০৯:৫৩ পি.এম
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অবৈধভাবে বালু ভরাটের দায়ে এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এ কর্মসূচি মঙ্গলবার (২৮ জুলাই) বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উপজেলার মালখানগর ইউনিয়নের নাটেশ্বর এলাকার নাইশিং এলাকায় পরিচালিত হয় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর অধীনে।
অভিযানকালে অবৈধভাবে বালু ভরাটে ব্যবহৃত লোহার পাইপসমূহ বিনষ্ট করা হয়। পাশাপাশি, অনুমোদনবিহীনভাবে বালু ভরাটের অপরাধে এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ৩ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ, গ্রেপ্তার ২
ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন