মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
০১:৪০ পি.এম
ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসাসেবা কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের উদ্যোগে ৩,৭০০-এর অধিক ডেঙ্গু টেস্ট কিট ৩০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।
এ উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু শনাক্তকরণ কার্যক্রম সহজতর করা এবং রোগীদের দ্রুত পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, দ্রুত রোগ শনাক্তকরণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় জেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লিওনেল মেসি, যিনি আর্জেন্টিনা জাতীয় দলকে অসাধারণ সাফল্য এনে দিয়েছেন, ইতোমধ্যেই জাতীয় দলের সঙ্গে বিদায় জানিয়েছেন। ফুটবলের ভবিষ্যৎ তারকাদের সম্পর্কে তিনি নিজেও চিন্তা করছেন। ‘দ্য ফ্লি’ নামে পরিচিত এই আর্জেন্টাইন মহাতারকা ফুটবলের পরবর্তী প্রজন্মের সম্ভাবনাময় খেলোয়াড়দের একটি তালিকা তৈরি করেছেন। তালিকায় স্থান পেয়েছে তার স্বদেশি তরুণ প্রতিভা তোমাস আরান্দাও।
মেসি বলেছেন, “ফুটবলের ভবিষ্যৎ নতুন করে লিখবে এমন দশটি অধ্যায়। এই গল্পের তো সবে শুরু।” বিখ্যাত ব্র্যান্ড অ্যাডিডাসের বিজ্ঞাপনী প্রচারণায় তিনি বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ দশ তারকার নাম উল্লেখ করেছেন। এই তালিকায় বোকা জুনিয়র্সের তরুণ খেলোয়াড় তোমাস আরান্দা অন্তর্ভুক্ত আছেন।
রোজারিওতে জন্ম নেওয়া এই ফুটবল কিংবদন্তি আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে থাকাকালীন সময়ে প্রতিভাবান প্লেমেকার তোমাস আরান্দার খেলা কাছ থেকে দেখার সুযোগ পান। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচের সফরের জন্য তাঁকে দলে অন্তর্ভুক্ত করেছিলেন।
মেসির এই স্বীকৃতির প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপনটির মন্তব্যের ঘরে নিজের ভালোবাসা ও মুগ্ধতা প্রকাশ করেছেন আরান্দা। তিনি মেসির উদ্দেশে লিখেছেন, “স্বপ্ন পূরণ হওয়ার জন্যই দেখা হয়” এবং “চিরকাল কৃতজ্ঞ থাকব।”
মেসির নির্বাচিত এই তালিকায় তুরস্কের জান উজুন (আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট), মেক্সিকোর গিলবার্তো মোরা (তিজুয়ানা) এবং ব্রিটেনের ম্যাক্স ডাউম্যান (আর্সেনাল)-এর মতো তরুণ প্রতিভারাও স্থান পেয়েছে। নারী ফুটবলারদেরও বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি। তাঁদের মধ্যে ইংল্যান্ডের ক্লোয়ে সারউই (চেলসি), ব্রাজিলের জিওভানা ওয়াকসম্যান (ওএল লিওন) এবং জার্মানির লোটা ভ্রেডে (হামবুর্গার এসভি) অন্তর্ভুক্ত রয়েছেন।
a legacy to build on 🐐. the next chapter starts here. meet the rising stars of Messi +10, season 3. 💫 https://t.co/8DVfmTPaXW
— adidas Football (@adidasfootball) October 11, 2026
বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের মাধ্যমে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানান মেসি। ম্যাচটি অনুষ্ঠিত হয় বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে।
এখন মেসির মনোযোগ পুরোপুরি ক্লাব ইন্টার মায়ামির দিকে। জাতীয় দলকে বিদায় জানানোর পর ক্লাবের হয়ে প্রথম ম্যাচেই তিনি দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন। ডিসি ইউনাইটেডের বিপক্ষে ৪-০ গোলের বড় জয়ে তিনি জোড়া গোল করেন।
মেসির পছন্দ অনুযায়ী বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ ১০ তারকার তালিকা নিম্নরূপ–
১. তোমাস আরান্দা — আর্জেন্টিনা / বোকা জুনিয়র্স
২. জান উজুন — তুরস্ক / আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট
৩. গিলবার্তো মোরা — মেক্সিকো / তিহুয়ানা
৪. ম্যাক্স ডাউম্যান — ইংল্যান্ড / আর্সেনাল
৫. জাভিয়ের গোজো — যুক্তরাষ্ট্র / ক্রিস্টাল প্যালেস
৬. হেসুস রদ্রিগেজ — স্পেন / কোমো ১৯০৭
৭. কিস স্মিট — নেদারল্যান্ডস / এজেড আলকমার
৮. ক্লোয়ে সারউই — ইংল্যান্ড / চেলসি
৯. জিওভানা ওয়াকসম্যান — ব্রাজিল / ওএল লিওন
১০. লোটা ভ্রেডে — জার্মানি / হামবুর্গার এসভি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়নাতদন্তের প্রতিবেদনে জানা গেছে বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের মৃত্যুর কারণ। হৃদ্যন্ত্রের প্রধান করোনারি ধমনিতে রক্ত জমাট বেঁধে তীব্র হার্ট অ্যাটাকে তার মৃত্যু ঘটে। রোববার (১১ অক্টোবর) গোয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক জ্যেষ্ঠ চিকিৎসক ময়নাতদন্তের ফলাফল নিশ্চিত করেছেন।
এই ৭৫ বছর বয়সী অভিনেতা গত ৮ অক্টোবর গোয়ায় নিজের বাসভবনে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকেরা তাকে বাঁচানোর চেষ্টা করেন। প্রায় ৪৫ মিনিট ধরে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেওয়ার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। স্থানীয় সময় ভোর ৫টা ১০ মিনিটে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, অ্যাথেরোস্ক্লেরোটিক করোনারি আর্টারি ডিজিজের কারণে হৃদ্যন্ত্রের বাঁ দিকের প্রধান করোনারি ধমনিতে রক্ত জমাট বেঁধে তীব্র হার্ট অ্যাটাক ঘটে। এই ধমনি হৃদ্যন্ত্রের বড় একটি অংশে রক্ত সরবরাহ করে। ধমনিটি বন্ধ হয়ে যাওয়ার ফলে হৃদ্যন্ত্রে স্বাভাবিক রক্তপ্রবাহ ব্যাহত হয়, যা প্রাণঘাতী পরিস্থিতির সৃষ্টি করে।
চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, অ্যাথেরোস্ক্লেরোটিক করোনারি আর্টারি ডিজিজ হলো করোনারি ধমনির দেয়ালে চর্বি, কোলেস্টেরলসহ বিভিন্ন পদার্থ জমে ধমনি সরু হয়ে যাওয়ার একটি অবস্থা। এমন ধমনিতে রক্ত জমাট বাঁধলে হৃদ্যন্ত্রে রক্ত ও অক্সিজেন সরবরাহ হঠাৎ মারাত্মকভাবে কমে যেতে পারে এবং তীব্র হার্ট অ্যাটাক হতে পারে।
ময়নাতদন্তের প্রতিবেদনে তার মৃত্যুকে স্বাভাবিক কারণে মৃত্যু হিসেবে উল্লেখ করা হয়েছে। মৃত্যুর পর সঠিক কারণ নির্ধারণের জন্য গোয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তার মরদেহের ময়নাতদন্ত করা হয়।
নানা পাটেকরের মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। পাঁচ দশকের বেশি সময়ের অভিনয়জীবনে তিনি হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে অসংখ্য স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন। শক্তিশালী অভিনয়, সংলাপ বলার স্বতন্ত্র ধরন এবং বহুমুখী চরিত্রে সাবলীল উপস্থিতির জন্য দর্শকদের কাছে বিশেষ পরিচিত ছিলেন এই অভিনেতা।
১৯৭৮ সালে ‘গমন’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন নানা পাটেকর। পরে ‘পরিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘সালাম বম্বে!’ ও ‘ওয়েলকাম’-এর মতো চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। অভিনয়ে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা অর্জন করেন।
তথ্যসূত্র: এনডিটিভি ও রয়টার্স
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান অভিযোগ করেছেন যে, আসন্ন রমজানকে কেন্দ্র করে ব্যবসায়ী সিন্ডিকেট ইতোমধ্যেই সক্রিয় হয়ে উঠছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভায় তিনি ভেজাল খাদ্য, ওষুধের উচ্চমূল্য, এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি এবং নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানান।
ক্যাব সভাপতি এ বিষয়ে মন্তব্য করে বলেন, "জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাতে নিত্যপণ্যের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি হচ্ছে। বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্যে বাড়ছে সাধারণ মানুষের ভোগান্তি।" তিনি সরকারের প্রতি আহ্বান জানান যে, এই পরিস্থিতিতে ভোক্তাদের স্বস্তি ফিরিয়ে আনতে সিন্ডিকেট ভেঙে বাজারে কার্যকর নজরদারি নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, আসন্ন রমজানকে সামনে রেখে ব্যবসায়ী সিন্ডিকেটের সক্রিয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, "এখনই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে রমজানে ভোক্তাদের আরও কঠিন পরিস্থিতির মুখে পড়তে হতে পারে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আবুধাবি টেস্টের দ্বিতীয় ইনিংসে লিটন দাস আবারও অর্ধশতক হাঁকালেন। সোমবার (১২ অক্টোবর) সকালে অনুষ্ঠিত সেশনে ওয়ানডে মোহাম্মদ সালেমের বিরুদ্ধে বাউন্ডারি মারার মাধ্যমে তিনি তার অর্ধশতক পূর্ণ করেন।
লিটন এই টেস্টের চতুর্থ দিনের সকালে আফগানিস্তানের বোলারদের ওপর দারুণ আধিপত্য দেখাচ্ছেন। তিনি ৬১ বল মোকাবেলা করে অর্ধশতক অর্জন করেন, যা ওয়ানডে স্টাইলের ব্যাটিংয়ের ফলস্বরূপ। ইনিংসে ৭টি চার মারেন তিনি। এটি তার টেস্ট ক্যারিয়ারের ২২তম অর্ধশতক হিসেবে বিবেচিত হচ্ছে।
এর আগে, প্রথম ইনিংসে লিটন ৫৩ রান করেছিলেন।
তৃতীয় দিন ৬ উইকেটে ২২৩ রান নিয়ে বাংলাদেশ আজ সকালে সেশনে কোনো উইকেট হারায়নি। এই প্রতিদেবন লেখা পর্যন্ত ৮৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২৮৫ রানে পৌঁছেছে। লিটন ৫২ রান এবং মেহেদী হাসান মিরাজ ১৫ রানে ব্যাটিং করছেন।
আবুধাবি টেস্টে বাংলাদেশের লিড ৩৯১ রানে দাঁড়িয়েছে। আফগানিস্তান কখনোই এতো রান তাড়া করে জিততে পারেনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ