ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

আলফাডাঙ্গায় বকেয়া ও চাষাবাদে ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন


আলফাডাঙ্গায় বকেয়া ও চাষাবাদে ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন

ফরিদপুরের আলফাডাঙ্গায় বকেয়া বেতন-ভাতা, বোনাস ও ছুটির টাকাসহ ২৪ লাখ ৮৭ হাজার টাকা পরিশোধ এবং ঘাস ও ভুট্টা চাষে হওয়া আর্থিক ক্ষতির ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মো. নাসিরুজ্জামান। একই সঙ্গে পাওনা অর্থ আদায় ও নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে আলফাডাঙ্গা ডাকবাংলোসংলগ্ন এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাসিরুজ্জামান বলেন, ২০১৯ সালের ১৯ অক্টোবর মোহাম্মদীয়ার এমডি মো. ইমামুল হক জনির ফোন পেয়ে ঢাকায় গিয়ে তার প্রতিষ্ঠানে লজিস্টিক ইনচার্জ হিসেবে কাজ শুরু করেন। পরে প্রতিষ্ঠানের পরিচালক মো. ইউসুফ আলামিনের সঙ্গে তার পরিচয় হয়। ইউসুফ আলামিনের অনুরোধে তিনি তার গরুর খামারের দায়িত্বও নেন।

আরও পড়ুন: আদালতের নির্দেশের পরও সিলেটের বিরোধপূর্ণ বাড়িতে দখল অব্যাহত

নাসিরুজ্জামানের দাবি, শুরুতে মাসিক ৪৫ হাজার টাকা বেতনে কাজ করলেও পরবর্তীতে কাজের পরিধি বাড়ায় বেতন ৬০ থেকে ৬৫ হাজার টাকা করার আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি চাকরির সময়ের বাইরে খামারের কাজ করার দায়িত্বও দেওয়া হয়।

তিনি বলেন, ইউসুফ আলামিনের অনুরোধে বিভিন্ন এলাকায় জমি লিজ নিয়ে ঘাস ও ভুট্টা চাষ শুরু করেন। এ কাজে জমির লিজ, শ্রমিক, বীজ, যন্ত্রপাতি ও অন্যান্য খাতে বিপুল অর্থ ব্যয় করেন তিনি। উৎপাদিত ঘাস ও ভুট্টা নির্ধারিত দামে নেওয়ার কথা থাকলেও পরবর্তীতে তা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন নাসিরুজ্জামান।

লিখিত বক্তব্যে তিনি জানান, বেতন বাবদ ১৯ লাখ ৮০ হাজার টাকা, বোনাস ১ লাখ ৩৫ হাজার টাকা, ছুটির টাকা ২ লাখ ৮২ হাজার টাকা এবং অন্যান্য পাওনা ৯০ হাজার টাকা—সব মিলিয়ে তার ২৪ লাখ ৮৭ হাজার টাকা পাওনা রয়েছে।

এ ছাড়া বিভিন্ন এলাকায় প্রায় ২১ একর, ২৫ একর, ৫ একর ৪০ শতাংশ, ১ একর, ৪ একর ও ৭ একর জমিতে ঘাস ও ভুট্টা চাষে জমির লিজ, শ্রমিক, বীজ, যন্ত্রপাতি ও অন্যান্য খাতে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা ব্যয় হয়েছে বলে দাবি করেন তিনি। তবে চূড়ান্ত হিসাব ও সংশ্লিষ্ট কাগজপত্র যাচাইয়ের পর প্রকৃত ব্যয় ও ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: হবিগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন, ১০ যাত্রী আহত

নাসিরুজ্জামানের আরও অভিযোগ, আদিয়াত ফার্মের পক্ষ থেকে উৎপাদিত ঘাস না নেওয়ায় জমি পরিষ্কারসহ অতিরিক্ত প্রায় ৩৩ লাখ টাকা ব্যয় করতে হয়েছে। এতে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে দাবি করেন।

তিনি বলেন, পাওনা অর্থ পরিশোধের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনজীবীর মাধ্যমে নোটিশ দেওয়া হলেও এর কোনো জবাব পাওয়া যায়নি। পাশাপাশি তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে নাসিরুজ্জামান তার বকেয়া পাওনা পরিশোধ, চাষাবাদে হওয়া আর্থিক ক্ষতির প্রতিকার এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে অভিযুক্ত মো. ইউসুফ আলামিনের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আরও পড়ুন: রাবিতে ডেঙ্গু সচেতনতায় হাল্ট প্রাইজের নতুন কর্মসূচি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চরফ্যাশনে পদত্যাগের এক বছর পরে পুনরায় পদে ফেরার চেষ্টার অভিযোগ উঠেছে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও ভুয়া স্বাক্ষরের মাধ্যমে নিয়োগের তথ্য মিলেছে তদন্তে

আন্তর্জাতিক ডেস্ক

এইচ এম নোমান চরফ্যাশন

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


চরফ্যাশনে পদত্যাগের এক বছর পরে পুনরায় পদে ফেরার চেষ্টার অভিযোগ উঠেছে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে  অনিয়ম ও ভুয়া স্বাক্ষরের মাধ্যমে নিয়োগের তথ্য মিলেছে তদন্তে

 

ভোলার চরফ্যাশন উপজেলার এওয়াজপুর অজুফিয়া আলিম মাদ্রাসার সহ-সুপার মোঃ ইকবাল হোসেনের বিরুদ্ধে চাকরি থেকে ইস্তফা দেওয়ার প্রায় এক বছর পর পুনরায় প্রতিষ্ঠানে ফেরার চেষ্টা এবং সরকারি বেতন-ভাতা উত্তোলনের চেষ্টার অভিযোগ উঠেছে। প্রমাণের পক্ষে মাদ্রাসার হাজিরা খাতায় তার নামের পাশে ‘ইস্তফা’ উল্লেখ থাকা এবং পরবর্তী সময়ের ক্লাস রুটিনে তার নাম না থাকার বিষয়টি সামনে এসেছে।
নথিপত্র সূত্রে জানা যায়, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মোঃ ইকবাল হোসেন ২০২৫ সালের ৩১ আগস্ট চাকরি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। এরপর মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শাহজাহান ও সভাপতি মোহাম্মদ শরীফ হোসেনের স্বাক্ষরে তার ইনডেক্স বাতিলের (ডিলিট) আবেদন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়। পদত্যাগের আবেদন ও ইনডেক্স বাতিলের প্রক্রিয়া চলার পর থেকে তিনি আর নিয়মিত একাডেমিক কার্যক্রমে অংশ নেননি বলে অভিযোগ রয়েছে।
মাদ্রাসা সংশ্লিষ্ট নথিতে হাজিরার খাতায় ইকবাল হোসেনের নামসংলগ্ন স্থানে ‘ইস্তফা’ লেখা রয়েছে এবং পরবর্তী সময়ের ক্লাস রুটিনেও তার নাম পাওয়া যায়নি। ফলে দায়িত্বে না থাকা এবং রুটিনে নাম না থাকার পরও কীভাবে তিনি পুনরায় প্রতিষ্ঠানে ফেরার চেষ্টা করছেন এবং বেতন-ভাতা উত্তোলনের সুযোগ তৈরি হচ্ছে, তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে।
এদিকে, মোঃ ইকবাল হোসেনের মূল নিয়োগ প্রক্রিয়া নিয়েও গুরুতর অনিয়মের অভিযোগ রয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিনের করা একটি তদন্ত প্রতিবেদনে ২০২৪ সালের নিয়োগসংক্রান্ত রেজুলেশনে অনিয়মের তথ্য উঠে আসে। ওই প্রতিবেদনে বলা হয়, পরিচালনা পর্ষদের সাবেক সদস্য ও শিক্ষক প্রতিনিধিদের ভুয়া স্বাক্ষর ব্যবহার করে ওই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল।
তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) প্রতিনিধি উপস্থিত না থাকা সত্ত্বেও নিয়মবহির্ভূতভাবে নিয়োগ প্রক্রিয়া চালানো হয়। তদন্তকালে অভিযুক্ত সহ-সুপারকে নিয়োগসংক্রান্ত মূল নথিপত্রসহ হাজির হতে বলা হলেও তিনি তা দেখাতে ব্যর্থ হন। এমনকি মাদ্রাসা অফিসের সংশ্লিষ্ট নথিপত্রেও তার নিয়োগের প্রয়োজনীয় মূল কাগজপত্র পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, নিয়োগসংক্রান্ত অনিয়মের অভিযোগ এবং পদত্যাগের পর পুনরায় প্রতিষ্ঠানে ফেরার চেষ্টার বিষয়টি সমন্বিতভাবে তদন্ত করা প্রয়োজন। দায়িত্ব পালন না করে কোনো সরকারি অর্থ বা বেতন-ভাতা উত্তোলন করা হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তারা। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নথিপত্র যাচাই করে তার নিয়োগের বৈধতা, পদত্যাগের কার্যকারিতা এবং ইনডেক্সের বর্তমান অবস্থা পরিষ্কার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে তারা দাবি জানান।

ওই মাদ্রাসার সহকারী শিক্ষক আরবি মো: হেলাল উদ্দিন জানান," সহসুপার পদত্যাগ করার পর থেকে আমাদের হাজিরা খাতায় তার নামস্হানে ইস্তেফা লেখা রয়েছে এবং ক্লাস রুটিনে তার কোন নামও নেই। "


এওয়াজপুর অজুফিয়া আলিম মাদরাসার পদত্যাগকৃত সহসুপার মো: ইকবাল হোসাইন বলেন, " আমি নিজের ইচ্ছে পদত্যাগ করিনি,অসুস্থকালীন প্রতিষ্ঠান প্রধান ও দাতা সদস্য ছালাম জমাদার আমাকে জোর পূর্বক পদত্যাগে বাধ্য করেছে। "

এ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি অধ্যক্ষ মীর শরীফ হোসাইন বলেন,"সহসুপার মোহাম্মদ ইকবাল হোসাইন নিজে পদত্যাগ করেছেন।তার পদত্যাগের আবেদনটি ম্যানেজিং কমিটির সভায় গৃহীত হয়েছে। পাশাপাশি এমপিওভুক্ত তালিকা থেকে তার নাম কর্তনের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদনও করা হয়েছে। "

এব্যাপারে বক্তব্য নিতে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজকে ফোন দেওয়া হয়েছে। রিসিভ না করায় বক্তব্য নেওয়া যায়নি।


উপজেলা প্রশাসনের একটি সূত্রে জানা গেছে, একটি মহল ওই সহসুপারের বেতন পাশ করাতে জোর তদবির করেছে। তবে এরিপোট লেখা পর্যন্ত তার বেতন পাশ হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৬ পি.এম


রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫ জন

রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানের ফলস্বরূপ ৪৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৭৩টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ থেকে ২১ জন, লালবাগ বিভাগ থেকে ৫৫ জন, ওয়ারী বিভাগ থেকে ৫৯ জন, মতিঝিল বিভাগ থেকে ৭৫ জন, তেজগাঁও বিভাগ থেকে ৬০ জন, মিরপুর বিভাগ থেকে ১১৪ জন, গুলশান বিভাগ থেকে ২৯ জন, উত্তরা বিভাগ থেকে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানের সময় ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি, ৪টি ছুড়ি, ১টি স্টিলের কাটার, ২৪৮৪ পিস ইয়াবা এবং ২ কেজি ৩৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ডিএমপির ডি‌সি (মি‌ডিয়া) মো. আকতার হে‌সেন জানিয়েছেন, গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৭ পি.এম


জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার সময়সূচি সম্প্রতি প্রকাশিত হয়েছে। ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ থেকে কার্যকর সিলেবাস অনুযায়ী, এই পরীক্ষা ১১ নভেম্বর থেকে শুরু হয়ে ২০২৭ সালের ১ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন পরীক্ষার শুরু সময় দুপুর ১টায় নির্ধারিত হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় বুধবার (৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনার অধিকার সংরক্ষণ করে, এবং এ জন্য কোনো কারণ উল্লেখ করতে হবে না।

বিস্তারিত পরীক্ষার সময়সূচি দেখুন এখানে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাকরি জাতীয়করণের দাবিতে জমিয়তের পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৭ পি.এম


চাকরি জাতীয়করণের দাবিতে জমিয়তের পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের ন্যায্য দাবি আদায়ে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। তারা উল্লেখ করেন, মাদরাসা শিক্ষা ও শিক্ষক-কর্মচারীদের অধিকার আদায়ে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা বিশ্বাস করেন, অতীতের মতো ভবিষ্যতেও সংগঠনের নেতৃত্বেই শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায় হবে ইনশাআল্লাহ।

বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় ভোলা আলিয়া মাদরাসার হলরুমে অনুষ্ঠিত বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ভোলা সদর উপজেলা সম্মেলন–২০২৬-এ বক্তারা এসব কথা বলেন। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ভোলা সদর উপজেলা সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আব্দুল লতিফ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বরিশাল অঞ্চল সমন্বয় কমিটির সদস্য সচিব এবং ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা জমিয়াতুল মোদাররেছীনের সভাপতি ও বোরহানউদ্দিন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আহাম্মদ উল্লাহ আনছারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক জেলা সভাপতি ও করিমজান মহিলা কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আব্দুল খালেক, জেলা জমিয়াতের সহ সভাপতি ও লালমোহন ইসলামি কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ মোশাররফ হোসেন এবং জেলা জমিয়াতের সহ সভাপতি ও দিদারুল্লাহ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস ছামাদ।

এছাড়া বক্তব্য রাখেন জেলা জমিয়াতের সাংগঠনিক সম্পাদক ও রামগঞ্জ তোফায়েলিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ হোসেন, তজুমদ্দিন উপজেলা জমিয়াতের সভাপতি ও পূর্ব গোলকপুর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আইউব আলী, বোরহানউদ্দিন উপজেলা জমিয়াতের যুগ্ম আহ্বায়ক ও মজমের হাট ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ ফয়জুল আলম, সদস্য সচিব ও হাজিরহাট ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ ইউসুফ, চরফ্যাশন উপজেলা জমিয়াতের সদস্য সচিব ও হাচানগঞ্জ হোসাইনিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ আবুল কালাম, ভোলা সদর উপজেলা জমিয়াতের সেক্রেটারি ও দক্ষিণ কোড়ালিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ হারুন এবং সহ সভাপতি ও দক্ষিণ রুহিতা দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ মুছা কালিমুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম বলেন, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদরাসা শিক্ষা, শিক্ষক-কর্মচারীদের অধিকার এবং দ্বীনি শিক্ষার স্বকীয়তা রক্ষায় ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে।

তিনি জানান, ১৯৩৭ সালের ২ মার্চ মাদরাসা শিক্ষক-কর্মচারীদের ঐতিহ্যবাহী পেশাজীবী সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে মাদরাসা শিক্ষার অস্তিত্ব রক্ষা, শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি, বেতন কাঠামো উন্নয়ন, ইনক্রিমেন্ট, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা, মাদরাসা শিক্ষা বোর্ডের স্বায়ত্তশাসন, ফাজিল ও কামিলের উচ্চতর ডিগ্রির মর্যাদা, অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সংগঠনটি একক ভাবে আন্দোলন ও ভূমিকা রেখে আসছে।

তিনি আরও বলেন, জমিয়াতের দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, মাদরাসা শিক্ষার জন্য পৃথক অধিদপ্তর, জনবল কাঠামো প্রণয়ন, মাদরাসা শিক্ষকদের প্রশিক্ষণের সুযোগ, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা-নীতিমালা, নন-এমপিও মাদরাসা এমপিওভুক্তকরণসহ বহু গুরুত্বপূর্ণ অর্জন এসেছে।

প্রধান অতিথি বলেন, অতীতে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের যেসব ন্যায্য দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের আন্দোলন ও ঐক্যের মাধ্যমে অর্জিত হয়েছে, ইনশাআল্লাহ বর্তমানের চাকরি জাতীয়করণের দাবিও জমিয়াতুল মোদার্রেছীনের মাধ্যমেই বাস্তবায়িত হবে।

তিনি জানান, চলতি অক্টোবর মাসের শেষদিকে ঢাকায় বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের একটি বৃহৎ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে শিক্ষামন্ত্রীর উপস্থিতির পরিকল্পনা রয়েছে। এ সম্মেলনকে সফল করতে দেশের মাদরাসা শিক্ষক-কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের এই সময়ে কোনো ধরনের বিভ্রান্তিকর প্রচারণা বা ষড়যন্ত্রে পা না দিয়ে সংগঠনের সাংগঠনিক সিদ্ধান্ত ও নেতৃত্বের প্রতি আস্থা রাখতে হবে। বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন ও সংগ্রামি মহাসচিব অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা সাব্বির আহমেদ মোমতাজীর নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। কারও কথায় বিভ্রান্ত না হয়ে, কোনো অপপ্রচারে কান না দিয়ে জমিয়াতুল মোদার্রেছীনের পতাকাতলে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন মাদরাসা শিক্ষক-কর্মচারীদের অতীতের ন্যায় ভবিষ্যতের সকল ন্যায্য দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মাধ্যমেই পূরণ হবে ইনশাআল্লাহ।

দেশ স্বাধীনতারপর মরহুম মাওলানা এম এ মান্নান (রহ.) যখন জমিয়তের হাল ধরেন তখন থেকেই তিনি সাধারণ শিক্ষার সাথে মাদরাসা শিক্ষার বৈষম্য দূরকরণের আপ্রান চেষ্টা করেছেন। স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা সৃষ্টির শুরুতেই তাঁর মাধ্যমে এ শিক্ষা স্তরের শিক্ষক ও শিক্ষার্থীদের সুযোগ সুবিধা নিশ্চিত করণে জোর দাবি উত্থাপিত হয়েছে। ১৯৮৪ সাল থেকে দীর্ঘ ৪০ বছর স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার জন্য কোন নীতিমালা নেই, ২০১৯ সালের ৮ মে বিগত সরকার প্রধান স্বাক্ষরিত নীতিমালা গৃহীত হলেও তা বাস্তবায়ন হয়নি। অনতিবিলম্বে ইবতেদায়ী নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করে ২৬ হাজার প্রাইমারী স্কুলের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাকে জাতীয়করণ করতে হবে।

পশচিম ধনিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শামছুল আলম চৌধুরীর সঞ্চালনায় সম্মেলনে বক্তারা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় মাদরাসা শিক্ষার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। একই শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের বৈষম্য দূর করে চাকরি জাতীয়করণ করা সময়ের ন্যায্য দাবি। এজন্য সরকার ও সংশ্লিষ্ট মহলের সঙ্গে কার্যকর আলোচনা এবং সাংগঠনিকভাবে শক্তিশালী আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, শিক্ষক-কর্মচারীদের স্বার্থে ঐক্যই সবচেয়ে বড় শক্তি। তাই বিভ্রান্তি ও বিভাজন পরিহার করে ঐতিহ্যবাহী পেশাজীবী সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে দাবি আদায়ের আন্দোলনকে এগিয়ে নিতে হবে।

সন্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা আহবায়ক ও আবুবকরপুর আমিনা ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মাজহারুল ইসলাম, দৌলৎখান উপজেলা সেক্রেটারি ও চরপাতা বায়তুল ফালাহ আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ সিরাজুল ইসলাম, তজুমুদ্দিন উপজেলা সেক্রেটারি ও উত্তর চাঁদপুর মহিলা দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ কামাল উদ্দিন, মনপুরা উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও মনপুরা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা অজিউল্লাহ ফরহাদ, ভোলা সদর উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের সহ সভাপতি ও পরানগঞ্জ ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার আলহাজ্ব মাওলানা মীর মোঃ বেলায়েত হোসেন, যুগ্ম সম্পাদক ও চরনোয়াবাদ মহিলা দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ মোশারেফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ও রামদাসপুর ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ বাদশাহ আলম, দপ্তর সম্পাদক ও দড়িরাম শংকর মনির উদ্দিন মহিলা দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ জাকির হোসেন, প্রচার সম্পাদক ও ইলিশা বাঘারহাওলা নেছারিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ মহিববুল্লাহ।

সন্মেলন ভোলা সদর উপজেলার মাদরাসান প্রধান, শিক্ষক ও কর্মচারিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। সন্মেলনকে ঘিরে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের মধ্যে উৎসাহ- উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সম্মেলনে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের ভোলা জেলা যুগ্ম সম্পাদক ও ভোলা সদর উপজেলার কোষাধ্যক্ষ এবং দক্ষিণ জামিরালতা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মরহুম মাওলানা মোঃ শাহজাহানসহ মৃত্যুবরণকারী সকল শিক্ষক-কর্মচারীর রুহের মাগফেরাত কামনা করা হয়। শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%