০৮:০৭ এম
যুক্তরাষ্ট্র ইরানে টানা ১১তম রাতেও বিমান হামলা চালিয়েছে বলে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে।
তাদের দাবি, এই হামলার উদ্দেশ্য হল ইরানের হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি তৈরির সক্ষমতা কমিয়ে দেওয়া। এই খবরটি আলজাজিরার মাধ্যমে জানানো হয়েছে।
সেন্টকমের একটি বিবৃতিতে বলা হয়েছে, হামলায় ইরানের সামরিক অপারেশন কেন্দ্র, নৌঘাঁটি, যুদ্ধবিমানের হ্যাঙ্গার, ড্রোন গুদাম এবং সামরিক রসদ সরবরাহের অবকাঠামো লক্ষ্য করা হয়েছে।
আরও পড়ুন: ফ্যাসিবাদ ও বিএনপি একাকার হয়ে গেছে: সাদিক কায়েম
মার্কিন বাহিনীর দাবি, গত তিন মাসে ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী ৩০টির বেশি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। এতে শত শত নাবিক ঝুঁকির মুখে পড়েছিলেন এবং আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে।
সেন্টকম জানায়, হরমুজ প্রণালি এখনো বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খোলা রয়েছে। তাদের তথ্য অনুযায়ী, মে মাসের শুরু থেকে এখন পর্যন্ত মার্কিন বাহিনী প্রায় ৯০০টি বাণিজ্যিক জাহাজ এবং ৪৫ কোটি ব্যারেল অপরিশোধিত তেল নিরাপদে পারাপারে সহায়তা করেছে।
আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, চলমান সংঘাতে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের যুদ্ধ ব্যয় প্রায় ৩৭.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন, ইরানের সন্দেহভাজন পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ খুব শিগগিরই হামলা চালানো হতে পারে।
আরও পড়ুন: পাকিস্তানের খাদ্যশস্য সংরক্ষণ অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ: খাদ্যমন্ত্রী
এই পরিস্থিতিতে তেহরান হুঁশিয়ারি দিয়েছে যে, এমন হামলা হলে তারা মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত আরও বিস্তৃত করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন