০৯:৪৫ পি.এম
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক ৪৫তম বিসিএস (কর) ক্যাডারের ২৭ জন সহকারী কর কমিশনারকে বিভিন্ন কর অঞ্চলে পদায়ন করা হয়েছে। এর মধ্যে ২৫ জনকে ঢাকার বিভিন্ন কর অঞ্চলে, একজনকে দিনাজপুর কর অঞ্চলে এবং একজনকে এনবিআরের উৎসে কর ব্যবস্থাপনা ইউনিটে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) এনবিআরের পক্ষ থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৪ অক্টোবরের প্রজ্ঞাপনের ভিত্তিতে ৪৫তম বিসিএস (কর) ক্যাডারের সহকারী কর কমিশনারদের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ২ নভেম্বরের স্মারকের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডে ন্যস্ত করা হয়। পরে এনবিআরের ৩ নভেম্বরের অফিস আদেশে তাদের বিভিন্ন কর অঞ্চলে পদায়ন করা হয়। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই পদায়ন কার্যকর থাকবে।
পদায়ন অনুযায়ী, তানজিলা তানজিমাকে কর অঞ্চল-১, নেজামুল ইসলামকে কর অঞ্চল-২, মো. শিহাব উদ্দীন সরদারকে কর অঞ্চল-৩, রামিসা জাহান উম্মীকে কর অঞ্চল-৪, তরিকুল ইসলাম মনিরকে কর অঞ্চল-৫ এবং মো. ইকবাল মিয়াকে কর অঞ্চল-৬-এ নিয়োগ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: এএসআই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ
সাদিয়া আফরিন সুরভীকে কর অঞ্চল-৭, শওকত ওসমানকে কর অঞ্চল-৮, যুবায়ের আল মাহমুদকে কর অঞ্চল-৯, মো. শরিফ মিয়াকে কর অঞ্চল-১০, নীলাদ্রি নিলয় দাশকে কর অঞ্চল-১১ এবং মো. আশিকুর রহমানকে কর অঞ্চল-১২-তে পদায়ন করা হয়েছে।
এছাড়া মো. মিজানুর রহমানকে কর অঞ্চল-১৩, শারমিন আক্তার শোভাকে কর অঞ্চল-১৪, মিথুন মিস্ত্রীকে কর অঞ্চল-১৫, মো. সাদেকুল ইসলামকে কর অঞ্চল-১৬, ভাস্কর রায়কে কর অঞ্চল-১৭ এবং মো. কামরুল হাসানকে কর অঞ্চল-১৮-তে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, আশরাফুজ্জামানকে কর অঞ্চল-১৯, মো. হুমায়ুন কবিরকে কর অঞ্চল-২০, আশিকুর রহমান তুষারকে কর অঞ্চল-২১, মো. জাহেদ হোসেনকে কর অঞ্চল-২২, প্রান্তিক রায়কে কর অঞ্চল-২৩, মো. তানজিদ হোসেনকে কর অঞ্চল-২৪ এবং মো. ফয়সাল হাসানকে কর অঞ্চল-২৫-এ পদায়ন করা হয়েছে।
এছাড়া অনন্যা বসাককে কর অঞ্চল-দিনাজপুরে এবং ইমতিয়াজ আলমকে জাতীয় রাজস্ব বোর্ডের উৎসে কর ব্যবস্থাপনা ইউনিটে নিয়োগ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ৩৪৭ জনের জন্য সরকারি চাকরির সুযোগ, আবেদন শুরু ৩ নভেম্বর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন