প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিরলে আগুনের ঘটনায় ০৫ পরিবারের ঘরবাড়ী প্রায় সম্পূর্ণভাবে ভূস্মীভূত হয়ে গেছে, যার ক্ষতির পরিমাণ প্রায় ৪ লক্ষ টাকা। স্থানীয়রা এবং ক্ষতিগ্রস্তদের মতে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের উৎপত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার সকাল আনুমানিক ১১ টায় বিরল উপজেলার ১২ নং রাজারামপুর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড সুখদেবপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। তখন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ শুরু করেন। ভুক্তভোগীরা জানাচ্ছেন, ০৫টি পরিবারের ঘর-বাড়ীতে থাকা মালামালসহ মিলিয়ে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম অগ্নিকান্ডের ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অনেকেই উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন