০৩:২০ এম
জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের নির্বাচনে বাংলাদেশয়ের বিপুল ভোটে বিজয় দেশের কূটনৈতিক সাফল্যের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি মন্তব্য করেন যে, এ অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা, আস্থা এবং সক্রিয় বহুপাক্ষিক কূটনীতির প্রতিফলন।
মঙ্গলবার রাত ১২টার দিকে মোবাইল ফোনে আমার দেশ প্রতিনিধিকে পাঠানো এক ক্ষুদে বার্তায় তিনি আরও বলেন, বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বর্তমানে তিনি নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অবস্থান করছেন।
আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে
তিনি বলেন, এই অসাধারণ অর্জন আন্তর্জাতিক সম্প্রদায়ের বাংলাদেশের প্রতি আস্থা ও বিশ্বাসের বহিঃপ্রকাশ। এটি বিশ্বমঞ্চে বাংলাদেশ সরকারের গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতিও প্রদান করে। এই সাফল্য দেশের ক্রমবর্ধমান কূটনৈতিক মর্যাদা, বিশ্বাসযোগ্যতা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি অঙ্গীকারের প্রমাণ বহন করে।
তিনি জানান, জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচনে গত সাড়ে ৩ মাস ধরে পরিচালিত নানামুখী কূটনৈতিক ক্যাম্পেইনের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের অধিকাংশ দেশের সমর্থন আদায় করতে সক্ষম হয়েছে।
তিনি আরো মন্তব্য করেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এ বিজয় বাংলাদেশের কূটনৈতিক ও রাজনৈতিক দূরদর্শিতার বড় অর্জন।
সবশেষে, তিনি সিলেট-২, ওসমানীনগর এবং বিশ্বনাথসহ সিলেট এবং দেশের সকল নাগরিককে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান।
আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন