ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

বড় চমক নিয়ে আসছে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল


বড় চমক নিয়ে আসছে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল

বহুদিন ধরে চলা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় স্বনামধন্য পরিচালক রাজকুমার হিরানি নিশ্চিত করেছেন যে জনপ্রিয় চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’–এর সিক্যুয়েল নির্মাণের কাজ বর্তমানে চলছে। তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে, ছবিতে কোনো 'চতুর্থ ইডিয়ট' থাকছে না। এছাড়া ‘ফোর ইডিয়টস’ নামটিও সম্পূর্ণ মিডিয়ার তৈরি গুজব বলেই উল্লেখ করেছেন তিনি।

সম্প্রতি, অভিনেতা আমির খান সিক্যুয়েল নিয়ে কিছু ইঙ্গিত দেওয়ার পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়। একই সঙ্গে গুঞ্জনও ওঠে যে, এতে নতুন কোনো চরিত্র যুক্ত হতে পারে এবং সেই ভূমিকায় ভিকি কৌশলের নামও আলোচনায় আসে। কিন্তু এসব গুঞ্জনে পানি ঢেলে দিয়েছেন রাজকুমার হিরানি।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, "আমির খুব শুরুর দিকের একটি খসড়া পড়েছিলেন। গল্পের মূল ধারণা ঠিক করা হয়েছে, তবে এখনও চিত্রনাট্য লেখার কাজ চলছে। আমরা সবাই এটি নিয়ে খুবই উচ্ছ্বসিত।" তিনি ‘ফোর ইডিয়টস’ নামের বিষয়ে হাস্যরসের সঙ্গে বলেন, "আমিও শুনেছি ছবির নাম নাকি ‘ফোর ইডিয়টস’। কিন্তু এই নাম আমি দেইনি, এটি মিডিয়ার তৈরি। আসলে কোনো চতুর্থ ইডিয়ট নেই। এটি ‘থ্রি ইডিয়টস’-ই থাকবে। শুধু গল্পটি আগের ঘটনার প্রায় ২০ বছর পরের সময়কে কেন্দ্র করে এগোবে।"

আরও পড়ুন: শিক্ষকদের বদলির ফল প্রকাশে প্রস্তুত, শিক্ষামন্ত্রীর অনুমোদনের অপেক্ষা মাউশি

এর আগে, আমির খানও ইঙ্গিত দিয়েছিলেন যে নতুন গল্পে আবারও দেখা যাবে র‍্যাঞ্চো, ফারহান ও রাজুকে। তবে এবার তাদের জীবনের দুই দশক পরের অধ্যায় তুলে ধরা হবে। নির্মাতারা তাড়াহুড়ো করতে চান না। গল্পটি যথেষ্ট শক্তিশালী হলেই কেবল ছবিটিকে বড় পর্দায় আনা হবে।

২০০৯ সালে মুক্তি পাওয়া ‘থ্রি ইডিয়টস’ ছবিতে অভিনয় করেছিলেন আমির খান, আর. মাধবন, শারমান জোশি, কারিনা কাপুর খান, বোমান ইরানি, মোনা সিং ও আলি ফজলসহ আরও অনেকে। এই ছবিটি এখনও বলিউডের অন্যতম সফল ও দর্শকপ্রিয় চলচ্চিত্র হিসেবে বিশেষ স্থান ধরে রেখেছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধায় যুবদলের হামলায় শিবির নেতা নিহত, জামায়াতের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

১১:২৪ পি.এম


গাইবান্ধায় যুবদলের হামলায় শিবির নেতা নিহত, জামায়াতের নিন্দা

গাইবান্ধায় শিবির নেতা হত্যার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিবাদ জানিয়েছে। রোববার, দলটির সেক্রেটারি জেনারেল এবং সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই প্রতিবাদের কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া এলাকায় আজ দুপুরে প্রকাশ্যে বাজারের মধ্যে সাবেক যুবদল নেতা মুকুল এবং তার ভাই পলাশসহ সন্ত্রাসীরা ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি এবং মেধাবী ছাত্র সাইফুল্লাহ বারীকে ধারালো অস্ত্র ও লোহার শাবল দিয়ে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেছে। প্রকাশ্য দিবালোকে সংগঠিত এই পরিকল্পিত হত্যাকাণ্ড অত্যন্ত বর্বর, কাপুরুষোচিত এবং মানবতাবিরোধী।

তিনি আরও বলেন, একটি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের কারণে এ ধরনের রক্তক্ষয়ী ও পাশবিক হামলা কোন সভ্য সমাজ এবং সুস্থ রাজনৈতিক সংস্কৃতিতে গ্রহণযোগ্য হতে পারে না। আমি এই জঘন্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান করে তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত মূল হোতা মুকুল ও পলাশসহ সকল খুনি এবং সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার ব্যবস্থা করতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা প্রশাসন এবং পুলিশের কাছে জোর দাবি জানাচ্ছি যে, কোন রাজনৈতিক বা অন্য কোন প্রভাব যেন এই স্পর্শকাতর মামলার তদন্তকে বাধাগ্রস্ত করতে না পারে, তা অবশ্যই নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে তিনি আরও জানান, হামলায় গুরুতর আহত সাইফুল্লাহর বন্ধু সালাউদ্দিন বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিত্সাধীন রয়েছেন। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি।

গোলাম পরওয়ার আরও বলেন, আমি নিহত সাইফুল্লাহ বারীর শাহাদাত কবুলিয়তের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছি এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাআলা শোকাহত পরিবারকে এ কঠিন শোক সহ্য করার তাওফীক দান করুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

১১:২৫ পি.এম


অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে প্রাণ

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার/ট্রেইনি ইঞ্জিনিয়ার’ পদে নতুন জনবল নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৪ জুলাই পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। প্রার্থী হতে হবে বিএসসি ডিগ্রিধারী। হবিগঞ্জ ও নাটোর জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ

বিভাগের নাম: এলপিসি অ্যান্ড অটোমেশন

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার/ট্রেইনি ইঞ্জিনিয়ার

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: বিএসসি (ইইই/এমই)

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়

বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়স: ২৪ - ৩২ বছর

কর্মস্থল: হবিগঞ্জ ও নাটোর

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে প্রাণ গ্রুপে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৪ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সকালের মধ্যে ১৯ জেলায় ঝড়, বজ্রসহ বৃষ্টির শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

১১:২৬ পি.এম


সকালের মধ্যে ১৯ জেলায় ঝড়, বজ্রসহ বৃষ্টির শঙ্কা

গভীর লঘুচাপের প্রবাহের প্রভাবে যখন দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারি বৃষ্টির সতর্কবার্তা প্রচার করা হচ্ছে, তখন সোমবার (২২ জুন) সকালের মধ্যে দেশের ১৯ জেলায় ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

রোববার (২১ জুন) রাতে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য প্রকাশিত আবহাওয়া বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, সকাল ৯টার মধ্যে ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব অঞ্চলে একই সময়ে বৃষ্টির সম্ভাবনা এবং বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। এসব নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শন করতে বলা হয়েছে।

এদিকে, অপর এক বার্তায় জানানো হয়েছে, লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় রোববার রাতে থেকে সোমবার সন্ধ্যার মধ্যবর্তী সময় অতিভারি বৃষ্টির শঙ্কা রয়েছে।

বার্তায় বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশে কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার আরও খবর হিসাবে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪ গোলে এগিয়ে রয়েছে স্পেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

১১:২৬ পি.এম


দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪ গোলে এগিয়ে রয়েছে স্পেন

প্রথমার্ধে ৩–০ গোলে এগিয়ে থাকা স্পেন দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়েছে। এবারে সৌদি আরবের জালেই বল জড়িয়েছে। ৪৯ মিনিটে মার্ক কুকুরেয়ার ভলি সৌদি গোলরক্ষক ফিরিয়ে দিলেও হাসান আল তামবাকতির শরীরের সঙ্গে লাগিয়ে বল জালে ঢুকে যায়।

কেপ ভার্ডের বিপক্ষে শুরুতে মাঠে নামতে পারেননি লামিনে ইয়ামাল। শেষ ২০ মিনিট মাঠে থাকলেও তিনি তেমন কিছু করতে পারেননি। ফলস্বরূপ, ম্যাচটি ছিল গোলশূন্য ড্র।

নকআউটে যেতে হলে সৌদি আরবের বিপক্ষে জিততেই হবে। এই কারণে লামিনে ইয়ামালকে রেখেই স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে শুরুর একাদশ সাজান। সঙ্গে তিনি দানি ওলমোকেও রেখেছেন।

আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই স্পেন সৌদির গোলমুখে তীব্র আক্রমণ সৃষ্টি করে। সৌদি আরবের ফুটবলাররা পুরোপুরি ডিফেন্সিভ হয়ে সেই আক্রমণগুলো ঠেকাতে ব্যস্ত ছিল।

কিন্তু ম্যাচের ১০ মিনিটে সৌদি ডিফেন্স আর সেই আক্রমণ ঠেকাতে পারেনি। লেফট উইং ধরে বল নিয়ে এগিয়ে এসে একটি নিচু ক্রস দেন ওয়ারজাবাল। পোস্টের সামনে মাটি কামড়ে সেই ক্রস পৌঁছে যায় ইয়ামালের পায়ে। দারুণ ক্ষিপ্রতায় বলটি ইয়ামাল জড়িয়ে দেন সৌদি আরবের জালে। ফলে স্পেন ১-০ গোলে এগিয়ে যায়।

২১ মিনিটে স্পেনের হয়ে দ্বিতীয় গোলটি করেন মিকেল ওয়ারজাবাল। কর্নার কিক থেকে আসা বল বক্সের সামনে ঘুরতে থাকলে ফাঁকায় পেয়ে সৌদির জালে জড়িয়ে দেন তিনি।

তৃতীয় গোল আসতে খুব বেশি সময় লাগল না। একের পর এক আক্রমণে সৌদি রক্ষণকে ব্যস্ত রেখে ২৪ মিনিটেই তারা ৩য় গোল আদায় করে নেয়। এই গোলও করেন মিকেল ওয়াজাবাল। এতে স্প্যানিশরা ৩-০ গোলে এগিয়ে গেল।

স্পেনের একাদশে ছিলেন: উনাই সিমন (গোলরক্ষক), আইমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া, পেদ্রো পোরো, পাও কুবার্সি, রদ্রি, পেদ্রি, দানি ওলমো, আলেক্স বায়েনা, লামিনে ইয়ামাল, মিকেল ওয়াজাবাল।

সৌদি আরবের একাদশে ছিলেন: মোহাম্মদ আল-ওয়াইজ (গোলরক্ষক), আলি লাজামি, আবদুলেলাহ আল-আমরি, হাসান তামবাকতি, সৌদ আবদুলহামিদ, মোতেব আল-হারবি, আবদুল্লাহ আল-খাইবারি, নাসের আল-দাওসারি, মুসাব আল-জুয়াইর, সালেম আল-দাওসারি, ফারাস আল-বুরাইকান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%