প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে যাতে কোনো ধরনের নাশকতা এড়ানো যায়। শনিবার (২৮ নভেম্বর) বিকেলে, পুলিশ সদস্যরা ড্রোন এবং মোটরসাইকেল নিয়ে বিশেষ মহড়ার আয়োজন করেন।
মহড়ার সময়, শহরের পুনিয়াউট মোড় থেকে চট্টগ্রাম-সিলেট মহাসড়ক পর্যন্ত ড্রোন উড়িয়ে এবং মোটরসাইকেলে করে বিশেষ মহড়া পরিচালনা করা হয়। উচ্চস্বরে হুইসেল বাজিয়ে মহড়াটি পুরো ব্রাহ্মণবাড়িয়া শহর প্রদক্ষিণ করে। পরে শহরতলীর ঘাটুরা মোড়ে গিয়ে মহড়াটি শেষ হয়।
মহড়ার সময় ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের লকডাউনকে কেন্দ্র করে অগ্নিসংযোগ, নাশকতাসহ তাদের যে কোনো ধরনের অপ-তৎপরতা রোধ এবং জনসাধারণের জানমালের সুরক্ষা নিশ্চিত করার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ সবধরনের প্রস্তুতি নিয়েছে।
তিনি আরও জানান, জনগণকে আতঙ্কিত না হয়ে, পুলিশকে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়েছে।
পুলিশের মহড়ায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানার সব অফিসাররা অংশগ্রহণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন