০৯:৪২ এম
আকস্মিক আর্থিক সংকট, স্বাস্থ্যগত সমস্যা অথবা পারিবারিক দায়িত্বের মতো কঠিন অবস্থায় দেশের ৭৫ শতাংশের বেশি কর্মী নিয়োগদাতাদের কাছ থেকে সহায়তা পাওয়ার প্রত্যাশা করেন। মেটলাইফ বাংলাদেশের ‘এমপ্লয়ি বেনিফিট ট্রেন্ডস স্টাডি (ইবিটিএস) ২০২৫’ শীর্ষক একটি গবেষণায় এই তথ্য উঠে এসেছে।
গবেষণায় দেখা গেছে, ৪৩ শতাংশ কর্মী মনে করেন, আকস্মিক আর্থিক চাপের সময় নিয়োগদাতাদের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। এছাড়াও, ২৫ শতাংশ কর্মী মানসিক স্বাস্থ্য সমস্যা, ২৪ শতাংশ পারিবারিক যত্নের দায়িত্ব এবং ২১ শতাংশ গুরুতর চিকিৎসাজনিত জটিলতার সময় সহায়তা প্রত্যাশা করেন।
জরিপে অংশ নেওয়া ৭২ শতাংশ কর্মী তাদের প্রতিষ্ঠানকে কর্মীবান্ধব হিসাবে ধারণা করলেও, মাত্র ৪২ শতাংশ কর্মী অন্যদের কাছে নিজেদের কর্মস্থল সম্পর্কে সক্রিয়ভাবে সুপারিশ করতে আগ্রহী। গবেষণায় উল্লেখ করা হয়েছে, কর্মীরা কেবল নীতিগত প্রতিশ্রুতি নয়, বরং সংকটের সময় বাস্তব ও দৃশ্যমান সহায়তা কামনা করছেন। নমনীয় ছুটির ব্যবস্থা, কাজের চাপ কমানো এবং সময়সূচিতে অধিক নিয়ন্ত্রণ তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: জাতীয় নিরাপত্তায় পেশাদারিত্বের আহ্বান জানালেন আনসার মহাপরিচালক
গবেষণায় আরও প্রকাশিত হয়েছে যে, স্বাস্থ্য ও কল্যাণমূলক সুবিধা পেলে ৭৮ শতাংশ কর্মীর প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য বৃদ্ধি পায়। এতে কর্ম সম্পৃক্ততা এবং উৎপাদনশীলতাও বৃদ্ধি পায়।
মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, কর্মীরা এখন জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে নিয়োগদাতাদের সমর্থন পেতে চান। এই ধরনের সহানুভূতিশীল উদ্যোগ কর্মীদের আস্থা ও আনুগত্য বাড়ানোর পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর উৎপাদনশীলতা বৃদ্ধি করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন