০৯:৫০ পি.এম
বাংলাদেশের পোশাকশিল্পে দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বৈশ্বিক ম্যাটেরিয়াল সায়েন্স ও ডিজিটাল আইডেন্টিফিকেশন সলিউশন প্রতিষ্ঠান অ্যাভেরি ডেনিসন। ৫ থেকে ৭ নভেম্বর ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত ৩০তম ইউএস ট্রেড শোতে অংশগ্রহণ করে প্রতিষ্ঠানটি তাদের সর্বাধুনিক প্রযুক্তি ও সমাধান তুলে ধরেছে।
আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) এবং ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে। এবারের আয়োজন বিশেষ তাৎপর্য বহন করে, কারণ এটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতার ৩০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের মাননীয় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। অনুষ্ঠানে প্রযুক্তি, উদ্ভাবন ও আন্তর্জাতিক অংশীদারত্বের গুরুত্ব বিশেষভাবে উঠে আসে, যা বাংলাদেশের বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে সহায়তা করবে।
আরও পড়ুন: অ্যামচেমের সেমিনারে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এআই ও ডিজিটাল অবকাঠামোর গুরুত্ব তুলে ধরা
বাংলাদেশে বিনিয়োগ ও কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে অ্যাভেরি ডেনিসনের ঢাকা ও চট্টগ্রামে তিনটি আধুনিক উৎপাদনকেন্দ্র রয়েছে। এই কেন্দ্রগুলোর মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের পোশাকশিল্পে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং টেকসই উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।
এছাড়া, সম্প্রতি ঢাকার সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) একটি অত্যাধুনিক স্মার্ট ওয়্যারহাউস চালু করেছে অ্যাভেরি ডেনিসন। এটি প্রতিষ্ঠানটির ম্যানুফ্যাকচারিং ৪.০ কৌশল বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। ৮৩০ বর্গমিটার আয়তনের এই স্বয়ংক্রিয় ওয়্যারহাউসে সাতটি অটোমেটেড গাইডেড ভেহিকল (এজিভি) রয়েছে এবং ২৫ হাজার কার্টন সংরক্ষণের সক্ষমতা রয়েছে। এর ফলে পণ্য প্রক্রিয়াকরণের গতি ৭২ শতাংশ বেড়ে গেছে এবং সংরক্ষণ সক্ষমতা আগের তুলনায় পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছে।
পোশাকশিল্পের জন্য আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল সমাধান প্রদর্শন করেছে অ্যাভেরি ডেনিসন ইউএস ট্রেড শোতে। এসব সমাধানের মাধ্যমে পোশাকপণ্যের সঙ্গে ডিজিটাল প্রযুক্তির সংযোগ তৈরি, সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা বৃদ্ধি এবং পণ্যের জীবনচক্র ব্যবস্থাপনা সহজ করা সম্ভব।
● প্রদর্শনীতে রয়েছে এম্বেলেক্স (Embelex™) অ্যাপারেল ব্র্যান্ডিং এক্সপেরিয়েন্স, যা বিশ্বখ্যাত স্পোর্টস, লাইফস্টাইল, ওয়ার্কওয়্যার ও ফ্যাশন ব্র্যান্ডের জন্য পোশাকের অলংকরণ, ডেকোরেশন ও ব্র্যান্ডিং সংক্রান্ত সমন্বিত সেবা প্রদান করে।
আরও পড়ুন: পোশাক শিল্পের অস্থিরতা বিনিয়োগে প্রভাব ফেলবে না: বাণিজ্যমন্ত্রী
● অপটিকা (Optica™) এন্ড-টু-এন্ড সাপ্লাই চেইন সলিউশন, প্রচলিত উৎপাদনব্যবস্থার সঙ্গে ডিজিটাল প্রযুক্তির সংযোগ ঘটিয়ে তথ্য ব্যবস্থাপনা, ব্যবসায়িক কার্যক্রমের নিয়ন্ত্রণ এবং সরবরাহ ব্যবস্থার প্রতিটি ধাপে পণ্যের অবস্থান ও অগ্রগতি পর্যবেক্ষণের সুযোগ তৈরি করে।
● রেডিডিপিপি (ReadyDPP™) এবং কনজ্যুমার এনগেজমেন্ট সলিউশন-এর মাধ্যমে কিউআর কোড, এনএফসি ও আরএফআইডি প্রযুক্তি ব্যবহার করে পোশাকপণ্যের সঙ্গে ডিজিটাল তথ্য যুক্ত করা যায়। এর ফলে ভোক্তারা পণ্য সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারেন এবং ব্র্যান্ডগুলো ডিজিটাল পণ্য পাসপোর্ট ব্যবস্থাপনা, নীতিমালা অনুসরণ ও পুনর্ব্যবহারভিত্তিক উৎপাদনব্যবস্থা এগিয়ে নিতে পারে।
অ্যাভেরি ডেনিসনের অ্যাপারেল সলিউশন্সের বাংলাদেশ ও শ্রীলঙ্কার জেনারেল ম্যানেজার সাজ্জাদ হোসেন বলেন, “বিশ্বের পোশাক সরবরাহ ব্যবস্থায় দ্রুততা, স্বচ্ছতা ও টেকসই উদ্ভাবনের চাহিদা বাড়ছে। বাংলাদেশের গতিশীল টেক্সটাইল ও পোশাকশিল্পের সঙ্গে যৌথভাবে এগিয়ে যেতে অ্যাভেরি ডেনিসন প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশে অ্যামচ্যামের ইউএস ট্রেড শোর ৩০ বছর পূর্তি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ধারাবাহিক বিনিয়োগ, আধুনিক লজিস্টিকস ও ডিজিটাল প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে স্থানীয় উৎপাদনকারী এবং আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর জন্য দীর্ঘমেয়াদি মূল্য সংযোজন করতে চাই আমরা।
আরও পড়ুন: সন্দ্বীপে শিল্পাঞ্চল স্থাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন