ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

১২তম জাতীয় এয়ারগান চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী


১২তম জাতীয় এয়ারগান চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

রাজধানীর গুলশানে শুটিং স্পোর্ট ফেডারেশনে আজ একটি জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে ১২তম জাতীয় এয়ারগান চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেন, বাংলাদেশের শুটিংয়ের একটি দীর্ঘ ও গৌরবময় ঐতিহ্য রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে শুটাররা আমাদের দেশের জন্য অনেক সম্মান বয়ে এনেছে। তবে বিগত কিছু বছরে শুটিং থেকে কাঙ্খিত সাফল্য পাওয়া যায়নি। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে আমাদের নিজেদের মধ্যে আরও ভ্রাতৃত্ববোধ ও সুদৃঢ় সম্পর্ক গড়ে তুলতে হবে।

প্রতিমন্ত্রী ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকারের নতুন পরিকল্পনার কথা উল্লেখ করে জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সকল ফেডারেশনকে প্রতি বছর আন্তর্জাতিক মানের তিন থেকে চারটি এবং জাতীয় পর্যায়ে পাঁচ থেকে ছয়টি ইভেন্ট আয়োজন নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে। এছাড়া ক্রীড়াবিদদের আধুনিক সুযোগ-সুবিধা দিতে স্পোর্টস ভিলেজে শুটিং ও আর্চারির জন্য আলাদা জায়গা বরাদ্দ রাখা হবে। খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের জন্য আপনাদের সবকিছু উজাড় করে দিয়ে খেলতে হবে।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে একের পর এক দুর্নীতির অভিযোগে ৫ নির্বাহী প্রকৌশলীর বিদায়

দেশের ক্রীড়া খাতের বর্তমান অবস্থা তুলে ধরে মোঃ আমিনুল হক জানান, আমরা একদম শূন্য থেকে শুরু করেছি। এই উদ্যোগের ফলাফল রাতারাতি পাওয়া যাবে না, তবে আগামী তিন থেকে চার বছর পর দেশের ক্রীড়াঙ্গনে একটি দৃশ্যমান সাফল্য আসবে। সামনে আমাদের এশিয়ান গেমস রয়েছে এবং সেখানে খেলোয়াড়দের সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেওয়া হবে। আমাদের একটাই লক্ষ্য, বাংলাদেশের জন্য পদক আনা এবং এই লক্ষ্য পূরণে আমরা সবাই এক পরিবারের মতো কাজ করতে চাই।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম, শুটিং ফেডারেশনের সভাপতি মোঃ রেজাউল মাকসুদ জাহেদী এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ, এনডিসি, পিএসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘মেক্সিকান ওয়াল’ ওচোয়ার অবসরের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৯:৩৬ পি.এম


‘মেক্সিকান ওয়াল’ ওচোয়ার অবসরের ঘোষণা

মেক্সিকোর অভিজ্ঞ গোলরক্ষক গুইলারমো ওচোয়া আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন যে তাঁর দীর্ঘ দুই দশকের ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে। চলমান বিশ্বকাপ হবে জাতীয় দলের জার্সিতে তাঁর শেষ টুর্নামেন্ট।

৪০ বছর বয়সী ওচোয়া ২০০৫ সালে মেক্সিকোর হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক করেছিলেন। এরপর ২০০৬ বিশ্বকাপ দিয়ে শুরু হয়েছে তাঁর বৈশ্বিক মঞ্চের যাত্রা, যা এখন পর্যন্ত ছয়টি বিশ্বকাপে বিস্তৃত হয়েছে। জাতীয় দলের হয়ে তিনি ১৫০টিরও বেশি ম্যাচ খেলেছেন এবং দীর্ঘ সময় ধরে মেক্সিকোর রক্ষণভাগের অন্যতম ভরসা হিসেবে পরিচিত ছিলেন।

ওচোয়া বলেন, ‘মেক্সিকো জাতীয় দল ছাড়া আমার ক্যারিয়ার কল্পনা করা কঠিন। জাতীয় দলই আমার জীবনের সবচেয়ে বড় অংশ। বিশ্বকাপের পর আমি আর ফুটবল খেলে যাওয়ার মানে দেখি না।’

ক্লাব ক্যারিয়ারের বড় অংশ মেক্সিকোর ঘরোয়া লিগে কাটালেও ইউরোপে অল্প সময়ের অভিজ্ঞতা লাভ করেছেন তিনি। তবে বিশ্বকাপের মঞ্চে তিনি বারবার নিজের দক্ষতা দিয়ে আলোচনায় এসেছেন। বিশেষ করে বড় টুর্নামেন্টে তাঁর একাধিক অসাধারণ পারফরম্যান্স মেক্সিকোকে প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ে টিকিয়ে রেখেছে অনেকবার।

ফুটবলের ঐতিহ্যবাহী দেশগুলোর একটি হলেও সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বমঞ্চে ধারাবাহিক সাফল্য না পেলেও, ওচোয়া ছিলেন দলের অন্যতম স্থিতিশীল স্তম্ভ। তাঁর বিদায়ের ঘোষণার মাধ্যমে মেক্সিকান ফুটবলে এক দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটতে চলেছে।

বিশ্বকাপ শেষে আনুষ্ঠানিকভাবে বুট তুলে রাখবেন এই অভিজ্ঞ গোলরক্ষক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেশিনে কাটা পড়ল শ্রমিকের হাত, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৯:৩৮ পি.এম


মেশিনে কাটা পড়ল শ্রমিকের হাত, চিকিৎসায় অবহেলার অভিযোগ

মোংলা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) সুতা তৈরির মেশিনে কাজ করার সময় এক শ্রমিকের ডান হাত কনুইয়ের নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই ঘটনার পর কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গভীর অবহেলা এবং দেরিতে হাসপাতালে নেয়ার অভিযোগ উঠেছেন সহকর্মীরা। গুরুতর আহত ওই শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) রাতে মোংলা ইপিজেডের অভ্যন্তরে অবস্থিত চীনা প্রতিষ্ঠান 'গুয়াংজু হুয়া ফাং সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিডি কো. লি.'-এ এই দুর্ঘটনা ঘটে। আহত শ্রমিকের নাম মো. গোলাম। তার বাড়ি মোংলা উপজেলার চাঁদপাই গ্রামে। ওই কারখানায় তুলাজাত সুতা উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ করা হয়।

দুর্ঘটনার পর প্রায় পৌনে এক ঘণ্টা থেকে এক ঘণ্টা পার হলেও আহত শ্রমিককে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেয়া হয়নি বলেও অভিযোগ উঠে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক জানান, সহকর্মীরা আহত গোলামকে উদ্ধার করার পর কর্তৃপক্ষকে ডাকাডাকি করলেও তারা প্রথমে কর্ণপাত করেনি। তবে পরবর্তীতে শ্রমিকদের চিৎকার-চেঁচামেচিতে কর্তৃপক্ষের নজরে আসে বিষয়টি। মোংলা ইপিজেড সংরক্ষিত এলাকা হওয়ায় তাৎক্ষণিকভাবে খবরটি বাইরে না এলেও ভেতরের শ্রমিকদের কাছ থেকে এ তথ্য জানা যায়।

শ্রমিকরা আরও অভিযোগ করেন, ইপিজেডে নিজস্ব অ্যাম্বুলেন্স ও হাসপাতাল থাকা সত্ত্বেও গোলামের চিকিৎসার ক্ষেত্রে চরম অবহেলা করা হয়েছে। দীর্ঘ সময় পর, তাকে অ্যাম্বুলেন্সের বদলে একটি প্রাইভেট কারে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থা খারাপ হয়ে গেলে রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

দুর্ঘটনার কারণ সম্পর্কে কারখানার শ্রমিকরা জানান, নিয়ম অনুযায়ী একটি মেশিনে যে কয়জন শ্রমিক থাকার কথা, তার চেয়ে কম লোকবল দিয়ে কাজ করানো হচ্ছিল। এতে মেশিনে কাজের চাপ অনেক বেড়ে যায়। কাজে হিমশিম খেয়ে তাড়াহুড়ো করে মেশিন থেকে কাপড় সরাতে গিয়েই গোলামের ডান হাত কনুইয়ের পর থেকে বিচ্ছিন্ন হয়ে মেশিনের ভেতরে চলে যায়।

শ্রমিকদের অভিযোগ, এর আগেও ওই কারখানায় এমন দুর্ঘটনা ঘটেছে। কিন্তু কারখানা কর্তৃপক্ষ সব সময় বিষয়টির প্রতি ভ্রুক্ষেপহীন থেকে শ্রমিকদের অবহেলার চোখে দেখছে। অভিযোগ করা হচ্ছে, এসব বিষয়ে মুখ খুললে চাকরিচ্যুত করার হুমকি দেওয়া হয়েছে।

সার্বিক বিষয়ে মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক কালাম মো. আবুল বাশার বলেন, ‘মঙ্গলবার রাতে ওই কারখানার একটি মেশিনে হঠাৎ আগুন ধরে যায়। পরে মেশিন বন্ধ করে আগুন নেভানো হয়। কিন্তু মেশিনটি বন্ধ করার পরও সেটির বেল্ট ঘুরছিল। তখন গোলাম নামের ওই শ্রমিক মেশিনের ভেতর থেকে কাপড় বের করতে গেলে বেল্টে আটকে তার হাত বিচ্ছিন্ন হয়ে যায়।’

আহত শ্রমিক বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন আছেন জানিয়ে তিনি আরও বলেন, ‘নিয়মমাফিক সে কোম্পানি থেকে ক্ষতিপূরণ পাবে। আমি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। কমিটির রিপোর্টের প্রেক্ষিতে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০৩০ বিশ্বকাপ নিয়ে মেসির স্পষ্ট বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৯:৩৯ পি.এম


২০৩০ বিশ্বকাপ নিয়ে মেসির স্পষ্ট বার্তা

২০৩০ ফিফা বিশ্বকাপে লিওনেল মেসিকে দেখা যাবে কি না, এই প্রশ্ন নিয়ে ফুটবল দুনিয়ায় চলছেই জোর আলোচনা। কিন্তু সম্ভাবনার এই কল্পনাকে এক বাক্যে উড়িয়ে দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক।

ক্যানসাস সিটির মাঠে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আবারও ৩৯ বছর বয়সী এই মহাতারকা নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেন। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে তিনি ছুঁয়ে ফেলেছেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকাও। একই সঙ্গে এই আসরেই প্রথম ফুটবলার হিসেবে তিনি খেলছেন নিজের ষষ্ঠ বিশ্বকাপে।

মেসির এই ধারাবাহিক পারফরম্যান্সের পর ভক্তদের মধ্যে প্রশ্ন উঠেছে, ২০৩০ সালের বিশ্বকাপে কি দেখা যাবে তাঁর সপ্তম বিশ্বকাপ যাত্রা? তবে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া মন্তব্যে মেসি স্পষ্টভাবে সেই সম্ভাবনাকে নাকচ করে দেন।

তিনি বলেন, 'না, না, এটা কোনোভাবেই সম্ভব নয়।'

২০৩০ সালে মেসির বয়স হবে ৪২ বছর। যদিও অতীতে তিনি বলেছেন, 'যতদিন শরীর সায় দেবে, খেলে যাব,' তবে বিশ্বকাপের মতো কঠিন মঞ্চে আরও একটি আসরে খেলা নিয়ে বাস্তবসম্মত কোনো পরিকল্পনা নেই বলে ইঙ্গিত দেন তিনি।

বর্তমানে মেসির লক্ষ্য সম্পূর্ণভাবে চলমান বিশ্বকাপ ও ফাইনালের দিকে। তিনি বলেন, দল হিসেবে তারা ভালো অবস্থায় আছে, তবে প্রতিযোগিতা দিন দিন আরও কঠিন হয়ে উঠছে।

তিনি বলেন, 'প্রতিপক্ষ যেই হোক, আমরা ম্যাচ নিয়ন্ত্রণে রাখতে চাই। এখানে কোনো ম্যাচই সহজ নয়।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাবিপ্রবিতে নবায়নযোগ্য জ্বালানি ও প্রযুক্তিগত উদ্ভাবন বিষয়ে সিম্পোজিয়াম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৯:৪১ পি.এম


হাবিপ্রবিতে নবায়নযোগ্য জ্বালানি ও প্রযুক্তিগত উদ্ভাবন বিষয়ে সিম্পোজিয়াম

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ‘নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুৎ ও প্রযুক্তিগত উদ্ভাবনের উদীয়মান প্রবণতা’ শীর্ষক একটি সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে।

এই সিম্পোজিয়ামে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৭০ জন শিক্ষক ও টেকনিক্যাল কর্মকর্তা অংশগ্রহণ করেন।

বুধবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) যৌথ উদ্যোগে এ সিম্পোজিয়ামের আয়োজন করা হয়।

সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তব্যে বিইপিআরসির চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি বলেন, "দেশের টেকসই উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানি এবং প্রযুক্তিগত উদ্ভাবনের কোনো বিকল্প নেই। গবেষণাভিত্তিক সমাধানের মাধ্যমে দেশের জ্বালানি খাতে নতুন সম্ভাবনা তৈরি করা সম্ভব।"

তিনি বলেন, "বর্তমান সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও অঞ্চলকে উন্নয়নের মূলধারায় আনতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং গবেষণালব্ধ জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও উদ্ভাবকদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। বাণিজ্যিক সম্ভাবনাময় গবেষণার ক্ষেত্রে বিইপিআরসি প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে বলেও তিনি উল্লেখ করেন।"

সিম্পোজিয়ামের প্রধান পৃষ্ঠপোষক ও हাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. এনাম উল্লাহ বলেন, "নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুৎ খাতের আধুনিকায়ন এবং প্রযুক্তিগত উদ্ভাবন টেকসই উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল করতে একটি শক্তিশালী গবেষণা উইং গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।"

তিনি উল্লেখ করেন, "প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে প্রযুক্তির উন্নয়ন এবং সবুজ জ্বালানি উৎপাদনে গবেষণার বিকল্প নেই। হাবিপ্রবিতে গবেষণার ব্যাপক সুযোগ রয়েছে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে এ ক্ষেত্রকে আরও সমৃদ্ধ করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের গবেষণায় সহায়তা প্রদানের জন্য বিইপিআরসির প্রতি আহ্বান জানান তিনি।"

উপাচার্য আরও বলেন, "এ ধরনের সিম্পোজিয়াম নতুন ধারণা, গবেষণা সহযোগিতা এবং উদ্ভাবনী সমাধান বিনিময়ের কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। জ্ঞানভিত্তিক এই উদ্যোগ গবেষণা, শিল্পখাত ও নীতিনির্ধারণে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং স্মার্ট ও সবুজ বাংলাদেশ গঠনে তরুণ গবেষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়তা করবে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার এবং বিইপিআরসির সদস্য (ইনোভেশন) অতিরিক্ত সচিব ড. মো. রফিকুল ইসলাম।

সিম্পোজিয়ামে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. সাইফুল হুদা। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্যাথলজি অ্যান্ড প্যারাসাইটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. গাউসুর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%