ঢাকা সোমবার, ১০ই আগস্ট, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে সফর, ১৪৪৮হিজরী
সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ইং ২৬শে শ্রাবণ, ১৪৩২বাং

প্রিয়াঙ্কার চোপড়ার অন্তরঙ্গ ভিডিও ফাঁস


প্রিয়াঙ্কার চোপড়ার অন্তরঙ্গ ভিডিও ফাঁস

হলিউড ও বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে পুনরায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে আলোচনার কেন্দ্রবিন্দু কোনো ব্যক্তিগত বা বিতর্কিত ভিডিও নয়। বরং এটি প্রায় এক দশক আগে তাদের প্রথম ব্যক্তিগত বার্তার (ডাইরেক্ট মেসেজ) স্মৃতি।

সম্প্রতি জোনাস ব্রাদার্সের পডকাস্ট ‘Hey Jonas!’ এ অতিথি হয়ে নিজেদের প্রেমের শুরুর গল্প তুলে ধরেন প্রিয়াঙ্কা ও নিক। অনুষ্ঠানে নিক জোনাস প্রকাশ করেন যে, ২০১৬ সালে তিনি প্রথম এক্স (তৎকালীন টুইটার)-এ প্রিয়াঙ্কাকে ব্যক্তিগত বার্তা পাঠিয়েছিলেন। সেই বার্তার স্ক্রিনশটও অনুষ্ঠানে দেখানো হয়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

নিক জানান, তার ভাই কেভিন জোনাসের কাছ থেকেই প্রথম তিনি প্রিয়াঙ্কার অভিনীত মার্কিন টেলিভিশন সিরিজ ‘কোয়ান্টিকো’ সম্পর্কে জানতে পারেন। পরে লস অ্যাঞ্জেলেসের সানসেট বুলেভার্ডে সিরিজটির একটি বড় বিলবোর্ড দেখে তিনি প্রিয়াঙ্কার এক্স প্রোফাইল খুঁজে দেখেন এবং জানতে পারেন, প্রিয়াঙ্কা তাকে ফলো করছেন। এরপর সাহস করে একটি ব্যক্তিগত বার্তা পাঠান।

আরও পড়ুন: প্রত্যাশিত ফল না পেয়ে ভেঙে পড়ো না, নতুন উদ্যমে শুরু করো: চরমোনাই পীর

নিকের প্রথম বার্তায় লেখা ছিল, “হ্যালো। কয়েকজন আমাকে বলেছেন, আমাদের দেখা করা উচিত। আমিও তাদের সঙ্গে একমত। তুমি কি শিগগিরই লস অ্যাঞ্জেলেসে আসছ?”

জবাবে প্রিয়াঙ্কা লেখেন, “হাই... গ্রাহাম (রজার্স) তোমার সম্পর্কে অনেক কিছু বলেছে। চলো টেক্সটে আলাদাভাবে কথা বলি। আমার টিম এই অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে।”

প্রিয়াঙ্কা জানান, সম্পর্কের শুরুর দিকে নিক নিশ্চিত হতে চেয়েছিলেন যে তিনি সত্যিই প্রিয়াঙ্কার সঙ্গেই কথা বলছেন। এজন্য তিনি একটি টাইমস্ট্যাম্পসহ ক্যামেরার দিকে তাকিয়ে থাকা ছবি চেয়েছিলেন। বিষয়টি তার কাছে বেশ মজার এবং বুদ্ধিদীপ্ত লেগেছিল বলে জানান অভিনেত্রী।

এরপর নিয়মিত বার্তা আদান-প্রদানের মাধ্যমে তাদের বন্ধুত্ব আরও গভীর হয়। প্রায় দেড় বছর পর শুরু হয় প্রেম, এরপর বাগদান এবং ২০১৮ সালের ডিসেম্বরে ভারতের যোধপুরের উমেদ ভবন প্যালেসে হিন্দু ও খ্রিস্টান দুই ধর্মীয় রীতিতে বিয়ে করেন এই তারকা জুটি।

আরও পড়ুন: ইনফান্তিনোর কড়া সমালোচনা উয়েফা-এএফসি ও কনকাকাফের

আড্ডায় আরেকটি মজার তথ্যও শেয়ার করেন তারা। প্রিয়াঙ্কার দাবি, বলিউডের গসিপ সম্পর্কে তিনির চেয়ে স্বামী নিকই বেশি আপডেট থাকেন। নিকও হাসতে হাসতে স্বীকার করেন যে, ইনস্টাগ্রামে তিনি কয়েকটি বলিউড গসিপ অ্যাকাউন্ট গোপনে অনুসরণ করেন এবং নিয়মিত সেসব খবর রাখেন।

একটি পোস্ট শেয়ার করেছেন द्वारा Hey Jonas! (@heyjonaspodcast)

উল্লেখ্য, ২০২২ সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের কন্যাসন্তান মালতী মেরি চোপড়া জোনাসের জন্ম হয়। বর্তমানে তারা পরিবার ও নিজ নিজ ক্যারিয়ার নিয়ে একটি ব্যস্ত সময় পার করছেন।

আরও পড়ুন: এক ব্যক্তি একাধিক সার ডিলারশিপের মালিক হতে পারবেন না

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনে বিশ্ব এআই সম্মেলনে যোগ দিলেন টেলিযোগাযোগ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

১২:২১ এম


চীনে বিশ্ব এআই সম্মেলনে যোগ দিলেন টেলিযোগাযোগ মন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম চীনদেশের সাংহাইয়ে অনুষ্ঠিত চার দিনব্যাপী ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স (ডব্লিউএআইসি)-২০২৬’-এ যোগদান করেছেন।

এই সম্মেলনটি ১৭ থেকে ২০ জুলাই পর্যন্ত চলবে।

শুক্রবার (১৭ জুলাই) সাংহাই শহরে আয়োজন করা একটি জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই কনফারেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বনেতাদের মধ্যে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী, কাজাখস্তানের প্রেসিডেন্ট এবং জাতিসংঘ (ইউএন) মহাসচিব বক্তব্য দেন। উক্ত বক্তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির টেকসই ব্যবহার ও এর বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনের অংশ হিসেবে শনিবার (১৮ জুলাই) এআই শাসন বিষয়ক বৈশ্বিক সহযোগিতা নিয়ে ‘হাই-লেভেল মিটিং অন গ্লোবাল কো-অপারেশন ইন এআই গভর্ন্যান্স’ শীর্ষক একটি উচ্চপর্যায়ের সভায় বক্তব্য দেবেন বাংলাদেশের মন্ত্রী ফকির মাহবুব আনাম। সেখানে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার বিষয়ে বাংলাদেশের অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন।

এবারের সম্মেলনে বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধি, প্রযুক্তিবিদ এবং গবেষকরা অংশগ্রহণ করছেন, যেখানে এআই প্রযুক্তির ভবিষ্যৎ ও বৈশ্বিক নীতিমালা প্রণয়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার সুযোগ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজিবির অভিযানে মিয়ানমারের দুই নাগরিকসহ গ্রেপ্তার ৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

১২:২৬ এম


বিজিবির অভিযানে মিয়ানমারের দুই নাগরিকসহ গ্রেপ্তার ৩

বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের বঙ্কুপাড়া বিজিবি বিওপির আওতাধীন সীমান্ত এলাকা থেকে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) দুইটি মিয়ানমারের নাগরিকসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে।

বিজিবি সূত্রে এই তথ্য জানানো হয়েছে, বৃহস্পতিবার সীমান্ত অঞ্চলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এরপর শুক্রবার (১৭ জুলাই) বঙ্কুপাড়া বিওপির নায়েক সুবেদার মো. কামরুল ইসলামের লিখিত অভিযোগের ভিত্তিতে থানচি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মিয়ানমারের মংডু উপজেলার বাসিন্দা মা তুন যং ম্রো (২০), মা তুন ইয়াং ম্রো (২১) এবং তাদের সহযোগী হিসেবে বান্দরবানের থানচি উপজেলার সদর ইউনিয়নের ওয়াক চাক্কুপাড়া গ্রামের বাসিন্দা মুয়ই ম্রো (৪৬)। তিনি হলেন থানচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংপ্রু ম্রোর আপন ছোট ভাই।

এ বিষয়ে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবির দায়ের করা মামলায় বিদেশি আইনের ১৩/১৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ বিকেলে গ্রেপ্তার হওয়া তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কসবায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

১২:২৮ এম


কসবায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

 

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকায় পাঁচ বছরের এক শিশুকে ফুসলিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত শাহাদাত হোসেন তুষার (১৪) নামের এক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

পৌরসভার কল্যাণ সাগরের পূর্ব পাড় এলাকায় এই ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত শাহাদাত হোসেন তুষার ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাটুলিপাড়া এলাকার মজনু মিয়ার ছেলে। সে কসবা পৌরসভার কল্যাণ সাগরের পূর্ব পাড় এলাকায় অস্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস করছিল।

পুলিশ জানায়, বৃষ্টি চলাকালীন সময়ে ভুক্তভোগী শিশুটি দোকান থেকে খাবার কিনতে বের হয়। এ সময় অভিযুক্ত তুষার শিশুটিকে প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে বাড়ির অদূরে একটি গাছতলায় নিয়ে যায় এবং সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে শিশুটির মা তাকে রক্তাক্ত ও ক্রন্দনরত অবস্থায় দেখতে পান। মায়ের সন্দেহের প্রেক্ষিতে শিশুটিকে জিজ্ঞাসাবাদ করা হলে সে ঘটনার বিস্তারিত প্রকাশ করে।

বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত তুষারকে ধরে গণপিটুনি দেয়। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে কসবা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, ৯৯৯ নম্বর থেকে তথ্য পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছি। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

১২:৩২ এম


যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন। তিনি বর্তমানে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নেতা নির্বাচিত হয়েছেন। এর ফলে আসন্ন দিনগুলোতে তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার জন্য প্রস্তুত রয়েছেন। সোমবার (২০ জুলাই) তার শপথ গ্রহণের কথা রয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বার্তা সংস্থা এপির প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।

প্রতিবেদনটি উল্লেখ করেছে, শুক্রবার দলের নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর বার্নহ্যাম জনগণের আস্থা পুনরুদ্ধারের প্রতিশ্রুতি করেছেন। আগামী সোমবার তিনি বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন। তিনি দেশকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি 'রিফর্ম ইউকের' চ্যালেঞ্জ মোকাবেলার প্রতিশ্রুতিও দিয়েছেন।

বার্নহ্যামের দলীয় নেতৃত্ব নিশ্চিত করতে শুক্রবার বিশেষ সম্মেলনের আয়োজন করা হয়। সম্ভাব্য এই প্রধানমন্ত্রী জানান, তিনি দায়িত্ব গ্রহণের জন্য পূর্ণ প্রস্তুত।

বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে, লেবার পার্টির এমপি ও নেতাকর্মীদের উপস্থিতিতে তিনি বলেন, "আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের সব শক্তি দেশ ও মানুষের সেবায় নিয়োজিত রাখব। এর মাধ্যমে জনগণ আবারও তাদের আস্থা ও আশার আলো খুঁজে পাবে।"

লেবার পার্টির আইনপ্রণেতাদের মধ্যে অ্যান্ডি বার্নহ্যাম অন্যতম জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত। জনমত জরিপেও দেখা যায়, তিনি লেবার সমর্থকদের মধ্যে অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ। তিনি প্রায় এক দশক ধরে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতার কারণে তিনি 'কিং অব দ্য নর্থ' নামেও পরিচিত।

২০০১ থেকে ২০১৭ সাল পর্যন্ত লি আসনের সংসদ সদস্য ছিলেন বার্নহ্যাম। সেই সময়কালীন যুক্তরাজ্যের স্বাস্থ্য ও সংস্কৃতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন তিনি।

এর আগে দলীয় প্রধান হওয়ার প্রতিযোগিতায় আরও দুবার অংশ নিয়েছিলেন বার্নহ্যাম। ২০১০ সালে তিনি এড মিলিব্যান্ড এবং ২০১৫ সালে জেরেমি করবিনের কাছে পরাজিত হয়েছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে সফর, ১৪৪৮হিঃ
ফজর ০৪:১১
জোহর ১২:০৫
আসর ০৪:৪০
মাগরিব ০৬:৩৬
ইশা ০৭:৫২
সূর্যোদয় : ০৫:৩২ সূর্যাস্ত : ০৬:৩৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%