ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

কাটাখালিতে পথসভায় বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান


কাটাখালিতে পথসভায় বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারতে যাওয়ার পথে কাটাখালি মোড়ে অনুষ্ঠিত একটি পথসভায় বক্তব্য প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পথসভাটি বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালি মোড়ে অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী এর আগে সকালে মোংলায় ইনভেস্ট বাংলাদেশ এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে তিনি মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

আরও পড়ুন: বিএনপি ২৬ ইউপিতে চেয়ারম্যান প্রার্থী খুঁজছে, সময় ১৫ দিন

পথসভা শেষে প্রধানমন্ত্রীর হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারতের কর্মসূচি রয়েছে। এরপর খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে তার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলের বিরোধীরা গাদি আইজেনকটকে প্রধানমন্ত্রী পদে সমর্থন জানালেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৮ পি.এম


ইসরাইলের বিরোধীরা গাদি আইজেনকটকে প্রধানমন্ত্রী পদে সমর্থন জানালেন

ইসরাইলের প্রধান বিরোধী দলের নেতারা সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটকে প্রধানমন্ত্রী পদে সমর্থন দেওয়ার বিষয়ে একমত হয়েছেন। তারা বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে যত দ্রুত সম্ভব ক্ষমতা থেকে সরিয়ে নতুন সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) হার্জলিয়া শহরে ইহুদি নেতৃত্বাধীন বিরোধী জোটের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনের পর এটি ছিল তাদের প্রথম যৌথ বৈঠক। নির্বাচনে ১২০ আসনের ইসরাইলি পার্লামেন্ট নেসেটে কোনো জোট একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

নতুন সরকার গঠনের দায়িত্ব কাকে দেওয়া হবে, সে বিষয়ে আলোচনা শুরু করতে যাচ্ছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। তিনি বুধবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ শুরু করবেন। বিরোধী নেতাদের এই সমঝোতা নতুন রাজনৈতিক পরিস্থিতির ইঙ্গিত দেয়।

তবে বিরোধী জোটের মধ্যে কিছু মতপার্থক্য বিদ্যমান। বিশেষ করে আরব নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে জোট গঠন করা হবে কি না, তা নিয়ে নেতাদের মধ্যে একমত হতে সমস্যা দেখা দিয়েছে। নতুন সরকার গঠনে এসব দলের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

বিরোধী নেতারা যৌথ বিবৃতিতে জানিয়েছেন, তারা প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকটকে প্রধানমন্ত্রী পদে মনোনয়নের সুপারিশ করবে। পাশাপাশি, সরকারের নীতিমালা ও জোট চুক্তির খসড়া তৈরির জন্য আলোচনা অবিলম্বে শুরু করবে দলগুলো।

বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহুর নেতৃত্বাধীন বর্তমান জোট সরকারকে সরিয়ে ‘জাতীয় জরুরি সরকার’ গঠনের লক্ষ্যে দলগুলোর নেতারা সমন্বিতভাবে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন।

জেরুজালেম পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বৈঠকে গাদি আইজেনকট, সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, ইসরাইল বেইতেনু পার্টির নেতা আভিগদর লিবারম্যান, ডেমোক্র্যাটস পার্টির ইয়ার গোলান এবং ইয়েশ আতিদ পার্টির প্রধান ইয়ার লাপিদ উপস্থিত ছিলেন।

বৈঠকে আইজেনকটের উত্থাপিত চারটি মূলনীতির প্রতি সমর্থন জানিয়েছেন বিরোধী নেতারা। এসব নীতির মধ্যে রয়েছে—সরকারের অংশীদার সব দলকে ইসরাইলকে ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং হামাসকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে অভিহিত করতে হবে।

তবে এসব শর্তের কারণে আরব নেতৃত্বাধীন কয়েকটি দল বিরোধী জোটের সঙ্গে সরকার গঠনের প্রক্রিয়ায় যুক্ত হতে না-ও পারে।

এদিকে, নির্বাচনে তৃতীয় স্থান অর্জন করা বেনেট সাংবাদিকদের বলেন, ‘আমাদের হাতে সময় নেই। অত্যন্ত জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে।’

তথ্যসূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজগঞ্জে পুলিশের অভিযান, আওয়ামী লীগ-ছাত্রলীগের ৬ নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আবুসুফিয়ান, সিরাজগঞ্জ: বৃহস্পতিবার,

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২২ পি.এম


সিরাজগঞ্জে পুলিশের অভিযান, আওয়ামী লীগ-ছাত্রলীগের ৬ নেতা গ্রেপ্তার

 

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের ছয় নেতাকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। বুধবার (৪ নভেম্বর) গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লা এবং সদর উপজেলার ছোনগাছা, শিয়ালকোল ও সয়দাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের ছয় নেতাকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শিয়ালকোল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শিলন্দা গ্রামের আবু তালেবের ছেলে মো. শামসুল আলম (৪৭), সয়দাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খিদির ব্রিজ এলাকার মৃত জালাল উদ্দিন শেখের ছেলে মো. আবুল কালাম আজাদ (৪৮), একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক জারিলা গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মো. জয়নাল আবেদীন (৪১)।

এ ছাড়া ছোনগাছা ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি ছোনগাছা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. রাশেদুল ইসলাম (৩৪), একই ইউনিয়ন ছাত্রলীগের সদস্য পোটল ছোনগাছা গ্রামের আব্দুর রহিম ওরফে শওকতের ছেলে মো. শাহাদাত হোসেন (২২) এবং সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগের গ্রন্থনা বিষয়ক সম্পাদক মাহমুদপুর মহল্লার আব্দুল বাছেদের ছেলে মো. নাদিম সেখকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ছয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কংগ্রেসে ইতিহাস গড়লেন জেন-জি প্রার্থীরা: সবচেয়ে কম বয়সী রাজনীতিক হিসেবে জয়ী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৯ পি.এম


কংগ্রেসে ইতিহাস গড়লেন জেন-জি প্রার্থীরা: সবচেয়ে কম বয়সী রাজনীতিক হিসেবে জয়ী

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কনিষ্ঠ প্রজন্মের প্রতিনিধিদের দ্বারা ইতিহাস সৃষ্টির মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) একটি নতুন অধ্যায়ের সূচনা ঘটেছে। সর্বকনিষ্ঠ কংগ্রেস সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জেন-জি প্রজন্মের তরুণ প্রার্থীরা।

নতুন জেনারেশনের নতুন ধারা : নির্বাচনে বিজয়ী হয়ে আসা দুই তরুণ প্রার্থী ২০-এর কোঠায় থেকেই মার্কিন রাজনীতির সর্বোচ্চ পর্যায়ে নিজেদের অবস্থান নিশ্চিত করেছেন। মাইকেল আলফনসো (২৬) : উইসকনসিনের ৭ম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত হয়ে রিপাবলিকান প্রার্থী মাইকেল আলফনসো বর্তমানে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সর্বকনিষ্ঠ সদস্য। তিনি প্রথম ২০০০-এর দশকে জন্মগ্রহণকারী ব্যক্তি, যিনি মার্কিন কংগ্রেসে প্রতিনিধিত্ব করবেন।

মেলাট কিরোস (২৯) : কলোরাডোর ১ম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে ডেমোক্রেটিক প্রার্থী এবং ইথিওপীয় বংশোদ্ভূত আইনজীবী মেলাট কিরোস প্রতিনিধি পরিষদে প্রথম জেন-জি নারী হিসেবে স্থান পেয়ে ইতিহাস সৃষ্টি করেছেন।

জয়ের পর, মার্কিন আইনসভা কংগ্রেসে তরুণ ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন নতুন নির্বাচিত আইনপ্রণেতারা। বিশ্লেষকরা মনে করছেন, এই পরিবর্তনের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণে তরুণ প্রজন্মের কণ্ঠস্বর আরও জোরালো হবে।

সূত্র : টিআরটি ওয়ার্ল্ড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ আমেরিকায় বিটিএসের উন্মাদনা, কনসার্টে দর্শক ৮ লাখের বেশি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৯ পি.এম


দক্ষিণ আমেরিকায় বিটিএসের উন্মাদনা, কনসার্টে দর্শক ৮ লাখের বেশি

দক্ষিণ আমেরিকার বিভিন্ন স্থানে একের পর এক কনসার্টে দর্শকদের মাতিয়ে বিশ্বসংগীতের জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস তাদের ‘অ্যারিরাং’ বিশ্ব সফরের এই পর্বটি শেষ করেছে। পাঁচটি দেশের পাঁচটি শহরে মোট ১৪টি কনসার্ট অনুষ্ঠিত হয়েছে দলটির পক্ষ থেকে। প্রতিটি কনসার্টের টিকিট আগেই বিক্রি হয়ে যায়। এসব আয়োজনে দর্শক উপস্থিতি ছিল ৮ লাখ ৫৩ হাজার।

বিটিএসের দক্ষিণ আমেরিকা সফর শুরু হয়েছিল ২ অক্টোবর কলম্বিয়ার বোগোতা থেকে। এরপর পেরুর লিমা, চিলির সান্তিয়াগো ও আর্জেন্টিনার বুয়েনস এইরেস হয়ে দলটি ব্রাজিলে পৌঁছায়। তাদের এই সফর শেষ হয় ২৮, ৩০ ও ৩১ অক্টোবর সাও পাওলোর মোরুম্বি স্টেডিয়ামে তিনটি কনসার্টের মাধ্যমে।

কনসার্টগুলোতে নতুন অ্যালবাম ‘অ্যারিরাং’-এর গান পরিবেশনের পাশাপাশি ভক্তদের জন্য ছিল পুরোনো জনপ্রিয় গানগুলো। দর্শকরা ‘ফেক লাভ’, ‘নট টুডে’, ‘মাইক ড্রপ’, ‘ফায়ার’, ‘আইডল’, ‘বাটার’ ও ‘ডাইনামাইট’-এর মতো গানে মেতে ওঠেন। মঞ্চে সদস্যদের পোশাকেও ছিল বিশেষ আকর্ষণ। ব্রাজিলের ফুটবল জার্সি পরে পারফর্ম করেন তারা। জিন ও আরএমের মাথায় দেখা যায় দেশটির আদিবাসীদের ঐতিহ্যবাহী পালকের মুকুট।

এই সফর সংগীতের আয়োজনের বাইরেও স্থানীয় শহরগুলোর অর্থনীতি ও পর্যটনে বড় প্রভাব ফেলেছে। বোগোতায় গত বছরের একই সময়ের তুলনায় ফ্লাইট বুকিং বেড়েছে ৪৬ দশমিক ৬ শতাংশ। লিমায় কনসার্টের দিন রাইড শেয়ারিং সেবার চাহিদা স্বাভাবিক সময়ের তুলনায় ১৫ গুণ বেড়ে ৪৮ গুণে পৌঁছায়। অন্যদিকে সান্তিয়াগোতে আবাসন খোঁজার হার বেড়েছে প্রায় ২০০ শতাংশ।

বিটিএসের প্রতি ভালোবাসার স্বীকৃতি হিসেবে কিছু শহরে দলটিকে সম্মানিত অতিথি ঘোষণা করা হয়েছে। বোগোতা ও বুয়েনস এইরেসে বিটিএসকে সম্মানিত অতিথি হিসেবে ঘোষণা করা হয়। সান্তিয়াগোতে সাময়িকভাবে একটি সড়কের নাম রাখা হয়েছে ‘অ্যাভেনিদা বিটিএস’। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাও দলটির প্রতীকী বেগুনি রঙে আলোকিত করা হয়।

দক্ষিণ আমেরিকার ভক্তদের ভালোবাসায় মুগ্ধ বিটিএস সদস্যরা আবার ফিরে আসার প্রত্যাশা জানিয়েছেন। সফর শেষে দলটি এবার এশিয়া ও অস্ট্রেলিয়ায় কনসার্ট করবে। আগামী ১৯ নভেম্বর তাইওয়ানের কাওশিয়ুংয়ে শুরু হবে এই পর্ব। এরপর থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ায় পারফর্ম করার পরিকল্পনা রয়েছে তাদের। আগামী বছরের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনিতেও কনসার্ট করবে বিটিএস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%