ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আবরার ফাহাদ হত্যা মামলায় আপিল শুনানি ১ ডিসেম্বর


আবরার ফাহাদ হত্যা মামলায় আপিল শুনানি ১ ডিসেম্বর

বহুল আলোচিত বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির দিন আগামী মঙ্গলবার (১ ডিসেম্বর) আদালত ধার্য করেছেন।

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল রোববার (২৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে অগ্রাধিকার ভিত্তিতে এই মামলার আপিল শুনানি গ্রহণের আবেদন করেন।

এই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ বেঞ্চ আগামী ১ ডিসেম্বর এই মামলার আপিল শুনানির দিন ধার্য করেন।

আরও পড়ুন: ভারতে খুন হওয়া এমপি আনারের কন্যা ডরিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

এ সময় আদালতে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও ব্যারিস্টার আনিক আর হক উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৮ অক্টোবর আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের ২০ আসামির মৃত্যুদণ্ড বহালের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল শুনানি আগামী ২০ নভেম্বরের দিন ধার্য করেন। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে শুনানি অনুষ্ঠিত হয়।

গত ১৬ মার্চ বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের রায় অপরিবর্তিত রেখে সব আসামির (২০ জন) মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। একই সঙ্গে ৫ জনের যাবজ্জীবনের আদেশও বহাল রাখা হয়।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আরও পড়ুন: জুলাই আন্দোলনে কিশোর মোতালিব হত্যা: সাঈদ খোকনের দুই দিনের রিমান্ড মঞ্জুর

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল (সিই বিভাগ, ১৩তম ব্যাচ), সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন (কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ১৫তম ব্যাচ), তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার অপু (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ১৫তম ব্যাচ), সাহিত্য সম্পাদক মনিরুজ্জামান মনির (ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং, ১৬তম ব্যাচ), ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিয়ন (মেরিন ইঞ্জিনিয়ারিং, ১৫তম ব্যাচ), উপসমাজসেবা সম্পাদক ইফতি মোশাররফ সকাল (বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, ১৬তম ব্যাচ), সদস্য মুনতাসির আল জেমি (এমআই বিভাগ), সদস্য মোজাহিদুর রহমান (ইইই বিভাগ, ১৬তম ব্যাচ), সদস্য হোসেন মোহাম্মদ তোহা (এমই বিভাগ, ১৭তম ব্যাচ), সদস্য এহতেশামুল রাব্বি তানিম (সিই বিভাগ, ১৭তম ব্যাচ), শামীম বিল্লাহ (মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগ, ১৭তম ব্যাচ), মাজেদুর রহমান মাজেদ (এমএমই বিভাগ, ১৭তম ব্যাচ), খন্দকার তাবাক্কারুল ইসলাম তানভীর (মেকানিক্যাল, ১৭তম ব্যাচ), মুহাম্মদ মোর্শেদ-উজ-জামান মণ্ডল জিসান (ইইই বিভাগ, ১৬তম ব্যাচ), এস এম নাজমুস সাদাত (এমই বিভাগ, ১৭তম ব্যাচ), মোর্শেদ অমর্ত্য ইসলাম (এমই বিভাগ, ১৭তম ব্যাচ), মিজানুর রহমান (ওয়াটার রিসোসের্স, ১৬ ব্যাচ), শামছুল আরেফিন রাফাত (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং), উপ-দফতর সম্পাদক মুজতবা রাফিদ (কেমিকৌশল) এবং এসএম মাহামুদ সেতু (কেমিকৌশল)।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ৫ আসামি হলেন: বুয়েট ছাত্রলীগের সহ-সভাপতি মুহতাসিম ফুয়াদ (১৪তম ব্যাচ, সিই বিভাগ), গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইসতিয়াক আহমেদ মুন্না (মেকানিক্যাল, তৃতীয় বর্ষ), আইনবিষয়ক উপসম্পাদক অমিত সাহা (সিভিল ইঞ্জিনিয়ারিং), সদস্য আকাশ হোসেন (সিই বিভাগ, ১৬তম ব্যাচ) ও মোয়াজ আবু হোরায়রা (সিএসই, ১৭ ব্যাচ)।

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে পিটিয়ে হত্যা করা হয়েছিল তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে।

আরও পড়ুন: ঢাকা মেডিকেলে সাজাপ্রাপ্ত বন্দি হারুন অর রশীদের মৃত্যু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোনায় সন্ত্রাসবিরোধী মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল মিল্কী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৫ পি.এম


নেত্রকোনায় সন্ত্রাসবিরোধী মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল মিল্কী গ্রেপ্তার

নেত্রকোনার কেন্দুয়ায় সন্ত্রাসবিরোধী মামলায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা রাসেল মিল্কী (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। রবিবার (২৯ নভেম্বর) দুপুরে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া রাসেল মিল্কী কেন্দুয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি মোজাফরপুর ইউনিয়নের চারিতলা গ্রামের বাসিন্দা।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নাশকতার পরিকল্পনার অভিযোগে অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার সুনির্দিষ্ট অভিযোগ ছিল।

কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, রাসেল মিল্কীকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় গ্রেপ্তার দেখিয়ে রবিবার দুপুরে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসিতে ১-১০% পাস, ২২ অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


এইচএসসিতে ১-১০% পাস, ২২ অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়ের কারণ জানার জন্য ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করেছে, যাদের পাসের হার ১ থেকে ১০ শতাংশের মধ্যে রয়েছে।

রোববার বোর্ডের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বোর্ডের আওতাধীন উচ্চমাধ্যমিক পর্যায়ের যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার ১ থেকে ১০ শতাংশের মধ্যে রয়েছে, সেসব প্রতিষ্ঠানের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমের বিষয়ে সুস্পষ্ট লিখিত ব্যাখ্যা দিতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিধি মোতাবেক কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানাতে আগামী ৩ ডিসেম্বর সকাল ১০টায় ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে অধ্যক্ষদের সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে।

বোর্ড জানিয়েছে, ফল বিপর্যয়ের কারণ পর্যালোচনার জন্য নির্ধারিত দিনে অধ্যক্ষদের বিগত পাঁচ বছরের প্রশাসনিক ও শিক্ষাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। শিক্ষার্থীদের পাসের হার প্রত্যাশিত পর্যায়ে না পৌঁছানোর কারণ লিখিতভাবে তুলে ধরতে হবে এসব নথিপত্রসহ উপস্থিত হয়ে।

এর আগে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় শতভাগ ফেল করা (শূন্য পাস) ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছিল ঢাকা শিক্ষা বোর্ড। এবার ১ থেকে ১০ শতাংশ পাস করা আরও ২২টি প্রতিষ্ঠানের কাছে ব্যাখ্যা তলব করা হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. রাজিব (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রবিবার (২৯ নভেম্বর) দুপুর ১টার দিকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে বিকেলে তার মৃত্যু হয়। রাজিব শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার শিকদারবাড়ি গ্রামের আফতাব মিয়ার ছেলে ছিলেন। তিনি একটি তেলের পাম্পে কর্মরত ছিলেন এবং বর্তমানে যাত্রাবাড়ীর রসুলপুর এলাকায় বসবাস করতেন।

উদ্ধারকারী পথচারী রায়হান জানিয়েছেন, দুপুরে ফ্লাইওভারের ওপর অজ্ঞাত কোনো এক যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল নিয়ে পড়ে যান রাজিব। এতে তিনি গুরুতর আহত হন। তাকে পড়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে সেখান থেকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল পোনে ৪টার দিকে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আমি সহজে ভয় পাই না’: ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়ে বাঁধন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


‘আমি সহজে ভয় পাই না’: ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়ে বাঁধন

প্রায় এক মাস সীমাবদ্ধ থাকার পর অভিনেত্রী আজমেরী হক বাঁধন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট পুনরুদ্ধার করেছেন। ২৭ অক্টোবর থেকে তার অ্যাকাউন্টটি রেস্ট্রিক্টেড ছিল। ফেসবুক কর্তৃপক্ষ তার দেওয়া তথ্য ও অ্যাকাউন্টের সার্বিক পর্যালোচনার পর প্রবেশাধিকার ফিরিয়ে দিয়েছে বলে তিনি জানিয়েছেন।

অ্যাকাউন্ট ফিরে পাওয়ার খবরটি জানিয়ে বাঁধন উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি ইতালিতে তার ওপর হামলার ঘটনার তদন্ত অগ্রগতির একটি ‘সুখবর’ও অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন। সম্প্রতি তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমি ফিরে এসেছি। আর সঙ্গে নিয়ে এসেছি সুখবর!’

বাঁধনের শেয়ার করা তথ্য অনুযায়ী, ইতালিতে তার ওপর সংঘটিত হামলার ঘটনায় সন্দেহভাজন তিন বাংলাদেশির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ভেনিসের পাবলিক প্রসিকিউটরের কার্যালয়। ইতালীয় সংবাদমাধ্যম ইল গাজ্জেত্তিনো-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, অভিযুক্ত তিনজনের বাড়িতে তল্লাশি চালানোর নির্দেশও দেওয়া হয়েছে।

যারা বিভিন্ন কৌশলে তাকে ভয় দেখাতে, চুপ করিয়ে দিতে কিংবা হারিয়ে দিতে চেয়েছিলেন, তাদের উদ্দেশে বাঁধন কড়া বার্তা দিয়েছেন। তিনি পোস্টে লেখেন, ‘আপনারা ভুল মানুষকে বেছে নিয়েছেন। আমি কী দিয়ে তৈরি, জীবনে কত কিছু পার করে এসেছি কিংবা নিজের অবস্থানে কতটা দৃঢ়ভাবে দাঁড়াতে পারি, সে সম্পর্কে আপনাদের কোনো ধারণাই নেই। আমি সহজে ভয় পাই না। কেউ চাইলেই আমি হারিয়ে যাব না।’

ফেসবুকে ফিরে পেয়ে আনন্দ প্রকাশ করে বাঁধন আরও জানিয়েছেন, এই মুহূর্তে তার হাসির কারণ আরও বেড়েছে।

উল্লেখ্য, ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুলেছিলেন বাঁধন। ঘটনার ভিডিও ও বিস্তারিত বিবরণ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। এর মধ্যেই অ্যাকাউন্ট পুনরুদ্ধারের খবর জানালেন এই অভিনেত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%