ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চট্টগ্রাম জেলা প্রশাসন তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়ন ও পর্যটন বিকাশে কাজ করবে


চট্টগ্রাম জেলা প্রশাসন তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়ন ও পর্যটন বিকাশে কাজ করবে

চট্টগ্রাম, ২২ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রাম জেলা প্রশাসন তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়ন, পর্যটন বিকাশ এবং জেলে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করার একটি পরিকল্পনা গ্রহণ করেছে।

রোববার (২২ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিঞা এসব পরিকল্পনার কথা তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক উল্লেখ করেন, চট্টগ্রামে যোগদানের পর থেকেই বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। দায়িত্ব গ্রহণের পর মাত্র দুই মাসের মধ্যে একটি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের গুরুতর দায়িত্ব ছিল সরকারি কর্মচারীদের। নির্বাচনের পর জঙ্গল সলিমপুরের মতো জটিল সমস্যা মোকাবিলা করতে হয়েছে। এছাড়া আকস্মিক বন্যা, বিভিন্ন উৎসব ও জাতীয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার দায়িত্বও পালন করতে হয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রাম নগরীর উন্নয়নে চসিকের সব বিভাগকে সমন্বিতভাবে কাজের নির্দেশ ডা. শাহাদাত হোসেনের

তিনি বলেন, সরকারের অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পগুলো বাস্তবায়নে জেলা প্রশাসন শতভাগ স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করেছে এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সচেষ্ট রয়েছে। বিশেষ করে গত এক বছরে এবং সর্বশেষ দুই মাসে চট্টগ্রামে প্রধানমন্ত্রীর দুটি সফর জেলা প্রশাসনসহ পুরো চট্টগ্রামের প্রশাসনিক পরিবারকে অনুপ্রাণিত করেছে।

জেলা প্রশাসক চট্টগ্রামের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, এ জেলার নিজস্ব ঐতিহ্য ও বর্তমান বাস্তবতার সমন্বয়ে আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা সাজানো হচ্ছে। জেলা প্রশাসন তরুণ ও মেধাবী প্রজন্মকে মানবিক মূল্যবোধসম্পন্ন, দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে চায়।

তিনি আরও বলেন, জেলে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। জেলে পরিবারের সন্তানদের শিক্ষার প্রতি আগ্রহী করে তোলা এবং শিক্ষার মাধ্যমে তাদের জীবনমান পরিবর্তনের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে কয়েক প্রজন্ম ধরে জেলে পরিবারগুলোর জীবনযাত্রায় যে সীমাবদ্ধতা রয়েছে, তা কাটিয়ে ওঠার অন্যতম মাধ্যম হতে পারে শিক্ষা।

চট্টগ্রামকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ চলছে বলেও তিনি জানান।

আরও পড়ুন: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দরপত্র খোলার অনুষ্ঠান

তিনি বলেন, একটি মানবিক ও নিরাপদ রাষ্ট্র প্রতিষ্ঠায় দেশপ্রেম নিয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জেলা প্রশাসনের প্রতিটি কর্মকর্তার মধ্যে পেশাগত দক্ষতা ও ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে চাই। নাগরিকরা যেন দ্রুত ও সময়মতো সরকারি সেবা পান, সীমিত সরকারি সম্পদের যথাযথ ব্যবহার হয় এবং প্রতিটি সেবা স্বচ্ছতার সঙ্গে নিশ্চিত করা যায়, সে লক্ষ্যেই কাজ করবে চট্টগ্রাম জেলা প্রশাসন।

এ সময় তিনি সাংবাদিকদের সুচিন্তিত পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলন শেষে জেলা প্রশাসক সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক প্রণয় চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকতসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

আরও পড়ুন: কুমিল্লার বরুড়ায় গলায় বেলুন আটকে প্রাণ গেল তিন বছর বয়সী শিশু তাবাসুমের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাইকোর্টের নির্দেশে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫২ পি.এম


হাইকোর্টের নির্দেশে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়ন

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : হাইকোর্ট ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের উপর নিয়ন্ত্রণ আরোপের জন্য একটি নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন।

জনস্বার্থে দায়ের করা একটি রিটের প্রাথমিক শুনানি শেষে আজ বিচারপতি শিকদার মাহমুদুর রাজী এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ রুলসহ এই আদেশ প্রদান করেন।

হাইকোর্টের আদেশে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানি, শিশু বিশেষজ্ঞ এবং আইনজ্ঞদের নিয়ে একটি কমিটি অবিলম্বে গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও, নীতিমালা প্রণয়নে কমিটি গঠনের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না এবং শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিরূপণে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে রুল জারি করেছে হাইকোর্ট।

সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ফায়সাল দস্তগীর গত সেপ্টেম্বর মাসে হাইকোর্টে এই রিটটি দায়ের করেন। আদালতে রিটের পক্ষে আইনজীবী নিজেই শুনানি করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পেনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন করল যুবদল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫২ পি.এম


স্পেনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন করল যুবদল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্পেন, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রবাসের মাটিতে দলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক আলোচনা, পারস্পরিক সৌহার্দ্য এবং সাংগঠনিক ঐক্যকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

গত শুক্রবার, স্থানীয় সময় রাত ১১টায়, স্পেনের রাজধানী মাদ্রিদের জনপ্রিয় রেস্তোরাঁ মধুর ক্যান্টিন রেস্টুরেন্টে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে স্পেনের বিভিন্ন অঞ্চলে বসবাসরত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আড়াই শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে হয়। কোরআন থেকে তেলাওয়াত করেন জাহাঙ্গীর হোসেন। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সঞ্চালনা করেন তারেক রহমান।

আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা সৈয়দ মেহেদি রোদ্র। এছাড়াও, অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের তারিক রহমান, মৌলভীবাজার ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জামিল হুসাইন, নরসিংদীর যুবদল নেতা শরীফ ফরাজি ও আসলাম মীর, তোলারাম কলেজের সাবেক ছাত্রনেতা মাহমুদুল হাসান জিতু, সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য রায়হান জয়, পাবনার সাবেক ছাত্রনেতা সাখাওয়াত আলম নাহিদ এবং ফেনীর সাবেক ছাত্রনেতা নূর হোসেন মেহেদী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আব্দুল্লাহ, ইয়ামিন, জাকির, মনির, লিটন, ইয়াসিন আরাফাত ও শুভসহ স্পেন যুবদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।

আলোচনা সভা ও বিশেষ আয়োজনের শেষ পর্যায়ে উপস্থিত সব নেতাকর্মীর জন্য নৈশভোজের ব্যবস্থা করা হয়। নৈশভোজ ও পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে তিন অবৈধ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৩ পি.এম


নারায়ণগঞ্জে তিন অবৈধ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের ফতুল্লায় বায়ু ও পরিবেশ দূষণের অভিযোগে তিনটি অবৈধ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। একই সাথে একটি ইটভাটার অবকাঠামো এক্সকাভেটর দিয়ে আংশিক ভেঙে ফেলা হয়েছে এবং কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সদর উপজেলার ফতুল্লা থানাধীন পূর্ব গোপালনগর ও বক্তাবলী এলাকায় পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

এ বিষয়ে নিশ্চিত করেছেন পরিবেশ অধিদফতর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ।

তিনি জানান, অভিযানে মেসার্স এন বি এম ব্রিকস-৩, মেসার্স নূরে মদিনা ব্রিকস এবং মেসার্স নাছির উদ্দিন অ্যান্ড সন্স নামে তিনটি অবৈধ ইটভাটাকে বিভিন্ন ধারায় পাঁচ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে মেসার্স এন বি এম ব্রিকস-৩ এর অবকাঠামো এক্সকাভেটর দিয়ে আংশিক ভেঙে দেওয়া হয়। একই সাথে তিনটি ইটভাটার সব ধরনের কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় পরিচালিত এ অভিযানে পরিবেশ অধিদফতর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ, সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বায়ু দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশের ভারসাম্য রক্ষা, অবৈধ ইটভাটা ও বায়ু দূষণকারী কারখানা এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পরিবেশ অধিদফতর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউটিউব-চ্যাটজিপিটি থেকে ইয়াবা তৈরির কৌশল শিখে গ্রেফতার আকিব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৪ পি.এম


ইউটিউব-চ্যাটজিপিটি থেকে ইয়াবা তৈরির কৌশল শিখে গ্রেফতার আকিব

মিয়ানমার থেকে নয়, দেশের ভেতরেই ইয়াবা তৈরি হচ্ছে। চান্দগাও থানার পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা তৈরির মেশিনসহ একজনকে গ্রেফতার করেছে। নারায়ণগঞ্জ থেকে মেশিন ক্রয় করে এবং চ্যাটজিপিটির সহায়তায় কৌশল রপ্ত করে ইয়াবা প্রস্তুত করা হচ্ছিল। দেশের ভেতরে ইয়াবা তৈরির বিষয়টি উদ্বেগজনক, এমনটাই জানিয়েছে পুলিশ।

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় একটি ভাড়া বাসায় ইয়াবা তৈরির মেশিন স্থাপন করার অভিযোগে তৌহিদুল আলম আকিব নামের এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযানে গিয়ে বাসাটিতে ইয়াবা তৈরির একটি মেশিন ও বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

তৌহিদুল আলম আকিব পটিয়া থানার কোলাগাঁও ইউনিয়নের মাজার গেট এলাকার বাসিন্দা। তিনি হাটহাজারী থানার শিকারপুর ইউনিয়নের কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনে বসবাস করতেন।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকার মেহেরাজ খান চৌধুরী ঘাটসংলগ্ন সিএনজি গ্যাস পাম্পের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

মোবাইল টিমের সদস্যরা ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আকিবকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে দুই পিস ইয়াবা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তিনি জানান যে, হাটহাজারীর কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনের চতুর্থ তলায় তার ভাড়া বাসায় ইয়াবা তৈরির মেশিন রয়েছে।

এরপর চান্দগাঁও থানা পুলিশের একটি দল তাকে সঙ্গে নিয়ে ওই বাসায় অভিযান চালায়। সেখানে তার দেখানো মতে একটি ইয়াবা তৈরির মেশিন, কর্নফ্লাওয়ার, স্যাকারিন, ইফিড্রিন, ফুড কালার, মেনথল এবং ইয়াবার আকার নির্ধারণের একটি স্লাইড ক্যালিপার্স উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মেশিনটির আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%