০৬:০৫ পি.এম
ভোলায় রাতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছে। ভোলার লাল মোহন উপজেলায় রাতের অন্ধকারে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন লাগিয়েছে। এতে কার্যালয়ের সামনে অবস্থিত একটি পানের দোকান পুড়ে গেছে।
আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দলের নেতাকর্মীরা অভিযোগ করেছেন, নিষিদ্ধ ছাত্রলীগের সদস্যরা এই অগ্নিসংযোগের সঙ্গে জড়িত থাকতে পারে। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাদাপোল বাজারে বিএনপির কার্যালয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের মতে, দুর্বৃত্তরা রাতের অন্ধকারে কার্যালয়ে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে আগুন কার্যালয়ের সামনের পানের দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের বিস্তার বেশি হওয়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান, শনিবার সকালে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তিনি আগুনের ক্ষতচিহ্ন দেখতে পান।
আরও পড়ুন: ‘সাহস থাকলে গোপালগঞ্জে আসেন’, নয়নকে ছাত্রলীগ নেতার চ্যালেঞ্জ
এদিকে, ভোলার লালমোহনে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনায় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপি একটি প্রতিবাদ সভার আয়োজন করেছে। সভায় দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাদাপোল বাজারে বিএনপির কার্যালয়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, সহ ফরাজগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানিয়েছেন, এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে যার নাম্বার ৩৩ তারিখ ২৯ /১১ /২৬। বাদী মোহাম্মদ মোফাজ্জল হোসেন ৯ নং ওয়ার্ড মহেশখালী ফরজগঞ্জ ইউনিয়ন। মামলায় ১৬ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে, এছাড়া অজ্ঞাত আসামি রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন