শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:৩৭ পি.এম
মানিকগঞ্জ সদর উপজেলার বারাহিচর গ্রামে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে তাদের নিজ বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
মৃতদের মধ্যে আছেন— আকরাম হোসেন (৪০), তার স্ত্রী প্রিয়াংকা (২৪) এবং তাদের দেড় বছরের মেয়ে আলিজা। আকরাম হোসেন বারাহিচর গ্রামের মৃত নুরল হকের ছেলে।
আরো পড়ুন
নতুন পে স্কেলের কোন গ্রেডে বেতন কত বাড়ল
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি আরব থেকে প্রবাসী আকরাম হোসেন তিন মাস আগে দেশে ফিরেছিলেন। তার মা, ভাই এবং ভাবি একই বাড়িতে বসবাস করতেন। শনিবার অনেক সময় হয়ে গেলেও আকরাম হোসেন এবং তার স্ত্রী ঘরের দরজা খুলেননি। এক পর্যায়ে আকরামের মা দরজার ফাঁক দিয়ে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তিনজনের লাশ দেখতে পান। আকরামকে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। প্রিয়াংকার মুখে রক্তাক্ত আঘাতের চিহ্ন রয়েছে। শিশুর শরীরে আঘাতের চিহ্ন না থাকলেও ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনির হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, বিগত সরকারের সময় দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। তিনি উল্লেখ করেন, বিগত সরকারের সময়ে পরীক্ষার খাতায় প্রশ্নপত্র তুলে দিলেই শিক্ষার্থীদের পাস করিয়ে দেওয়া হতো।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে কেরাণীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ চত্বরে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। উপজেলা দক্ষিণ শাখা বিএনপি ও ঢাকা-৩ আসনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রিজভী বলেন, বিগত সরকারের এমন নির্দেশনা ও নীতির কারণে শিক্ষাব্যবস্থায় ব্যাপক অবক্ষয় সৃষ্টি হয়েছে। এর ফলে শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন বাধাগ্রস্ত হয়েছে। দীর্ঘদিনের এমন কর্মকাণ্ডের কারণে দেশে মেধাবী শিক্ষার্থীর সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, একটি দেশের উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি হলো মানসম্মত শিক্ষা। তাই শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি ও মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা জরুরি।
রুহুল কবির রিজভী বলেন, বিগত ১৭ বছরে শিক্ষার মানদণ্ডকে একেবারেই শেষ করে দেওয়া হয়েছে। সমস্ত শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলে খেলা করা হয়েছিল। তবে বর্তমান সরকার শিক্ষাব্যবস্থাকে বিশেষ প্রাধান্য দিয়েছে।
নারীর ক্ষমতায়নের প্রসঙ্গে রিজভী বলেন, বিএনপি সরকার নারীদের ক্ষমতায়নের জন্য সব সময় বিশেষ উদ্যোগ নিয়েছে। নারীদের উচ্চশিক্ষায় সুযোগ সৃষ্টির বিষয়েও বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।
বক্তব্য শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের আগে প্রধান অতিথি বিদ্যাপীঠ প্রাঙ্গণে একটি ঔষধি গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরাণীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুলতান নাসের, বিএনপি নেতা বদিউজ্জামান বাবুল, আহসান উল্লাহ চৌধুরী, অ্যাডভোকেট সেলিম চৌধুরী, জয়নাল আবেদীন বাবুল, ওমর শাহনেওয়াজ, ঈমান উল্লাহ মাস্তান প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন খান্দুরা গ্রামের পীর ও ইঞ্জিনিয়ার সৈয়দ সোহেল আবদাল। তিনি স্থানীয়ভাবে সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্ত।
চেয়ারম্যান প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করতে সৈয়দ সোহেল আবদালের সঙ্গে ফোনে কথা হলে তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সৈয়দ সোহেল আবদাল জানান, আগামী ১২ নভেম্বর সম্ভাব্য স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে চাপরতলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঐতিহ্যবাহী খান্দুরা হাবেলির মুরুব্বিয়ান, পীর-মাশায়েখ এবং ভাই-ভাতিজাদের সর্বসম্মতিক্রমে তাঁকে প্রার্থী হওয়ার জন্য সম্মতি দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্বাচনে চূড়ান্ত সফলতার জন্য যার যার অবস্থান থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
পোস্টে তিনি আরও বলেন, “আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী হওয়ার জন্য প্রার্থিতা ঘোষণা করলাম। আপনাদের সবার সার্বিক সহযোগিতা, দোয়া এবং আশীর্বাদ কামনা করছি।”
সৈয়দ সোহেল আবদাল নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের খান্দুরা গ্রামের বাসিন্দা। এর আগে তিনি খান্দুরা ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এদিকে তাঁর চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণাকে ঘিরে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। নির্বাচনে তাঁর প্রার্থিতা ও দলীয় মনোনয়নের বিষয়টি পরবর্তী সময়ে সংশ্লিষ্ট দল ও নির্বাচন-সংক্রান্ত প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফেনীতে সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ দলিল লেখক সমিতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) জেলা রেজিস্ট্রার কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে জেলার বিভিন্ন সাব রেজিষ্ট্রি অফিসে কর্মরত দলিল লেখকগণ অংশগ্রহণ করেন।
ফেনী সদর দলিল লেখক সমিতির আহবায়ক মোহাম্মদ সোলেমান এর সভাপতিত্বে ও
ফেনী সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আবু আইয়ুব আনসারী শামীম এর সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তাব্য রাখেন, মতিগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি হানিফ মেম্বার, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি সাহাব উদ্দিন হাজারী, ফেনী সদর কমিটির সদস্য সচিব জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, সদস্য সাহাব উদ্দিন ভূইয়া, এম এম রহমান দুলাল, দাগনভূঞা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল হক, সহ-সভাপতি মো. শেখ ফরিদ, লেমুয়া সেক্রেটারি মনজুরুল ইসলাম, ছাগলনাইয়া সভাপতি আবু তৈয়ব টিপু, পরশুরামের সভাপতি কফিল উদ্দিন ও সেক্রেটারি মিজানুর রহমান প্রমুখ। এসময় ফেনী জেলার বিভিন্ন সাব রেজিষ্ট্রি অফিসে কর্মরত বিপুল সংখ্যক দলিল লেখক উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, দলিলপ্রতি ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতা বাস্তবায়ন এবং লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কাউকে দলিল মুসাবিদা ও রেজিস্ট্রেশনের জন্য দাখিলের সুযোগ না দেওয়ার দাবি জানানো হয়।
দলিল লেখক সমিতি সাধারণ সম্পাদক আবু আইয়ুব আনসারী শামীম বলেন, দীর্ঘদিন ধরে দলিল লেখকরা তাদের পেশাগত অধিকার ও বিভিন্ন সমস্যার সমাধানের দাবি জানিয়ে আসছেন। দাবি বাস্তবায়ন না হলে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে কঠোর কর্মসূচি নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের মধ্যপ্রদেশের আগর মালওয়া জেলার নালখেদায় একটি গাড়ি নর্দমায় পড়ে যাওয়ার ফলে একই পরিবারের সাত সদস্য এবং গাড়ির চালকসহ মোট আটজনের মৃত্যু ঘটেছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের মধ্যে দুজন নারী, দুজন পুরুষ এবং তিন শিশু অন্তর্ভুক্ত রয়েছে। তারা সবাই গাড়ির ভেতরে আটকা পড়ে ছিলেন। পরে উদ্ধারকারী দলের সদস্যরা গাড়িটি নর্দমা থেকে বের করে আনেন। চিকিৎসকরা গাড়ির ভেতরে থাকা আটজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
আগর মালওয়ার পুলিশ সুপার দিলীপ সোনি জানিয়েছেন, পরিবারটি ওড়িশা থেকে উজ্জয়িনী যাচ্ছিল। নালখেদায় পৌঁছানোর জন্য তারা একটি ট্যাক্সি ভাড়া করেছিলেন। মন্দিরের কাছে নর্দমার পানির স্তর বেড়ে যাওয়ার কারণে গাড়িটি স্রোতে ভেসে যায়।
জেলা কালেক্টর শের সিং মিনা বলেন, গত ২৪ ঘণ্টায় ওই এলাকায় ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর ফলে মন্দিরের সামনে নর্দমার পানির স্তর বৃদ্ধি পায় এবং গাড়িটি ভেসে যায়। ঘটনার পর স্থানীয়রা বিক্ষোভ প্রদর্শন করেন। তারা নর্দমার ওপর একটি সেতু নির্মাণের পাশাপাশি এলাকার নিরাপত্তা ও উন্নয়নের দাবি জানান। পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ