ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

ফের রাজপথে নামার হুমকি ককরোচ জনতা পার্টির


ফের রাজপথে নামার হুমকি ককরোচ জনতা পার্টির

আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে যদি পুলিশি বা প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়, তাহলে আবারও ভারতজুড়ে তীব্র প্রতিবাদের ডাক দেয়ার হুমকি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। টানা দুই দিনের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো কেন্দ্র সরকারকে কড়া হুঁশিয়ারি দিল দলের নেতৃত্ব।

সাম্প্রতিক সময়ে সুপ্রিম কোর্ট পুলিশকে পূর্ববর্তী এফআইআরগুলোর তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। ফলে প্রশাসন এই সুযোগ নিয়ে আন্দোলনকারীদের ওপর নতুন করে হয়রানি চালিয়ে যেতে পারে বলেও তীব্র আশঙ্কা প্রকাশ করেছে তারা।

প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে প্রতিবাদী শিক্ষার্থীদের ওপর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তুলেছিল দায়ের হওয়া বেশ কিছু আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছিল, শান্তিকামী কোনো আন্দোলনকারীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা যাবে না। দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ নির্দেশ দেন, যেসব শিক্ষার্থীর কোনো পূর্ব অপরাধমূলক রেকর্ড নেই, তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। যদিও একই নির্দেশনায় আদালত উল্লেখ করে যে, নিবন্ধিত যে এফআইআরগুলো রয়েছে, সেগুলোর তদন্ত প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে পুলিশ, তবে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া যাবে না।

আরও পড়ুন: ইরানের প্রতিরক্ষা কৌশলে পরিবর্তন, শত্রুকে তার ভূখণ্ডেই জবাব দেওয়ার হুঁশিয়ারি

আদালতের এই পর্যবেক্ষণের পর সিজেপির মুখপাত্র সৌরভ দাস সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। তার বক্তব্য, কেন্দ্র সরকারের এই অবস্থান শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতির সম্পূর্ণ বরখেলাপ। তিনি জানান, গত ২৫ জুলাই সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে আন্দোলনের সময় দায়ের হওয়া সমস্ত এফআইআর তুলে নেওয়া হবে এবং কোনো আন্দোলনকারীকে নিশানা করা হবে না। সেই সুনির্দিষ্ট আশ্বাসের ওপর আস্থা রেখেই সিজেপি তাদের দেশব্যাপী বিক্ষোভ প্রত্যাহার করেছিল।

সিজেপি নেতৃত্বের অভিযোগ, আদালতের শুনানির সময় সরকারি আইনজীবীরা এই চুক্তি বা আশ্বাসের বিষয়ে কোনো আপত্তি জানাননি, যা অত্যন্ত সন্দেহজনক। সরকারের বেঁধে দেওয়া সময়সীমা পার হওয়ার মুখে দাঁড়িয়ে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিশ্রুতি ভঙ্গ করে যদি শিক্ষার্থীদের হয়রানি অব্যাহত রাখা হয়, তাহলে রাজপথকেই আবারও আন্দোলনের মূল হাতিয়ার হিসেবে গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বলিউড অভিনেত্রী মেয়েকে সোশ্যাল মিডিয়ায় ব্লক করলেন বাবা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

১০:০১ পি.এম


বলিউড অভিনেত্রী মেয়েকে সোশ্যাল মিডিয়ায় ব্লক করলেন বাবা

সাবেক স্ত্রী ও অভিনেত্রী শ্বেতা তিওয়ারির বিরুদ্ধে রাজা চৌধুরী নতুন করে ক্ষোভ উগরে দিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে, তিনি তাদের অতীত বিয়ে ও বিচ্ছেদ নিয়ে কথা বলেছেন এবং বলিউড অভিনেত্রী মেয়ে পলক তিওয়ারির সঙ্গে সম্পর্কের দূরত্ব নিয়ে বিস্ফোরক দাবি করেছেন।

রাজা অভিযোগ তুলেছেন যে বিয়ের সময় তাকে ‘বিনা বেতনের গৃহকর্মী’ হিসেবে ব্যবহার করা হয়েছে। এছাড়াও, তিনি বলেছেন যে মানসিকভাবে নিজেকে শান্ত রাখতে সোশ্যাল মিডিয়ায় নিজের মেয়ে পলককেও ব্লক করে রেখেছেন।

একটি সাক্ষাৎকারে রাজা বলেছেন, তাদের দাম্পত্যজীবনের শুরুর দিকে উপার্জন মূলত শ্বেতার ওপর ছিল, এবং ঘরের যাবতীয় ব্যবস্থাপনা তার দায়িত্বে ছিল। রাজার মতে, শ্বেতা প্রচুর অর্থ উপার্জন করতেন এবং তিনি একজন সাধারণ ম্যানেজারের মতো কাজ করতেন, যার কোনো মূল্যায়ন ছিল না। বিচ্ছেদের জন্য শ্বেতার মায়ের হস্তক্ষেপকে দায়ী করেছেন রাজা। তাঁর দাবি, শ্বেতার মা-ই তাদের মধ্যে দূরত্ব তৈরি করেছেন এবং শ্বেতাকে বোঝাতেন যে রাজার জীবনে কোনো প্রয়োজন নেই।

বিচ্ছেদের পর রাজা জানান, জীবন কতটা কঠিন হয়ে পড়েছিল। তিনি তীব্র মানসিক অবসাদে ভুগেছেন এবং মেয়েকে দেখতে না পাওয়ার যন্ত্রণার কারণে অতিরিক্ত মদ্যপানে আসক্ত হয়ে পড়েন। পরে তাকে রিহ্যাবে চিকিৎসা নিতে হতে হয়। পলকের আট বছর বয়স পর্যন্ত তিনি তাকে প্রতিপালন করেছিলেন, কিন্তু গত ১৮ বছরে তাদের মধ্যে মাত্র দুই থেকে তিনবার কথাও হয়েছে। পুরোনো স্মৃতির কষ্ট এড়াতে তিনি সোশ্যাল মিডিয়ায় মেয়েকে ব্লক করে রেখেছেন, যাতে পলকের কোনো ছবি বা ভিডিও তার সামনে না আসে।

পলক তিয়াওয়ারির ব্যক্তিগত জীবন এবং ইব্রাহিম আলি খানের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে রাজা উদাসীন মনোভাব প্রকাশ করেন। তিনি জানান, পলকের জীবনে তিনি এখন কেবল একজন ‘বায়োলজিক্যাল ফাদার’ বা জন্মদাতা বাবা। তাই তাই পলকের ব্যক্তিগত জীবন নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই।

তবে এত দূরত্ব এবং বিবাদের পরেও রাজা চৌধুরী মেয়ের প্রতি তার দায়িত্ব থেকে পিছিয়ে যাননি। তিনি জানান, পলক যদি কখনো তার প্রয়োজন বোধ করেন, তবে তিনি দ্বিধা না করে পাশে দাঁড়াবেন। গভীর রাতেও যদি পলক বিপদে পড়ে তাকে ফোন করে, তবে তিনি সব কিছু ছেড়ে মেয়ের পাশে উপস্থিত হবেন।

উল্লেখ্য, ১৯৯৯ সালে শ্বেতা তিওয়ারি ও রাজা চৌধুরীর বিয়ে হয় এবং ২০০৭ সালে তারা আলাদা হয়ে যান। পরে ২০১২ সালে তাদের আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ ঘটে। ২০২৩ সালে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির মাধ্যমে পলক তিওয়ারি রুপালি পর্দায় পা রাখেন এবং পরবর্তীতে ‘রোমিও এস৩’, ‘দ্য ভূতনি’ ছবিগুলোতে অভিনয় করেন। সম্প্রতি, তাকে অ্যামাজন প্রাইম ভিডিওর ‘লুকখে’ নামক জনপ্রিয় মিউজিক্যাল থ্রিলার ওয়েব সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

১০:০৪ পি.এম


কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া

বাংলাদেশ ও মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের মধ্যে কৃষি খাতে সহযোগিতা জোরদার করার জন্য আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে কৃষি প্রযুক্তি ও খাদ্য নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ বিষয়গুলো নিয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) প্রণয়নের প্রক্রিয়া শুরু করার লক্ষ্যে আলোচনা করা হয়েছে।

বাংলাদেশের উপ-হাইকমিশনার মোসাম্মৎ শাহানারা মনিকার নেতৃত্বে বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধিদল সারাওয়াকের খাদ্য শিল্প, পণ্য ও আঞ্চলিক উন্নয়ন মন্ত্রণালয়ের (এম-পিকোর্ড) স্থায়ী সচিব দাতু সিরাই আনাক দাহার সঙ্গে এক বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা করে। এই বৈঠক সম্পর্কে একটি বার্তা জানানো হয়েছে।

বৈঠকে দুই পক্ষ কৃষি সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেছেন। বিশেষ করে অভিজ্ঞতা, দক্ষতা ও প্রযুক্তির বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর পাশাপাশি ধান উৎপাদন এবং প্রাণিসম্পদ উন্নয়ন বিষয়ে সহযোগিতার উপায়গুলো নিয়েও আলোচনা হয়েছে। এছাড়া বাংলাদেশ ও সারাওয়াকের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিভিন্ন উপায় খোঁজার ওপরও কথা হয়েছে।

গবেষণা ও সহযোগিতা সম্প্রসারণের জন্য একটি কাঠামো তৈরির উদ্দেশ্যে কৃষি সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) প্রণয়নের প্রক্রিয়াও আলোচনা হয়। বৈঠকে এ-পিঢোর্ডের স্থায়ী সচিব বাংলাদেশকে আসন্ন সারাওয়াক অ্যাগ্রোফেস্ট ২০২৬-এ অতিথি হিসেবে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানান। সারাওয়াক সরকারের কৃষি, ভেটেরিনারি সেবা, ভূমি উন্নয়ন, কৃষক সংগঠন, রাবার ও সাগো উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ও সারাওয়াকের মধ্যে সহযোগিতা জোরদারে চলমান কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এর পূর্বে সারাওয়াকের গভর্নর, প্রিমিয়ার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদল ল্যাবএশিয়া বোর্নিও এডিশন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয় এবং আয়োজিত বিভিন্ন প্রদর্শনী পরিদর্শন করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাকসু ভবনে হামলায় প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে সংবাদ সম্মেলন, ৬ দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

১০:১৪ পি.এম


রাকসু ভবনে হামলায় প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে সংবাদ সম্মেলন, ৬ দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রশাসনের নিস্ক্রিয়তার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে তারা এক নারী শিক্ষার্থীকে প্রাণনাশের হুমকি দেওয়া, রাকসু ভবনে হামলা এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ছয় দফা দাবি উত্থাপন করে।

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাকসু ভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় রাকসুর সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি লিখিত বক্তব্যে বলেন, ২৬ জুলাই সংস্কৃত বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এক নারী শিক্ষার্থী অভিযোগ করেন, একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুহসিন তাকে প্রেমের প্রস্তাব দেন। প্রস্তাব প্রত্যাখ্যান করার পরে অভিযুক্ত মুহসিন ছুরি প্রদর্শন করে পদ্মা নদীতে ফেলে দেওয়ার হুমকি দেন এবং পিস্তল থাকার কথাও বলেন। অভিযোগের পর সেদিন রাতেই প্রক্টর অফিসে উভয় পক্ষকে ডাকা হয়।

রাকসুর অভিযোগ অনুযায়ী, তখন আনাস নামে এক ব্যক্তি অভিযুক্তের অভিভাবক পরিচয়ে প্রক্টর অফিসে উপস্থিত হয়ে তদন্ত কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করেন এবং প্রক্টরের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। পরে তাকে কক্ষ থেকে বের করে দেওয়া হয়। ঘটনার ভিডিও প্রকাশের পর সাংবাদিকদের মামলা করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়। এ ছাড়া আনাসের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও তুলে ধরা হয়।

রাকসুর পক্ষ থেকে বলা হয়, ২৭ জুলাই পুনরায় প্রক্টর অফিসে উভয় পক্ষকে ডাকা হলে মুহসিনের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়। বিষয়টিকে নিষ্পত্তির শেষ পর্যায়ে আনাস আবারও প্রক্টর অফিসে এসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করেন। এ সময় প্রক্টরিয়াল বডি, রাকসুর জিএস, এজিএস, তথ্য ও গবেষণা সম্পাদক ও সমাজকল্যাণ সম্পাদকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।

রাকসুর ভাষ্য অনুযায়ী, প্রক্টরের উপস্থিতিতে আনাসের মোবাইল ফোন পর্যালোচনায় ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার বিভিন্ন তথ্য পাওয়া যায় এবং তিনি স্বীকার করেন যে, তিনি পূর্বে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশে খবর দেওয়া হলেও পরে তাকে হস্তান্তর না করে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়।

এ সংক্রান্ত সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, পরে আনাস, ছাত্রদল নেতা শাফিন ও তাদের সহযোগীরা রাকসু ভবনে হামলা চালান। তাতে রাকসুর সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার শারীরিকভাবে আহত হন এবং তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুস সাকিব গুরুতর আহত হয়ে রক্তাক্ত হন।

রাকসু দাবি করে, পরে আনাস বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির রিডিং রুমে আশ্রয় নিলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার দাবিতে রাকসু, হল সংসদ ও সাধারণ শিক্ষার্থীদের অংশ সেখানে অবস্থান নেয়। তবে প্রশাসনের দীর্ঘ সময়ের নিষ্ক্রিয়তার কারণে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এরপর রাকসু ছয় দফা দাবি জানায়। দাবিগুলো হলো- নারী শিক্ষার্থীকে প্রাণনাশের হুমকির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, রাকসু ভবনে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করা, দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ তদন্ত করে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, ক্যাম্পাসে সন্ত্রাস ও রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার বন্ধ করার কার্যকর পদক্ষেপ নেওয়া, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অতীতে নির্যাতনের সঙ্গে জড়িত ও ছাত্রলীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে রাকসুর নেতৃবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাস, নারী শিক্ষার্থীর প্রতি সহিংসতা কিংবা রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার মেনে নেওয়া হবে না। শিক্ষার্থীদের নিরাপত্তা, আইনের শাসন ও বিশ্ববিদ্যালয়ের মর্যাদা রক্ষায় গণতান্ত্রিক ও আইনসম্মত কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তারা জানান।

রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার এক প্রশ্নের জবাবে বলেন, রাকসু ভবনে হামলার পর তারা প্রক্টর অফিসে গিয়ে বারবার বলছিলেন অভিযুক্তদের আটক করার বিষয়ে। কিন্তু ২০-২৫ মিনিট পার হয়ে গেলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। এই পরিস্থিতি সৃষ্টিই হতো না, যদি তাদেরকে প্রথমেই আটক করা হতো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল সিটি করপোরেশনে চাকরি পেলেন তৃতীয় লিঙ্গের অভি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

১০:১৭ পি.এম


বরিশাল সিটি করপোরেশনে চাকরি পেলেন তৃতীয় লিঙ্গের অভি

বরিশাল সিটি করপোরেশনে (বিসিসি) প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের একজন নাগরিক চাকরি পেয়েছেন। সিটি করপোরেশন দৈনিক মজুরি ভিত্তিতে মাইদুল ইসলাম অভিকে নিয়োগ দিয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন তার হাতে নিয়োগপত্র তুলে দেন।

মাইদুল ইসলাম অভি বরিশাল সিটি করপোরেশনের প্রশাসকের দপ্তরে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এটি বরিশাল সিটি করপোরেশনে তৃতীয় লিঙ্গের কোনো নাগরিকের প্রথম কর্মসংস্থানের সুযোগ। অভি তার স্বাচ্ছন্দ্য অনুযায়ী প্রশাসক মহোদয়ের দপ্তরে কাজ করবেন।’

নিয়োগ প্রসঙ্গে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, সমতা, অন্তর্ভুক্তি ও বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে এ নিয়োগ একটি ইতিবাচক দৃষ্টান্ত। সকল নাগরিকের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে বিসিসির এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরো বলেন, বৈষম্যের দেয়াল ভেঙে সম্ভাবনার নতুন পথে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করতেই তৃতীয় লিঙ্গের নাগরিক মাইদুল ইসলাম অভিকে নিয়োগ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%