ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ইসরাইল-লেবানন শান্তি চুক্তি স্বাক্ষরিত


ইসরাইল-লেবানন শান্তি চুক্তি স্বাক্ষরিত

ইসরাইল ও লেবানন একটি চুক্তিতে সই করেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কয়েক সপ্তাহের আলোচনার পর স্থানীয় সময় শুক্রবার (৯২৬ জুন) ওয়াশিংটনে এই চুক্তি স্বাক্ষরিত হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চুক্তির বিষয়টি এক ঘোষণায় জানিয়েছেন।

চুক্তি স্বাক্ষরের পূর্বে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আজ আমরা এমন একটি যাত্রার প্রথম পদক্ষেপ নিয়েছি যা নিঃসন্দেহে কঠিন হবে, কিন্তু গুরুত্বপূর্ণ, অপরিহার্য এবং প্রয়োজনীয়।’

তিনি এই চুক্তিটিকে ‘সূচনার সূচনা’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘সামনে অনেক কাজ রয়েছে। আজ হলো প্রথম পদক্ষেপ। প্রথম পদক্ষেপটিই কখনও কখনও সবচেয়ে কঠিন হয়ে থাকে।’

আরও পড়ুন: ঋণ গ্রহণের ব্যয় বৃদ্ধিতে সীমিত পরিসরের বাজেটের পথে যুক্তরাজ্য

যুক্তরাষ্ট্র এই সরাসরি আলোচনায় মধ্যস্থতা করেছিল, যা চলতি বছরের এপ্রিলে শুরু হয়েছিল এবং এক্ষেত্রে তারা আনুষ্ঠানিকভাবে এই ত্রিপক্ষীয় চুক্তির অন্যতম স্বাক্ষরকারী। সংঘাতের অন্যতম প্রধান পক্ষ হিজবুল্লাহ এই আলোচনায় অংশ নেয়নি।

এই চুক্তিতে ইসরাইলের দক্ষিণ লেবাননের সেই বিশাল এলাকা থেকে সরে যাওয়ার ব্যাপারে কিছু বলা হয়নি যা এলাকা ইসরাইলি বাহিনী এখনও দখল করে রেখেছে এবং তারা এটাও ইঙ্গিত দিচ্ছে, প্রয়োজন মনে করলে তারা দেশটিতে তাদের হামলা অব্যাহত রাখবে।

তবে ইসরাইলের সঙ্গে লেবানন কর্তৃপক্ষের এই চুক্তি হিজবুল্লাহ মানবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। বিশ্লেষকরা বলছেন, বরাবরের মতোই এই ‘ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট’ প্রত্যাখ্যান করবে গোষ্ঠীটি।

আরও পড়ুন: স্পেনে দ্রুতগামী দুই ট্রেনের সংঘর্ষে ১০ জন নিহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ৫

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৯:৫৮ এম


শেরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ৫

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল করার অভিযোগে ৫ জনকে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার বিকেলে উপজেলার কাপাসিয়া এলাকার নকলা-নালিতাবাড়ী মহাসড়কে মিছিল চলাকালে ওই ৫ জনকে আটক করা হয়।

আটকদের মধ্যে রয়েছেন- উপজেলার যোগানিয়া এলাকার আবুল কাশেমের ছেলে মিজান মিয়া, যোগানিয়া ভাটি গাংপাড় গ্রামের জাবেদ আলীর ছেলে রুহুল আমিন, বাজার ছিটপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে শহিদুল ইসলাম, উজান গাংপাড় এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে আব্দুল কাদির, এবং গোবিন্দনগর গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে আতাউর রহমান সুমন।

পুলিশের একটি সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল বের করার গোপন খবরের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় মিছিলে অংশ নেয়ার অভিযোগে ৫ জনকে আটক করা হয়। একইসাথে, পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলে থাকা অন্যরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান এই বিষয়ে বাসস’কে নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং আটককৃতদের শনিবার আদালতে সোপর্দ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘জামায়াতের আমির মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এ কথা শয়তানও বিশ্বাস করে না’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

১০:০০ এম


‘জামায়াতের আমির মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এ কথা শয়তানও বিশ্বাস করে না’

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, এ কথা শয়তানও বিশ্বাস করবে না, এই মন্তব্য করেছেন আমজনতার দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরিফ বিল্লাহ।

তিনি সম্প্রতি তাঁর ফেসবুকে একটি ভিডিও বার্তার মাধ্যমে এই মন্তব্যটি করেন।

আরিফ বিল্লাহ আরও বলেন, জামায়াতের আমির, তিনি ছোট-খাটো শহীদ পরিবারের সন্তান। এটা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে তো দূরের কথা, খোদ শয়তানও এই বিষয়টি বিশ্বাস করতে পারবেন না।

তিনি আরও উল্লেখ করেন, শয়তান বলবে যে, আমার থেকেও বড় শয়তান জামায়াতের আমির। কেন? কারণ আমি তো মানুষের মুখ দিয়ে মিথ্যা কথা বলি না। কিন্তু জামায়াতের আমির নিজেই মিথ্যা কথা বলতে পারেন। কাজেই জামায়াতের আমিরকে শয়তান বললে, তা হবে তাঁর চেয়ে বড় শয়তান কিংবা আমার চেয়ে বড় কাজ্জাব মিথ্যাবাদী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেভিল হান্টে ধরা পড়লেন ছাত্রলীগ নেতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

১০:০৯ এম


ডেভিল হান্টে ধরা পড়লেন ছাত্রলীগ নেতা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চলমান বিশেষ ‘ডেভিল হান্ট’ অভিযানে উপজেলা ছাত্রলীগের একজন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) রাত ৯টা ১০ মিনিটের সময় কসবা পৌর মার্কেট এলাকার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত নেতার নাম মো. ছাত্তার হোসেন (৩৩), তিনি কসবা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পানাইয়ারপাড় এলাকার ফুল মিয়ার ছেলে। তিনি কসবা উপজেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

কসবা থানা পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে কসবা পৌর মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতান মন্তব্য করেছেন, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চমক জাগানো ৫ লাখ জনসংখ্যার দেশটির মুখোমুখি আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

১০:১১ এম


চমক জাগানো ৫ লাখ জনসংখ্যার দেশটির মুখোমুখি আর্জেন্টিনা

মাত্র পাঁচ লাখের কিছু বেশি জনসংখ্যার একটি দেশ। বিশ্বকাপে এটিই তাদের প্রথম অংশগ্রহণ।

অথচ ফুটবলের মহারণে নিজেদের অভিষেকেই একের পর এক চমক প্রদর্শন করে রাউন্ড অব ৩২-এ জায়গা করে নিয়েছে কেপ ভার্ডে। এবার আফ্রিকার ছোট্ট দ্বীপদেশটির সামনে দাঁড়িয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

যুক্তরাষ্ট্রের হিউস্টনে গ্রুপ ‘এইচ’-এর শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে ০-০ গোলে ড্র করেই নকআউট নিশ্চিত করেছে কেপ ভার্ডে। গোলশূন্য ম্যাচ হলেও বলের দখল ও আক্রমণে তারা এগিয়ে ছিল।

দ্বিতীয়ার্ধের শেষ দিকে কয়েকবার গোলের খুব কাছেও পৌঁছে যায় দলটি। তবে সৌদি রক্ষণ শেষ পর্যন্ত ভাঙা হয়নি।

একই সময়ে গ্রুপের অন্য ম্যাচে স্পেন ১-০ গোলে উরুগুয়েকে হারানোয় সমীকরণ পুরোপুরি কেপ ভার্ডের পক্ষে চলে আসে। তিন ম্যাচে অপরাজিত থেকে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ ৩২ নিশ্চিত করে তারা।

বিশ্বকাপে অভিষেকেই এমন কীর্তি গড়ে কেপ ভার্ডে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে। মাত্র পাঁচ লাখ জনসংখ্যার দেশটি গ্রুপ পর্বে কোনো ম্যাচ না হেরে শেষ ৩২-এ উঠে প্রমাণ করেছে, ফুটবলে সাফল্য সবসময় জনসংখ্যা বা ঐতিহ্যের ওপর নির্ভর করে না। স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে পয়েন্ট কুড়িয়ে বিশ্ব ফুটবলে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে তারা।

অন্যদিকে জয়ের বিকল্প না থাকলেও সৌদি আরব গোলের দেখা পায়নি। তিন ম্যাচে দুটি ড্র ও এক হারে মাত্র দুই পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে থেকে বিশ্বকাপ শেষ করতে হয়েছে গ্রিন ফ্যালকনসদের।

এবার কেপ ভার্ডের সামনে আরো বড় পরীক্ষা। রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা। অভিষেক বিশ্বকাপেই রূপকথা লেখা ছোট্ট দেশটি এবার আরেকটি অঘটনের স্বপ্ন দেখতেই পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%