ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিধবা ও দুস্থদের মাঝে চেক বিতরণ করলেন এমপি মাহবুবা হাকিম


বিধবা ও দুস্থদের মাঝে চেক বিতরণ করলেন এমপি মাহবুবা হাকিম

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে রাজধানীর পুরানা পল্টনে ১০ জন অসহায়, গরিব ও দুস্থ ব্যক্তির মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেল ৪টায় পুরানা পল্টনের ৩/৪ মদিনা টাওয়ারে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোট ১ লাখ টাকার চেক বিতরণ করা হয়, যেখানে প্রতিটি উপকারভোগী ১০ হাজার টাকা করে পেয়েছেন। উপকারভোগীদের মধ্যে তিনজন বিধবা এবং দুজন বয়স্ক মুরব্বি অন্তর্ভুক্ত রয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসন-৪৮ (জাতীয় সংসদের ৩৪৮ নম্বর আসন)-এর সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম, যিনি উপকারভোগীদের হাতে চেক তুলে দেন।

আরও পড়ুন: গোদাগাড়ীতে দুই যুবককে কারাগারে পাঠানো হলো

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের বায়তুলমাল সম্পাদক মাওলানা মাহদী হাসান শিকদার এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের তথ্য, যোগাযোগ ও প্রচার সম্পাদক মোহাম্মদ সাইফুল্লাহ।

অনুদানের চেকপ্রাপ্ত ১০ উপকারভোগী হলেন: ১. সাহেদা খাতুন (মৌলভীবাজার সদর, মৌলভীবাজার) ২. রোজিনা (পুরানা পল্টন, ঢাকা) ৩. কাজল খাঁ (জাজিরা, শরীয়তপুর) ৪. ইয়াসমিন বেগম (জাজিরা, শরীয়তপুর) ৫. জাহেদা বেগম (শ্রীনগর, মুন্সীগঞ্জ) ৬. মোঃ আব্দুল বারী (জাজিরা, শরীয়তপুর) ৭. চুন্নু (জাজিরা, শরীয়তপুর) ৮. মোঃ ইমরান হোসেন (জাজিরা, শরীয়তপুর) ৯. মালা বেগম (মৌলভীবাজার সদর, মৌলভীবাজার) ১০. মোঃ জাহিদুর রহমান পান্না (অভয়নগর, যশোর)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা এক বছরের মধ্যে চালু হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:০২ পি.এম


৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা এক বছরের মধ্যে চালু হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত জানিয়েছেন, দেশের প্রায় ৩ কোটি ৮০ লাখ মানুষ বিভিন্ন ধরনের কিডনি রোগে আক্রান্ত হয়ে রয়েছে। তাদের মধ্যে অনেকেই দীর্ঘমেয়াদী ক্ষতির বিষয়টি সম্পর্কে অবগত নন। এই পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে সরকার আগামী এক বছরের মধ্যে দেশের ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু করবে।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরে কিডনি ফাউন্ডেশন হাসপাতালে ‘ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশনস-ওয়ার্ল্ড কিডনি অ্যালায়েন্স’ আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য তুলে ধরেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরো উল্লেখ করেন, প্রাথমিক স্বাস্থ্যসেবার আওতায় ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের পাশাপাশি কিডনি রোগের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকারের এক লাখ স্বাস্থ্যকর্মী উপজেলা পর্যায়ে এই রোগ শনাক্তকরণের কাজ করবেন।

ড. এম এ মুহিত আরও জানান, কিডনি সেবা সারা দেশে ছড়িয়ে দিতে দক্ষ জনবল তৈরিতে সরকারি ও বেসরকারি সংস্থার সহযোগিতায় প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। আগামী দুই-তিন বছরের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষায়িত নার্স এবং মেডিকেল টেকনোলজিস্টদের সমন্বয়ে জেলা পর্যায়ে পূর্ণাঙ্গ কিডনি সেবা নিশ্চিত করা হবে। কিডনি রোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ— এই তিনটি রোগের সব ধরনের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

কিডনি ফাউন্ডেশন হাসপাতালের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. হারুন-উর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশনস-ওয়ার্ল্ড কিডনি অ্যালায়েন্সের সভাপতি অধ্যাপক আলেসান্দ্রো বালদুচ্চি এবং সংগঠনটির মহাসচিব ও নবনির্বাচিত সভাপতি অধ্যাপক দিনা আবদেল লতিফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের মহাসচিব অধ্যাপক রুহুল আমিন রুবেল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সবুজবাগে ফ্রি সুন্নাতে খতনা অনুষ্ঠিত, প্রধান অতিথি কবির আহমদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:০২ পি.এম


সবুজবাগে ফ্রি সুন্নাতে খতনা অনুষ্ঠিত, প্রধান অতিথি কবির আহমদ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে রাজধানীর সবুজবাগ-মুগদা অঞ্চলের সবুজবাগ খেলার মাঠে ফ্রি সুন্নাতে খতনা অনুষ্ঠিত হয়েছে।

ফ্রি সুন্নাতে খতনা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি, ঢাকা-৯ আসনের খিলগাঁও, সবুজবাগ ও মুগদা উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমদ।

কবির আহমদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, "বাংলাদেশে যদি একটি সৎ, দুর্নীতিমুক্ত ও ন্যায়পরায়ণ শাসক এবং ইসলামী সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে চিকিৎসাসেবা, সাহায্য ও সহযোগিতা জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সোহেল রানা মিঠু, কেন্দ্রীয় স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক এস এম শাহজাহান, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবুজবাগ পূর্ব থানা আমির রওশন জামান, নায়েবে আমির হাফিজুর রহমান শামীম এবং মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন চঞ্চল।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাইদ আক্তার মাওলা সোহেল, ছাত্রনেতা হাসিব আহম্মেদ, শ্রমিক নেতা রুহুল আমিন, গোলাম কাদের ও এম আই মনিরসহ অনেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফকল্যান্ড দ্বীপপুঞ্জের কাছে তেল উত্তোলন বন্ধে আর্জেন্টিনার আবেদন খারিজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৩ পি.এম


ফকল্যান্ড দ্বীপপুঞ্জের কাছে তেল উত্তোলন বন্ধে আর্জেন্টিনার আবেদন খারিজ

জাতিসংঘ-সমর্থিত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ফকল্যান্ড দ্বীপপুঞ্জের কাছে তেল অনুসন্ধান ও উত্তোলন প্রকল্প বন্ধে আর্জেন্টিনার আবেদন খারিজ করে দিয়েছে। শনিবার (২৮ নভেম্বর) আন্তর্জাতিক সমুদ্র আইনবিষয়ক ট্রাইব্যুনালের বিচারকরা ১৮-৩ ভোটে আর্জেন্টিনার আবেদন প্রত্যাখ্যান করেন।

আর্জেন্টিনা সরকারের দাবি ছিল যে, ফকল্যান্ড দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে যুক্তরাজ্যের সঙ্গে বিরোধ চলমান থাকায় সেখানে তেল অনুসন্ধান প্রকল্প বন্ধ করা উচিত। তবে যুক্তরাজ্য বরাবরই দ্বীপপুঞ্জটির ওপর আর্জেন্টিনার মালিকানার দাবি প্রত্যাখ্যান করে আসছে।

আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট রায়ে উল্লেখ করেন যে, সার্বভৌমত্বের মতো বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার এই আদালতের নেই। ফলে এ বিষয়ে বিচারিক এখতিয়ার থাকার কোনো ভিত্তি দেখা যাচ্ছে না।

ফকল্যান্ড দ্বীপপুঞ্জ থেকে প্রায় ১৩০ মাইল বা ২০৯ কিলোমিটার দূরে অবস্থিত ‘সি লায়ন’ তেলক্ষেত্রে আনুমানিক ১৭০ কোটি ব্যারেল তেল মজুত রয়েছে। ব্রিটিশ প্রতিষ্ঠান রকহপার এক্সপ্লোরেশন ও ইসরায়েলি প্রতিষ্ঠান নাভিটাস পেট্রোলিয়াম আগামী দুই বছরের মধ্যে সেখান থেকে তেল উত্তোলন শুরু করার পরিকল্পনা করছে।

এই প্রকল্প বাস্তবায়িত হলে দ্বীপপুঞ্জের প্রায় সাড়ে তিন হাজার বাসিন্দার জন্য বিপুল রাজস্ব আয়ের সুযোগ তৈরি হতে পারে। তবে বিরোধপূর্ণ সামুদ্রিক এলাকার পরিবেশ আন্তর্জাতিক আইন অনুযায়ী সুরক্ষিত রাখার দাবি জানিয়েছে আর্জেন্টিনা সরকার।

২০১৩ সালে অনুষ্ঠিত এক গণভোটে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের বাসিন্দাদের ৯৯ দশমিক ৮ শতাংশ যুক্তরাজ্যের অধীন ব্রিটিশ বৈদেশিক অঞ্চল হিসেবে থাকার পক্ষে ভোট দেন। বিপক্ষে ভোট দেন মাত্র তিনজন।

ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার বিরোধ দীর্ঘদিনের। ১৯৮২ সালে দ্বীপপুঞ্জটির মালিকানা দাবি করে সেখানে সেনা অবতরণ করে আর্জেন্টিনা। এর জেরে দুই দেশের মধ্যে ৭৪ দিনব্যাপী যুদ্ধ হয়। পরে ব্রিটিশ সামরিক বাহিনী আর্জেন্টিনার সেনাদের হটিয়ে দেয়।

ওই যুদ্ধে যুক্তরাজ্যের ২৫৫ জন সেনা, দ্বীপপুঞ্জের তিনজন বাসিন্দা এবং আর্জেন্টিনার ৬৪৯ জন সেনা নিহত হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ মহড়া, জনগণের সহযোগিতা কামনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৩ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ মহড়া, জনগণের সহযোগিতা কামনা

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে যাতে কোনো ধরনের নাশকতা এড়ানো যায়। শনিবার (২৮ নভেম্বর) বিকেলে, পুলিশ সদস্যরা ড্রোন এবং মোটরসাইকেল নিয়ে বিশেষ মহড়ার আয়োজন করেন।

মহড়ার সময়, শহরের পুনিয়াউট মোড় থেকে চট্টগ্রাম-সিলেট মহাসড়ক পর্যন্ত ড্রোন উড়িয়ে এবং মোটরসাইকেলে করে বিশেষ মহড়া পরিচালনা করা হয়। উচ্চস্বরে হুইসেল বাজিয়ে মহড়াটি পুরো ব্রাহ্মণবাড়িয়া শহর প্রদক্ষিণ করে। পরে শহরতলীর ঘাটুরা মোড়ে গিয়ে মহড়াটি শেষ হয়।

মহড়ার সময় ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের লকডাউনকে কেন্দ্র করে অগ্নিসংযোগ, নাশকতাসহ তাদের যে কোনো ধরনের অপ-তৎপরতা রোধ এবং জনসাধারণের জানমালের সুরক্ষা নিশ্চিত করার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ সবধরনের প্রস্তুতি নিয়েছে।

তিনি আরও জানান, জনগণকে আতঙ্কিত না হয়ে, পুলিশকে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়েছে।

পুলিশের মহড়ায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানার সব অফিসাররা অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%