০১:৪৭ পি.এম
চট্টগ্রাম বন্দরের মেইন গেটের সামনে আজ সোমবার (৫ অক্টোবর) দিনব্যাপী সর্বাত্মক অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এই অবস্থান কর্মসূচির সমাবেশে বক্তারা উল্লেখ করেন, চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা নিউমুরিং টার্মিনাল এনসিটি বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে ইজারার চুক্তির প্রক্রিয়া এবং খসড়া অবিলম্বে সরকারকে বাতিল ঘোষণা করতে হবে।
বক্তারা আরও বলেন, অন্যথায় আরও কঠিন ও কঠোর কর্মসূচি পালনসহ বৃহত্তর আন্দোলনের মাধ্যমে জাতীয় স্বার্থবিরোধী চুক্তির প্রচেষ্টা শ্রমিক-জনতাকে নিয়ে প্রতিহত করা হবে। আন্দোলনরত নেতাদের বক্তব্য অব্যাহত রয়েছে।
বন্দর রক্ষা কমিটি চট্টগ্রামের আহ্বানে এবং স্কপ, বিএনপির শ্রমিক-কর্মচারী সংগঠনসহ সবগুলো ট্রেড ইউনিয়নের সমর্থনে এই প্রতিবাদী কর্মসূচি চলছে।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
নিউমুরিং কনটেইনার টার্মিনাল এনসিটি বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার চুক্তির খসড়া বাতিলের দাবিতে এই অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।
বন্দর রক্ষা কমিটি এবং বিভিন্ন সংগঠনের আহ্বানে ধারাবাহিক আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচির সমাবেশে আন্দোলনরত সংগঠন ও জোট নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন।
বৃষ্টির সঙ্গে বজ্রপাতের মধ্যেও চট্টগ্রামের বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সাধারণ শ্রমিক-কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালনের জন্য বন্দর মেইন গেটে জড়ো হয়েছেন।
নেতারা বক্তব্য রাখছেন একের পর এক। আশপাশের এলাকায় প্রচুর সংখ্যক পুলিশসহ নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে এবং সতর্কতা অবলম্বন করা হয়েছে।
আরও পড়ুন: কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তার দাফন সম্পন্ন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন