ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

৫ সেপ্টেম্বর: ইতিহাসের পাতায় আজ


৫ সেপ্টেম্বর: ইতিহাসের পাতায় আজ

প্রবাদে উল্লেখ করা হয়েছে, ‘সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না।’ প্রতিটি দিন সময়ের প্রবাহে ইতিহাসের একটি অংশে পরিণত হয়। বর্তমানের এই দিনটি আগামী দিনের অতীত, এবং সেই অতীতের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোই ইতিহাসের পাতায় স্থান পায়।

আজকের দিন, ৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ইতিহাসের দৃষ্টিকোণ থেকে নানা উল্লেখযোগ্য ঘটনার জন্য গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, এক নজরে দেখে নিই, ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়।

ঘটনাবলি

আরও পড়ুন: ২৯ অক্টোবর: ইতিহাসে আলোচিত ঘটনা ও বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিন

১৬১২ সালে, চারটি যুদ্ধজাহাজ নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নৌবাহিনী প্রতিষ্ঠিত হয়।

১৬৬৬ সালে, গ্রেট ফায়ার অব লন্ডনের অবসান ঘটে।

১৭৬৩ সালে, ব্রিটিশ বাহিনী বাজমহলের নিকট উদয়নালায় মীর কাশিমকে পরাজিত করে।

১৯০৫ সালে, রাশিয়া ও জাপানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।

আরও পড়ুন: ২৮ অক্টোবর: ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

১৯৩৯ সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র তার নিরপেক্ষতা ঘোষণা করে।

১৯৬০ সালে, রোম অলিম্পিক আসরে মোহাম্মদ আলী বক্সিংয়ে স্বর্ণপদক অর্জন করেন।

১৯৭২ সালে, মিউনিখ গণহত্যা সংঘটিত হয়; ব্লাক সেপ্টেম্বর নামক একটি প্যালেস্টাইন স্বাধীনতাকামী দল মিউনিখ অলিম্পিক গেমসে ১১ জন ইসরাইলিকে হত্যা করে।

১৯৭১ সালে, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শহীদ হন।

আরও পড়ুন: ২৪ অক্টোবর: ইতিহাসে আলোচিত ঘটনাগুলো কী ছিল?

২০০০ সালে, প্রশান্ত মহাসাগীয় দ্বীপ টুভ্যালু জাতিসংঘে যোগদান করে।

জন্ম

১১৮৭ সালে, ফ্রান্সের রাজা অষ্টম লুইসের জন্ম হয়।

১৭৭৪ সালে, জার্মান চিত্রকর ক্যাস্পারের জন্ম হয় ডেভিড ফ্রেডরিখের।

আরও পড়ুন: ২৩ অক্টোবর: ইতিহাসে আলোচিত ঘটনার সংকলন

১৮৮৮ সালে, স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্ম হয়।

১৯৫৪ সালে, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার রিচার্ড অস্টিনের জন্ম হয়।

১৯৭০ সালে, বাংলাদেশের সাবেক স্পিনার মোহাম্মদ রফিকের জন্ম হয়।

১৯৭৯ সালে, ভারতীয় শাস্ত্রীয় যন্ত্রসংগীত শিল্পী আয়ান আলি খানের জন্ম হয়।

আরও পড়ুন: ১৯ অক্টোবর: ইতিহাসের নানা দিকের উল্লেখযোগ্য ঘটনা

১৯৯১ সালে, বাংলাদেশি সংগীত শিল্পী ইমরান মাহমুদুল হকের জন্ম হয়।

মৃত্যু

১১৬৫ সালে, জাপানের সম্রাট নিযোর জন্ম হয়।

১৫৬৬ সালে, তুর্কী সুলতান সোলাইমান আজমের জন্ম হয়।

আরও পড়ুন: ১৭ অক্টোবর: ইতিহাসে আলোচিত ঘটনার সংক্ষিপ্ত বিবরণ

১৭৮৬ সালে, ইংরেজ ব্যবসায়ী পর্যটক জন হ্যানয়ের জন্ম হয়।

১৮৫৭ সালে, ফরাসি সমাজবিজ্ঞানী অগুস্ত কোঁতের জন্ম হয়।

১৮৫৯ সালে, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী সুলেমান বন্দরনায়েক নিহত হন।

১৯৭৪ সালে, বাংলার লোকসঙ্গীত শিল্পী আবদুল আলীমের মৃত্যু ঘটে।

১৯৯৭ সালে, মাদার তেরেসার মৃত্যু ঘটে।

২০০৯ সালে, সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের মৃত্যু ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমরা ১১ দলীয় ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৪৭ এম


আমরা ১১ দলীয় ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, "আমরা আজ কোনো দল, ব্যক্তি, গোষ্ঠীর জন্য এই রাস্তায় নামিনি। আমরা নেমেছি বাংলাদেশের ১৮ কোটি মানুষের পক্ষে।"

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু হওয়ার আগে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির উল্লেখ করেন, "আমরা কেন নেমেছি, এই ব্যাপারে ১১ দলের নেতৃবৃন্দ ইতোমধ্যেই বক্তব্য রেখেছেন। আমাদের দাবি স্পষ্ট, ছয় দফা দাবি আপনারা দেখেছেন। তার সঙ্গে সপ্তম দফা হবে—কোনো চাঁদাবাজ এবং দুর্নীতিবাজের অস্তিত্ব বাংলাদেশে আমরা বরদাশত করব না।"

তিনি আরও বলেন, "জনগণ চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ, দুর্নীতিবাজদের হাতে জনগণের অধিকার লুণ্ঠিত। গ্যাস নাই, পানি নাই, ইলেকট্রিসিটি নাই। কিন্তু গ্যাসের বিলও যথারীতি আছে, কারেন্টের বিল আছে, পানির জন্য কথা বলা যাবে না।"

এ বিষয়ে তিনি বলেন, "অতিষ্ঠ হয়ে, বিরক্ত হয়ে সিফাত নামের এক তরুণ কী বলেছিল, তাতে বাংলাদেশ ওলটপালট হয়ে যাওয়ার মতো তাকে গ্রেফতার করা হয়েছে। দলীয় সন্ত্রাসীরা থানায় গিয়ে তাকে নাজেহাল করেছে।"

বিরোধীদলীয় নেতা বলেন, "আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, সিফাতের মুখের ভাষা নয়। কিন্তু যে বিষয়ে সে প্রতিবাদ করেছে, এই বিষয়ে বাংলাদেশের ১৮ কোটি মানুষ প্রয়োজনে সিফাত হয়ে গর্জন করবে।"

তিনি বলেন, "ওরে ছেড়ে দেন। ভালোই ভালোই ছেড়ে দেন। যদি না ছাড়েন, তাহলে মনে রাখবেন—এক নূর হোসেন, এক ইয়াসমিন, এক ডাক্তার মিলন অনেকের গদিতে একদম উলটপালট করে দিয়েছিল। কখন যে পচা শামুকে পা কাটবে, কেউ বলতে পারবে না।"

ঢাকাবাসীর উদ্দেশে শফিকুর রহমান বলেন, "আপনারা দোয়া করবেন। আমরা আপনাদের, এ দেশের ১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্য অঙ্গীকারবদ্ধ। সেই অঙ্গীকার পূরণ করতেই আমরা এই কর্মসূচি শুরু করেছি।"

তিনি বলেন, "আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি, আমাদের কর্মসূচির ওষুধ ইতোমধ্যে কাজ করতে শুরু করেছে। বিভিন্ন জায়গায় তার ক্রিয়া-প্রতিক্রিয়া শুরু হয়েছে। প্রতিক্রিয়া হলে আমরা বলে দিচ্ছি, আপনারা বলতেছেন এই করলে, সেই করলে ছাড় দিয়ে কথা বলা হবে না। আমরা পরিষ্কার বলে দিচ্ছি—জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি করলে জনগণও কাউকে ছাড় দিয়ে কথা বলবে না।"

সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, "আপনারা দোয়া করবেন। এখনই আমাদের লংমার্চ ইনশাআল্লাহ শুরু হবে। আমরা চট্টগ্রামের দিকে এই যাত্রা শুরু করব। মহান আল্লাহতায়ালার সাহায্য কামনা করছি। জনগণের স্বার্থে আমাদের এই কর্মসূচি বাস্তবায়নে আল্লাহ যেন আমাদের সাহায্য করেন। আমাদের ওপর রহম করেন। আমাদের সফরকে আল্লাহতায়ালা সহজ করে দেন।"

"সব ধরনের বাধা-প্রতিবন্ধকতা অতিক্রম করে আমাদের গন্তব্যে আল্লাহতায়ালা যেন নিরাপদে পৌঁছে দেন। গন্তব্যের পথে বাধা এলে আমরা লড়াই করতেই নেমেছি। জনগণের অধিকারের জন্য আমরা আমাদের গন্তব্যে ইনশাআল্লাহ পৌঁছাব। কোনো বাধাকেই আমরা পরোয়া করব না, ইনশাআল্লাহ।"

তিনি আরও বলেন, "আপনারা দোয়া রাখবেন সবাই। আমরা জনগণের জন্য রাস্তায় নেমেছি। জনগণের অধিকার আদায় করে ঘরে ফিরব। আমাদের এই আন্দোলন চলবে রাস্তায়, রাজপথে চলবে। জাতীয় সংসদে সমান্তরাল এই আন্দোলন চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত ১৮ কোটি মানুষের প্রত্যেকটি অধিকার প্রতিষ্ঠিত না হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের স্বর্ণের দাম: ৫ সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৪৯ এম


আজকের স্বর্ণের দাম: ৫ সেপ্টেম্বর ২০২৬

দেশের বাজারে স্বর্ণের দাম বড় ব্যবধানে বেড়ে গেছে, যা টানা তিন দফা কমার পর ঘটেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বৃদ্ধি করেছে। ফলে ২২ ক্যারেট স্বর্ণের নতুন মূল্য ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) নির্ধারিত ওই দামে স্বর্ণ বিক্রি করা হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ৩৭ হাজার ৩৬২ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে বুধবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। অর্থাৎ, ভরিতে দাম বেড়েছে ৫ হাজার ৪৮২ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৬৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৯৪ হাজার ৬১৪ টাকা। সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের নতুন দাম ১ লাখ ৫৮ হাজার ৯৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস আরও জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তাই গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। তবে গহনার নকশা ও ডিজাইন অনুযায়ী মজুরি যুক্ত হবে।

এছাড়া, ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে স্বর্ণ ও রুপার গহনা বিনিময় বা বেচাকেনার ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে। দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে, যতক্ষণ না পরবর্তী সিদ্ধান্ত দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশুলিয়ায় বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৫১ এম


আশুলিয়ায় বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

সাভারের আশুলিয়ায় একটি বন্ধ ঘর থেকে নবজাতকসহ স্বামী-স্ত্রী তিনজনের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হযরত আলীর মালিকানাধীন একটি বাসা থেকে লাশগুলো উদ্ধার করা হয়। তাদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, উদ্ধার হওয়া লাশগুলোর মধ্যে স্বামী, স্ত্রী এবং তাদের নবজাতক সন্তানের লাশ অন্তর্ভুক্ত রয়েছে। স্বামীর গলায় গামছা প্যাঁচানো অবস্থায় পাওয়া গেছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা খুলে তিনজনের অর্ধগলিত লাশ উদ্ধার করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল নগরীতে বিএমপির অভিযানে ১৩ গ্রেপ্তার, ২০০ গ্রাম গাঁজা উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৫৫ এম


বরিশাল নগরীতে বিএমপির অভিযানে ১৩ গ্রেপ্তার, ২০০ গ্রাম গাঁজা উদ্ধার

বরিশাল নগরীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বিশেষ অভিযান চালিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) ১৩ জনকে গ্রেপ্তার করেছে। এই অভিযানে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিএমপি মিডিয়া সেল থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিএমপির তথ্য অনুযায়ী, গত ৪ সেপ্টেম্বর থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার পৃথক বিশেষ আভিযানিক টিম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানের ফলস্বরূপ ২০০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া, গ্রেপ্তারি পরোয়ানায় পাঁচজন, নিয়মিত ও পূর্বের মামলাসহ চারজন এবং বরিশাল মহানগর অধ্যাদেশে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মোট ২৪ ঘণ্টার এই বিশেষ অভিযানে ১৩ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বিএমপি।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারে বিএমপির এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%