন্দ ও মারধরের মতো কর্মকাণ্ডে লিপ্ত হন রমিজ উদ্দিন লন্ডনী।
আরও পড়ুন: এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
এ ঘটনার প্রেক্ষিতে কুমিল্লা উত্তর জেলা বিএনপি নির্দেশ দিয়েছে যে, রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে কেন দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা লিখিতভাবে আগামী সাত দিনের মধ্যে কুমিল্লা উত্তর জেলা বিএনপির কার্যালয়ে দাখিল করতে হবে।
প্রসঙ্গত, রোববার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে মেঘনা উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়, যেখানে বিএনপি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন