ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নে দক্ষ কূটনীতিক অপরিহার্য: শামা ওবায়েদ


‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নে দক্ষ কূটনীতিক অপরিহার্য: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ কার্যকরভাবে এগিয়ে নিতে দক্ষ, পেশাদার ও যোগ্য কূটনীতিক বাহিনী গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন।

তিনি আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘রিফ্রেশার্স কোর্স ফর ডিরেক্টরস-২০২৬’-এর সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখে এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তন, আন্তঃসীমান্ত নদীর পানি বণ্টন, অভিবাসন, মুক্ত বাণিজ্য চুক্তি, শান্তিরক্ষা এবং শান্তি প্রতিষ্ঠার কার্যক্রম, রোহিঙ্গা সংকটসহ জাতীয় অগ্রাধিকারপ্রাপ্ত বিভিন্ন বিষয়ে কূটনীতিকদের আরও গভীর দক্ষতা এবং বিশেষজ্ঞ জ্ঞান অর্জন করা অতি জরুরি।

আরও পড়ুন: ঢামেকে ভুয়া চিকিৎসক মো. রাকিব আটক, থানায় হস্তান্তর

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম বলেন, মধ্য-পর্যায়ের কূটনীতিকদের পেশাগত দক্ষতা আরও বৃদ্ধি করতে এ রিফ্রেশার্স কোর্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, পরিবর্তিত বৈশ্বিক ও কূটনৈতিক বাস্তবতার চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা অর্জনে এই প্রশিক্ষণ কর্মসূচি কূটনীতিকদের সক্ষম করে তুলছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফরেন সার্ভিস একাডেমির রেক্টর রাষ্ট্রদূত মুহাম্মদ আব্দুল মুহিত।

তিনি জানান, বর্তমান সময়ে কূটনীতিকদের বিশ্লেষণধর্মী, অভিযোজনক্ষম, বিচক্ষণ, সংযত এবং নৈতিক হতে হবে। ধারাবাহিক প্রশিক্ষণের মাধ্যমে উচ্চমানের পেশাদার কূটনীতিক গড়ে তুলতে ফরেন সার্ভিস একাডেমি প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করার তিন দাবি

ফরেন সার্ভিস একাডেমি তাদের ধারাবাহিক পেশাগত উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে প্রতিবছর এ ‘রিফ্রেশার্স কোর্স’ আয়োজন করে।

এ বছর পররাষ্ট্র মন্ত্রণালয়ের ১৩ জন পরিচালক সফলভাবে এই কোর্স সম্পন্ন করেন এবং তাদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ফরেন সার্ভিস একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদানকারী রিসোর্স পারসনরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সুনামগঞ্জে মাদক নিয়ে প্রতিবেদন করায় সাংবাদিককে কুপিয়ে জখম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উজ্জীবিত অস্ট্রিয়া মুখোমুখি ‘লা রোজা’রা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


উজ্জীবিত অস্ট্রিয়া মুখোমুখি ‘লা রোজা’রা

বিশ্বকাপের শেষ বত্রিশের লড়াইয়ে স্পেন এবং উজ্জীবিত অস্ট্রিয়া মুখোমুখি হতে চলেছে। ক্যালিফোর্নিয়ার সোফাই স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় একটি হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিশ্বকাপে অন্যতম হট ফেভারিট হিসেবে স্পেন যাত্রার শুরুতেই বড় ধাক্কা খায়। যদিও বিশ্বকাপের নবাগত কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর সৌদি আরবকে ৪-০ গোলে হারিয়ে তারা ছন্দে ফেরার ইঙ্গিত দেয়।

তবে উরুগুয়ের বিপক্ষে তারা মন ভরাতে ব্যর্থ হয়, সম্ভবত তাদের অন্যতম নির্ভরযোগ্য তারকা লামিন ইয়ামালের পুরোপুরি ফিট না থাকার কারণে তারা তেমন সুবিধা পায়নি।

এবার নকআউটে অস্ট্রিয়ার বিপক্ষে লড়াইয়ে নামবে স্পেন লস অ্যাঞ্জেলেসে। যদি ইয়ামাল মাঠে থাকেন, তবে লা রোজাদের কৌশল এবং খেলার ধরণ বদলে যাবে।

তখন স্পেনের আক্রমণভাগও কার্যকরী হয়ে উঠবে। কেপ ভার্দের বিরুদ্ধে এই তরুণ ফরোয়ার্ড শেষ ২০ মিনিট মাঠে থাকার মধ্যে দলের আক্রমণ ছিল বেশ ঝিমিয়ে পড়া।

কিন্তু স্ট্রাইকার মিকেল ওয়াইরসাবাল সৌদির বিপক্ষে পরের ম্যাচে জোড়া গোল করেছিলেন, কারণ ইয়ামাল প্রথমার্ধের পুরো সময় মাঠে ছিলেন এবং সেইদিন এই তরুণ ফরোয়ার্ড একটি গোল পেয়েছিলেন।

উরুগুয়ের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে ৭৫ মিনিট মাঠে ছিলেন। স্পেনের মূল লক্ষ্য হল বার্সেলোনার এই তারকাকে পুরো সময় মাঠে পাওয়া। সেই পথে ক্রমেই তিনি এগিয়ে চলেছেন, যা কোচ লুইস দে লা ফুয়েন্তের জন্য সবচেয়ে ভালো খবর।

স্পেন এবার ৩৪ ম্যাচ টানা অপরাজিত থেকে অস্ট্রিয়ার মুখোমুখি হবে। অস্ট্রিয়ার বিপক্ষে তারা ১৬ বারের লড়াইয়ে ৯ বার জিতেছে, ৪ বার হেরেছে এবং ৩ বার ড্র করেছে।

জে গ্রুপ থেকে রালফ রাংনিকের দলটি দ্বিতীয় স্থানে থেকে ৪৪ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠে এসেছে এবং তারা বেশ উজ্জীবিত হয়েছে। তারা এবারের লড়াইয়ে ইয়ামালকে কড়া পাহারায় রাখার পরিকল্পনা করছে। এর অংশ হিসেবে 'লো-ব্লক' কৌশল তারা অবলম্বন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সৃষ্টি হবে কর্মসংস্থানের সুযোগ: ত্রাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সৃষ্টি হবে কর্মসংস্থানের সুযোগ: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু মন্তব্য করেছেন যে, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে লালমনিরহাট জেলার সদর উপজেলার রাজপুর ও খুনিয়াগাছ ইউনিয়নের তিস্তা নদীর বন্যা ও ভাঙনকবলিত দেড় সহস্রাধিক মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এই কথা বলেন।

তিনি যোগ করেন, ‘বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল তিস্তা নদীর মহাপরিকল্পনা বাস্তবায়ন। এ মহাপরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করে উত্তরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন করা হবে। নদী খনন, বাঁধ নির্মাণের সঙ্গে বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।’

এ সময় জাতীয় নির্বাচনী সহিংসতায় নিহতদের পরিবারদের জন্য গবাদি পশু প্রদান করেন মন্ত্রী।

এর আগে তিনি সকালে মোগলহাট ইউনিয়নের ধরলা নদীভাঙন কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন এবং ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে অন্যের হয়ে এইচএসসি পরীক্ষা দিতে এসে যুবক আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


রংপুরে অন্যের হয়ে এইচএসসি পরীক্ষা দিতে এসে যুবক আটক

রংপুরের পীরগঞ্জে অন্যের হয়ে এইচএসসি পরীক্ষা (প্রক্সি) দিতে এসে রিমন (২৬) নামের এক যুবক আটক হয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালত রিমনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলার পীরগঞ্জ বিজ্ঞান ও কারিগরি কলেজ পরীক্ষাকেন্দ্রে এই ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পরীক্ষা চলাকালে দায়িত্বরত কর্মকর্তাদের সন্দেহ হলে রিমনের পরিচয় যাচাই করা হয়। এ সময় তিনি পৌরসভার প্রজাপাড়া এলাকার আব্দুস সালাম আকন্দের ছেলে নাজমুল হাসানের পরিবর্তে পরীক্ষায় অংশ নিতে এসেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়। পরে তাকে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত প্রক্সি পরীক্ষার অভিযোগে রিমনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ ঘটনায় পরীক্ষাকেন্দ্রে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ বিষয়ে ইউএনও মাহমুদুল হাসান বলেন, ‘পাবলিক পরীক্ষায় কোনো ধরনের জালিয়াতি বা প্রক্সি পরীক্ষার চেষ্টা বরদাশত করা হবে না।

এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শনিবার জুলাই শহীদদের স্মরণসভা, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


শনিবার জুলাই শহীদদের স্মরণসভা, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের স্মরণে আগামী শনিবার (৪ জুলাই) একটি বিশেষ স্মরণসভার আয়োজন করা হয়েছে। ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটি’ যৌথভাবে এই স্মরণ সভার আয়োজন করছে।

শুক্রবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ স্মরণসভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, ‘এই বিশেষ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহিদদের পরিবারের সদস্যরা এবং আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধারাও উপস্থিত থাকবেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%