ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

জোরারগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: চোলাইমদসহ গ্রেফতার ৪


জোরারগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: চোলাইমদসহ গ্রেফতার ৪

চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ২০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ এক মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে থানা পুলিশের একাধিক দল এ অভিযান পরিচালনা করে।
অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) কামরুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৬:৪৫ ঘটিকায় ১ নম্বর করেরহাট ইউনিয়নের করেরহাট বাজারের বনফুল মিষ্টির দোকানের সামনের পাকা রাস্তার ওপর অভিযান চালায়। সেখান থেকে ২০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ মিথুন চাকমা (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিথুন চাকমা রাঙ্গামাটি জেলার সাজেক থানার রাতকাটামুখ গ্রামের শোভাপূর্ণ চাকমার ছেলে।
একই দিন দুপুর ২:৩০ ঘটিকায় মেহেদীনগর এলাকায় অভিযান চালিয়ে জোরারগঞ্জ থানার নিয়মিত মামলা নম্বর-১৮(৮)২০২৬-এর এজাহারনামীয় আসামি মোঃ রিয়াদ হোসেনকে (৪৫) গ্রেফতার করেন এসআই (নিঃ) মোঃ মাসুদ। রিয়াদ হোসেন দক্ষিণ অলিনগর এলাকার রুহুল আমিনের ছেলে।
এছাড়া, বারইয়ারহাট বাজার এলাকা থেকে ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারায় মোঃ শিহাব (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেন এসআই কামরুল হাসান। শিহাব মধ্যম সোনাপাহাড় (বেদে গ্রাম) এলাকার মৃত লেকু মিয়ার ছেলে।
অন্যদিকে, বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ২:৩০ ঘটিকায় এএসআই (নিঃ) মোঃ আব্দুল ওয়াহেদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে জিআর-২৩৭/১৭ পরোয়ানাভুক্ত আসামি মোঃ মাসুদকে তার নিজ বাড়ি ঘেড়ামারা এলাকা থেকে গ্রেফতার করেন। মাসুদ লতিফ মাস্টারের বাড়ীর জসিম উদ্দিনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে পুলিশের এ ধরনের অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূমিকম্পের পর ভেনেজুয়েলার প্রধান বিমানবন্দর ফের চালুর প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৪২ পি.এম


ভূমিকম্পের পর ভেনেজুয়েলার প্রধান বিমানবন্দর ফের চালুর প্রস্তুতি

ভেনেজুয়েলা বুধবার প্রস্তুতিমূলক মহড়া চালিয়েছে, যা জুনের জোড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কারাকাসের আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত অস্থায়ী টার্মিনালগুলো পরীক্ষা করার জন্য।

সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরটি লা গুয়াইরা রাজ্যে অবস্থিত। উল্লেখ্য, ২৪ জুন ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের কারণে এই রাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কারাকাস থেকে পরিচালিত এএফপি বার্তা সংস্থা এ বিষয়ে খবর নিশ্চিত করেছে।

ভূমিকম্পের ফলে ৬ হাজার ৪০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং বহু ভবন ধসে পড়েছে। বিমানবন্দরের অবকাঠামোও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রধান রানওয়েটিও ভেঙে পড়েছে। ফলে, কয়েক সপ্তাহ ধরে বিমানবন্দরটির কার্যক্রম মানবিক সহায়তার ফ্লাইট পর্যন্ত সীমিত ছিল।

বুধবারের মহড়ায় বিমানবন্দরটির কিছু ক্রিটিক্যাল এলাকা পরীক্ষা করা হয়, যার মাধ্যমে বিমানবন্দরটি আগের সক্ষমতার ৪০ শতাংশে আবার কার্যক্রম চালানোর উপযোগী হবে।

যুক্তরাষ্ট্রের নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর জানুয়ারিতে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়া ডেলসি রড্রিগেজ, যত দ্রুত সম্ভব বিমানবন্দরটি পুনরায় চালুর পরিকল্পনার ঘোষণা দিয়েছেন।

ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্র সাময়িকভাবে কারিগরি ও লজিস্টিক সহায়তা প্রদান করে ভেনেজুয়েলার বিমান চলাচল কার্যক্রমে সহযোগিতা করছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, ক্ষতিগ্রস্ত ভবনগুলোর বাইরে বিশাল তাঁবুতে দু’টি অস্থায়ী বহির্গমন টার্মিনাল এবং আরও দুটি আগমন টার্মিনাল স্থাপন করা হয়েছে।

৫ আগস্ট থেকে কার্গো ফ্লাইট পুনরায় চালু হয়েছে। তবে যাত্রীবাহী ফ্লাইট কবে চালু হবে, সে বিষয়ে এখনো কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিচালিত ক্যাপস্টোন কোর্স সমাপ্ত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৩ পি.এম


ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিচালিত ক্যাপস্টোন কোর্স সমাপ্ত

তিন সপ্তাহব্যাপী ‘ক্যাপস্টোন কোর্স ২০২৬/২’ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মিরপুরের সেনানিবাসস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) এর সমাপনী অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণকারী ফেলোদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। ২০ আগস্ট শুরু হওয়া এই কোর্সে মোট ৩৯ জন ফেলো অংশগ্রহণ করেন। তাদের মধ্যে সংসদ সদস্য, জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, খ্যাতনামা শিক্ষাবিদ, জ্যেষ্ঠ চিকিৎসক, সরকারি ও বেসরকারি সংস্থার উচ্চপদস্থ প্রতিনিধি, কূটনীতিক এবং বিশিষ্ট ব্যবসায়ী প্রতিনিধিগণ ছিলেন। প্রধান অতিথি জেনারেল ওয়াকার-উজ-জামান ক্যাপস্টোন কোর্স সফলভাবে সম্পন্ন করার জন্য অংশগ্রহণকারীদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি জাতীয় নিরাপত্তা সুদৃঢ় করার এবং বাংলাদেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সাংবিধানিক দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা রাখার জন্য সকলকে আহ্বান জানান। ন্যাশনাল ডিফেন্স কলেজ এর কমান্ড্যান্ট, লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অব্যাহত সংলাপ ও ঐকমত্য গঠনে গুরুত্ব আরোপ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, কোর্স চলাকালীন ফেলোদের সক্রিয় ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, কৌশলগত উপলদ্ধি সম্প্রসারণের পাশাপাশি বিভিন্ন খাতের নেতৃত্বের মধ্যে একটি শক্তিশালী জাতীয় মেলবন্ধন গড়ে তুলতে সহায়ক হয়েছে। ন্যাশনাল ডিফেন্স কলেজের গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ হিসেবে ক্যাপস্টোন কোর্সটি কৌশলগত সচেতনতা বৃদ্ধি, গঠনমূলক চিন্তাধারার বিকাশ, আন্তঃবিভাগীয় সহযোগিতা জোরদার এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ক একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি গড়ে তোলার লক্ষ্যে পরিচালিত হয়। সমাপনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ, এনডিসির অনুষদবৃন্দ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দেড় মাস বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা-মা পরস্পরকে হত্যার জন্য দায়ী করে অভিযোগ করায় শিশুটির বাবাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে, একই দিন ভোরে উপজেলার চরকাকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোল্লারটেক এলাকার মফিজ মিয়ার নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত শিশুর নাম হুমাইরা জান্নাত (১ মাস ২০ দিন)। সে ওই এলাকার অলি উল্লাহ আজাদ (৩৫) ও পারুল আক্তারের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে পারুল আক্তার তার ছেলে সিফাত (৫) ও মেয়ে হুমাইরাকে নিয়ে ঘরের ভেতরের কক্ষে ঘুমিয়ে পড়েন। শিশুটির বাবা অলি উল্লাহ আজাদ ঘরের সামনের কক্ষে ঘুমান। ভোরে ঘুম থেকে উঠে অলি উল্লাহ শিশুটিকে দেখতে গিয়ে তার কোনো নড়াচড়া দেখতে পাননি। পরে পরিবারের সদস্যরা গিয়ে দেখতে পান, শিশুটি মারা গেছে। এ সময় অলি উল্লাহ অভিযোগ করেন, শিশুটির মা পারুল আক্তার তাকে হত্যা করেছেন। অন্যদিকে পারুল আক্তার অভিযোগ করেন, শিশুটির বাবা অলি উল্লাহ শিশুটিকে হত্যা করেছেন।

ঘটনাস্থল পরিদর্শনকারী কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো.আবু কাউছার বলেন, পরস্পরবিরোধী বক্তব্যের কারণে বিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ পরীক্ষা করে শরীরে কোনো আঘাতের চিহ্ন পায়নি। তবে শিশুটির নাক দিয়ে রক্ত বের হওয়ার বিষয়টি লক্ষ্য করা গেছে। হুমাইরা জন্মের পর থেকেই অসুস্থ ছিল এবং মাথায় সমস্যাও ছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। জন্মের পাঁচ দিন পর অসুস্থতার কারণে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার দিন ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নুরুল হাকীম বলেন, এ ঘটনায় ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানানো হয়। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে শিশুটির মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির বাবাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আপনিই আমার সব’, ট্রাম্পকে লেখা ব্যক্তিগত সহকারীর চিঠি ঘিরে প্রেমের গুঞ্জন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৫ পি.এম


‘আপনিই আমার সব’, ট্রাম্পকে লেখা ব্যক্তিগত সহকারীর চিঠি ঘিরে প্রেমের গুঞ্জন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ৩৫ বছর বয়সী হোয়াইট হাউসের নির্বাহী সহকারী ন্যাটালি হার্পের ‘অতিমাত্রায় ঘনিষ্ঠতা’ এবং ‘ব্যক্তিগত সম্পর্ক’ নিয়ে রাজনৈতিক ও সংবাদমাধ্যমে নতুন করে তীব্র জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি প্রকাশিত কিছু ব্যক্তিগত চিঠিপত্র ও ন্যাটালির কাজের ধরন এই জল্পনাকে আরও উসকে দিয়েছে। যেখানে মার্কিন প্রেসিডেন্টের প্রতি তার গভীর ভক্তি, কঠোর পরিশ্রম এবং ব্যক্তিগত আবেগের বহিঃপ্রকাশ ঘটেছে, যা মার্কিন রাজনীতি ও গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, গত ২২ জুলাই ডেলাওয়ারের ইরান যুদ্ধের মার্কিন সামরিক হতাহতের একটি সমাহিতকরণ অনুষ্ঠানে যোগদানের আগে, স্কটল্যান্ডে ডোনাল্ড ট্রাম্পের গলফ কার্টের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে ব্যর্থ হওয়ার পর, এই চিঠিটি লেখেন ন্যাটালি হার্প। সংবাদমাধ্যমটির সাংবাদিকদের দেখা ভিডিওতে দেখা গেছে, ট্রাম্পকে তার নিজের পক্ষে ইতিবাচক খবরাখবর সম্পর্কে আপডেট রাখার দায়িত্ব পালন করতে গিয়ে, ন্যাটালিকে গলফ কোর্সে দীর্ঘ দূরত্ব ধরে ‘দৌড়াতে’ হয়েছে। স্কটল্যান্ডের সেই ঘটনার পর, ট্রাম্পকে উদ্দেশ করে ন্যাটালি লেখেন, ‘স্কটল্যান্ডে গলফ কোর্সে হাঁটার সময় আমি কোনো বিব্রতকর পরিস্থিতির তৈরি করে থাকলে, তার জন্যও ক্ষমা চাই। আমি চাই আমাদের মধ্যকার সবকিছু সর্বদা ঠিক থাকুক।’

চিঠিতে ন্যাটালি আরও উল্লেখ করেছেন যে তিনি মানসিকভাবে বিক্ষিপ্ত থাকায় এবং অতিরিক্ত কাজের চাপে সারাদিন ‘খাওয়া পর্যন্ত ভুলে যাচ্ছিলেন’, এমনকি ‘ঘুমাতেও ভুলে যাচ্ছিলেন’ এবং দিনে কেবল কয়েক ঘণ্টা বিশ্রাম নেওয়ার সুযোগ পাচ্ছিলেন। চিঠির শেষাংশে তিনি লেখেন, ‘আমার সমস্ত হৃদয় দিয়ে, ন্যাটালি।’

৮০ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই তরুণী সহকারীর সম্পর্ক নিয়ে ডেমোক্রেটিক সিনেটর জন ওসোফের সাম্প্রতিক মন্তব্য এবং এর আগে প্রকাশিত বেশ কিছু তথ্যের পর বিষয়টি আবারও পাদপ্রদীপে এসেছে। এর আগে ২০২৪ সালে ট্রাম্পের পুনরায় জয়ের পর নিউ ইয়র্ক টাইমস জানিয়েছিল যে, ন্যাটালি রাষ্ট্রপতির কাছে পৌঁছানোর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠবেন। সে সময় প্রকাশিত আরেকটি চিঠিতে, ন্যাটালি ট্রাম্পকে লিখেছিলেন, ‘আপনিই আমার কাছে সব।’

২০১৮ সাল থেকেই ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বৃত্তে বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন ন্যাটালি হার্প। তিনি প্রকাশ্যে বিভিন্ন সময়ে দাবি করে এসেছেন যে, তার যখন বোন ক্যানসার ধরা পড়েছিল, তখন ট্রাম্পের নীতি ও সহায়তা তার জীবন বাঁচাতে সাহায্য করেছিল। তবে অত্যন্ত অসুস্থ রোগীদের পরীক্ষামূলক চিকিৎসার সুযোগ দেওয়ার সেই দাবিটি নিয়ে বিতর্ক রয়েছে। এদিকে, ন্যাটালির এমন অতি-আনুগত্য ও সম্পর্কের তীব্রতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার নিজ পরিবারের সদস্যরাও। গত জুনে ‘ডেইলি মেইল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তার ভাই প্রেস্টন হার্প এই সম্পর্কটিকে ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ বলে অভিহিত করেছিলেন।

এর ধারাবাহিকতায়, গত মঙ্গলবার (১৮ আগস্ট) সিএনএন-কে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে প্রেস্টন হার্প স্পষ্ট করে জানান যে, তার বোন শারীরিক আকর্ষণ থেকে নয়, বরং ডোনাল্ড ট্রাম্পের প্রতি চরম ‘মোহগ্রস্ত’ বা অন্ধভক্তিতে আচ্ছন্ন হয়ে আছেন। তিনি বলেন, ট্রাম্পের সবচেয়ে ভালো বন্ধুরা হলেন সেই সমস্ত মানুষ যারা তার ফ্যান ক্লাবের সদস্য। প্রেস্টনের মতে, প্রেসিডেন্টের প্রতি তার বোনের অন্তহীন আনুগত্য এবং কৃতজ্ঞতাবোধই সম্ভবত তাদের দুজনকে এত বেশি কাছাকাছি নিয়ে আসার মূল কারণ।

অন্যদিকে, এই ঘনিষ্ঠতার জল্পনা নিয়ে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের অখুশি থাকার গুঞ্জনও বিভিন্ন গণমাধ্যমে আলোচিত হচ্ছে।

সূত্র: উইয়ন নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%