০৩:৩২ পি.এম
বরিশাল মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ২৭ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে ২৭৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মোট ১১ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার বিশেষ আভিযানিক দল নগরীর বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে।
অভিযানে ২৭৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গ্রেপ্তারি পরোয়ানায় চারজন, নিয়মিত মামলাসহ পূর্বের মামলায় দুইজন এবং বরিশাল মহানগর অধ্যাদেশে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: খাগড়াছড়িতে আগুনে ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
সব মিলিয়ে বিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ও অভিযোগের মোট ১১ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিএমপি।
বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে বিএমপির এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: মাদক-জুয়া-যৌতুক সমাজকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে: ত্রাণমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন