সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৯:৩৭ এম
ধুলো, ধোঁয়া এবং ক্ষতিকর কণার উপস্থিতি মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় প্রভাব ফেলে। জলবায়ু পরিবর্তন এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের কারণে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই প্রেক্ষাপটে, বায়ুমান স্কোর ১৭৬ নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। এই বাতাসের মানকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে, ১৬০ স্কোর নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকা তালিকার চতুর্থ স্থানে রয়েছে। ঢাকার বাতাসের মানও নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এই তথ্য প্রকাশিত হয়েছে।
আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, দূষিত শহরের তালিকায় ১৭৬ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে দুবাই। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, যার স্কোর ১৬৩। তৃতীয় স্থানে রয়েছে ইরাকের বাগদাদ, স্কোর ১৬১ নিয়ে। ঢাকার স্কোর ১৬০, যা চতুর্থ অবস্থানে এবং ভারতের কলকাতার স্কোর ১৫৬, যা পঞ্চম স্থানে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে এটি ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে এটি ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে ধরা হয়। স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো, বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।
২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো, ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণ সাইটের ধুলা।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বৃদ্ধি পাচ্ছে। এর ফলে বিশ্বব্যাপী প্রতিবছর আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ ইন করার চেষ্টা বিজিবি প্রতিহত করেছে। তিনজনকে বাংলাদেশে প্রবেশের প্রচেষ্টা রুখে দেওয়া হয়েছে।
সোমবার ভোরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) আওতাধীন চুয়াডাঙ্গা জীবননগর মাধবপুর সীমান্তে বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এই ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, মাধবপুর সীমান্ত পিলার ৭০/২ আর এর নিকটবর্তী গেট দিয়ে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের রামনগর ক্যাম্পের সদস্যরা ওই পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছিল। এ সময় বিজিবির টহলদল তাদের নজরে আসলে তারা বাংলাদেশে প্রবেশের মুখে বাধা প্রদান করে।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বিজিবির বাধার কারণে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই ব্যক্তি ভারতের অভ্যন্তরে কাঁটাতারের কাছে অবস্থান করছে। এই বিষয়ে ইতোমধ্যে ১৯৪ বিএসএফকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।
সীমান্ত সুরক্ষা, অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তানজিউল ইসলাম জীবনের বিরুদ্ধে ওঠা যৌন হয়রানি ও নম্বর টেম্পারিংয়ের অভিযোগ থেকে তাঁকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট অডিও রেকর্ডের ফরেনসিক পরীক্ষা সম্পন্ন না করেই তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
একই সঙ্গে তাঁর অধ্যাপক পদে পদোন্নতির প্রক্রিয়াও শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আগামী দুই তিন দিনের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া সিন্ডিকেটে অধ্যাপক পদে পদোন্নতি পাবেন এই শিক্ষক। এছাড়াও পদোন্নতির সাথে আরো পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ বহিরাঙ্গন দপ্তরের পরিচালক পদও।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক সাবেক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর ই-মেইলে অভিযোগ দেন। অভিযোগে ওই শিক্ষককের বিরুদ্ধে মানসিক নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন, যৌন হয়রানি এবং নম্বর টেম্পারিংয়ের মাধ্যমে ফলাফল খারাপ করে দেওয়ার অভিযোগ আনা হয়।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষক ও এক ছাত্রীর কথোপকথনের কণ্ঠসদৃশ তিনটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে ক্যাম্পাসে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।
অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ১১৫তম সিন্ডিকেট সভায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান এবং গণিত বিভাগের অধ্যাপক ড. তাজুল ইসলামকে রাখা হয়।তদন্ত কমিটি অডিওগুলো পর্যালোচনা করে।
পর্যালোচনায় অডিওতে অন্য একজন শিক্ষার্থীর সম্পৃক্ততার আভাস পাওয়া গেছে উল্লেখ করে অডিওগুলোর সত্যতা যাচাই ও ফরেনসিক পরীক্ষার জন্য পৃথকভাবে তদন্তের সুপারিশ করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অডিওগুলোর ফরেনসিক পরীক্ষার উদ্দেশ্যে আরেকটি কমিটি গঠন করে। তবে শেষ পর্যন্ত অডিওগুলোর ফরেনসিক পরীক্ষা সম্পন্ন হয়নি। কমিটির দাবি মামলা ছাড়া ফরেনসিক পরিক্ষা করার কোনো নিয়ম নেই।
এ বিষয়ে ২০২৫ সালের বিভিন্ন প্রতিবেদনে ফরেনসিক পরীক্ষার উদ্যোগ নেওয়ার তথ্যও প্রকাশিত হয়েছিল।
ফরেনসিক পরীক্ষা না হওয়ার বিষয়ে কমিটির সদস্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, ফরেনসিক রিপোর্ট করতে হলে আগে মামলা থাকা লাগে। জীবন স্যারের নামে কোনো মামলা নেই। বিষয়টি সিন্ডিকেটকে জানানো হয়েছে—এখন কী করা দরকার, সেটি সিন্ডিকেট সিদ্ধান্ত নেবে।
তিনি আরও বলেন, সরকারি প্রতিষ্ঠানে মামলা ছাড়া ফরেনসিক পরীক্ষা করানোর সুযোগ নেই। তাঁর ভাষ্য অনুযায়ী, শিক্ষকের বিরুদ্ধে কোনো আইনি অভিযোগ নেই।শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের লেখা রয়েছে।
পরবর্তীতে সিন্ডিকেট সভায় অডিওগুলোর ফরেনসিক পরীক্ষা সম্পন্ন না হলেও ড. তানজিউল ইসলাম জীবনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তাহলে মামলা ছাড়া কোনো ফরেনসিক করতে বলা হলো এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীকে একাধিকবার ফোন কলের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে ড. তানজিউল ইসলাম জীবনের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে তিনি মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি সত্য রঞ্জন দাস (৫৮)কে পুলিশ গ্রেপ্তার করেছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে তার গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী।
সত্য রঞ্জন দাস নবীনগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড (ভোলাচং) আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের কার্যকরী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সত্য রঞ্জনের ভাতিজা পিন্টু দাস জানিয়েছেন, রবিবার রাতেও তার কাকা সত্য রঞ্জন ভোলাচং বাজারে অবস্থিত নিজস্ব ফার্মেসীতে রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন। রাত ৯টার দিকে নবীনগর থানার পুলিশ এসে তাকে আটক করে এবং নবীনগর থানায় নিয়ে যায়।
নবীনগর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী এ বিষয়ে বলেন, ‘সত্যবাবুকে রাজনৈতিক মামলায় রবিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।’
তিনি আরও জানান, এ ধরনের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (ভিএমএ) পপ তারকা টেইলর সুইফট একটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। তার জনপ্রিয় গান ‘দ্য ফেট অব ওফেলিয়া’র ভিডিওর জন্য তিনি মর্যাদাপূর্ণ বর্ষসেরা ভিডিও পুরস্কার লাভ করেন। বিজয়ী বক্তৃতায় তিনি এই সম্মাননা সম্প্রতি প্রয়াত কিংবদন্তি কান্ট্রি গায়িকা ডলি পার্টনের স্মৃতির প্রতি উৎসর্গ করেন।
২০২৫ সালে প্রকাশিত সুইফটের ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ অ্যালবামের প্রথম একক গান ছিল ‘ওফেলিয়া’। পুরস্কার গ্রহণের সময়, সুইফট ৮০ বছর বয়সে মারা যাওয়া ডলি পার্টনকে চূড়ান্ত ‘শোগার্ল’ হিসেবে অভিহিত করে বলেন, ‘তার সময়ে এই পৃথিবীতে থাকতে পেরে আমরা সবাই সৌভাগ্যবান।’ এছাড়া, মিউজিক ভিডিও পরিচালনা ও লেখার স্বীকৃতি হিসেবে সুইফটকে বিশেষ ‘আর্টিস্ট ডিরেক্টর অনার্স’ প্রদান করা হয় এবং অনুষ্ঠানে তার নতুন একক গান ‘পেশেন্ট জিরো’-র ভিডিও প্রকাশ করা হয়।
সংগীত তারকাদের এই জমকালো আয়োজনে অন্যান্য শীর্ষ বিভাগেও একাধিক তারকা পুরস্কৃত হয়েছেন। ম্যাডোনা বর্ষসেরা শিল্পীর শিরোপা অর্জন করেন। পাশাপাশি, সাবরিনা কার্পেন্টারের সাথে তার দ্বৈত গান ‘ব্রিং ইয়োর লাভ’ সেরা যৌথ কাজের পুরস্কার লাভ করে। ম্যাডোনা কার্পেন্টারের সাথে কাজের অভিজ্ঞতাকে চমৎকার বলে উল্লেখ করেন।
অন্যদিকে, জনপ্রিয় কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের সদস্য লিসা তার একক গান ‘ড্রিম’-এর জন্য সেরা পপ ভিডিওর পুরস্কার জেতেন। পুরস্কার গ্রহণের সময় আবেগে আপ্লুত লিসা অশ্রুসিক্ত চোখে তার ভক্তদের (লিলিস) প্রতি গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভক্তদের অনলাইন ভোটের মাধ্যমে এই আসরের মূল বিভাগের বিজয়ীদের নির্বাচন করা হয়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ