ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

দিনাজপুরে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিসভা


দিনাজপুরে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিসভা

দিনাজপুর, ৩০ আগস্ট, ২০২৬ : বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপি’র এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বিকাল ৪ টায় শহরের গনেশতলা জেল রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সভাপতি ও দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল। 

সভায় সূচনা বক্তব্য রাখেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, প্রচার সম্পাদক বাবু চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

জেলা বিএনপি'র দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আক্তারের সঞ্চালনায় এ সভায় জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা আগামী ১ সেপ্টেম্বর বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় গৃহীত কর্মসূচি অনুসারে ১ সেপ্টেম্বর বিকাল ৩ টায় দলীয় কার্যালয়ে বিএনপি’র নেতাকর্মীদের জমায়েত ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। র‌্যালিতে দলের সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০ বছর আত্মগোপনে থেকেও রক্ষা হলো না, অস্ত্র মামলায় দণ্ডিত আসামি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৮:০৬ পি.এম


১০ বছর আত্মগোপনে থেকেও রক্ষা হলো না, অস্ত্র মামলায় দণ্ডিত আসামি গ্রেপ্তার

দীর্ঘ ১০ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি চাঞ্চল্যকর অস্ত্র মামলায় ২১ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. সোলাইমান হাওলাদারের (৪১)।

রবিবার রাত দেড়টার দিকে ঢাকার মোহাম্মদপুর থেকে র‌্যাব-৮ ও র‌্যাব-২-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সোলাইমান বরিশালের মুলাদী উপজেলার জালালাবাদ লক্ষ্মীপুর এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।

র‌্যাব জানায়, ২০১৬ সালে রাজধানীর হাজারীবাগ থানায় অস্ত্র আইনে সোলাইমান হাওলাদারের বিরুদ্ধে মামলা হয়। পরে মামলাটি আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে আদালত তাকে ২১ বছরের কারাদণ্ড দেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।

র‌্যাব-৮ জানায়, সোলাইমানকে গ্রেপ্তারে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে অধিযাচনপত্র পাওয়ার পর গোয়েন্দা নজরদারি শুরু করা হয়। একপর্যায়ে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়।

পরে র‌্যাব-২-এর সহায়তায় মোহাম্মদপুরে অভিযান চালিয়ে সোলাইমান হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল বিভাগে বছরে ৩০ হাজার মানুষ ছানিতে আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৮:০৭ পি.এম


বরিশাল বিভাগে বছরে ৩০ হাজার মানুষ ছানিতে আক্রান্ত

বরিশাল বিভাগে বছরে প্রায় ৩০ হাজার মানুষ চোখের ছানি সমস্যায় আক্রান্ত হয়। অথচ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়া বিভাগের অন্য কোনো সরকারি হাসপাতালে চক্ষু বিভাগে জুনিয়র ও সিনিয়র কনসালটেন্ট নেই। ফলে বিভাগের বিপুলসংখ্যক মানুষ চক্ষুসেবা নিতে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। 

রবিবার বরিশাল নগরীর ব্র্যাক লার্নিং সেন্টারের হলরুমে এব সভায় এসব কথা বলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. রেফায়েতুল হায়দার। দ্য ফ্রেড হলোজ ফাউন্ডেশন বাংলাদেশ ও বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় এ সভা আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে ডা. রেফায়েতুল হায়দার বলেন, বরিশাল বিভাগে প্রায় এক কোটি মানুষের বসবাস। সরকারি হাসপাতালগুলোতে চক্ষু চিকিৎসক সংকট থাকায় সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রান্তিক জনগোষ্ঠীর কাছে চক্ষুসেবা পৌঁছে দিতে সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।

তিনি বলেন, ‘বরিশাল ভিশন ২০৩০’ প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বরগুনা ও ঝালকাঠি ছাড়া বিভাগের অন্যান্য জেলায়ও এ কার্যক্রম সম্প্রসারণ করতে হবে।’ পাশাপাশি শিশুদের অতিরিক্ত মোবাইল ব্যবহারের ক্ষতিকর দিক তুলে ধরে চক্ষুসেবা কেন্দ্রগুলোতে ভিশন স্ক্রিনিং বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

সভায় দ্য ফ্রেড হলোজ ফাউন্ডেশন বাংলাদেশের দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্য ক্লাস্টার পরিচালক মুসাব্বির আলম জানান, ২০১২ সাল থেকে ফাউন্ডেশনটি বরিশাল বিভাগে কাজ করছে। ২০২৫ সাল পর্যন্ত তাদের সহযোগিতায় বিভাগের প্রায় ৬০ হাজার ছানি রোগীর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

তিনি আরও জানান, ২০৩০ সালের মধ্যে বরিশাল জেলা ছাড়া বিভাগের বাকি পাঁচ জেলায় ছানি দূরীকরণ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

সভায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ও প্রফেসর ডা. মো. আনোয়ার হোসেন এবং চক্ষু বিভাগের প্রধান ডা. মো. শফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। 

এ সময় বিভিন্ন জেলার সিভিল সার্জন, উপজেলা মেডিকেল অফিসার, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মক্কা চুক্তির আওতায় ইস্তাম্বুলে প্রথমবারের মতো বৈঠকে বসছে তুরস্ক-সৌদি-পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৮:০৮ পি.এম


মক্কা চুক্তির আওতায় ইস্তাম্বুলে প্রথমবারের মতো বৈঠকে বসছে তুরস্ক-সৌদি-পাকিস্তান

মক্কা চুক্তির আওতায় নবগঠিত আঞ্চলিক প্রতিরক্ষা জোটের প্রথম মন্ত্রী পর্যায়ের আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সোমবার তুরস্কের ইস্তাম্বুলে জোটের অংশ হিসেবে প্রথমবারের মতো একমঞ্চে উপস্থিত হবেন তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং সেনাপ্রধানরা। মূলত গত ৭ আগস্ট স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’-এর মাধ্যমে সুন্নি মুসলিম ও মার্কিন মিত্র হিসেবে পরিচিত এই তিন দেশ অভিন্ন স্বার্থে এক ছাতার নিচে এসেছে।

বর্তমান ইরান যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের চলমান আঞ্চলিক সংঘাত নিয়ে দেশগুলো গভীরভাবে উদ্বিগ্ন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চলাকালে উপসাগরীয় অঞ্চলের তেল রপ্তানিকারক দেশগুলোর ওপর ইরানি ক্ষেপণাস্ত্র হামলার কারণে তাদের নিরাপত্তা-উদ্বেগ আরও বহুগুণে বৃদ্ধি পেয়েছে। এমন প্রেক্ষাপটে যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে শক্তিশালী ও সম্মিলিত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলাই হচ্ছে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির মূল লক্ষ্য।

চুক্তিতে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে, এই তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র আক্রমণ হলে, তা বাকি সবার ওপর সরাসরি আক্রমণ হিসেবেই গণ্য করা হবে। এই নীতিটি পশ্চিমা সামরিক জোট ন্যাটোর (NATO) পঞ্চম অনুচ্ছেদের সম্মিলিত প্রতিরক্ষা ধারার অনুরূপ।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ইস্তাম্বুলে অনুষ্ঠেয় ত্রিপক্ষীয় এই বৈঠকে আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। পাশাপাশি জোটভুক্ত দেশগুলোর সামগ্রিক প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় বাড়ানো এবং যৌথ উৎপাদন ও উন্নয়নসহ প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা গভীর করার বিষয়গুলোও উচ্চপর্যায়ের এই বৈঠকের মূল এজেন্ডায় থাকবে।

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র এই অঞ্চলের মিত্র হিসেবে থাকলেও, বর্তমানে ইরানের সঙ্গে সৃষ্ট আঞ্চলিক অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা রীতিমতো হিমশিম খাচ্ছে। এই অস্থিতিশীলতা বিশ্বব্যাপী জ্বালানি সংকটেরও সৃষ্টি করেছে। এমন জটিল ভূরাজনৈতিক পরিস্থিতিতে ইসরায়েল এবং শিয়া-শাসিত ইরানের সামরিক অবস্থান নিয়ে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের চিন্তাভাবনা প্রায় একই ধরনের। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করার ছয় মাস পরও সমাধানের আলোচনা এক জায়গাতেই থমকে আছে। এর মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানকে সামাজিক ও অর্থনৈতিকভাবে কঠোর পরিস্থিতির মুখোমুখি করতে তাদের উদ্যোগ জোরদার করেছে। মার্কিন প্রশাসন এই পদক্ষেপকে ‘অর্থনৈতিক ডি-ডে’ (Economic D-Day) হিসেবে অভিহিত করেছে।

ন্যাটোর (NATO) দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তির দেশ তুরস্ক জানিয়েছে, পারমাণবিক শক্তিধর পাকিস্তান এবং শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের সাথে স্বাক্ষরিত এই জোটের ভবিষ্যতে আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে। জোটের নতুন সদস্য হিসেবে মিসরকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করার কথা জানিয়েছে আঙ্কারা। তবে তুরস্কের কর্মকর্তারা দাবি করেছেন, নতুন এই চুক্তিটি বিদ্যমান কোনো সামরিক জোটের বিকল্প হিসেবে গঠিত হয়নি।

বিডিপ্রতিদিন/কেকে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভিলা ছেড়ে চেলসিতে যোগ দিলেন মার্তিনেজ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৮:০৯ পি.এম


ভিলা ছেড়ে চেলসিতে যোগ দিলেন মার্তিনেজ

ঢাকা, ৩০ আগস্ট, ২০২৬ : অ্যাস্টন ভিলা ছেড়ে চেলসিতে যোগ দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।

মার্তিনেজকে দলে নেওয়ার খবর আজ নিশ্চিত করেছে চেলসি। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লাবের জার্সিতে মার্তিনেজের ছবি পোস্ট করে লন্ডনের ক্লাবটি ক্যাপশনে লিখেছে, ‘এমিলিয়ানো একজন ব্লু।’

৩৩ বছর বয়সি মার্তিনেজের সাথে চুক্তির বিষয়ে কিছুই প্রকাশ করেনি চেলসি। ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, ৭৫ লাখ পাউন্ডে তিন বছরের চুক্তিতে মার্তিনেজকে দলে নিয়েছে চেলসি।

২০২০ সালে সাড়ে ১৭ মিলিয়ন পাউন্ডে আর্সেনাল থেকে অ্যাস্টন ভিলায় যোগ দেন মার্তিনেজ। এরপর থেকে ক্লাবের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেন তিনি। গত মৌসুমে ভিলার ইউরোপা লিগ জয়ে বড় ভূমিকা রাখেন মার্তিনেজ। ভিলার হয়ে ২৫৬টি ম্যাচ খেলেন তিনি। 

চেলসিতে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত মার্তিনেজ। তিনি বলেন, ‘এই ক্লাবে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। চেলসিতে আসার সিদ্ধান্ত নেওয়াটা আমার এবং আমার পরিবারের জন্য খুব সহজ ছিল। মাঠে নামার জন্য তর সইছে না।’

চেলসির হয়ে ট্রফি জিততে মরিয়া মার্তিনেজ। তিনি বলেন, ‘আমি এখানে সফল হতে চাই। আমি এমন একজন যে যা-ই করি না কেন, কিন্তু জিততে চাই। জয়ের মানসিকতা নিয়েই এই ক্লাবে এসেছি। কারণ, চেলসি ট্রফি জেতার মতো ক্লাব।’

২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মার্তিনেজ। ফাইনালসহ বেশ কিছু ম্যাচে টাইব্রেকারে প্রতিপক্ষ খেলোয়াড়ের শট রুখ দিয়েছেন তিনি। সর্বশেষ বিশ্বকাপেও আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে বড় অবদান রাখেন তিনি। ফাইনালের স্পেনের কাছে হারলেও শিরোপা নির্ধারণী ম্যাচে গোলপোস্টে মার্তিনেজের পারফরমেন্স ছিল দুর্দান্ত।

এছাড়া আর্জেন্টিনার হয়ে পরপর দুটি কোপা আমেরিকা জিতেছেন মার্তিনেজ। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%