প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন খান্দুরা গ্রামের পীর ও ইঞ্জিনিয়ার সৈয়দ সোহেল আবদাল। তিনি স্থানীয়ভাবে সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্ত।
চেয়ারম্যান প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করতে সৈয়দ সোহেল আবদালের সঙ্গে ফোনে কথা হলে তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সৈয়দ সোহেল আবদাল জানান, আগামী ১২ নভেম্বর সম্ভাব্য স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে চাপরতলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঐতিহ্যবাহী খান্দুরা হাবেলির মুরুব্বিয়ান, পীর-মাশায়েখ এবং ভাই-ভাতিজাদের সর্বসম্মতিক্রমে তাঁকে প্রার্থী হওয়ার জন্য সম্মতি দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্বাচনে চূড়ান্ত সফলতার জন্য যার যার অবস্থান থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
পোস্টে তিনি আরও বলেন, “আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী হওয়ার জন্য প্রার্থিতা ঘোষণা করলাম। আপনাদের সবার সার্বিক সহযোগিতা, দোয়া এবং আশীর্বাদ কামনা করছি।”
সৈয়দ সোহেল আবদাল নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের খান্দুরা গ্রামের বাসিন্দা। এর আগে তিনি খান্দুরা ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এদিকে তাঁর চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণাকে ঘিরে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। নির্বাচনে তাঁর প্রার্থিতা ও দলীয় মনোনয়নের বিষয়টি পরবর্তী সময়ে সংশ্লিষ্ট দল ও নির্বাচন-সংক্রান্ত প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন