১১:৪২ পি.এম
পাবনার সাঁথিয়া উপজেলায় মাদক নির্মূলের লক্ষ্যে ডোপ টেস্ট কার্যক্রমের উদ্বোধন ও কিট বিতরণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডোপ টেস্টের জন্য কিট সরবরাহ করা হয়।
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আল হাসান আসিফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুল বাতেন, সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসাইন মোহাম্মদ বেলাল, সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম, সেক্রেটারী সিরাজুল ইসলাম মল্লিক সিরাজ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মেহেদী হাসান, সাঁথিয়া প্রেস ক্লাবের সেক্রেটারী ফারুক হোসেন, ছাত্রদল নেতা জীবন আহম্মেদসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩শতাধিক ডোপ টেস্ট কিট সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার হাতে তুলে দেওয়া হয়।
আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে বসা হলো না সৌমিকের, দুই বাড়িতে শোকের মাতম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন