ঢাকা শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ইং ১৫ই কার্তিক, ১৪৩৩বাং

বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে মেক্সিকো সিটিতে স্কুল বন্ধ ও ওয়ার্ক ফ্রম হোম ঘোষণা


বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে মেক্সিকো সিটিতে স্কুল বন্ধ ও ওয়ার্ক ফ্রম হোম ঘোষণা

বিশ্বকাপের প্রথম ম্যাচকে কেন্দ্র করে একটি বড় ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে মেক্সিকো সরকার। রাজধানী মেক্সিকো সিটিতে যানজট এবং জনসমাগম নিয়ন্ত্রণে রাখতে সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সরকারি কর্মচারীদের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা বাড়ি থেকে কাজ করেন।

বৃহস্পতিবার (১১ জুন) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মেক্সিকোর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। এই গুরুত্বপূর্ণ ম্যাচটির কারণে শহরে চাপ কমানোর জন্য এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবম একটি বিশেষ নির্দেশনা জারি করেছেন। ওই নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, শুধুমাত্র সরকারি নয়, বরং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও বৃহস্পতিবার বন্ধ থাকবে। সব ধরনের স্কুল-কলেজ কার্যক্রম পুরো দিনের জন্য স্থগিত থাকবে।

আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রুহুল কবির রিজভী

সরকারি দপ্তরে কর্মরত ফেডারেল কর্মীদের জন্যও দূর থেকে কাজ করার ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া, বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও অনুরোধ করা হয়েছে যে, যেসব কাজ জরুরি নয়, সেগুলো যেন কর্মীরা বাসা থেকে সম্পন্ন করেন।

প্রেসিডেন্ট শিনবম বলেন, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো বিশ্বকাপের উদ্বোধনী দিন যেন কোনো ধরনের যানজট বা সমস্যা ছাড়াই শান্তভাবে সম্পন্ন হয়।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এই পদক্ষেপগুলো মূলত শহরের বাসিন্দা এবং বিশ্বকাপ দেখতে আসা দর্শকদের নিরাপদ ও সহজ যাতায়াত নিশ্চিত করার জন্য নেয়া হয়েছে। উল্লেখযোগ্য যে, এই বিশেষ ব্যবস্থা শুধুমাত্র উদ্বোধনী ম্যাচের দিন কার্যকর থাকবে। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে নিয়মিত কার্যক্রম আবার শুরু করা হবে।

আরও পড়ুন: নেতানিয়াহু হেরে গিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চান, দাবি বিরোধীদের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিরোপা ধরে রাখলেই ইতিহাস, আর্জেন্টিনার সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৩:৪৪ পি.এম


শিরোপা ধরে রাখলেই ইতিহাস, আর্জেন্টিনার সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ

বিশ্বকাপ জয়ের পর সেই শিরোপা ধরে রাখা ফুটবলের সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্যে একটি। ইতিহাস অন্তত তাই বলে। প্রায় শতবর্ষের বিশ্বকাপ ইতিহাসে মাত্র দুটি দলই টানা দুই আসরে চ্যাম্পিয়ন হতে পেরেছে। ১৯৩৪ ও ১৯৩৮ সালে ইতালি এই কীর্তি প্রথম গড়েছিল এবং ১৯৫৮ ও ১৯৬২ সালে তা পুনরাবৃত্তি করে ব্রাজিল। এরপর কেটে গেছে ৬৪ বছর। তবে আর কোনো দল সেই সাফল্য ছুঁতে পারেনি।

এবার বর্তমানে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে সেই ইতিহাসে নাম লেখানোর সুযোগ এসেছে। ২০২২ সালে বিশ্বকাপ শিরোপা জয়ের মাধ্যমে ৩৬ বছরের শিরোপা খরা কাটানোর পরে, দলটি এখন নতুন করে বিশ্বমঞ্চে নামতে যাচ্ছে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে। লুসাইলের ঐতিহাসিক রাতে লিওনেল মেসির হাতে ট্রফি ওঠার দৃশ্য এখনও আর্জেন্টাইন সমর্থকদের মনে জ্বলজ্বল করছে। তবে চার বছর পরে, নতুন বাস্তবতায়, নতুন চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবে দলটি। কারণ বিশ্বকাপ এমন একটি মঞ্চ, যেখানে অতীতের সাফল্য ভবিষ্যতের নিশ্চয়তা দেয় না।

আর্জেন্টিনা এখন আর এককভাবে মেসিনির্ভর দল নয়। বরং তারা এখন একটি ভারসাম্যপূর্ণ ইউনিট হিসেবে পরিণত হয়েছে। মাঝমাঠে রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার দলের ছন্দ ধরে রাখছেন। আক্রমণে লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ সৃষ্টি করেন। আর প্রয়োজনের মুহূর্তে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেওয়ার ক্ষমতা এখনও রাখেন মেসি।

গোলপোস্টের নিচে এমিলিয়ানো মার্টিনেজ দলের অন্যতম ভরসা। বিশেষ করে নকআউট পর্বে তার উপস্থিতি প্রতিপক্ষের জন্য মানসিক চাপ তৈরি করে। তবে সাম্প্রতিক সময়ে ক্লাব ফুটবলে তার কিছু ভুল চোখে পড়েছে, যা বড় ম্যাচে চিন্তার কারণ হতে পারে।

গ্রুপ পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়েছে আলজেরিয়া, জর্ডান এবং অস্ট্রিয়া। কাগজে-কলমে এগিয়ে থাকলেও, কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। বিশেষ করে ২০২২ বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে হারের অভিজ্ঞতা দলটির জন্য বড় শিক্ষা।

আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি হলো তাদের অভিজ্ঞতা। বেশিরভাগ খেলোয়াড় জানেন, বিশ্বকাপের চাপ কীভাবে সামলাতে হয়। পাশাপাশি বেঞ্চে থাকা তরুণ ফুটবলারদের মধ্যে ম্যাচের গতি বদলে দেওয়ার সামর্থ্য রয়েছে। তবে রক্ষণভাগের দুর্বলতা এবং দীর্ঘ টুর্নামেন্টে ইনজুরি শঙ্কা দলটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

সবকিছু মিলিয়ে, আর্জেন্টিনার সামনে যেমন সুযোগ বড়, তেমনি চ্যালেঞ্জও কঠিন। যদি তারা আবারও শিরোপা জিতে পারে, তাহলে ৬৪ বছরের অপেক্ষার অবসান ঘটবে এবং ইতালি ও ব্রাজিলের পাশে তাদের নাম বসবে। ফুটবল বিশ্বের জন্য এটি হবে একটি নতুন ইতিহাস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃষ্টিকে উপেক্ষা করে দিনাজপুরে ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৩:৪৪ পি.এম


বৃষ্টিকে উপেক্ষা করে দিনাজপুরে ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনার প্রেক্ষাপটে দিনাজপুর শহরে বৃষ্টি উপেক্ষা করে ব্রাজিল সমর্থকরা একটি আনন্দ শোভাযাত্রা করেছে। এই শোভাযাত্রায় প্রায় সহস্রাধিক সমর্থক অংশগ্রহণ করে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় গোর-এ-শহীদ বড়দানের সামনে সিঅ্যান্ডবি মোড়ে এই বিশাল আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ প্রঙ্গণে এসে শেষ হয়।

আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণকারী সমর্থকদের গায়ে ছিল ব্রাজিলের জার্সি, পতাকা, ব্যানার ও ফেস্টুন, এবং উল্লাস করতে দেখা যায়।

ব্রাজিল সমর্থক রাশাদুজ্জামান রাশেদ তার অনুভূতি তুলে ধরে বলেন, ‘আমি ছোটবেলা থেকেই ব্রাজিলের ভক্ত।

এ দলটি প্রতিবারেই আমাদের নান্দনিক খেলা উপহার দেয়। আশা করছি, এবার হেক্সা জয় করবে।’ ব্রাজিল সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক রুবেল ইসলাম বলেন, অন্যান্য বারের ন্যায় এবারও ব্রাজিল ভাল খেলবে এবং বিশ্বকাপ জয় করবে।

শোভাযাত্রায় ব্রাজিল সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক মো. রুবেল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবুজার সেতু, ব্রাজিল সমর্থক গোষ্ঠী সদস্য এম বি বিপুল রায়, মো. রাজিউল ইসলাম রাজুসহ বিপুলসংখ্যক ফুটবল ভক্ত উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সাইনবোর্ডের খুঁটিতে ধাক্কা, নারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সাইনবোর্ডের খুঁটিতে ধাক্কা, নারী নিহত

ঢাকা-রংপুর মহাসড়কের রংপুরের মিঠাপুকুর উপজেলায় একটি বাসের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারানোর ফলে বাসটি সড়কের পাশে থাকা একটি সাইনবোর্ডের খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। এই সড়ক দুর্ঘটনার ফলে এক নারী নিহত হয়েছেন। এছাড়া, এই ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।

আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

গত বুধবার (১০ জুন) রাতে ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুর উপজেলার দমদমা রহমান পাম্পসংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ারসার্ভিসকর্মী ও পুলিশ সদস্যরা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান এবং সেখানে ভর্তি করানো হয়।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে পুলিশ এ তথ্য জানায়।

পুলিশের তথ্য অনুযায়ী, নিহত নারীর নাম শামসুন্নাহার (৩৫)। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার শানেরহাট এলাকার প্রথম ভাঙ্গা গ্রামের বাসিন্দা খসড়ু মিয়ার স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রংপুর নগরীর পাগলাপীর এলাকা থেকে পীরগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস রাতে দমদমা রহমান পাম্পসংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ করে বিকট শব্দে বাসটির সামনের চাকা ফেটে যায়। এতে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

মুহূর্তের মধ্যে বাসটি সড়কের পাশে থাকা একটি সাইনবোর্ডের লোহার খুঁটিতে সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার সময় বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক যাত্রী আসনের সঙ্গে আঘাতপ্রাপ্ত হন এবং কয়েকজন বাসের ভেতরে আটকে পড়েন। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধারকাজ শুরু করেন।

দুর্ঘটনায় গুরুতর আহত হন শামসুন্নাহার। পরে ঘটনাস্থলেই তার স্বামীর কাছে মৃত্যুর খবর পৌঁছায়। এ ছাড়া আরো ২০ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও গুরুতর আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা হয়। দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়রা দাবি করেছেন, মহাসড়কে চলাচলকারী যানবাহনের নিয়মিত ফিটনেস পরীক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। তারা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যাত্রীবাহী বাসটির সামনের চাকা ফেটে যাওয়ার পর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি সাইনবোর্ডের খুঁটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারী যাত্রী নিহত হন। এঘটনায় প্রায় ২০ জন আহত হয়েছেন।

তিনি আরো জানান, আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এআই ব্যবহার করে সেবা সহজ করতে ৫০০ কোটি টাকা বরাদ্দ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


এআই ব্যবহার করে সেবা সহজ করতে ৫০০ কোটি টাকা বরাদ্দ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নাগরিক সেবাকে জনবান্ধব করার লক্ষ্যে ২০২৭-২৮ অর্থবছরে ৫০০ কোটি টাকার বরাদ্দের কথা অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি এই কথা বলেন।

অর্থমন্ত্রী এসময় বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইলেকট্রনিক্স শিল্প এবং তরুণদের উদ্ভাবনী সক্ষমতাকে দেশের জাতীয় উন্নয়ন এবং আধুনিকায়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে গণ্য করা হচ্ছে। সরকার কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) দেশের উন্নয়ন ও আধুনিকায়নে একটি বড় সুযোগ হিসেবে গ্রহণ করছে।

তিনি বলেন, এআই ব্যবহার করে স্মার্ট সিটি নির্মাণ এবং নাগরিক সেবাকে জনবান্ধব করার পাশাপাশি শিক্ষা ব্যবস্থায় এআই অন্তর্ভুক্ত করার মাধ্যমে তরুণ প্রজন্মকে ভবিষ্যৎ কর্মক্ষেত্রের উপযোগী এবং দক্ষ করে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, এ লক্ষ্যে নতুন বাজেটে সরকারের পক্ষ থেকে কার্যকর কর্মকৌশল নির্ধারণ করা হয়েছে। তরুণ জনগণের দক্ষতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে স্টার্টআপ, ফ্রিল্যান্সিং, কন্টেন্ট ক্রিয়েটর এবং এআই প্রযুক্তি নির্ভর উদ্যোক্তা তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সরকারি পরিকল্পনায় এবং সেবা প্রদানে এআই ড্রাইভেন ডাটা সেন্টার ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে আরও কার্যকর এবং গতিশীল করা হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নাগরিক সেবার মান উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করা হবে বলেও তিনি জানান।

অর্থমন্ত্রী বলেন, এসব উদ্যোগ বাংলাদেশকে একটি উদ্ভাবন নির্ভর, প্রযুক্তি-সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তথ্য প্রযুক্তি খাতের সম্ভাবনা বিবেচনায় নতুন নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য আগামী ২০২৬-২৭ অর্থবছরে ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। এই অর্থ 'স্টার্ট-আপ তহবিল' হিসেবে, নারী উদ্যোক্তা তৈরিতে, নারী উন্নয়নে এবং তরুণ উদ্যোক্তা তৈরিতে ব্যবহার করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%